Main Menu

April, 2020

 

আতঙ্ক আর কান্নার নগর নিউইয়র্ক

নিউইয়র্কের সদা ব্যস্ত চেহারা একেবারে বদলে গেছে। আতঙ্কের মধ্যে আসছে শুধু সাইরেনের আওয়াজ। আর আছে অসহায় লোকজনের ফোনালাপ। স্বজন হারানোর কান্না। গত মঙ্গলবার আরও পাঁচ প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। নিউইয়র্কে নগরে এখন পর্যন্ত মারা গেছেন ১ হাজার ৯৬ জন। আর গোটা রাজ্যে মারা গেছেন ১৭১৪। আক্রান্তের সংখ্যা ৭৬ হাজার ছাড়িয়ে গেছে। এখন এখানে হাসপাতালে মৃত্যুর পর বেশ কিছু আনুষ্ঠানিকতা পালন করতে হয়। করোনাভাইরাসে মারা যাওয়া লোকজনের মরদেহ দেওয়া হয় না পরিবারকে। ফোনে সমাহিত করার স্থান জানাতে হয়। তারপর বেশ কিছু আইনি আনুষ্ঠানিকতার পর মৃতদেহকে সরাসরি কবরস্থানে পাঠানো হয়। বেশ দূরত্বRead More


নিউ ইয়র্কে ২৪ ঘণ্টায় করোনায় ১৮ বাংলাদেশির মৃত্যু, মোট ৫৩

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে গত ২৪ ঘণ্টায় করোনায় ভাইরাসে আক্রান্ত হয়ে ১৮ বাংলাদেশির মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে বাংলাদেশিদের মৃত্যু সংখ্যা দাঁড়াল ৫৩ জনে। এর আগে মঙ্গলবার করোনা ভাইরাসে দেশটিতে ৮ বাংলাদেশির মারা যাওয়ার খবর পাওয়া যায়। এখন পর্যন্ত দেশটিতে করোনায় ভাইরাসের আক্রান্তের শীর্ষে রয়েছেন দেশটি। মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৫ হাজার ১৭৫ জন। মারা গেছেন ৫ হাজার  ১১০ জন। এদিকে মহামারি করোনা ভাইরাসের ছোবলে হু হু করে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এখন পর্যন্ত এ ভাইরাস শনাক্ত হয়েছে ৯ লাখ ৩৫ হাজার ৮৪০ জনের শরীরে। এরইমধ্যে ২০৩টি দেশ ও অঞ্চলেRead More


ব্রাহ্মণবাড়িয়ার সাংবাদিকদের সুরক্ষা সামগ্রী দিলেন আল-মদিনা ফার্মাসিউটিক্যালস…

ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যম কর্মীদের সুরক্ষা সামগ্রী উপহার দিলেন আল-মদিনা ফার্মাসিউটিক্যালস। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এসব সামগ্রী সাংবাদিকদের হাতে তুলে দেন আল-মদিনা ফার্মাসিউটিক্যালসের আঞ্চলিক ব্যবস্থাপক প্রকৌশলী আজহার উদ্দিন। সাংবাদিকদেরকে দেয়া সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিল- সার্জিকেল মাস্ক, হাতের গ্লাভস, মপ ক্যাপ, হ্যান্ড স্যানিটাইজার, অ্যান্টি হিস্টামিনসহ বিভিন্ন জাতের ওষুধ। ব্রাহ্মণবাড়িয়ায় কর্মরত ৭০ জন সাংবাদিককে এসব সামগ্রী দেয়া হয়। ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ আ ম রশিদুল ইসলামের সভাপতিত্বে সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, সাবেক সাধারণ সম্পাদক কাউসার এমরান, মানবজমিনের স্টাফRead More


হোম কোয়ারেন্টিন এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য আজ থেকে কঠোর অবস্থানে যাচ্ছে সেনাবাহিনী

হোম কোয়ারেন্টিন এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করার জন্য আজ থেকে কঠোর অবস্থানে যাচ্ছে সেনাবাহিনী। বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেনাবাহিনী আজ থেকে স্থানীয় প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে দেশের সব স্থানে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং হোম কোয়ারেন্টিনের বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করবে। সরকারের দেয়া নির্দেশাবলি অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রসঙ্গত, অন্যদিনের মতো বুধবারও সারা দেশে সেনাবাহিনী ও নৌবাহিনীর সদস্যরা করোনাভাইরাস প্রতিরোধে সিভিল প্রশাসনকে সহায়তা করেছেন এবং সচেতনতা তৈরিতে প্রচারণা চালিয়েছেন।


মার্কিন বিমানবাহী রণতরীর ৭০ নাবিক আক্রান্ত, ঝুঁকিতে ৪ হাজার

যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস থিওডোর রুজভেল্টের অন্তত ৭০ জন নাবিক নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ওই যুদ্ধজাহাজাটির নাবিকদের জীবন রক্ষা করতে জরুরিভিত্তিতে ‘সিদ্ধান্তমূলক পদক্ষেপ’ নেওয়া দরকার বলে মার্কিন নৌবাহিনীর নেতৃবৃন্দকে সতর্ক করেছেন রণতরীটির কমান্ডার, জানিয়েছে সিএনএন। “আমরা যুদ্ধে নেই। নাবিকদের মরার দরকার নেই। আমরা যদি এখনই পদক্ষেপ না নেই, আমরা আমাদের সবচেয়ে বিশ্বস্ত সম্পদ- আমাদের নাবিকদের সঠিক যত্ন নিতে ব্যর্থ হবো,” রণতরীর কমান্ডার ক্যাপ্টেন ব্রেট ক্রোজিয়ার মার্কিন নৌবাহিনীর প্যাসিফিক ফ্লিটের কাছে সোমবার পাঠানো এক মেমোতে এমনটিই লিখেছেন বলে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তিন জন কর্মকর্তা সিএনএনকে নিশ্চিত করেছেন। মেমোতে কমান্ডার ক্রোজিয়ার নাবিকদেরRead More


