Main Menu

November, 2019

 

এক প্রবাসী নারীর জীবন দিয়ে নির্যাতনের প্রতিবাদ

মোহাম্মদ মাসুদ, সরাইল :: বেড়ে ওঠেছে অভাব অনটনের মধ্যে। জন্মের পর সুখ দেখেনি। পড়া লেখাও করতে পারেনি। মা বাবাসহ পরিবারের সকলের শান্তির জন্য ব্যাকুল হয়ে ওঠে। প্রথমে গার্মেন্টেসে চাকুরী ও পরে টাকার জন্য পাড়ি দেয় প্রবাসে। সেখানেও সুখ পায়নি আসমা। হয়েছে অমানবিক নির্যাতনের শিকার। নিজেকে বাঁচাতে ভাগ্যে বরণ করে নিয়েছে প্রবাসের কারাবাস। প্রবাসে জেলে আত্মহত্যার চেষ্টা করে নিজেকে পৃথিবী থেকে আড়াল করার চেষ্টা করেছে। সকল কষ্টের বোঝা মাথায় করে আবার নিজেদের দেশে। দেশেও তার উপর নানা সমালোচনা। অজানা ব্যাথা বুকে ধারণ করে শুধু চোখের জল ফেলছে। মধ্যপ্রাচ্যের মানুষ রুপি কিছুRead More


সেতু নয় এক মরন ফাঁদ,১০ বছরে ৭ জনের মৃত্যু!

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর পৌরএলাকার আলমনগর ১নং ও ২নং ওয়ার্ডের মানুষের চলাচলে জন্য নির্মিত সেতুটির বেহাল দশা দখার কউ নেই। গত ২৫ বছর আগে নির্মিত এই সেতুটি গত এক যুগ ধরে চলা চলের অনুপযোগী হয়ে পরেছে। ভাঙ্গাচোরা এ সেতুর উপরে গাড়ি উঠতে গিয়া এই পর্যন্ত এলাকার কমপক্ষে ৭জন জিবন্ত মানুষ এই মরণ সেতুতে উঠত গিয় প্রাণ হারিয়ছ। সেতুটিতে গাড়ি উঠার সময় বর্তমানে প্রায়ই দূর্ঘটনা ঘটে বহু লোক পঙ্গুত্ত্ব বরণ করে মানবেতর জীবন যাপন করছে এই সেতু দিয়ে পারাপার করতে গিয়। মাঝে মাঝে স্থানীয়রা সেতুটির রেলিংয়ে বাঁশ নিয়ে জোড়াRead More


নবীনগরে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনোদপুর ইউনিয়ন স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করার অভিযোগ উঠেছে। এসএসসি পরিক্ষার্থী ছাড়াও জেডিসি পরিক্ষার্থীদের কাছ থেকে মৌখিক পরীক্ষার নাম করে অতিরিক্ত ২০০ টাকা করে আদায় করারও অভিযোগ রয়েছে জিনোদপুর স্কুল এন্ড কলেজের বিরুদ্ধে। ২০২০ সালের এসএসসি পরীক্ষার সরকারি নিবন্ধন ফি বিজ্ঞান বিভাগ- ১৯৭০ টাকা, মানবিক বিভাগ ও ব্যবসায় শিক্ষা শাখা-১৮৫০ টাকা নির্ধারণ করা হলেও তা মানছে না নবীনগর উপজেলার অনেক শিক্ষা প্রতিষ্ঠান। একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকারি নির্দেশনা অমান্য করে ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ রয়েছে। এব্যাপারে জিনোদপুরRead More


