Main Menu

July, 2019

 

নবীনগরে প্রাথমিক বিদ্যালয়ের দুই ফুটবল টুর্নামেন্টের পুরুস্কার বিতরন

নবীনগর  প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পর্যায়ে লেখাপড়ার পাশাপাশি শিশুরা খেলাধুলায়ও পারদর্শী হয়ে উঠার লক্ষ্যে সৃষ্ট ফুটবল প্রতিযোগীতায় শনিবার বিকেলে পৌর এলাকার নারায়নপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে বঙ্গবন্ধু গল্ডেন কাপ ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট উপজেলা পর্যায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। নবীনগর উপজেলা প্রশাসন আয়োজিত এ টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ মো. এবাদুল করিম বুলবুল। এ সময় প্রশাসনের পক্ষ থেকে প্রধান অতিথিকে জাতির জনক বঙ্গবন্ধু ও বেগম ফজিলাতুন্নেছা মুজিব এর প্রতিকৃতি সম্বলিত গোল্ডকাপ সম্মাননা স্মারক দিয়ে স্বাগত জানানোRead More


নবীনগরে দুই শিক্ষকের বিরুদ্ধে ছাত্রী নিপীড়ন ও ধর্ষনের অভিযোগ। স্থানীয় অভিভাবকরা আতংকে

নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক প্রদীপ কুমার দাসের বিরুদ্ধে ছাত্রীদের যৌন নিপীড়নের অভিযোগের রেশ কাটতে না কাটতে এবার কনিকাড়া উচ্চ বিদ্যালয়ের ইংরেজী শিক্ষক কাজী মুরাদের বিরুদ্ধে বিয়ের প্রলোভন দেখিয়ে নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে। এই দুইটি ঘটনায় অভিভাবকদের মাঝে আতংক বিরাজ করছে। পুলিশ কাজী মুরাদকে গ্রেফতার করলেও মামলার এক মাস পার হলেও এখন পর্যন্ত গ্রেফতার করতে পারেনি প্রদীপ কুমার দাসকে। এই দুই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে গা ঢাকা দিয়েছে প্রদীপ কুমার দাস। অপর ঘটনায় গতকাল শনিবারRead More


স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের উদ্যোগে সুবিধাবঞ্চিত পথ শিশুদের মুখে হাসি ফুটাতে ঈদ বস্ত্র বিতরণ

নবীনগর প্রতিনিধি: শুদ্ধ সাহিত্য চর্চা হোক সম্প্রতির বন্ধন’ এই শ্লোগানকে ধারন করে সুবিধাবঞ্চিত পথ শিশুদের মুখে হাসি ফুটাতে স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৪টায় ঢাকা’র শাহবাগ মোড়ে সংগঠনটির উদ্যোগে শতাধিক সুবিধাবঞ্চিত পথ শিশুদের হাতে ঈদের জামা তুলে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, স্বাধীন বাংলা সাহিত্য পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক আইনুন নাহার মজুমদার,সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন, রাশেদুজামান, মাসুদ মুহতাদী প্রমুখ। উল্লেখ্য যে, এই মহতি উদ্যোগটির জন্য যারা সব সময় সহযোগীতার হাত বাড়িয়ে দিচ্ছেন তারা হলেন, উক্ত সংগঠনের উপদেষ্টা আবু কাউছার সরকার, উপদেষ্টা মুহাম্মদRead More


ঢাকা- সিলেট মহাসড়কে শাহবাজপুরে নতুন সেতুতে যান চলাচল শুরু

ঢাকা- সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরে তিতাস নদীর উপর নিমির্ত নতুন সেতুতে যান চলাচল শুরু হয়েছে। শনিবার (০৬ জুলাই) রাত সাড়ে আটটা থেকে সেতুতে যান চলাচল শুরু হয়। গত ১৮ জুন পুরাতন সেতুর চুতর্থ স্প্যানের র‍্যালিংসহ ফুটপাত ভেঙ্গে পড়ায় ঢাকা- সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এর পর নতুন সেতুর কাজের গতি বাড়িয় সড়ক ও জনপদ কৃর্তপক্ষ। ফলে নিধারিত সময়ের আগেই এই সেতুটি চালু করা হল। ব্রাহ্মণবাড়িয়া সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শামীম আল মামুন বলেন, পুরাতন সেতু ক্ষতিগ্রস্ত হওয়ায় আমরা বেইলী সেতু দিয়ে যান চলাচল স্বাভাবিক রাখি। কিন্তু আমাদের মেরামতRead More


আশুগঞ্জে চরসোনারামপুরে পরির্দশন শেষে.... জেলা প্রশাসক

নদী ভাঙ্গন রোধে দ্রুত ব্যবস্থা নিতে সচিব’র নির্দেশ

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনা নদীর বুকে জেগে উঠা চরসোনারামপুর এবার বর্ষার শুরুতেই ভাঙ্গনের কবলে পড়েছে। গত কয়েক ধরে টানা ভাঙ্গছে চরসোনারামপুর। শনিবার সকালে আশুগঞ্জে চরসোনারামপুর পরির্দশনে আসেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান। তিনি সরজমিনে চরসোনারামপুর ভাঙ্গনকৃত এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি সরাসরি পানি সম্পদ মন্ত্রনালয়ে সচিব কবির বিন আনোয়ার’র সাথে মুঠোফোনে কথা বলেন। ভাঙ্গনের সামগ্রিক বিষয়টি তাকে তিনি অবগত করেন। এই সময় পানি সম্পদ মন্ত্রনালয়ে সচিব কবির বিন আনোয়ার দ্রুত ভাঙ্গন রোধে ব্যবস্থা গ্রহন করতে জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খানকে তাৎক্ষনিক নির্দেশনা প্রদান করেন। এই সময় আশুগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মো. নাজিমুলRead More


