Main Menu

July, 2020

 

মায়া রায়ের পরলোকগমণে পৌর মেয়র নায়ার কবিরের শোক

ব্রাহ্মণবাড়িয়া পৌর সার্ভিসেস এসোসিয়েশনের সভাপতি উপ সহকারী প্রকৌশলী সুমন দত্ত’র শ্বাশুড়ী ও সঙ্গীত শিল্পী নবনিতা রায় বর্মনের মাতা মায়া রায়ের পরলোকগমণে গভীর শোক ও সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিসেস নায়ার কবির। এক শোকবার্তায় তিনি প্রয়াতের আত্মার শান্তি ও সদগতি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।


যাত্রা শুরু করলো ই-ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়ার অনলাইন বাজার

ব্রাহ্মণবাড়িয়ার অনলাইন বাজার স্লোগান নিয়ে বুধবার থেকে যাত্রা শুরু করল ই-ব্রাহ্মণবাড়িয়া । এ ই-বাজারে ক্রেতা বিক্রেতা ন্যায্য মূল্যে পণ্য বিনিময় করতে পারবেন। ফেসবুকে https://www.facebook.com/groups/ebrahmanbaria/ এই লিঙ্কে গিয়ে সহজেই যে কেউ সংযুক্ত হতে পারবে। ব্যবহৃত পণ্যের পাশাপাশি নতুন পণ্য, এমনকি রেস্টুরেন্টের খাবার কিংবা বাসায় তৈরী খাবার বিক্রয়ের জন্যও পোস্ট করতে পারবেন ব্যবহারকারীরা। বর্তমানে করোনা মহামারীর কারনে সামাজিক দূরত্ব বজায় রেখে বাজার সদাই করা এক প্রকার চ্যালেঞ্জই বলা যায়। সেই চ্যালেঞ্জকে সামনে রেখেই এই গ্রুপের পথচলা বলে জানিয়েছেন উদ্যোক্তারা।


ব্রাহ্মণবাড়িয়ায় কথিত অনলাইন টিভির দুই অপসাংবাদিকের বিরুদ্ধে মামলা

ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সদস্যসহ একাধিক সাংবাদিকের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর ভিডিও প্রচার ও স্ট্যাটাস দেওয়ার অভিযোগে লিটন হোসাইন জিহাদ নামে কথিত এক অনলাইন টিভির ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে মামলা হয়েছে। একই সাথে মামলায় আসামী করা হয়েছে লিটনের ছোট ভাই চীফ ভিডিও এডিটর আর জে সাখাওয়াত (শাহিন)কে। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সদস্য সচিব দীপক চৌধুরী বাপ্পী বাদী হয়ে ৭ জুলাই ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় এই মামলা দায়ের করেন। মামলার এজাহারে থেকে জানা যায়, আসামীরা নাম মাত্র সাংবাদিক। সাংবাদিকতার পরিচয়ে প্রতারণা করা তাদের নেশা ও পেশা। গত ১৬ জুন লিটন হোসাইন জিহাদ তার ফেইসবুক আইডিতে লিখেন,Read More


সরাইলে র্পুববিরোধে জের ধরে দুদফা সংঘর্ষ আহত শতাধিক, আটক ১০জন

মোহম্মদ মাসুদ, সরাইল :: ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার গ্রামে র্পুব বিরোধের জের ধরে দুদফা সংঘর্ষে শতাধিক আহত হয়েছে। নারী, পুরুষ ১০জনকে আটক করেছে সরাইল থানা পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, র্পুব বিরোধের জের ধরে দুদফা স্থানীয় ইউপি সদস্য মিজান মেম্বার ও অলি মেম্বারের লোকজনের সংঘর্ষ হয়, এতে উভয় পক্ষের অন্তত শতাধিক লোকজন আহত হয়। এসময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ শুরু হয়, পরে তারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। স্থানীরা জানায়, গতরাত সাড়ে আটটা থেকে রাত দশটা পর্যন্ত মিজান মিয়া মেম্বার এবং অলি মেম্বারের লোকজনের সংঘর্ষ হয়েছিল।Read More


সরাইলে পূর্ব শত্রুতার জের ধরে দু-গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ:: ৩ পুলিশসহ আহত অর্ধশতাধিক  

করোনা পরিস্থিতির মধ্যেও ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইলে আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে একই গ্রামের দু-গোষ্ঠীর সংঘর্ষে ৩ পুলিশ সদস্যসহ উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হয়েছে। মঙ্গলবার (৭ই জুলাই) রাতে উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিশার গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার নোঁয়াগাও ইউনিয়নের কাটানিশার গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ও পূর্ব শত্রুতার জের ধরে গত কয়েকমাস যাবত বজলু গোষ্ঠী ও ওলি গোষ্ঠীর লোকজনের মধ্যে বিরোধ চলে আসছিল। রাত সাড়ে ৭টার দিকে কথা কাটাকাটির ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।Read More


ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ৫৪ জন করোনা ভাইরাস শনাক্ত, আক্রান্ত সংখ্যা ১৩শ ছাড়ালো (৭ই জুলাই)

