July, 2020
ফাহিম সালেহ: নিউইয়র্কে খুন হওয়া বাংলাদেশি বংশোদ্ভূত টেক মিলিওনিয়ার অল্প বয়সেই সুপরিচিত ছিলেন উদ্যোক্তা জগতে
বিবিসি বাংলা:: নিউইয়র্কে নিজের অ্যাপার্টমেন্টে নৃশংসভাবে খুন হওয়া ফাহিম সালেহ নিজের সম্পর্কে ওয়েবসাইটে লিখেছিলেন অন্ট্রেপ্রেনিওর, ইনভেস্টর, ড্রিমার অর্থাৎ উদ্যোক্তা, বিনিয়োগকারী, স্বপ্নবাজ। ঢাকায় তার ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মী হুসেইন এম ইলিয়াস বলছিলেন যে সত্যিকার অর্থেই একজন স্বপ্নবাজ মানুষ ছিলেন ফাহিম সালেহ।’পাঠাও’ নামের যে রাইড শেয়ারিং অ্যাপ বাংলাদেশে বেশ জনপ্রিয়, তার প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন ফাহিম সালেহ। আরেকজন হলেন হুসেইন এম ইলিয়াস। “খুব কম মানুষই এতো তাড়াতাড়ি কিংবা এতো অল্প বয়সে সফল হয়েছিলেন। এর কারণ হলো খুবই উদ্যমী ও পরিশ্রমী মানুষ ছিলেন তিনি,” বিবিসি বাংলাকে বলেন হুসেইন ইলিয়াস।”এক জায়গায় আটকে থাকতেন না তিনি।Read More
উদীয়মান কবি এ কে সরকার শাওন!
“তার চোখের নীরব ভাষা পড়তে পারি বেশ; এক পলকের চাহনির রেশ হয়না কভু শেষ!” কিংবা “আকাশের বুকে আলোর মেলায়; মন ছুঁয়ে যায় সোনালী স্মৃতিতে, মনের ক্যানভাসে একে যাই তোকে; নাইবা এলি আমার বেলকনিতে!” উপরের রোমান্টিক পংক্তিমালাগুলি ২০১৯ সালের বই মেলায় প্রকাশিত উদীয়মান কবি এ কে সরকার শাওনের প্রথম কাব্যগ্রন্থ “কথা-কাব্য” থেকে চয়ন করা হয়েছে। তাঁর কবিতায় রোমান্টিক ভাবধারার আধিক্য বেশী পরিলক্ষিত হয় বল প্রেম পিয়াসীরা তাঁকে রোমান্টিক কবি বলে থাকেন! তিনি একই কাব্যগ্রন্থের “বিরাগ-বচন” কবিতায় লিখেছেন, “যে হৃদয়ে লাঙ্গল দিয়ে রক্ত গঙ্গা বহাস, জানিস না তুই সেই হৃদয়ে তোরই বসবাস!”Read More
কসবায় ১৫ কেজি গাজা উদ্ধার :: গ্রেফতার দুই
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১৫কেজি গাজা উদ্ধার এবং হাতকাটা আরমানসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, দুইজনকে গ্রেফতার করার সংবাদ পাওয়া যায়। কসবা পৌরসভার তালতলা বটগাছ এলাকা থেকে গোপন সংবাদের ভিওিতে কসবা থানা পুলিশ দুই মাদক পাচারকারী সদস্যকে ১৫কেজি গাঁজাসহ আটক করে। আটককৃতরা হলেন;কসবা পৌরসভার শালিকপাড়ার সমরাজ মিযার পুত্র মোঃইসমাইল মিযা(৩৫) ও কসবা উপজেলার বিনাউটি ইউপির নেমতাবাদ গ্রামের মোঃমিজান ভুইয়ার পুত্র মেহেদী হাসান খাইরুল(২০)। আটককৃতরা জানান; কসবা পৌরসভাধীন আড়াইবাড়ি গ্রামের মোঃইউনুছ খানের পুত্র আরমান প্রকাশ হাতকাটা আরমান (৪৫) ও গোপীনাথপুর ইউপির বর্তমানে শাকিলপাড়ার মোঃকুদ্দুছ মিযা(৩৫)কে লেবার হিসাবে ৩হাজার টাকার বিনিময়ে গাঁজা বহনRead More
নবীনগর পৌরসভার ফেলা বর্জ্যের দূষণে মৃতপ্রায় এক সময়ের খরস্রোতা তিতাস ও বুড়ি নদী
