September, 2020
নবীনগরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত, লাউর ফতেহপুর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন
মিঠু সূত্রধর পলাশ , নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার ঐতিহাসিক লাউর ফতেহপুর খেলার মাঠে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর ফুটবল একাদশ ও কুমিল্লার দেবিদ্বার উপজেলা ফুটবল একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। দুই দলের উত্তেজনাপূর্ণ প্রীতি ফুটবল ম্যাচে দেবিদ্বার ফুটবল একাদশকে ৩-১ গোলে হারিয়ে নবীনগরের লাউর ফতেহপুর ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়। প্রীতি ফুটবল ম্যাচে মোঃ জিকরিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামিলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ব্যারিস্টার জাকির আহাম্মদ। খেলায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ ফেরদৌস আহাম্মেদ চৌধুরী, অধ্যক্ষRead More
নবীনগরে নূরজাহানপুর গ্রামের মাধ্যমিক উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের নিজ অর্থায়ানে কলেজ ভর্তি করলেন আমেরিকা প্রবাসী গোলাম মোস্তফা
মিঠু সূত্রধর পলাশ , নবীনগর প্রতিনিধি . ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের”নূরজাহানপুর গ্রামের মাধ্যমিক উত্তীর্ণ সকল শিক্ষার্থীদের উপজেলার সলিমগঞ্জ কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির দায়িত্ব নিয়ে সকল খরচ বহন করেছেন মানবতার ফেরিওয়ালা নূরজাহানপুর গ্রামের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী গোলাম মোস্তফা। এছাড়াও ছাত্র-ছাত্রীদের মাসিক বেতন ফি দেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি। আজ সকালে গোলাম মোস্তফা’র পক্ষ থেকে সলিমগঞ্জ কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইউনুছ এঁর সাথে আলোচনা সাপেক্ষে ছাত্রনেতা খাইরুল ইসলাম নূর এবং টিপু সুলতান শিক্ষার্থীদের এই ভর্তির কার্যক্রম সম্পন্ন করেন। এই বিষয়ে আমেরিকা প্রবাসী গোলাম মোস্তফা বলেন- শিক্ষা জাতির মেরুদন্ড, যে জাতি যত বেশিRead More
আখাউড়া থেকে অপহৃত দেড় বছরের শিশু সিফাতকে নোয়াখালীর সুবর্ণচর থেকে উদ্ধার
আখাউড়া উপজেলা থেকে অপহৃত এক শিশুকে অপহরণ হওয়ার দুই দিন পর নোয়াখালীর সুবর্ণচর থানা পুলিশ উদ্ধার করেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে সদর উপজেলার ধর্মপুর এলাকা থেকে তাকে উদ্ধার করেন চরজব্বর থানার পুলিশ পরিদর্শক মো. ইব্রাহীম খলিল। উদ্ধার হওয়া শিশুটির নাম সিফাত মোল্লা (২)। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ২ জনকে গ্রেফতার করেছে। তারা হচ্ছেন- সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চরকাজী মোখলেস গ্রামের নুর নবীর ছেলে আনোয়ার হোসেন (২৫) ও একই এলাকার শহীদের ছেলে ফারুক (৩৫)। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার উপ-পুলিশRead More
কসবা উপজেলা সহকারী কমিশনারের নেতৃত্বে ২টি অবৈধ ড্রেজার ধবংস করা হয়েছে
বায়েজিদ পাঠান ঢালী,কসবা প্রতিনিধি:: কসবা পৌরসভাধীন টিঘরিয়া গ্রাম সংলগ্ন জমিতে উপজেলার সহকারী কমিশনার(ভূমি) হাসিবা খানের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে। এ সময় আটককৃত অবৈধ ড্রেজার দুইটি ধবংস করা হয়। জানা গেঝে,কসবা পৌরসভা এলাকার বিভিন্ন এলাকায় অবৈধভাবে ড্রেজার চালিয়ে আসছে অসাধু মাটি ব্যবসায়ীরা। কৃষি জমি নষ্ট সহ অবৈধ ড্রেজারের বিরুদ্ধে তথ্য পেয়ে কসবা উপজেলা প্রশাসন মাঠে নামে।লিখিত অভিযোগের ভিওিতে আজ দুপুরে দুইটি ড্রেজার ধবংস করা হয়। কসবা উপজেলা সহকারী কমিশনার হাসিবা খানের নেতৃত্বে এ অভিযানে কসবা থানা এসআই হারুনুর রশীদসহ ভূমি অফিসের র্কমর্কতারা উপস্থিত ছিলেন। উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটRead More
চিরনিদ্রায় শায়িত সাবেক গণপরিষদ সদস্য এমদাদুল বারী
চিরনিদ্রায় শায়িত হলেন ব্রাহ্মণবাড়িয়ার বর্ষীয়ান আ’লীগ নেতা, সাবেক গণপরিষদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের সাবেক প্রশাসক, মহান মুক্তিযুদ্ধের দক্ষিণ-পূর্ব রণাঙ্গনের প্রচার দপ্তরের সভাপতি ও জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি সৈয়দ একেএম এমদাদুল বারী। মঙ্গলবার (৮ই সেপ্টেম্বর) বিকেলে আখাউড়া উপজেলার নিজ গ্রাম রাণীখারে তৃতীয় নামাজে জানাযা শেষে পূর্বপাড়া গোরস্থানে তাকে দাফন করা হয়েছে। ৮৫ বছর বয়সী এই প্রবীণ নেতা সোমবার সন্ধ্যা ৬:৫০ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে, তিন মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। এর আগে মঙ্গলবারRead More
