Main Menu

Monday, May 18th, 2020

 

নাসিরনগরে ২৪ ঘন্টায় নদী ও পাট ক্ষেত থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার

নাসিরনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নদী ও পাট ক্ষেত থেকে দুই দিনে দুই ব্যক্তির লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। রোববার বিকাল ৫টার সময় লঙ্গন নদী থেকে এক অজ্ঞাত ব্যক্তির (৩৫) ও সোমবার ১২টার সময় বলভদ্র নদীর কাছে পাট ক্ষেত থেকে মোহন লাল সরকার নামে(৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ভলাকুট ইউনিয়নের কান্দি গ্রামের পাশে লঙ্গন নদীতে অজ্ঞাত এক ব্যক্তির লাশ ভাসতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভাসমান অবস্থায় অর্ধগলিত ওই লাশটি উদ্ধার করে। পুলিশের ধারণা উদ্ধারকৃত মৃতদেহটি প্রায় ৬ দিনRead More


বাঞ্ছারামপুরে খুনের ঘটনায় অভিযুক্ত যুবক বন্দুকযুদ্ধে নিহত, ৫ পুলিশ আহত

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মামাতো ভাইকে খুনের ঘটনায় অভিযুক্ত মোঃ সুজন পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে। রবিবার রাতে উপজেলার ভেলানগর গ্রামের একটি বাগানে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, খুনের ঘটনায় গ্রেফতারকৃত ৬ মামলার আসামী সুজনের দেওয়া তথ্য মতে ওই দিন রাতে তার সহযোগীদের ধরতে এবং হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধারের জন্য তাকে নিয়ে ভেলানগর গ্রামের একটি বাগানে যায়। সেখানে সুজনের সহযোগীরা বসে আড্ডা দিচ্ছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা গুলি চালালে পুলিশও গুলি চালায়। উভয় পক্ষে গুলি বিনিময়ের সময় সুজন পালানোর চেষ্টা করলে গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেRead More


This site is protected by wp-copyrightpro.com