May, 2019
বিজয়নগর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী নাছিমা লুৎফর রহমানের প্রচারণা গাড়িবহরে হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন
বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নাছিমা লুৎফর রহমানের প্রচারণা গাড়িবহরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন তার স্বামী লুৎফর রহমান। রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে স্ত্রীর অনুপস্থিতিতে তার পক্ষে তিনি এ সংবাদ সম্মেলন করেন। লুৎফর রহমান কুয়েত-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি। সংবাদ লিখিত বক্তব্যে লুৎফর রহমান বলেন, গত ১৫ মে রাতে বিজয়নগর উপজেলার হরষপুর ইউনিয়নের ইক্তারপুর বাজারে প্রচারণা শেষে কর্মীরা গাড়িবহর নিয়ে জেলা শহরে ফিরছিলেন। এ সময় হরষপুর ইউনিয়নের চেয়ারম্যান সারোয়ার রহমান ভূঁইয়ার নির্দেশে তার ছেলে দর্পন রহমান ভূঁইয়ার নেতৃত্বে ২০/৩০ জনের একটি সন্ত্রাসী বাহিনী হামলাRead More
অন্নদার ইংরেজি শিক্ষক মনসুর আলী স্যার আর নেই, শিক্ষাঙ্গনসহ নানা শ্রেণী পেশার মানুষের শোক
অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক (ইংরেজি) মনসুর আলী অসুস্থতা জনিত কারণে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন )। রবিবার বেলা ২ টা ২০ মিনিটে তিনি নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন যাবৎ গ্যাস্ট্রোলিভার সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। মৃত্যুকালে তিনি এক ছেলে, এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন৷ রবিবার বাদ মাগরিব ট্যাংকের পাড় মাঠে জানাজা শেষে তাকে শহরের শেরপুর কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজার নামাজ পড়ান তাঁর সহকর্মী ও অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের ধর্মবিষয়ক শিক্ষক আব্দুল হালিম। এ সময় তাঁর নিকটRead More
সিঙ্গারবিলে নাছিমা লুৎফর রহমানের সমর্থনে আলোচনা সভা ও ইফতার মাহফিল
বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট নারী নেত্রী ও সমাজ সেবক নাছিমা লুৎফর রহমানের সমর্থনে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ মে) বিকেল সাড়ে ৪ টায় উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নোয়াবাদী গ্রামবাসীর উদ্যোগে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুয়েত-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের সভাপতি ও নাছিমা লুৎফর রহমানের স্বামী বিশিষ্ট সমাজ সেবক লুৎফর রহমান মুকাই আলী। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক শাহ জামাল রানা, সিঙ্গারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম ভুইয়া, জেলাRead More
চাঞ্চল্যকর শিশু তোবামনি হত্যাকারী এরশাদের মৃত্যুদন্ড
শিশু তোবামনিকে ধর্ষন করে হত্যার ঘটনায় হত্যাকারী ধর্ষক আরশাদুর রহমান এরশাদের (৪০) মৃত্যুদন্ডের রায় দিয়েছেন বিজ্ঞ আদালত। গত ১৩ মে ২০১৯ ইং তারিখ রোজ সোমবার বিজ্ঞ চট্রগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইবুনাল এর ভারপ্রাপ্ত বিচারক আবদুল হালিম আসামী এরশাদ এর মৃত্যুদন্ডের এ (ফাঁসি) রায় দেন। রায় ঘোষনার পর মামলার বাদী ও নিহত শিশু তোবামনির পিতা মোঃ শফিকুল ইসলাম জানান, বিজ্ঞ আদালতের রায়ে তিনি ও তার পরিবার সন্তুষ্ট। তবে তিনি এ রায় দ্রুত কার্যকর করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান। মামলার তদন্তকারী কর্মকর্তা ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) নারায়ন চন্দ্র দাসেরRead More
কসবায় সস্ত্রাসী ও মদদ দাতাদের বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা কুটি বাজারে সস্ত্রাসী ও মদদ দাতাদের বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। আজ রোববার দুপুরে কসবা কুটি বাজার সদর রাস্তায় আলোকিত মানুষ সামাজিক সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলসহ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের উপদেষ্টা আক্তার হোসেন লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ডাক্তার মামুনুর রশীদ মামুন, সিরাজুল হক ইমু, মামুনুর রশীদ বাবু, রামিম প্রমুখ। ব্যবসায়ী মহলের পক্ষ থেকে মানববন্ধনে শামীম রেজা শামীম, মোস্তাক আহাম্মেদ,রঞ্জিত সাহা সহ শিক্ষক সাংবাদিক,ইমাম, ডাক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে কুটি বাজারেরর প্রধান প্রধান রাস্তায় বিক্ষোভ মিছিল নিয়ে প্রদক্ষিণ করেন। মানববন্ধনকারীরাRead More
