July, 2019
টিআইবি কর্তৃক দুর্নীতিবিরোধী তথ্য অধিকার সপ্তাহ উদ্যাপন
ব্রাহ্মণবাড়িয়া শহরে ভ্রাম্যমান প্রচারণা অনুষ্ঠিত
“তথ্যের অধিকার সুশাসনের অঙ্গিকার এবং গোপনীয়তার সংস্কৃতি নয়, তথ্য প্রদানের মানসিকতা চাই” শ্লোগানকে সামনে রেখে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়া এর উদ্যোগে ১৬ – ১৮ জুলাই ২০১৯ দুর্নীতিবিরোধী তথ্য অধিকার সপ্তাহ উদ্যাপন উপলক্ষ্যে ১৮ জুলাই ২০১৯ তারিখ বৃহস্পতিবার পিক আপ সহযোগে ব্রাহ্মণবাড়িয়া শহরে ভ্রাম্যমান প্রচারণা অনুষ্ঠিত হয়। ভ্রাম্যমান প্রচারণায় শিক্ষা, স্বাস্থ্য, স্থানীয় সরকারের বিভিন্ন সেবা এবং তথ্য অধিকার আইন ২০০৯ সম্পর্কে জনসাধারণের মধ্যে ধারণা প্রদান বিশেষত তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ে সচেতনতা তৈরী, তথ্য অধিকার আইনের যথাযথ প্রয়োগের জন্য জনসাধারণের মাঝে সক্ষমতা তৈরীরRead More
কসবা কোল্লাপাথর শহীদের প্রতি জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল আলম এমএসসির শ্রদ্ধা
ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যানসহ প্রসাশনিক কর্মকর্তা ও জেলা পরিষদ সদস্যরা কসবা উপজেলার বায়েক ইউপির কোল্লাপাথর বীর শহীদ সমাধিস্থলে গিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদদের আত্বার শান্তি কামনায় দোয়া করেছেন। রোববার বিকালে কোল্লাপাথর শহীদ সমাধিস্থালে ৫১ জন বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন ১মিনিট নিরবতা পালন করেন। পরিশেষে শহীদের আত্বা শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এসময় ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শফিকুল আলম এমএসসি, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মর্কতা মো:নওয়াব আসলাম হাবীব, জেলা পরিষদ সদস্য বাবুল মিয়া,মোশারফ হোসেন ইকবাল,আবুল কালাম আজাদ,আসাদুজ্জামান চৌধুরী,ফারুকুজ্জামান, সনি আক্তার সুচি, নুরুন্নহার বেগম, সৈয়দা নাহলু আক্তার, শাহিনাRead More
নবীনগরে বজ্রপাতে দুই গরুর মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বজ্রপাতে দুইটি গরুর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার বড়িকান্দি ইউনিয়নের ধরাভাঙা গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই গ্রামের বাসিন্দা ফজিল মিয়ার রবিবার দিবাগত রাতে গোয়ালা ঘরে গরুগুলো বেঁধে রেখে তারা ঘুমিয়ে পড়েন। গভীর রাত থেকে শুরু হয় প্রবল বর্ষণ ও প্রচন্ড বজ্রপাত। বজ্রপাতে তার গরু দুইটি মারা যায়। গরুগুলো কোরবানি ঈদে বিক্রির জন্য এনেছিল। গরু দু’টির মূল্য আনুমানিক ২ লক্ষ ৫০ হাজার টাকা।
নবীনগরে কাজের মেয়েকে ধর্ষণ চেষ্টায় গৃহকর্তা গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার মাঝিকাড়া গ্রামে এক কিশোরিকে (কাজের মেয়েকে) (১৫) ধর্ষনের চেষ্টা করায় মো. জাকির হোসেন (৪০) নামে এক ব্যাক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার সকালে পৌরএলাকার মাঝিকাড়া গ্রামের ওই লম্পটের বাড়িতে এ ঘটনা ঘটে।গ্রেফতারকৃত জাকির হোসেন এলাকার হুমায়ূন মিয়ার ছেলে। এই ঘটনায় নবীনগর থানায় ধর্ষনের চেষ্টা অভিযোগে মামলা করা হয়। জানা যায়, পার্শ্ববর্তী রায়পুরা থানা এলাকার বাশঁগাড়ি গ্রামের জৈনক মৃত ব্যক্তির স্ত্রী তার মেয়েসহ নবীনগর মাঝিকাড়ায় বাসা ভাড়া নিয়ে থাকে। ঘটনার সময়ে ওই কিশোরি ওই ব্যাক্তির বাড়ির সামনে দিয়ে পাশের বাড়িতে ঝি-এর কাজ করতে যাওয়ার সময় জাকির হোসেন তাকেRead More
কসবায় ছাত্রলীগের কমিটিতে ছাত্রদলের সাধারণ সম্পাদককে সদস্য করায় আলোচনা-সমালোচনা ও ক্ষোভ
খ.ম.হরুনুর রশীদ ঢালী : ছাত্রলীগের কসবা উপজেলা আহবায়ক কমিটিতে ছাত্রদলের ইউনিয়ন কমিটির দুই বারের সাধারণ সম্পাদককে সদস্য করায় আলোচনা-সমালোচনা ও ক্ষোভসহ নিন্দার ঝড় উঠেছে।বিষয়টি যাচাই ও বাচাই করার জন্য কেন্দ্রীয় ও জেলা ছাত্রলীগের কাছে দাবী তুলেছেন আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা। জানা গেছে, উপজেলা ছাত্রলীগের আহবায়ক কমিটির ১ নং সদস্য আবির মোহাম্মদ সোহাগ কসবা পশ্চিম ইউনিয়ন ছাত্রদলের দুইবারের সাধারণ সম্পাদক ছিলেন। সম্প্রতি তাকে আহবায়ক কমিটির এ পদ দেয়া হয়েছে। এর ফলে ছাত্রলীগের তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করার আগে বিষয়টি খতিয়ে দেখার জন্য কেন্দ্রীয় ও জেলাRead More
খেলাধুলা মনকে বিকশিত করে এবং শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখে _মেহের নিগার
