April, 2020
আশুগঞ্জে পানিতে ডুবে ২ আপন বোনের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পুকুরের পানিতে ডুবে সাদিয়া (১০) ও সামিয়া (৮) নামে আপন দুই বোনের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল উপজেলার সোহাগপুর চৌধুরীপাড়ায় এ ঘটনা ঘটে। তারা ওই পাড়ার বাসিন্দা সাদির মিয়ার মেয়ে। স্থানীয়রা জানান, দুপুর থেকে দুই বোন সাদিয়া ও সামিয়াকে বাড়িতে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুজির পর বিকেলে বাড়ির পাশের একটি পুকুর থেকে দুই বোনের ভাসমান অবস্থায় নিথর দেহ উদ্ধার করা হয়। পরে তাৎক্ষণিক তাদের পৌর শহরের রেলগেট এলাকার একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ব্রাহ্মণবাড়িয়ার প্রথম করোনা রোগী শনাক্ত, বাড়ি নবীনগরে
ব্রাহ্মণবাড়িয়া জেলায় এই প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। ৬৫ বছর বয়সী এই রোগী জেলার নবীনগর উপজেলার আলমনগর গ্রামের উত্তরপাড়ার বাসিন্দা। শুক্রবার দুপুরে তার করোনা পরীক্ষার রিপোর্ট পজেটিভ বলে জানা যায়। ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন। সিভিল সার্জন জানান, ঢাকা সিভিল সার্জন অফিস সূত্রে তারা ওই ব্যক্তির করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সংবাদটি জানতে পারেন। আক্রান্ত ব্যক্তি এখন রাজধানীর কুয়েত-মৈত্রী হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। করোনা প্রতিরোধে গঠিত নবীনগর উপজেলা কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, পেশায় কৃষক এই ব্যক্তি গত ২ এপ্রিল হৃদরোগে আক্রান্ত হলে তাকেRead More
২৫ এপ্রিল পর্যন্ত বাড়ল সাধারণ ছুটি
বৈশ্বিক মহামারী করোনাভাইরাস সংকটে সরকারি ছুটি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। এ নিয়ে চতুর্থবারের মতো সাধারণ ছুটি বাড়ানো হল। অবশ্য এখনো এ সংক্রান্ত প্রজ্ঞাপন জানি করা হয়নি। মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ২৫ এপ্রিল পর্যন্ত ছুটির মেয়াদ বাড়ানো নিয়ে আলোচনা হচ্ছে। কোভিড-১৯ মহামারী মোকাবেলায় প্রথম দফায় ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি দেয়া হয়েছিল। এরপর ছুটি বাড়িয়ে তা ১১ এপ্রিল করা হয়। ছুটি তৃতীয় দফা বাড়িয়ে করা হয় ১৪ এপ্রিল পর্যন্ত। পরিস্থিতি বিবেচনায় নিয়ে ২৫ এপ্রিল পর্যন্ত চতুর্থ দফা ছুটি বাড়ানো হয়েছে। দেশে কোভিড-১৯ রোগ শনাক্তেরRead More
নাসিরনগরে সামাজিক দূরত্ব না মেনেই চলছে প্রতিদিনের বাজার
