Main Menu

February, 2020

 

সরাইলে মিতালী কার্যালয়ে মূল্যায়ন সভা অনুষ্ঠিত

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার শাহজাদাপুরে মা ও শিশু স্বাস্থ্য পুষ্টি বিষয়ক মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া মিতালী সমাজ কল্যাণ সমিতির কার্যালয়ে এ মূল্যায়ন সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম খোকন, ব্রিটিশ কাউন্সিল জেলা সমন্বয় কর্মকর্তা মোঃ ইউনুস আলী মিতালীর সভাপতি ও সরাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব খান বাবুল, মিতালীর সাধারণ সম্পাদক আরিফুর রহমান বুলবুল প্রমূখ। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের অংশীদারত্বে ব্রিটিশ কাউন্সিল পিফরডি প্রকল্পের আওতায় শাহজাদাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় জনসাধারণের সেবা দিয়ে আসছে। তারাRead More


নবীনগর ছেলের বিরুদ্ধে চুরির অপবাদ দিয়ে বৃদ্ধ বাবার ঘর ভাংচুর ও লুটপাট

মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ছেলের বিরুদ্ধে চুরির অপবাদ দিয়ে লুটপাটের পর বৃদ্ধ বাবার একটি ঘর ভাঙচুর ও অপর ঘরে তালা ঝুলিয়ে দেয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। এ ঘটনায় বৃদ্ধ জীবন মিয়া (৬০) তার স্ত্রী, তিন ছেলে, এক মেয়ে ও ছেলের বৌকে নিয়ে গ্রাম ছেড়ে ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। উপজেলার ব্রাহ্মণহাতা গ্রামে এ ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানান, জীবন মিয়ার ছেলে হান্নান মিয়া (৩০) কে গত বৃহস্পতিবার রাতে উপজেলার নোয়াগাঁ গ্রাম থেকে চোর অপবাদ দিয়ে আটক করে স্থানীয় প্রভাবশালী মো. রিপন মিয়া ও তার লোকজন। পরে ওই দিনইRead More


জামাল হোসেনকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে জেলা নাগরিক ফোরাম

ব্রাহ্মণবাড়িয়া জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক জামাল হোসেনকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে জেলা নাগরিক ফোরাম। বুধবার রাতে জেলা শহরের এএফসি কনভেনশন সেন্টারে এই উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা নাগরিক ফোরামের সভাপতি সাংবাদিক পিযূষ কান্তি আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির। অনুষ্ঠানের শুরুতে জেলা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক জামাল হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির বলেন, সরকারি কর্মকর্তা হিসেবে আমাদেরকে একদিন অন্যত্র বদলি হয়ে চলে যেতে হবে। এটা একটা চিরচরিত নিয়ম। আমারও বিদায়ের সময় হয়ে গেছে।Read More


নাসিরনগরের কুলসুমার প্রেমেই জীবন গেল হাসিমের, শ্বাশুড়ীর প্রেমিককে হত্যার লোমহর্ষক বর্ণণা দিল খুনি জামাই

মৃধা মুরাদ : যার সনে যার ভালোবাসা, তারে ছাড়া প্রান বাঁচেনা! পিরিতি এই জগতে জাতি কুলের ধার ধারে না।। এ গানটির সাথে আমরা কমবেশি সকলেই পরিচিত। এই গানেরই যেন বাস্তুব প্রতিফলন ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের বাটবাড়িয়া গ্রামের মৃত গোয়াছ আলীর ছেলে আব্দুল হাসিম। বিয়ে করেছিলেন নাসিরনগর উপজেলার লক্ষিপুর গ্রামের কুলসুমা বেগমকে। টানাপোড়নের কারণে তিন বছরের মাথায় ভেঙ্গে যায় সংসার। কুলসুমা হাসিমকে ভুলে নতুন জীবন শুরু করতে পারলেও হাসিম তা পারেনি। শুধু কুলসুমাকে এক নজর দেখার জন্য হয়ে যান ভবঘুরে। কুলসুমার নতুন স্বামী নাসিরনগরের লক্ষিপুর গ্রামের ঝালমুড়ি বিক্রেতা আক্তার হোসেনেরRead More


বাংলাদেশ-ভারত বৈঠক : কসবা সীমান্ত হাটের বাণিজ্য ঘাটতি ও দূষিত পানি বন্ধের দাবি

ভারতের ত্রিপুরার রাজ্যের আগরতলায় দুই দেশের সীমান্তবর্তী জেলার সরকারি পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদের মধ্যে বুধবার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আগরতলার খেজুর বাগান এলাকায় রাজ্য অতিথিশালা সোনারতরীতে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের চার জেলা ও ত্রিপুরার আট জেলার শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। বৈঠকে অনুপ্রবেশ, চোরাচালান বন্ধসহ বিভিন্ন বিষয়ে দিনভর আলোচনা হয়। বৈঠক শেষে সেখানকার সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরা হয়। বাংলাদেশের প্রতিনিধি দল কাল বৃহস্পতিবার দেশে ফিরে এখানকার সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন। বৈঠকে উপস্থিত নির্ভরযোগ্য একটি সূত্র জানায়, ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের পক্ষ থেকে সীমান্ত সংক্রান্ত বেশ কিছু বিষয় তুলে ধরা হয়েছে। এসবRead More