কসবা ৮নং ওয়ার্ডে পৌর কাউন্সিলরের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর সভার ৮নং ওয়ার্ডে হেলাল উদ্দিনের বাস ভবন মাঠ চত্বরে দোয়া মাহফিল ও ইফতারের আয়োজন করা হয়। কসবা পৌর সভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মো: হেলাল সরকারের নিজ উদ্যোগে ও সভাপতিত্বে শুক্রববার বিকালে আলোচনা,দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কসবা পৌর মেয়র মো:এমরান উদ্দিন জুয়েল। কসবা পৌর প্যানেল মেয়র আবু জাহের,কসবা আর্দশ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সফিকুল ইসলাম ভূইয়া রগুু, সাংবাদিক মিয়া মো: নুরুল হক, কসবা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক রতন সরকার প্রমুখ। এছাড়া জনপ্রতিনিধি,ইমাম,ব্যবসায়ী,সাংবাদিক,শিক্ষকসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ এক হাজারের অধিক নারী পুরুষ উপস্থিতRead More
কসবায় মাটি চাপা পড়ে স্কুল ছাত্র নিহত
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ড্রেজার কাটা মাটি চাপা পড়ে ১ স্কুল ছাত্র নিহত ও ২জন আহত হয়েছে। কসবা উপজেলা গোপীনাথপুর ইউপির বিঞ্চুউড়ী গ্রামে আজ শনিবার সকালে এই ঘটনাটি ঘটে। নিহত কেফায়ত উল্রাহ(১৩) জয়নগর লিয়াকত আলী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। খালু রফিকুল ইসলামের বাড়িতে থেকে কেফায়ত লেখা পড়া করতেন। আজ সকালে ড্রেজারের মাটি কাটার গর্তে পড়ে নিহত হয় কেফায়ত মারা যায় বলে খালু রফিক মিয়া জানান। তাকে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্র আনার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মেডিকেল অফিসার ডাক্তার ফেরদৌস আরা জানান, হাসপাতালে আনার পর মৃত্যু নিশ্চিতRead More
নাসিরনগরে সুবিধা বঞ্চিত অসহায় ও গরীব মানুষদের নিয়ে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত
মুরাদ মৃধা, নাসিরনগর হতে:: এগিয়ে যাও মানবতার কল্যাণে, উড়িয়ে দাও শান্তির পায়রা এই শ্লোগানকে সামনে রেখে সমাজের সুবিধা বঞ্চিত অসহায় ও গরীব মানুষদের নিয়ে জেলার নাসিরনগরের ধরমন্ড ইউনিয়নের দৌলতপুর গ্রামে সূর্য তরুন সমাজ কল্যান সংস্থার আয়োজনে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সূর্যতরুন সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মোঃ বাবুল মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডা.মেছবা উদ্দিন চৌধুরী, বিশেষ অথিতি শফিকুল ইসলাম, অবনী প্রকাশনার প্রকাশক তৌফিক পাশা রাসেল। অনুষ্ঠান সঞ্চালনা করেন আরিফ আহমেদ, সাধারণ সম্পাদক সূর্য তরুন সমাজ কল্যান সংস্থা।
চেয়ারম্যান গ্রুপের গুপ্ত হামলায় আহত-২ গ্রেপ্তার -১৩
নবীনগর উপজেলার পাঁচগ্রামে আবার উত্তপ্ত
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউপির থানাকান্দিসহ পাঁচগ্রামে আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে আবারও উত্তপ্ত হয়ে পড়েছে। মঙ্গলবার বাইশ মৌজা বাজারের ইজারা তোলা কে কেন্দ্র করে বিকালে থানাকান্দি পশ্চিম পাড়ায় কৃষ্ণনগর ইউপির চেয়ারম্যান জিল্লুর রহমান গ্রুপের গুপ্ত হামলায় কাউসার মোল্লার গ্রুপের শাহিনুর (৩৮) ও কপিল উদ্দিন (৫৫) গুরুতর আহত অবস্থায় পুলিশ উদ্ধার করে জেলা সদর হাসপতালে প্রেরন করেন। এলাকা ও পুলিশ সূত্রে জানা যায়, এঘটনায় উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৩ জনকে গ্রেপ্তার করে বুধবার সকালে আদালতে প্রেরন করে। উপজেলা পরিষদ নির্বাচনে কাউসার মোল্লারRead More
নবীনগরে অনিয়মের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে তদন্ত শুরু
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর সুর সম্রাট আলাউদ্দিন খাঁ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. জাকির হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির অভিযোগের তদন্ত শুরু হয়েছে। তদন্ত কর্মকর্তা গতকাল বৃহষ্পতিবার (১৬/০৫) সাংবাদিকদের এ তথ্য জানান। সুত্রে জানা যায়, কলেজের বিদ্যুৎসাহী সদস্য মোহাম্মদ সফিউল্লাহ্ ও অভিভাবক সদস্য অজিত চন্দ্র চৌধুরী কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবরে গত ০৩ মার্চ অধ্যক্ষের নানাহ দুর্নীতির বিষয়ে বে-সরকারি শিক্ষা প্রতিষ্টানের জনবল কাঠামো ও এম.পি.ও নীতিমালার তোয়াক্কা না করে অবৈধভাবে চুক্তিভিত্তিক নিয়োগ সহ ব্যাপক অনিয়মের অভিযোগ করেন। বোর্ডের নির্দেশনা অনুযায়ী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুমRead More



