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদর তিতাস নদীতে প্রতিনিয়ত ফেলা হচ্ছে এলাকার সব বর্জ্য। এই নদী দূষনে সহযোগীতা করছেন ক্ষুদ নবীনগর পৌসভার পরিচ্ছন্নতাকর্মীরাই।এভাবে দিনের পর দিন দূষণে মৃতপ্রায় এক সময়ের খরস্রোতা তিতাস নদী।প্রতিনিয়ত এসব বর্জ্য ফেলায় বিলীন হয়ে যাচ্ছে তিতাস নদীর শাখা নদী হিসেবে পরিচিত বুড়ি নদীটিও । স্থানীয়রা জানান, এসব বর্জ্য নদীতে পড়ায় দূষণের শিকার হচ্ছে আমাদের প্রিয় তিতাস নদী। অনেক প্রতিবাদ করেছি তারপরেও থামানো যাচ্ছে না প্রিয় নদীর দূষণ। সরজমিনে গিয়ে দেখা যায়, নবীনগর পৌরসভার পাশ দিয়ে বয়ে যাওয়া নদী গুলোর মধ্যে তিতাস ও বুড়ি নদী অন্যতম।Read More
করোনা টেস্ট নিয়ে প্রকাশিত রিপোর্ট অসত্য ও কল্পনা প্রসূত_ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ
একটি জাতীয় দৈনিকে” প্রতারনার ফাঁদ “রূপপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া”” শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালিত ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতাল কৃর্তপক্ষ। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলেনে এ বিষয়ে লিখিত বক্তব্য পাঠ করেন, কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ও পিসিআর ল্যাব ইনচার্জ অধ্যাপক ডাক্তার জাকিউর রহমান। লিখিত বক্তব্যে তিনি বলেন, করোনা মহামারিতে ১০০ শয্যা বিশিষ্ট এই করোনা হাসসপাতাল ও পিসিআর ল্যাবটি নিরবিচ্ছিন্নভাবে সেবা দিয়ে যাচ্ছে। সম্প্রতি একটি জাতীয় দৈনিকে আমাদের প্রতিষ্ঠান এবং প্রতিষ্ঠানটির প্রধান ডাক্তার মোঃ আবু সাঈদের সম্পর্কে মনগড়া সংবাদ প্রকাশ করে তার সুনাম ক্ষুন্নRead More
বিজয়নগরে পিকআপ ভ্যান খাদে পড়ে চালক নিহত
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বুধবার সকালে মালবাহী পিকআপ ভ্যান খাদে পড়ে চালক আমির হোসেন (২৪) নিহত হয়েছেন। সকাল ১১টার দিকে উপজেলার রামপুর-মনিপুর সড়কের ইসলামপুর ইউনিয়ন পরিষদের সামনে এ দুর্ঘটনা ঘটে। সে কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার শ্রীঘর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, আমির হোসেন উপজেলার চর ইসলামপুর এলাকায় পিকআপ ভ্যানে করে চুলা সরবরাহ শেষে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনি মারা যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে এবং দুপুরে পরিবারের লোকজন আসলেও কোনো অভিযোগ না থাকায়Read More
নবীনগরবাসীর বহুল প্রত্যাশিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের কার্যক্রম শুরু
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে পৌর এলাকার নারায়ণপুর এলাকায় একটি ফায়ার সার্ভিস স্টেশন নির্মিত হয়েছে। তবে বছর পেরিয়ে গেলেও ফায়ার সার্ভিস স্টেশনটি চালু না হওয়ায় জনমনে ক্ষোভ বিরাজ করছিলো। গত রবিবার(১২/০৭) রাতে পৌর এলাকার বড় বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অবশেষে আজ বুধবার (১৫ /০৭) দুপুরে বহুল প্রত্যাশিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনটি উদ্বোধন না হলেও কার্যক্রম শুরু করা করেছে। এতে জনমনে স্বস্তি ফিরেছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)প্রভাষ চন্দ ধর, জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উপ সহকারী পরিচালকRead More