নাসিরনগরে নিখোঁজের একদিন পর নদী থেকে কৃষকের লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের একদিন পর লঙ্গন নদী থেকে মোঃ আব্দুস সালাম (৬৫) নামে এক কৃষকের লাশ উদ্ধারের খবর পাওয়া গেছে। সালাম উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের শ্রীঘর গ্রামের মোতালেব মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সালাম ২০ নভেম্বর ভোর ছয়টার সময় মেদিনী হাওরে নিজের জমিতে কাজ করতে বাড়ি থেকে বের হয়। হাওরে যেতে লঙ্গন নদী পাড় হতে হয়। নদী সাঁতরে পাড় হতে গিয়ে ডুবে যায় সালাম। পরে স্থানীয়দের সহযোগীতায় নদীতে লাশ খুঁেজ পাওয়া যায়নি। পরের দিন ২১ নভেম্বর বিকালে লঙ্গন নদীতে একটি লাশ ভাসতে দেখলে স্থানীয়রা উদ্ধার করে নিহতের বাড়িতেRead More


পুর্ণবাসন ও ক্ষতিপুরন না দিলে কঠোর আন্দোলনের হুমকি।

আশুগঞ্জ পুনর্বাসন মার্কেটের ব্যবসায়ীদের ক্ষতিপুরনের দাবীতে সমাবেশ

নিজস্ব প্রতিবেদক॥ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ আশুগঞ্জ নদী বন্দরের পুনর্বাসন মার্কেটের ক্ষতিগ্রস্ত অবকাঠামোর মালিক ও ব্যবসায়ীদের পূণর্বাসনসহ ক্ষতিপূরণ এবং শ্রমিক কর্মচারীদের ক্ষতি পুরনের দাবীতে সমাবেশ অনুষ্ঠিত। শনিবার সকালে ফেরিঘাট পুনর্বাসন মার্কেট ক্ষতিগ্রস্থ ব্যবসা রক্ষা কমিটির উদ্যোগে ফেরীঘাট পুনবাসন মার্কেটে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ফেরিঘাট পুনর্বাসন মার্কেটের ক্ষতিগ্রস্থ ব্যবসা রক্ষা কমিটির আহ্বায়ক হাজী মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ফেরিঘাট পুনর্বাসন মার্কেটের ক্ষতিগ্রস্থ ব্যবসা রক্ষা কমিটির সদস্য সচিব হাজী মো.সায়েদুর রহমান, যুগ্ম আহবায়ক জাকির হোসেন, যুগ্ম সদস্য সচিব হাজী ইব্রাহিম মোল্লা, আশুগঞ্জ শহর শিল্প ও বণিক সমিতির সভাপতি গোলাম হোসেন ইপটি, বীর মুক্তিযোদ্ধাRead More


বিজয়নগরে বাবুর্চীকে কাজ না দেয়ায় বিয়ের মাংসে বিষ, আটক এক

জিয়াদুল হক: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিয়ে বাড়িতে গরুর মাংসের সাথে বিষ মাখানোর অপরাধে কসাই রাজিব মিয়া (৩৭) কে আটক করা হয়েছে । সে উপজেলার বারঘরিয়া গ্রামের মৃত সৈয়দ মিয়ার ছেলে । পুলিশ ও প্রত্যেক্ষদর্শীরা জানান , বৃহষ্পতিবার উপজেলার বুধন্তি ইউনিয়নের বারঘরিয়া গ্রামের মৃত সাজুত খানের ছেলে মো: আয়ুব খান (৩০) এর বিয়ের বৌভাত অনুষ্টান । বিয়ে বাড়ির প্রায় ৪ শতাধিক মেহমানের আপ্যায়নের জন্য বৃহষ্পতিবার সকালে খাতাবাড়ী গ্রামের মাসুম (৫০) গরুর মাংস রান্না করার সময় হঠাৎ মাংসের রং পরিবর্তন হয়ে যায়। এতে তাদের মনে সন্দেহের সৃষ্টি হয়। পরে বিষয়টি নিয়ে বিয়ে বাড়িতেRead More