মোঃ আজহার উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ।। ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলায় ১২জনসহ নতুন ৫৪জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত জেলায় ১৩৩৯ জন করোনা ভাইরাস পজিটিভ হয়েছে। মঙ্গলবার (৭ই জুলাই) রাতে জেলা সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ একরাম উল্লাহ নিশ্চিত করেন। ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৭টি নমুনার রিপোর্টে ৮জন ও ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরিতে মেডিসিন এন্ড রেফারেল সেন্টার পিসিআর ল্যাবের ১৪১টি নমুনা রিপোর্টে ৪৬জন সর্বমোট জেলায় ১৬৮টি নমুনা রিপোর্টে নতুন ৫৪ জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ আসছে বলে সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়। গত ৭ই জুলাই মঙ্গলবারের রিপোর্টেRead More


নবীনগর থানার নবাগত ওসির সাথে সাংবাদিকদের মতবিনিময়

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধিঃ    ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার নবাগত অফিসার ইনচার্জ হিসেবে গত ৫ জুন দায়িত্ব নেয়ার পর আজ মঙ্গলবার স্থানীয় প্রেসকাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন নবাগত ওসি প্রভাষ চন্দ্র ধর। নবীনগর থানা চত্ত্বরে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, দুপ্রক সভাপতি মো. আবু কামাল খন্দকার, প্রেসকাব সভাপতি মাহাবুব আলম লিটন, আরিফুল ইসলাম মিনাজ, আজিজুল হক বাচ্চু, সাংবাদিক শ্যামা প্রসাদ চক্রবর্তী শ্যামল, জালাল উদ্দিন মনির, সাইদুল আলম সোরাফ, মোস্তাক আহমেদ উজ্জ্বল, মো. সফর মিয়া, মো. দেলোয়ার হোসেন, আব্দুল হাদি, প্রফেসর দেলোয়ার হোসেন, মিঠু সূত্রধর পলাশ সহ আরো অনেকে। দীর্ঘক্ষণ নবীনগর উপজেলারRead More


উপজেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ২২০

নবীনগরে নতুন করে আরো ২১ জন করোনায় আক্রান্ত

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ ৭ জুলাই নতুন করে আরো ২১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত প্রাপ্ত রিপোর্টে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা ২২০ জনে দাড়ালো। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৬ জন। মৃত্যুবরণ করেছেন ৫ জন।   উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সূত্রে জানায় নতুন ২১ জন করোনায় আক্রান্তরা হলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স স্বাস্থ সহকারি ৪ জন। উপজে চেয়ারম্যান পরিষদ কার্যালয়ের ১ জন। পৌরএলাকার মধ্যপাড়া ২ জন। টিএনটি পাড়া ২ জন। হাসপাতাল পাড়া ২ জন। কলেজপাড়া ২ জন। উত্তরপাড়া ১ জন। উপজেলার বাঙ্গরা গ্রামের ১ জন। পৌরএলাকার Read More


নবীনগরে ৫ গরুচোর গ্রেফতার

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় একটি সংঘবদ্ধ চোরাই চক্রের ৫ জন গরু চোরকে আটক করেছে পুলিশ। ৬ জুলাই সোমবার রাতে উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি চোরাইকৃত গরু উদ্ধার করা হয়। আটকৃতরা হলেন, উপজেলার ধনাশী গ্রামের সাজ্জাত হোসেন শাহিন(৩০).গঙ্গানগর গ্রামের রুবেল মিয়া(২২),নাটঘর গ্রামের মো. আলম মিয়া(৩০), নাটঘর গ্রামের মো. বাছির মিয়া(৪০),নাটঘর গ্রামের হারুন মিয়া(৩৪) কে আটক করে পুলিশ। গত ৬ জুলাই সোমবার সন্ধ্যায় তাদের আটক করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার পূর্বাঞ্চলের গরু চোরের মূল হোতা সাজ্জাত হোসেন শাহিনRead More


কসবায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

কসবা প্রতিনিধিঃ গাছ লাগান পরিবেশ বাঁচাও এই শ্লোগানকে সামনে রেখে মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর নিদের্শনা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বৃক্ষরোপন কর্মসূচি উদ্বোধন করা হয়। ৭জুলাই দুপুরে কসবা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা সদরের বিভিন্ন অফিস চত্বর,কলেজ প্রাঙ্গনে  ফলদ,বনজ,ঔষধি বৃক্ষের চারা রোপনের মাধ্যমে এই কর্মসূচি উদ্বোধন করা হয়। কর্মসূচি উদ্বোধন করেন কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.রাশেদুল কাওছার ভুইয়া জীবন। এসময় কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম,উপজেলা কৃষি অফিসার হাজেরা বেগম,কৃষি সম্প্রসারণ অফিসার কামরুন্নাহার সহ জনপ্রতিনিধি, সাংবাদিক,শিক্ষকসহ সরকারী কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন; জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল এদেশকে সোনার বাংলাRead More


This site is protected by wp-copyrightpro.com