নিজস্ব প্রতিবেদক:: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সামাজিক দূরত্ব অগ্রাহ্য করেই চলছে প্রতিদিনের বাজার। প্রতিদিনের মতোই ভোরবেলা থেকে মানুষজন আসতে শুরু করে এসকল বাজারে। সকাল থেকে শুরু হয়ে এ বাজার চলে একটানা ১০টা পর্যন্ত। প্রশাসন চেস্টা করেও পারছেনা জনসমাগম কমাতে। এদিকে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সেনাবাহিনী গণসচেতনা সৃষ্টিতে নিরলসভাবে কাজ করলেও জনসাধরণের মধ্যে তার প্রভাব পড়ছে না। সরকারি নিষেধ অমান্য করেই নাসিরনগরের বিভিন্ন এলাকায় বসছে বাজার। এমনকি সপ্তাহিক হাটও বন্ধ হয়নি এখনো। গত এক সপ্তাহের দৈনিক ও সাপ্তাহিক হাট-বাজার ঘুরে দেখা গেছে, নিরাপদ দূরত্ব বজায় না রেখে চলাচল করা কিংবা দোকান থেকেRead More
কসবায় বেঁদে পল্লীতে ত্রাণ দিলেন মেয়র ও উপজেলা ভাইস চেয়ারম্যান
কসবা প্রতিনিধি:: কসবায় কেউ না খেয়ে থাকবে না আইনমন্ত্রীর এই শ্লোগানকে বাস্তবায়ন করার লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার কসবার কুটি চৌমুহনীর বেঁদে পল্লীতে আজ শুক্রবার সকালে পল্লীর গৃহবন্দি প্রায় ২৬ টি দরীদ্র বেঁদে পরিবারের মাঝে নিজ হাতে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ঘরে ঘরে গিয়ে কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল ও কসবা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন। কসবা পৌর মেয়র ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জানান, সাংবাদিকরা সংবাদ প্রচার করায় তারা জানতে পারেন, করোনা প্রকোপে গৃহবন্দি দরীদ্র বেঁদে পরিবার গুলো সংসার চালাতে হিমশিম খাচ্ছিলো । আইনমন্ত্রীর শ্লোগানকে বাস্তবায়ন করতে আমরা ত্রাণ সামগ্রী নিয়ে আজRead More
নবীনগরে করোনা সন্দেহে বৃদ্ধা শাশুড়িকে ঢাকা থেকে এনে রাস্তায় ফেলে চলে যায় পুত্রবধু
ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে শ্বাসকষ্টের রোগী ৮০ বছরের বৃদ্ধা এক শাশুড়িকে ঢাকা থেকে এনে রাস্তায় ফেলে চলে গেছে পুত্রবধূ! জানা যায়, পুত্রবধূ বৃদ্ধা শাশুড়িকে ঢাকা থেকে উপজেলার গোপালপুর এনে রাস্তায় ফেলে চলে যায়। করোনা সন্দেহে কেউ তার কাছে যাচ্ছে না।খবর পেয়ে এমনকি তার বাড়ির লোকজনও পলাতক রয়েছেন। নবীনগর থানার ওসি রনোজিত রায় জানান, খবর পেয়ে পুলিশ মেডিকেল টিম নিয়ে ঘটনাস্থলে থেকে বৃদ্ধার নমুনা সংগ্রহ করে। এখন স্থানীয় চেয়ারম্যানের দায়িত্বে তাকে রাখার ব্যবস্থা করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মো.হাবিবুর রহমান জানান, আমরা তাকে প্রাথমিক চিকিৎসাRead More
শবেবরাতের রাতে ধর্ষণের শিকার রক্তাক্ত শিশুকে নিয়ে আশুগঞ্জ থানায় মায়ের আহাজারি
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোনারামপুরে এক চাতাল কল শ্রমিকের ৯বছরের কন্যা শিশুকে ধর্ষণ করে ফেলে পালিয়ে গেছে পাষন্ডরা। বৃহস্পতিবার সন্ধ্যায় মেয়েটিকে উদ্ধার করে রক্তাক্ত অবস্থায় আশুগঞ্জ থানায় হাজির হয় তার মা। শিশুটির গ্রামের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুরে, তার পরিবার আশুগঞ্জে একটি চাতালকলে শ্রমিক হওয়ায় সেখানেই বসবাস করেন। এই ঘটনায় অভিযুক্ত লিটন মিয়া (২৫) নামের এক যুবককে আটক করা হয়েছে। সে কিশোরগঞ্জ জেলার অষ্ট্রগ্রাম উপজেলার ইমান মিয়ার ছেলে ও আশুগঞ্জে একটি চাতাল কলে কাজ করেন। ওই শিশুর পরিবারের ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে জানায়, বিকেলে শিশুটি চাতাল কলের ভেতরে খেলা করছিল। এর কিছুক্ষণ পর শিশুটির বড়Read More