নবীনগরে ৭ কিলোমিটা পথ হেটে ৪শ মাস্ক বিতরন করেন গুঞ্জন পাঠাগার
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ‘গুঞ্জন পাঠাগারের’ পাঠ চক্রের সদস্যদের উদ্যোগে আজ মঙ্গলবার সকালে নবীনগর টু সুহাতা ‘সাত কিলোমিটার’ রাস্তা পায়ে হেঁটে ‘৪০০ মাস্ক বিতরণ’ করা হয়েছে! মাস্ক বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন নবীনগর মহিলা কলেজের অধ্যক্ষ বাবু কান্তি কুমার ভট্টাচার্য। এ র্কাযক্রমে একাত্মতা পোষণ করেন সহকারী অধ্যাপক বাবু অঞ্জন কুমার নাগ,ভোলাচং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির ফয়সাল, ইব্রাহিমপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব জাকির হোসেন, পাঠাগারে উপদেষ্টা এ. কে. এম রাশেদুল ইসলাম প্রমুখ। মাস্ক বিতরণ টিমে ছিলেন পাঠচক্রের সভাপতি রমজান খান, চট্টগ্রাম মেডিকেল কলেজের শিক্ষার্থী হাসিবুল হাবিব, বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিশাল বিশ্বাস, Read More
কসবায় ছাত্রলীগ নেতার বিরুদ্ধে কিশোরীকে অপহরণের অভিযোগ
কসবা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় প্রবাসীর কিশোরী মেয়েকে অপহরণের অভিযোগে সুমন রানা নামে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে কিশোরীর পরিবার।সুমন কসবা উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির সদস্য ও সাবেক প্রচার সম্পাদক।অপহৃত কিশোরী কসবা পৌর এলাকা তালতলার ইতালী প্রবাসী আবুল কালামের মেয়ে এবং সুমন একই গ্রামের মো: আজিজুল হকের ছেলে। অপহরনের ৩দিন পেরিয়ে গেলেও কিশোরীকে উদ্ধোর করতে পারেনি পুলিশ। মামলা সূত্রে জানা গেছে, প্রবাসী আবুল কালামের নবম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল সুমন। গত ১২ জুলাই সন্ধ্যায় পরিকল্পিতভাবে কিশোরীর বাড়ির গেইট থেকে মুখে চাপ দিয়ে জোরপূর্বক প্রাইভেটকারে করেRead More
জেলায় ১৫৮১জন করোনায় আক্রান্ত
ব্রাহ্মণবাড়িয়ায় নতুন ৭৩জন করোনা ভাইরাসে আক্রান্ত (১৪ই জুলাই)
ব্রাহ্মণবাড়িয়া চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট ও ৩জন কর্মচারীসহ ৭৩জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এখন পর্যন্ত জেলায় ১৫৮২জন করোনা ভাইরাস পজিটিভ হয়েছে। মঙ্গলবার (১৪ই জুলাই) সাড়ে ৮টায় জেলা সিভিল সার্জন অফিসের ডা. সানজিদা আক্তার শনাক্তের বিষয়টি নিশ্চিত করেন। গত ১২ই জুলাইয়ের ঢাকা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরিতে মেডিসিন এন্ড রেফারেল সেন্টার পিসিআর ল্যাবের ২২৬টি নমুনা রিপোর্টে নতুন ৭৩জনের শরীরে করোনা ভাইরাস পজিটিভ আসছে বলে জানান জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ একরাম উল্লাহ। গত ১৪ই জুলাই রাতের রিপোর্টে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় ৩১জন, আখাউড়া উপজেলায় ১৩জন, নাসিরনগর উপজেলায় ০৩জন, নবীনগর উপজেলায় ১৬জন,Read More



