ব্রাহ্মণবাড়িয়ায় কর্মহীন হয়ে পড়া ২শ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন নতুনের আহবান

করোনা ভাইরাসের প্রভাবে ব্রাহ্মণবাড়িয়ায় কর্মহীন হয়ে পড়া ২শ পরিবারের মাঝে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য দেয়া হয়েছে।  বুধবার বিকেলে শহরের পশ্চিম মেড্ডা মৌবাগ এলাকায় স্বেচ্ছাসেবী সংগঠন নতুনের আহবানের উদ্যোগে বিপাকে পড়া পরিবারগুলোর মাঝে এই সহযোগিতা প্রদান করা হয়। এ সময় সামাজিক দুরুত্ব বজায় রেখে ৩ ফুট দুরুত্বে বৃত্তের ভেতর দাড়িয়ে থাকা প্রতিজনকে ২ কেজি চাল, ২ কেজি আলু, ডাল ১ কেজি, সাবান ১টি, ১ লিটার তেল, পিয়াজ ২ কেজিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি দেয়া হয়। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি জুনায়েদ মিয়া, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমেদ সাগর, সংগঠনের সদস্য মোশারফRead More


নাসিরনগরে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত-৩৫

নাসিরনগরে ক্রিকেট খেলতে বাঁধা দেয়ার ঘটনাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে মহিলাসহ উভয়পক্ষের ৩৫ জন আহত হয়েছে। বুধবার সকালে উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফকিরদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়। এলাকাবাসী ও পুলিশ জানায়, গত মঙ্গলবার বিকালে চাতলপাড় ইউনিয়নের ফকিরদিয়া গ্রামের ছোট ছেলেরা ক্রিকেট খেলতে চাইলে করোনা ভ্ইারাসের কথা বলে স্থানীয় কয়েকজন এসে বাঁধা দেয়। এনিয়ে ছেলেদের সাথে তাদের কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে বুধবার সকালে ফকিরদিয়ার মুন্সী বাড়ির শাহ হোসেনের লোকজন ও সরকার বাড়ির আলমগীর মিয়ার লোকজনRead More


আশুগঞ্জে লুডু খেলাকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। বুধবার (১ এপ্রিল) সকালে উপজেলার বড়তল্লা গ্রামে রব্বানী মিয়ার বাড়ি ও শিশু মেম্বারের বাড়ির লোকজনের মধ্যে এই সংঘর্ষ হয়। আহতদেরকে স্থানীয় হাসপাতালসহ ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে শিশু মিয়ার বাড়ির সজিব, শাওন, রকিবুল ও রুহুল আমিন রেললাইনে পাশে বসে মোবাইলে লুডু খেলছিল। এসময় রব্বানি মিয়ার বাড়ির কাউছার ও সিরাত তাদের বাঁধা দিলে তাদের মধ্যে বাক-বিতন্ডা হয়। এরই জের ধরে বুধবার সকালে শিশু মেম্বারের বাড়ির হারুনRead More


সরাইলে সংকটময় মুর্হুতে দরিদ্রদের পাশে যুবকরা

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইলে করোনা ভাইরাসে সংক্রামক ঠেকাতে কালীকচ্ছ এলাকার কর্মহীন মানুষের সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছে সরাইল উপজেলার কালীকচ্ছ এলাকার যুবক মো. রাসেল চৌধুরী, মো. হেলাল মিয়া, মো. নাজমুল হুদা ও উইপি সদস্য মো. হুমাযুন কবির । গত বুধবার (০১ এপ্রিল) বিকাল ৪টায় এ যুবকদের ব্যক্তিগত উদ্যোগে স্থানীয় এলাকায় কর্মহীন ও দুস্থ শতাধিক পরিবারের মাঝে ৫ কেজি চাউল,ডাল ১ কেজি, আলু ২ কেজি, পেয়াজ ১কেজি খাদ্যসাগ্রী বিতরণ করেন। দেশ জুড়ে করোনা ভাইরাস মোকাবিলায় গত কয়েকদিন ধরে লকডাউনে কারণে হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষেরা যখন খেয়ে না খেয়ে জীবন অতিবাহিতRead More


কসবায় সরকারি কর্মকর্তা ও সাংবাদিককে পিপিই প্রদান করলেন পৌর মেয়র এমরান উদ্দিন

কসবা প্রতিনিধি::করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতার অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলারসরকারি কর্মকর্তা, ডাক্তার ও সাংবাদিককে পৌর সভার মেয়র পিপিই প্রদান করেছেন। কসবা পৌরসভার মেয়র এমরান উদ্দিন জুয়েল নিজ উদঢোগে কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম, কসবা সদর হাসপাতালের টিএইচ আই ডাক্তার মামুনুর রহমান,কসবা সহকারী কমিশনার ভূমি হাসিবা খান,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ,ম,হারুনুর রশভদ ঢালী ও কসবা প্রেসক্লাব সভাপতি মোঃসোলেমান খানকে নিরাপদে দায়িত্ব পালনের জন্য পিপিই (পার্সোনাল প্রটেকটিভ ইক‌্যুইপমেন্ট) প্রদান করেন।  পিপিই (পার্সোনাল প্রটেকটিভ ইক‌্যুইপমেন্ট) প্রদান করার সময় উপস্থিত ছিলেন;কসবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃমনির হোসেন,কসবা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক কাজীRead More


This site is protected by wp-copyrightpro.com