বীর মুক্তিযোদ্ধা ইসমাইল সিরাজী আর নেই

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা ও আড়াইসিধা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. ইসমাইল সিরাজী ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার (২০ নভেম্বর) বিকাল ৪টা ৪০ মিনিটে তিনি উপজেলার আড়াইসিধা ইউনিয়নের বাগমারা এলাকায় তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য আত্বীয়-স্বজনসহ ও গুনগ্রাহী রেখে গেছেন। আড়াইসিধা ইউনিয়নের চেয়ারম্যান মো. সেলিম মিয়া জানান, ইসমাইল সিরাজী দীর্ঘদিন যাবত হৃদরোগে আক্রান্ত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। বুধবার বিকাল ৪টা ৪০ মিনিটে তিনি তার নিজ বাড়িতে শেষ নি:স্বাস ত্যাগ করেছেন। বৃহস্পতিবারRead More


ট্রেন দুর্ঘটনা চালকের গাফিলতিতে

লোকোমাস্টার (চালক), সহকারী চালক এবং গার্ডের (পরিচালক) গাফিলতিতে ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগে ট্রেন দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠিত তদন্ত কমিটিগুলোর প্রতিবেদনে এ তথ্য এসেছে। মঙ্গলবার রেলভবনে সংবাদ সম্মেলনে তদন্ত প্রতিবেদনের সারসংক্ষেপ প্রকাশ করেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। গত ১২ নভেম্বর ভোর রাতে মন্দবাগ স্টেশনে অপেক্ষমান সিলেট থেকে চট্টগ্রামগামী ‘উদয়ন এপপ্রেস’কে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ঢাকাগামী ‘তূর্ণা নিশীথা এপপ্রেস’। এতে নিহত হন ১৭ জন। আহত হয়েছে ৫৪ জন। দুর্ঘটনার কারণে রেল মন্ত্রণালয় এবং রেলওয়ে চারটি পৃথক তদন্ত কমিটি গঠন করে। রেলমন্ত্রী জানান, তিনটি কমিটির প্রতিবেদন পেয়েছেন। সবক’টিতেই বলা হয়েছে দুর্ঘটনার কারণRead More


বাঁচার আকুতি

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ তরতাজা এক যুবকের নাম মাহবুবুর রহমান। বয়স ৩২/৩৩ বছর। বিয়ে করেছেন ২ বছর আগে। কোন সন্তান নেই তার। বাড়ি সরাইল উপজেলার দেওড়া গ্রামে। পিতা মো. সারুয়ার মিয়া। দরিদ্র পরিবারেই জন্ম তার। অর্থাভাবে বেশী পড়া লেখাও ভাগ্যে জুটেনি মাহাবুবের। সুঠাম দেহের অধিকারী টগবগে যুবক মাহাবুবের মুখে হাঁসির কমতি ছিল না। সহপাঠিদের সাথে ঘুরে বেড়িয়েছে। সংসারেও সময় দিয়েছে। ভাগ্যের নির্মম পরিহাস। ৪ বছর আগে হঠাৎ মাহবুব কিডনি রোগে আক্রান্ত হয়। জীবনের মোড় ঘুরে যায় যুবকটির। হারিয়ে যায় তার মুখের হাঁসি। ক্রমেই দূর্বল হতে থাকে সে। দৈহিক সৌন্দর্যেও ভাটাRead More


বিজয়নগরে সড়ক দুর্ঘটনায় নিহত ১,আহত ২

বিজয়নগর প্রতিনিধি॥ আজ বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার আখাউড়া-চান্দুরা সড়কের মাইজ হাটি এলাকায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. হানিফ মিয়া (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। সে ওই এলাকার আব্দুল মালেকের ছেলে। হানিফ অটোরিকশার যাত্রী ছিলেন। দুর্ঘটনায় আহত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বরিশল গ্রামের মো. মোসলেম মিয়ার মেয়ে শেফালী আক্তার (২৫) ও একই এলাকার মো. মাহবুব মিয়ার ছেলে মো. ইসহাক (২৮)। ওই দুইজনই আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। চম্পকনগর পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই মো: নুরুল ইসলাম বলেন ,আজ বুধবার দুপুরে চান্দুরা আখাউড়া সড়কের মাইজ হাটিRead More


This site is protected by wp-copyrightpro.com