ব্রাহ্মণবাড়িয়ায় চার লেন প্রকল্পে সিন্ডিকেটের থাবা, ভূমি অধিগ্রহণে লোপাট হবে কোটি কোটি টাকা

প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নৌবন্দর থেকে সরাইল-ধরখার হয়ে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত মহাসড়ককে চারলেন জাতীয় মহাসড়কে উন্নতীকরণ প্রকল্পের কাজ শুরু হয়েছে। বর্তমানে জমি অধিগ্রহণসহ আনুষঙ্গিক কাজ চলছে। তবে জমি অধিগ্রহণে বিভিন্ন রকমের অনিয়ম-দুর্নীতির তথ্য পাওয়া যাচ্ছে। এরমধ্যে জমির শ্রেণী পরিবর্তন ও অবকাঠামো নির্মাণ করে জমির মূল্যবৃদ্ধি অন্যতম। একটি সিন্ডিকেট স্থানীয়দের লোভ দেখিয়ে এ প্রতারণায় উৎসাহী করছে। ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার সুহিলপুর ইউনিয়নের হরিনাদী মৌজার (ঘাটুরা এলাকা) বিএস নম্বর ২৪ দাগ নম্বর ২১৫ এর ০.১০০০ একর ভূমি জেলা প্রশাসকের কার্যালয়ের ভূমি অধিগ্রহণ শাখার এলএ মামলা নং ০৫ /২০১৯-২০২০ আওতাভুক্ত। ২০২০ সালের ২ জানুয়ারিRead More


ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রীকে হত্যার দায়ে শাহীন মিয়া নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রীকে হত্যার দায়ে শাহীন মিয়া নামে এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল-১ আদালতের বিচারক মাফরোজা পারভীন এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত শাহীন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার গোকর্ণ গ্রামের নাছির মিয়ার ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০০৯ সালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার গোকর্ণ গ্রামের নাছির মিয়ার ছেলে শাহীন মিয়ার সঙ্গে একই উপজেলার বেতবাড়িয়া গ্রামের হাবিবুর রহমানের মেয়ে ফেরদৌসা বেগমের পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের সময় দেড় ভরি স্বর্ণ, আসবাবপত্র ও নগদ টাকা যৌতুক দেয়া হয়। বিয়ের কিছুদিন পরRead More


নানা কর্মসূচীতে ব্রাহ্মণবাড়িয়ায় ১১ ছাত্রনেতার মৃত্যুবার্ষিকী পালিত

২০১১ সালের ৪ ফেব্রুয়ারি ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ব্রাহ্মণবাড়িয়ার ১১ ছাত্রনেতাসহ ১২ জনের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার সকালে শহরের বঙ্গবন্ধু স্কয়ারের পাশে নিহতদের স্মরণে নির্মিত স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করেন স্থানীয় সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী। পরে এক স্মরণসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি তাজ মোঃ ইয়াছিন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন। পরে নিহতদের রুহের মাগফিরাত কামানা করে দোয়া করা হয়। অনুষ্ঠানে জেলা আওয়ামীলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিতRead More


নবীনগর সার্কেল অফিসের ইন্সপেক্টর মো. আবদুল্লার আকস্মিক মৃত্যু, পুলিশ সুপারের শোক

মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সার্কেল কার্যালয়ে কর্মরত পুলিশের ইন্সপেক্টর (সিনিয়র) মো. আবদুল্লাহ (৫২) হৃদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার মধ্যরাতে নবীনগর থানায় অবস্থানরত অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি দীর্ঘদিন ধরে ডায়াবেটিসে ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। নবীনগর সার্কেল অফিসের সূত্র জানায়, সিলেটের মৌলভীবাজার পুলিশ সুপারের কার্যালয়ে ইন্সপেক্টর (ক্রাইম) পদে কর্মরত পুলিশের এই চৌকশ অফিসার গত ডিসেম্বর মাসে নবীনগর সার্কেল কার্যালয়ে যোগদান করেন। এর আগে ৮৯ ব্যাচের এই পুলিশ অফিসার শ্রীমঙ্গল থানার ওসিসহ বিভিন্ন জেলায় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন।Read More


নবীনগরে হচ্ছে সাজেকের আদলে গ্রীন ভিলেজ, কাজের অগ্রগতি পরিদর্শন করলেন ইউএনও

মিঠু সূত্রধর পলাশ : পরিচ্ছন্ন ও সবুজ নবীনগর গড়ার লক্ষ্যেকে সামনে রেখে উপজেলার লাউর-ফতেহপুর ইউনিয়নের বিষ্ণুপুর গুচ্ছগ্রামে দ্রুত গতিতে এগিয়ে চলছে গ্রীন ভিলেজ নামে প্রকল্পের উন্নয়ন কাজ। সোমবার বিকেলে গ্রীন ভিলেজ কাজের অগ্রতি সরেজমিন দেখতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হাসান, লাউরফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফারুক আহাম্মদ সরকার, ইউনিয়ন পরিষদের সচিব মো. রাসেল মাহমুদসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। প্রসঙ্গগত, পর্যটন নগরী সাজেক ভ্যালির আদলে ভূমিহীন, গৃহহীন, ছিন্নমূল, অসহায় দরিদ্র জনগোষ্ঠীর ৪০টি পরিবারকে পুনর্বাসনে স্যানিটেশন,Read More


This site is protected by wp-copyrightpro.com