নবীনগর উপজেলায় ২৯৭ কৃতি শিক্ষার্থী পেল ব্যারিস্টার জাকির আহাম্মদ শিক্ষাবৃত্তি

মিঠু সূত্রধর পলাশ নবীনগর  প্রতিনিধি: বর্নাঢ্য আয়োজনের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শনিবার দুপুরে ২৯৭ জন কৃতি শিক্ষার্থীকে প্রদান করা হলো বেসরকারি পর্যায়ে দেশের অন্যতম বৃহৎ ব্যারিস্টার জাকির আহাম্মদ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন। উক্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ব্যারিস্টার জাকির আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এবাদুল করিম বুলবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: কুমিল্লা জেলার হোমনা উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মিসেস রেহানা মজিদ, নবীনগরের উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির,এলজিইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী বিপুল চন্দ্র বনিক,নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম,অতিরিক্ত পুলিশ সুপার(নবীণগর সার্কেল) মো: মেহেদী হাসান,ওসি রনোজিত রায়,মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো:মোকাররম হোসেন,Read More


কসবায় সন্ত্রাসীদের হামলায় ইউপি সদস্য নিহত

খ,ম,হারুনুর রশীদ ঢালী, কসবা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সন্ত্রাসীদের হামলায় মো: সৈকত হোসেন জসীম (৪৫) নামের এক ইউপি সদস্য নিহত হয়েছে। শনিবার ভোরে আহতাবস্থায় কুমিল্লা নেয়ার পথে তিনি মারা যান। নিহত সৈকত কসবা উপজেলার ২নং মেহারী ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন। তার বাড়ি মেহারী ইউপির যমুনা গ্রামে। পুলিশ ও স্থানীয়রা জানায়, গ্রামের মানিক মিয়া ও সিদ্দিক মাষ্টারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সেই বিরোধ নিষ্পত্তি করতে বেশকিছুদিন আগে সালিশ বসে। সিদ্দিক মাষ্টার সালিশের রায় প্রত্যাখান করায় এ নিয়ে বিরোধ চলছিল। শুক্রবার রাতে সিদ্দিক মাষ্টারের লোকজন সৈকত হোসেন জসীমকে তার বাড়িRead More


বিএনপির আমলে আইনের শাসন ছিল না:: আইনমন্ত্রী

পাবনার ঈশ্বরদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেনবহরে হামলার ঘটনায় আদালতের দেয়া রায়কে ফরমায়েশি বলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে অভিযোগ করেছেন তা সঠিক নয় বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। শুক্রবার দুপুরে ব্রাহ্মণাবড়িয়া কসবা উপজেলা পরিষদের নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আইনমন্ত্রী বলেন, হামলার ঘটনা ঘটেছে ১৯৯৪ সালে আর তদন্ত শুরু হয়েছিল বিএনপির আমলে ১৯৯৫ সালে। মামলার বিচার কাজ শুরু হয়েছে ১৯৯৮ সালে। ২২ বছর পর এ মামলার রায় হয়েছে। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বিচারিক আদালত রায় দিয়েছেন। এখানে ফরমায়েশি রায়ের প্রশ্ন ওঠেRead More


কসবা থানার ওসি আব্দুল মালেক চোখের জলে বিদায়

কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার অফিসার ইনচার্জ মো:আব্দুল মালেক গত মঙ্গলবার পুলিশ হেডকোয়াটারের নির্দেশে বদলির বার্তা আসার পর খবরটি চারি দিকে ছড়িয়ে পড়ে। রাতে কসবার গণ্যমান্য ব্যক্তিবর্গরা ছুটে গিয়ে পুলিশের রাখাল বন্ধুকে বিদায় জানান। আজ বৃহম্পতিবার সকাল ১০টায় কসবা থানার সহকারী অফিসাররা চোখের জলে বিদায় জানান ও ওসি আব্দুল মালেক নিজেও চোখের জলে বিদায় নিলেন। উপস্থিত এই দৃশ্য দেখে কেউ চোখের পানি রাখতে পারেননি। গত ২০মে ২০১৮ইং কসবা থানায় যোগদান করেছিলেন। তিনি প্রায় র্দীঘ ১৩ মাস কসবায় সুনামের সাথে দায়িত্ব পালন করেছিলেন। তিনি সকলের রাখাল বন্ধু ছিলেন। অবশেষে তিনি বরিশালRead More


আশুগঞ্জ উপজেলা শাখা যুবদলের কমিটি বিলুপ্ত

বাংলাদেশ জাতীয়তাবাদী আশুগঞ্জ উপজেলা শাখা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা যুবদল সভাপতি মো. শামীম মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদের পরিচালনায় জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সর্বসম্মতিক্রমে মেয়াদ উর্ত্তীণ হওয়ার কারণে এই কমিটি নিষ্ক্রিয়তা ও দলীয় কার্যক্রমে স্থবিরতার দায়ে উক্ত কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এসময় যুবদলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি


This site is protected by wp-copyrightpro.com