August, 2019
নাসিরনগরে পানিতে প্রাণ গেল দুই শিশুর
নিজস্ব প্রতিবেদক:: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর। সোমবার ১২ আগষ্ট নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়ন ও চাতলপাড় ইউনিয়নে দুপুরে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হল,গুনিয়াউক ইউনিয়নের চিতনা গ্রামের প্রবাসী ফারুক মিয়ার ছেলে মইন(৫) একই উপজেলার চাতলপাড় ইউনিয়নের খাগালিয়া পাড়ার সুমন মিয়ার ছেলে সিয়াম(৪)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, একজন মেঘনা নদীতে ডুবে এবং অন্যজন সাঁকো থেকে পড়ে মারা যায়। চাতলপাড় মহিলা ইউপি সদস্য নুরুন্নাহার বলেন, সহপাঠিদের সাথে মেঘনা নদীতে খেলতে গিয়ে নদীর ¯্রােতে ভেসে যায় সিয়াম। পরে বিকেলে তার লাশ ভাসতে দেখে গ্রামবাসীর সহযোগিতায় উদ্ধার করা হয়।Read More
সরাইলে ২৪ ঘন্টায় কলেজ ছাত্র ইকরাম হত্যার রহস্য উন্মোচন
সরাইল প্রতিনিধি ॥ ব্রাহ্মণবাড়িয়া সরাইলে কলেজ ছাত্র ইকরাম হোসেন (১৬) হত্যার রহস্য উন্মোচন করেছে পুলিশ। প্রথমে ইকরাম হত্যার ঘটনায় দুইজনকে জিজ্ঞাসা- বাদের জন্য আটক করে থানা পুলিশ। আটককৃতরা হলো প্রতিবেশী নাজমাআক্তার (৪০)ও তার ভাই সাবেক ইউপি সদস্য নাজিম উদ্দীন(৫৫)। পরে সরাইল সদর উপজেলার বড্ডাপাড়া গ্রামের মজনু মিয়ার ছেলে ইমরানুল হাসান সাদী(১৯) কেও আটক করে পুলিশ। সাদীকে জিজ্ঞাসা বাদ করলে সোমবার(১২ আগষ্ট) জুডিশিয়াল আদালতের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেয় সে। আর এর মধ্যেই বেড়িয়ে আসে আসল রহস্য। ইকরামকে তারা তিনজন খুন করে। ভাগিনা সাদী ইকরামের পা চেপে ধরে। সোহাগRead More
সরাইলে বসত ঘর থেকে কলেজ ছাত্রের লাশ উদ্ধার
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে খালার বাড়ির খাটের নিচ থেকে ইকরাম(১৬) নামের এক কলেজ ছাত্রের বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১১ আগষ্ট) সকালে উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের বারজীবী পাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সে ওই এলাকার শহিদুল ইসলামের ছেলে ও সরাইল সরকারি কলেজের প্রথম বর্র্ষের ছাত্র। এ বিষয়ে এলাকা থেকে দু‘জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইকরামের পাশের বাড়ির পাশেই খালা লাভলী বেগমের স্বামী প্রবাসী বাহার আলীর বাড়ি। খালার বাড়িতেই থাকতেন ইকরাম। আজ রোববার সকালে লাভলী বেগম তার নিজ ঘরের দরজাRead More
বিজয়নগরে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষে নিহত ১,আহত ৭
বিজয়নগর সংবাদদাতা:: বিজয়নগরে যাত্রীবাহী বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষে পারভেজ মিয়া (২৫) নিহত হয়েছে এবং ৭ যাত্রী আহত হয়েছে। পুলিশ জানায় ,ঢাকা সিলেট মহাসড়কের শশুই নামক স্থানে আজ রবিবার ভোরে সিলেট থেকে ছেরে আসা চট্রগ্রাম গামী সৌদিয়া পরিবহনের বাস ও সিলেট গামী পিকআপ ভ্যানের মুখোমুখী সংঘর্ষে পিকআপ ভ্যানের চালক পারভেজ ঘটনাস্থলে নিহত হয় এবং বাসের ৭ যাত্রী আহত হয় । আহতদের উদ্বার করে স্থানীয়রা মাধবপুর হাসপাতালে প্রেরণ করে । এসময় প্রায় ১ ঘন্টা রাস্তায় যানচলাচল বন্ধ ছিল । ইসলামপুর পুলিশ ফাড়ির ইনচার্জ আ,স,ম আতিকুর রহমান বলেন ,রবিবার ভোর ৩Read More
আখাউড়ায় নূরপুর গ্রামে দুস্থ ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
মানব সেবায় আমরা এগিয়ে এই স্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নূরপুর গ্রামের সমাজের দুস্থ ও সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে সেচ্ছাসেবক মূলক সামাজিক সংঘঠন নূরপুর হিলফুল ফুযুল যুব সংগঠন। আজ শনিবার বিকাল ৪ ঘটিকায় সময় আখাউড়া উপজেলার নূরপুর মাজার শরীফ প্রাঙ্গনে মোঃ শামীম সরকারের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মিজানুর রহমান সরকার সহ নূরপুর হিলফুল ফুযুল যুব সংগঠনের উপদেষ্টা মন্ডলী মোঃ নূরালী খন্দকার, মোঃ তুরাব আলী খন্দকার, মোঃ আবু সামা, মোঃ নুরুল ইসলাম, আবুল হক মাষ্টার, এডভোকেট আমজাদ হোসেন খন্দকার, ওমর ফারুক,সুমন প্রমূখ। উল্লেখ্য অনুষ্ঠানে গ্রামেরRead More
ঈদুল আযহা উপলক্ষে কসবায় ‘নিরাপদ চালক চাই’ লিফলেট বিতরণ