নবীনগরের পৌর এলাকার সড়কের অবৈধ বালু ব্যবসায়ীর কাছে জিম্মি সাধারন মানুষ
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ২নং ওয়ার্ডের আলমনগর দক্ষিন সড়কের সরকারি রাস্তা দখল করে ড্রেজার ও নিষিদ্ধ টাক্টর দিয়ে বালি কেনা-বেচা করছে এলাকার তাজুল ইসলাম নামে এক প্রভাবশালী। সরজমিনে গিয়ে দেখা যায়, পৌর এলাকার ২নং ওয়ার্ডের আলমনগর দক্ষিন সড়কের সরকারি রাস্তা দখল করে ড্রেজার ও নিষিদ্ধ টাক্টর দিয়ে বালি কেনা-বেচা করার কারনে সড়কটিতে সাধারন মানুষ চলাচল করতে গিয়ে প্রতিদিনই দুর্ঘটনা শিকার হচ্ছে। গতকাল একটি ব্যাটারি চালিত অটো চাকা রাস্তায় থাকা বালিতে ডেবে যাত্রী সহ উল্টে পরে যায়। এ সময় অটোতে থাকা যাত্রীরা গুরুতর আহত হয়। পরেRead More
কসবায় ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট শাখা উদ্বোধন
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথ পুর বাজারে ডাচ্ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন করা হয়। আজ দুপুরে গোপীনাথপুর বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ডা: হুমায়ন কবিরের সভপতিত্বে ডাট্ বাংলা ব্যাক এজেন্ট শাখা আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া ডাচবাংলা ব্যাংকের ম্যানেজার মো: নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন; আলহাজ¦ শাহআলম মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আকরাম খান,তানভীর আহম্মেদ,কালন মিয়া,নবী মেম্বার,মশিউর রহমান মিতুন ও গোপীনাথপুর ডাচ¦াংলা এজেন্ট শাখার মালিকনজরুল ইসলাম প্রমুখ। পরিশেষে মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে গোপীনাথপুর ডাচ¦াংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
কসবায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়। আজ দুপুরে কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে সাক্ষরতা দিবস আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো: মনির হোসেন। বক্তব্য উপজেলা শিক্ষা অফিসার নাছিমা আক্তার,উপজেলা বিএডিসি সহকারী প্রকৌশলী মাফুজুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার আব্দুল হাকিম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আশরাফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এই সময় জনপ্রতিনিধি,সাংবাদিক,শিক্ষক,ইমাম,মুক্তিযোদ্ধা প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন,আন্তর্জাতিক সাক্ষরতা দিবস সফল করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে।
অ্যাড. সৈয়দ এ কে এম এমদাদুল বারী’র মৃত্যুতে পৌর মেয়র নায়ার কবিরের গভীর শোক
সাবেক সংসদ সদস্য, সাবেক গণ-পরিষদ সদস্য, জেলা পরিষদের সাবেক প্রশাসক, জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি, মহান মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক আলহাজ্ব অ্যাডভোকেট সৈয়দ এ কে এম এমদাদুল বারী গতকাল সোমবার সন্ধ্যা পৌনে ৭টায় ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। আলহাজ্ব অ্যাডভোকেট সৈয়দ এ কে এম এমদাদুল বারী’র মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিসেস নায়ার কবির। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। (প্রেস বিজ্ঞপ্তি)
বর্ষীয়ান আ’লীগ নেতা এমদাদুল বারী আর নেই…
বীর মুক্তিযোদ্ধা, সাবেক গণপরিষদ সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি (ভারপ্রাপ্ত) ও সাবেক জেলা পরিষদ প্রশাসক সৈয়দ একেএম এমদাদুল বারী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৫ বছর। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রয়াতের বড় ছেলে ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক, ইউনিভার্সিটি অব ব্রাহ্মণবাড়িয়ার ট্রাস্টি ও ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এহতেশামুল বারী ওরফে তানজিল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মৃত্যুকালে তিনি দুইRead More



















