Main Menu

July, 2019

 

নবীনগরে ছাত্রী ধর্ষনের অভিযোগে শিক্ষক গ্রেফতার

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কনিকাড়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক কাজী মুরাদ(২৭) এর বিরুদ্ধে বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষনের অভিযোগ উঠেছে। এ বিষয়ে প্রতিকার চেয়ে ধর্ষিতার চাচা মো. আনোয়ার হোসেন বাদী হয়ে মঙ্গলবার দুপুরে (০২/০৭/১৯) অভিযুক্ত শিক্ষককের বিরুদ্ধে নবীনগর থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোক্ত ওই শিক্ষক কে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করে। পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, উপজেলার কনিকাড়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক কাজী মুরাদ দীর্ঘদিন ধরে উক্ত বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীকে প্রাইভেট পড়ানোর নামে প্রেমের সর্ম্পক গড়ে তোলে। সোমবার (০১/০৭/১৯) বিকেলেRead More


কসবার কুটি ইউপি নির্বাচন প্রার্থীদের মনোনয়ন পত্র যাচাই বাছাই

কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও সাধারণ সদস্য প্রার্থীদেও মমোনায়ন পত্র যাচাই বাছাই করছেন উপজেলা নির্বাচন কমিশন । আজ মঙ্গলবার কসবা উপজেলা নির্বাচন কমিশনার মো: হামিদ ইকবাল তার স্ব কার্যালয়ে কুটি ইউপি নির্বাচনে মনোনয়ন পত্র জমাদানকারীদের মনোনয়ন পত্র যাচাই বাছাই করছেন। এই সময় কসবা নির্বাচন কমিশনের সহকারী নির্বাচন অফিসার সাইফুল ইসলাম,কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা থানা এস আই বিল্লাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। নির্বাচন কমিশনার মো: হামিদ ইকবাল কসবা উপজেলা টেলিভিশন সাংবাদিকদেরকে জানান, আসন্ন ২৭ জুলাই কুটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪জন,সাধারণRead More


নবীনগরে অসহায় কহিনুরের চিকিৎসা ব্যবস্থা করলেন ইউএনও মোহাম্মদ মাসুম

মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের কহিনুরকে আর্থিক দৈন্যদশায় চিকিৎসার অভাবে দীর্ঘদিন ধরে মানবেতর জীবন যাপন থেকে সুস্থ্যভাবে বেচেঁ থাকার স্বপ্ন দেখালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম। উপজেলার রতনপুর গ্রামের এক অসহায় ভিক্ষুকের সন্তান কহিনুর (১৪) তার পীঠে রড বয়ে নিয়ে চিকিৎসার অভাবে মানবেতর জীবন যাপন করছিল। তাকে ঢাকার ডু-সামথিং ফাউন্ডেশনের মাধ্যমে সোমবার নবীনগর থেকে ঢাকা সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। নির্বাহী কর্মকর্তা ও সহকারি কমিশনার জেপি দেওয়ান তাদের ঢাকার যাওয়া ও খাওয়া দাওয়া বাবদ কহিনুরের হাতে ১৫ হাজার টাকা তুলে দেন। কহিনুরের পিতা মো.কবির হোসেন ভিক্ষে করেRead More


গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

দফায় দফায় গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় বিএনপির ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে গতকাল মঙ্গলবার দুপুরে পুলিশ কঠোর নজরদারীকে উপেক্ষা করে শহরে প্রতিবাদ বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি ও তার অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মিছিল শেষে জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন (জহির)। এ সময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি এডঃ গোলাম সারওয়ার ভূইয়া খোকন, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, যুগ্ম সম্পাদক এ.বি.এম. মোমিনুল হক, আলী আজম, দপ্তর সম্পাদক মোঃ জহিরুল ইসলাম চৌধুরীRead More


উবায়দুল মোকতাদির চৌধুরী মহিলা কলেজের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে মেয়র নায়ার কবির

নারী শিক্ষার প্রসারে কলেজটি অনবদ্য ভূমিকা রাখছে

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রণালয় ও কুমিল্লা শিক্ষাবোর্ড কর্তৃক অনুমোদিত উবায়দুল মোকতাদির চৌধুরী মহিলা কলেজের একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং কলেজের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব অ্যাড. লোকমান হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র বিশিষ্ট নারীনেত্রী ও শিক্ষানুরাগী নায়ার কবির। অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত, গীতাপাঠ এরপর নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ এবং মাল্টিমিডিয়ার মাধ্যমে কলেজের সকল কার্যক্রম উপস্থাপন করা হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, একবিংশ শতাব্দীর মোকাবেলায় নিজেদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলার জন্য জ্ঞান বিজ্ঞান ও প্রযুক্তিRead More