কসবা প্রতিনিধি:: নিরাপদ চালক চাই-নিরাপদে বাড়ি যাই এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার কসবা স্বাধীনতা চত্বরে সচেতনমূল সমাবেশ ও লিফলেট বিতরন আয়োজন করেছেন নিরাপদ চালক চাই সামাজিক সংগঠন। আজ শনিবার বিকালে সংগঠনের সভাপতি আজাদ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলম। নিরাপদ চালক চাই সচেতনমূল সমাবেশে বক্তব্য রাখেন,আড়াইবাড়ি দরবার শরীফের পীরজাদা গোলাম সারোয়ার সাঈদী,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা থানার এস আই আশরাফ কামাল মিয়া, প্রভাষক জয়নাল আবেদীন,্ একে আজাদ বাপ্পী প্রমুখ। বক্তারা ঈদুল আযহা উপলক্ষে সড়ক দূঘঁটনা রোধে নিরাপত চাকলকের মাধ্যমে নিরাপদে যাত্রীরা বাড়িতেRead More
শুক্র,শনি ব্যাংক বন্ধ থাকায় নবীনগরে গ্রাহক দুর্ভোগ
মিঠু সূত্রধর পলাশ,প্রতিনিধি নবীনগর প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সদর অগ্রনী ব্যাংক শাখা শুক্র ও শনিবার বন্ধ থাকায় দুর্ভোগে পড়েছে প্রবাসিদের প্রেরিত রেমিট্যান্স গ্রাহকরা। ব্যাংক থেকে টাকা তুলতে না পারায় অনেকেই কোরবানী দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। সরকারের নির্দেশনার প্রেক্ষিতে অগ্রনী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয় থেকে শিল্প এলাকায় কর্মরত শ্রমিক/কর্মচারীদের বেতন ও অন্যান্য ভাতাদি ও রপ্তানী বাণিজ্য সচল রাখা এবং প্রবাসীদের প্রেরিত রেমিট্যান্স গ্রহণের সুবধিধার্থে শুক্র ও শনিবার ব্যাংক খোলা পরিপত্র জারি করা হয়। পৌরসভাসহ ২১টি ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলাটি বাংলাদেশের বৃহত্তম রেমিটেন্স প্রবাহ এলাকা। কিন্তু নবীনগর সদরRead More
নবীনগরে ইয়াবা বেচার সময় যুবলীগ নেতা গ্রেফতার
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মো. ফকরুল আলম (৪৮) নামের এক যুবলীগ নেতাকে ২৫ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ওই যুবলীগ নেতার সাথে থাকা আল আমীন (৩৫) কেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া দুজনের বাড়িই উপজেলার রতনপুরে। গ্রেপ্তার কৃত মো. ফকরুল আলম রতনপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি ও রতনপুর ইউপির সাবেক সদস্য (মেম্বার)। পুলিশ জানায়, রতনপুর এলাকায় দীর্ঘদিন ধরে ওই যুবলীগ নেতার নেতৃত্বে মাদক কারবার চলছিল। ঘটনার দিন শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রতনপুর দক্ষিণপাড়া ব্রিজের কাছ থেকে ২৫ পিস ইয়াবাসহ(ইয়াবা বেচা কেনা করার সময়) এদেরকে গ্রেপ্তারRead More
নাসিরনগরে ভারতের জম্মু -কাশ্মীরে মুসলমানদের বিশেষ সুবিধা আইন বাতিলের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত
মুরাদ মৃধা:: ভারতের জম্মু -কাশ্মীরে মুসলমানদের বিশেষ সুবিধা আইন বাতিলের প্রতিবাদে নাসিরনগরে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলাম ও বাংলাদেশ আঞ্জুমানে ইসলামী ছাত্রমহলের উদ্যোগে ৯ আগষ্ট শুক্রবার জু‘মার নামাজ শেষে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক দরবার শরীফের পীরজাদা মাওলানা মূফতি সৈয়দ ছালেহ আহমাদ আল-হোসাইনীর নেতৃত্বে বাংলাদেশ আঞ্জুমানে খাদিমুল ইসলাম ও বাংলাদেশ আঞ্জুমানে ইসলামী ছাত্রমহলের উদ্যোগে এবং এলাকার সাধারণ মানুষের অংশগ্রহণে এক মানববন্ধন কর্মসূচী ও বিক্ষোভ মিছিল বের হয়। মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন,যুব খাদিমুল ইসলামের সভাপতি পীরজাদা আলহাজ্ব মাওলানা মূফতি সৈয়দ মাঈনুদ্দিন আহমেদ,যুব খাদিমুলRead More
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় জ্বালানী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ব্রাহ্মণবাড়িয়ায় জাতীয় জ্বালানী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরতলীর বিরাসারে অবস্থিত বাংলাদেশ গ্যাস ফিল্ডসের প্রধান কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গ্যাস ফিল্ডসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তফিকুর রহমান তপু। এতে কোম্পানীর জেষ্ঠতম মহাব্যবস্থাপক (কম্প্রেসর এন্ড জেনারেটর) মোঃ আমীর ফয়সার এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কোম্পানীর মহাব্যবস্থাপক (অপারেশন) আলী মোক্তেজার. ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ,আ,ম রশিদুল ইসলাম। এ সময় বক্তারা বলেন, জ্বালানির বহুমূখীকরণ, উৎপাদন বৃদ্ধি, সর্বোৎকৃষ্ট ব্যবহার ও এর সংস্কার করা না গেলে অদূর ভবিষ্যতে জ্বালানি চাহিদা সরবরাহে মধ্যে বৃদ্ধি পেতে থাকবে। তাই জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে গ্যাসRead More



















