December, 2019
পরীক্ষায় খারাপ ফলাফল করায় নবীনগরে কিশোরীর আত্মহত্যা
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রবিবার ভোর রাতে তানজিনা আক্তার (১৪) নামে নবম শ্রেনীতে পড়ুয়া এক কিশোরি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার শিবপুর ইউনিয়নের জুলাই পাড়া গ্রামের আনোয়ার হোসেনের মেয়ে ও শিবপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। পরিবার সূত্রে জানা যায়, সদ্য সমাপ্ত নবম শ্রেণীর পরীক্ষায় খারাপ ফলাফল করায় পরিবারের লোকজন শাসন করলে রবিবার ভোর রাতে অভিমানে নিজ ঘরে গলায় ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে। সকালে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ঝুলন্ত অবস্থায় নিহতের লাশ উদ্ধার করে নবীনগর থানায় নিয়ে আসে। শিবপুর ফাঁড়ি থানার ইনচার্জ এস আইRead More
নবীনগরে ইয়াবা বিক্রির সময় ইউপি মেম্বারসহ আটক চার
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ইয়াবা ট্যাবলেট বিক্রির সময় স্থানীয় ইউপি মেম্বারসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে দেড়’শ পিছ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়। আটক কৃতরা হলেন, উপজেলার বড়াইল ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের চর গৌসাইপুর গ্রামের মেম্বার মো. কবির হোসেন (৩৮), মো.জালাল মিয়া(৪০), মোকাদ্দুস মিয়া(৪২) ও ইয়াবা সম্রাট রুহুল আমিন(৩৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাতে উপজেলার বড়াইল ইউনিয়নের চরগৌসাইপুর গ্রামের ব্যাপারী বাড়ীর মোড়ের রাস্তায় ইয়াবা ট্যাবলেট বেচা কেনা করা সময় পুলিশ তাদের হাতে নাতে আটকRead More
উন্নয়ন যেন পরিবেশ বান্ধব হয় সেদিকে নজর রেখে কাজ করছে পৌর পরিষদ- পৌর মেয়র
ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির বলেছেন, ডাম্পিং স্টেশন নির্মাণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য বজায় রাখার উদ্যোগ নেয়া হয়েছে। নগরের উন্নয়নে সকল পদক্ষেপই যাতে পরিবেশ বান্ধব হয় সেদিকে নজর রেখে বর্তমান পৌর পরিষদ কাজ করে যাচ্ছেন। তিনি আরো বলেন, ব্রাহ্মণবাড়িয়া পৌর নগরীকে একটি বাসযোগ্য নগর হিসেবে গড়ে তুলতে প্রয়োজন সকল শ্রেণী পেশা ও প্রত্যেক সচেতন মানুষের পরামর্শ। একটি সুপরিকল্পিত উদ্যোগ ও পরামর্শই পারে একটি আধুনিক ও পরিচ্ছন্ন পৌরসভায় রূপান্তর করতে। আর এ লক্ষ্যেই ব্রাহ্মণবাড়িয়া পৌরসভাকে আধুনিকায়ন করতে কাজ করে যাচ্ছি। তিনি রোববার সকালে পৌর এলাকার ৭নংRead More
ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ পরিবার ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
মহান বিজয় দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসনের পক্ষ থেকে শহীদ পরিবার ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক হায়াত উদ দৌলা খাঁন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিতু মরিয়মের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান। অনুষ্ঠানে ১৭ শহীদ পরিবার ও ৫ জন খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা দেয়া হয়।
মহান বিজয় দিবস উপলক্ষে সাবেক মেয়র মোঃ হেলাল উদ্দিন এর শুভেচ্ছা
৪৮তম মহান বিজয় দিবস ২০১৯ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ত্রিশ লক্ষ শহীদের আত্মত্যাগ ও দুই লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা আমাদের এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি। আজকের এই দিনে আমি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে। শ্রদ্ধাভরে স্মরণ করি স্বাধীনতা যুদ্ধের সকল শহীদ-গাজী বীরমুক্তিযোদ্ধা ও বীরঙ্গনাদের। তিনি মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
ব্রাহ্মণবাড়িয়ায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত
বিনম্র শ্রদ্ধায় ব্রাহ্মণবাড়িয়া শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। শনিবার সকালে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল থেকেই লোকে লোকারণ্য হয়ে যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের কাউতলী সৌধ হিরন্ময় চত্বর। প্রথমেই জেলা প্রশাসনের পক্ষে জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন পুষ্পস্তবক অর্পণ করেন। পরে পুলিশ সুপার মোঃ আনিসুর রহমান ,জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার ,পৌর মেয়র নায়ার কবিরসহ মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানের পক্ষে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পনের মাধ্যমে শ্রদ্ধা জানানোর পর তাদের রূহের মাগফিরাত কামনায় দোয়া ও এক মিনিট নিরবতা পালন করা হয়।
সরাইলে ক্বেরাত প্রতিযোগিতা
মোহাম্মদ মাসুদ, সরাইল : সরাইলে অনলাইন ভিত্তিক অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন সেবানন্দ-র উদ্যোগে ২য় ইসলামী ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে আলীনগর মাদ্রাসার মাঠে সন্ধ্যা পর্যন্ত চলে এ প্রতিযোগিতা । এতে উপজেলার এগারটি মাদ্রাসার ছাত্ররা অংশ গ্রহন করেন। এসময় ফলাফল নির্ধানের জন্য বিচারকের দ্বায়িত্বে ছিলেন, শেখ আমান উল্লাহ। মুফতি রায়হান উদ্দিন। ক্বারী আব্দুল বাতেন। মাওলানা আতিকুর রহমান। ক্বেরাত প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন , হাফেজ মো. ইসতিহাক, মো. আব্দুল মাজেদ, মো. আতিকুর রহমান, মো. ইসমাইল,মো. মঈন উদ্দিন নাইম, মো. ওমর উল্লাহ। সেবানন্দ সংঘঠনের সভাপতি দেলোয়ার উদ্দিনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সেবানন্দ সংঘঠনেরRead More
সরাইলে শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় ওসি-আ’লীগ সভাপতির বাকযুদ্ধ
মোহাম্মদ মাসুদ,সরাইল : সরাইল উপজেলায় কর্মরত কর্মকর্তাদের বিরুদ্ধে নানা অভিযোগ এনে দ্রুত সাংবাদিক সম্মেলন করার ঘোষণা দিয়েছেন উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ও মহিলা আ’লীগের সভাপতি রোকেয়া বেগম। শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দিয়েছেন। সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহাদাত হোসেন টিটো রোকেয়া বেগমের বক্তব্যের উত্তর দেওয়ায় উপস্থিত লোকজন বুঝতে পারলেন জনপ্রতিনিধির অভিযোগের তীর ওসি’র দিকে। ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম বলেন, বর্তমান সময়ে কিছু কর্মকর্তা জামায়াত ও রাজাকারের উত্তরসূরিদের নিয়ে কম্বল বিতরণসহ নানা অনুষ্ঠান করেন। উনারা (প্রশাসন) মনে করেন আমরা এ গুলি বুঝিRead More
বড় হুজুর এর স্মরণে, সরাইল প্রেসক্লাবে শোক সভা ও দোয়া মাহফিল
মোহাম্মদ মাসুদ,সরাইল : সরাইল প্রেসক্লাবের সভাপতি ও প্রথম আলো পত্রিকার সরাইল প্রতিনিধি মোহাম্মদ বদর উদ্দিনের পিতা আল্লামা শাঈখ মোহাম্মদ আলী কাসেমী (রহঃ) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে সরাইল প্রেসক্লাব। গত শুক্রবার (১৩ ডিসেম্বর) প্রেসক্লাব কার্যালয়ে সহ সভাপতি মোহাম্মদ আলী মাষ্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সাবেক সংসদ সদস্য ও প্রেসক্লাবের আজীবন সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুব খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন- সরাইল সরকারি কলেজের অধ্যক্ষ মৃধা আহমাদুল কামাল, প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বদর উদ্দিন, সহসভাপতি এম.এ মুসা, সাবেক সভাপতি মো. আইয়ুব খান, সাংগঠনিকRead More
নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে সঠিক ইতিহাস তুলে ধরতে হবে-আল-মামুন সরকার
ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার বলেছেন, মুক্তিযুদ্ধ বাঙালি জাতির কাছে সবচেয়ে গৌরবোজ্জ্বল ঘটনা এবং যত দিন বাঙালি জাতি থাকবে, তত দিন এই মুক্তিযুদ্ধই থাকবে শ্রেষ্ঠ গৌরবের অধ্যায় হিসেবে, অবিস্মরণীয় এক গৌরবগাথা হিসেবে। মুক্তিযুদ্ধ হলো বাঙালি জাতির শোষণের শৃঙ্খল থেকে মুক্ত হওয়ার যুদ্ধ। মুক্তিযুদ্ধের চেতনা হলো আমাদের বাঙালি জাতির আজন্মলালিত স্বপ্ন, একটি জাতির চেতনার স্বপ্ন। এই স্বপ্ন দোলা দিয়েছে আমাদের মনে, আমাদের স্বপ্নকে অনুপ্রাণিত করেছে একটি সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠা করতে। আজকের নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে তাদের সামনে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসRead More



