নাসিরনগরে কনস্টেবল নিয়োগে ঘুষ লেনদেন না করতে পুলিশের মাইকিং

মুরাদ মৃধা, নাসিরনগর:: কনস্টেবল নিয়োগে ঘুষ লেনদেন না করতে নাসিরনগর থানা পুলিশ দিনভর মাইকিং করেছে। যদি কেউ ওই নিয়োগে ঘুষ লেনদেন করে এবং বিষয়টি তথ্য প্রমাণসহ দিতে পারলে প্রতারকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার কথা মাইকে প্রচার করা হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া জেলার পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন খানের নির্দেশে কনস্টেবল নিয়োগে ঘুষ লেনদেন না করতে সতর্ক করে এ মাইকিং করা হয়। নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান বলেন, যখনই পুলিশে নিয়োগ আসে তখনই একটি প্রতারক চক্র সহজসরল মানুষের কাছ থেকে চাকরী দেয়ার কথা বলে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। এসবRead More


কসবা মহিলা কলেজে একাদশ শ্রেণীর উদ্বোধনী অনুষ্ঠান

কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মহিলা ডিগ্রী কলেজের একাদশ শ্রেণীর উদ্বোধনী ক্লাস শুরু ও নবীনদের বরণসহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। আজ সোমবার সারা দেশের মত কসবা উপজেলার মহিলা ডিগ্রী কলেজ,গোপীনাথপুর ডিগ্রী কলেজ,টি.আলী ডিগ্রি কলেজ ও বায়েক কলেজসহ একাদশ শ্রেণীর উদ্বোধনী ক্লাস শুরু হয়েছে। কসবা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ তসলিম মিয়ার সভাপতিত্বে একাদশ শ্রেণীর উদ্বোধনী ক্লাস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইনমন্ত্রীর এপিএস ও উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.রাশেদুল কাওছার ভ’ইয়া জীবন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কসবা পৌর মেয়র মো: এমরান উদ্দিন জুয়েল,উপজেলা ভাইস চেয়ারম্যান মনির হোসেন,উপজেলা মহিলঅ ভাইস চেয়ারম্যান ফারহানা সিদ্দিকী,কলেজ পরিচালনা কমিটিরRead More


নবীনগরে নির্মিত হবে বঙ্গবন্ধু স্কয়ার

মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সদরে ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের অর্থায়নে নির্মিত হতে যাচ্ছে বঙ্গবন্ধু স্কয়ার। উপজেলা সদরের সিএনজি স্ট্যান্ডের কাছে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের পাশে শিগগিরই আনুষ্ঠানিক ভাবে এর নির্মান কাজ শুরু হবে। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নওয়াব আসলাম হাবিব শনিবার সাংবাদিকদের কাছে আনুষ্ঠানিক ভাবে এ ঘোষনা দেন। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম জানান, জেলা পরিষদের অর্থায়নে পাঁচ লক্ষ টাকা ব্যয়ে আগামী ১৬ ডিসেম্বরের আগেই বঙ্গবন্ধু প্রতিকৃতি স্থাপন সহ বঙ্গবন্ধ স্কয়ার নির্মান শেষ হবে।


নবীনগরে সরকারি কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি

মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সরকারি কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে সোমবার আলোচনা সভা,র‌্যালী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। নবীনগর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসার মো. আলগীরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপাধ্যক্ষ প্রফেসর মো. জাকির হোসেন,সাবেক অধ্যক্ষ প্রফেসর নজির আহাম্মেদ,স্বাস্থ কর্মকর্তা মো. সায়েমুল হুদা,নবীনগর থানার ওসি রনোজিত রায়,প্রফেসর মোহাম্মদ শফিকুল বারী, প্রফেসর কাজি মুজিবুর রহমান,প্রফেসর মো. ইদ্রিস, সাংবাদিক মো. আরজু, অধ্যাপক একেএম রাশেদুল হক, অধ্যাপক আবু তাহের মোল্লা, অধ্যাপক সৈয়দ হোসেন প্রমুখ।


কসবা পৌরসভা র্কমচারীদের বেতন-ভাতার দাবিতে কর্মবিরতি

কসবা প্রতিনিধি:: বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার কর্মর্কতা কর্মচারীরা কর্মবিরতি পালন করেছেন। পৌর কর্মর্কতা কর্মচারীদের পেনশনসহ বেতন-ভাতাদি রাষ্ট্রীয় কোষাগার থেকে পাওয়ার দাবীতে আজ সোমবার কসবা পৌর কার্যালয়ের সামনে ব্যানার দিয়ে কর্মবিরতি শুরু করেন। বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন কসবা পৌর সভা সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে¡ কর্মবিরতি চলকালীন বক্তব্য রাখেন এসোসিয়েশন পৌর সচিব আয়েশা আক্তার,কসবা শাখার সহ সভাপতি মাহাবুর রহমান, সাধারণ সম্পাদক রুস্তম খান, বশির আহাম্মেদ,কোহিনুর আক্তার, আনিছুর রহমান প্রমুখ। পৌর বর্মচারীদের পেনশনসহ বেতনভাতা রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদান না করা হলে আগামীতে কঠোর র্কমসূচি দেওয়ার ঘোষণা দেন।


This site is protected by wp-copyrightpro.com