অচেনা নিউইয়র্কের ভয়াল বিবরণ তরুণীর ‘মৃতদেহ গোনা ছেড়ে দিয়েছি’,
হাডসন নদী এখানে মিশে গিয়েছে আটলান্টিকে। আর তার পাড়েই মাথা তুলে দাঁড়িয়ে ছবির মতো শহর নিউইয়র্ক। আকাশকে মাটিতে নেমে আসার হাতছানি দিচ্ছে হাইরাইজ বিল্ডিংগুলি। রাত নামলেও, এখানে দিনের আলো যেন নেভে না। আমেরিকানরা গর্ব করে বলে, পৃথিবীর বুকে শ্রেষ্ঠ শহর নিউ ইয়র্ক। কিন্তু গত কয়েক সপ্তাহে তার চেহারাটা নাটকীয় ভাবে বদলে গিয়েছে। করোনার আতঙ্ক এখন গ্রাস করেছে এক সময় সর্বদা জেগে থাকা গোটা নিউইয়র্ককে। ‘মৃত্যুপুরী’তে বাস করার অভিজ্ঞতা কেমন তা তুলে ধরেছেন নিউইয়র্কের দুই প্রেমিক-প্রেমিকা। নিউইয়র্কের ব্রুকলিন অ্যাপার্টমেন্টের বাসিন্দা বছর আটাশের অ্যালিক্স মন্টেলিওন ও তাঁর প্রেমিক মার্ক কজলো। শহরের অবস্থারRead More
বিজয়নগরে ওয়ার্কার্স পার্টির উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ কালে টেলিকনফারেন্সের রাশেদ খান মেনন
নিজস্ব প্রতিবেদক : আজ বৃহস্পতিবার ( ৯ এপ্রিল) সকাল ১১ টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বিজয়নগর শাখা উদ্যোগে উপজেলার চান্দুরা বাজার সহ বিভিন্ন স্থানে কর্মহীন হতদরি ৩০০ টি পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন। এ সময় টেলিকনফারেন্সে পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি জেলা-উপজেলা সর্বস্তরের নেতৃবৃন্দকে করোনায় কর্মহীন হতদরিদ্র মানুষের খাদ্য সামগ্রী দিয়ে পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা যার যার জায়গা থেকে সকলে মিলে একসঙ্গে হাতে রেখে কাজ করলেই এ মহামারী করোনাকে রোধ করা সম্ভব। এসময় তিনি কর্মহীন মানুষের উদ্দেশ্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক,Read More
আজ পবিত্র শবেবরাত: ঘরে বসে ইবাদত করার আহ্বান
আজ পবিত্র শবেবরাত। হিজরি সালের শাবানের ১৪ তারিখ রাতটি মুসলিম উম্মাহ সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে। অনেকের মতে, মহিমান্বিত এ রাতে মহান আল্লাহ তাঁর বান্দাদের ভাগ্য নির্ধারণ করেন। মুসলমানরা এ রাতে মহান আল্লাহর রহমত ও নৈকাট্য লাভের আশায় নফল নামাজ, কোরআন তিলাওয়াত, জিকিরসহ বিভিন্ন ইবাদত-বন্দেগির মাধ্যমে অতিবাহিত করেন। অতীতের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যৎ জীবনের কল্যাণ কামনা করে মোনাজাত করবেন। প্রতি বছর এ রাত্রিতে ইবাদত-বন্দেগির পাশাপাশি বাড়ি বাড়ি হালুয়া, ফিরনি, রুটিসহ হরেকরকমের উপাদেয় খাবার তৈরি করা হয়। এসব খাবার বিতরণ করা হয় আত্মীয়স্বজন, প্রতিবেশী ও গরিব-দুঃখীর মধ্যে। অনেকে মসজিদেRead More



