বিজয়নগরে উপজেলা শিক্ষা অফিসের উদ্যোগে সোমবার বিকালে দাউদপুর উচ্চ বিদ্যালয় মাঠে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । উক্ত খেলায় আরিয়ল সরকারী প্রাথমিক বিদ্যালয় বালক দল বাদেহারিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ২-১ গোলে পরাজিত করে এবং অপর খেলায় দুলালপুর সরকারী প্রথমিক বিদ্যালয়ের বালিকা দল ফতেহপুর সেনু মিয়া সরকারী প্রথমিক দলকে ট্রাইবেকারে ৩-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় । পুরষ্কার বিতরণ অনুষ্টানে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাজহারুল হুদার সভাপতিত্বে ও আকলিমা বেগমের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার বলেন,Read More
জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদ মারা গেছেন
জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ মারা গেছেন। রবিবার সকাল ৭টা ৪৫ মিনিটে ঢাকা সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে, শনিবার জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের জানান, সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদের লিভার ও কিডনি পুরোপুরি কাজ করছে না। তিনি আরও বলেন, সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসকরা আশাবাদী, তার সুস্থতার জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যতদিন পর্যন্ত চিকিৎসা চালানো সম্ভব চিকিৎকরা চেষ্টা চালিয়ে যাবেন। এরশাদের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন তিনি। ৯০ বছর বয়সী সাবেক সামরিক শাসকRead More
আশুগঞ্জের আলোচিত তূর্ণা হত্যা মামলা, স্বামী পলাতক রনির মৃত্যুদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার চাঞ্চল্যকর কামরুন নাহার তুর্না হত্যা মামলায় তার স্বামী আরিফুল হক রনির (৩০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ মোহাম্মদ শফিউল আজম এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত রনি আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের আমিরুল হকের ছেলে। রনি এ মামলার একমাত্র আসামি। তিনি পলাতক রয়েছেন। আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালের জানুয়ারি মাসে আশুগঞ্জ উপজেলার চরচারতলা গ্রামের আমিরুল হকের ছেলে আরিফুল হক রনির সঙ্গে তার চাচাতো বোন কামরুন নাহার তুর্নার পারিবারিকভাবে বিয়ে হয়। তাদের একটি কন্যা সন্তানও রয়েছে। তবে বিয়ের পর থেকেই তাদের মধ্যে পারিবারিক নানাRead More
গরু চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ, পরিবারের দাবি, পরিকল্পিতভাবে খুন
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে গরু চুরির অভিযোগে আমজাদ হোসেন (২০) নামে এক যুবক গণপিটুনিতে নিহত হয়েছেন। মঙ্গলবার রাত আড়াইটার দিকে উপজেলার লালপুর গ্রামে এ ঘটনা ঘটে।তবে নিহতের পরিবারের দাবি, আমজাদকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। নিহত আমজাদ কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের টুকচানপুর গ্রামের তাহের মিয়ার ছেলে। আশুগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ময়নাল হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, মঙ্গলবার রাত আড়াইটার দিকে লালপুর গ্রামের মোক্তার মিয়ার বাড়িতে গরু চুরির উদ্দেশ্যে হানা দেয় আমজাদসহ আরও কয়েকজন। এ সময় স্থানীয়রা টের পেয়ে আমজাদকে আটকের চেষ্টা করলে সে তার হাতে থাকা ধারালো ছুরি দিয়ে আক্রমণRead More
বাঞ্ছারামপুরের রিপন মিয়া হত্যা মামলা : ৩ বন্ধুর যাবজ্জীবন, স্ত্রী খালাস
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মাদক ব্যবসা ও পরকীয়ার ঘটনায় রিপন মিয়া হত্যা মামলায় তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার জেলা ও দায়রা জজ মোহাম্মদ শফিউল আজম এ এই দণ্ডাদেশ ঘোষণা করেন। এ মামলায় রিপন মিয়ার স্ত্রী আমেনা বেগমকে (৩৫) বেকসুর খালাস দেন। দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, বাঞ্ছারামপুর উপজেলার ভেলানগর গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে শিপন মিয়া (৪৫), বাতেন মিয়ার ছেলে মো. কবির (৩৪) ও কাজী মোস্তফার ছেলে মো. হাবিব (২৩)। রায় ঘোষণার সময় সকল আসামি আদালতে উপস্থিত ছিলেন। আদালত সূত্রে জানা গেছে, উপজেলার রূপসদী গ্রামের রিপন মিয়ার সাথে শিপন মিয়া, মো. কবিরRead More



















