May, 2019
শিক্ষামন্ত্রী ৮৫০ জন পবিত্র হজ্বে গমনেচ্ছু অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীগণকে কল্যাণ ও অবসর ভাতার ৭১ কোটি ০৭ লক্ষ টাকার সুবিধা প্রদান
পবিত্র হজ্ব ও তীর্থ গমনেচ্ছু অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীগণকে অনলাইন ব্যবস্থায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী কল্যাণ ট্রাস্ট এবং অবসর সুবিধার টাকা আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয়। এ উপলক্ষে কল্যাণ ট্রাস্ট ও অবসর সুবিধা বোর্ড যৌথভাবে ব্যানবেইস মিলনায়তনে ভিডিও কনফারেন্সের আয়োজন করে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব জনাব মোঃ সোহরাব হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিক্ষা উপমন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী নওফেল এমপি, মাধ্যমিক ও উচ্চRead More
বিজয়নগরে উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর করলেন মোকতাদির চৌধুরী এমপি
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১১ কোটি টাকা ব্যয়ে উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্স নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে বিজয়নগর উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য বেসামরিক বিমান ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র.আ.ম.উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি প্রধান অতিথি হিসেবে উপজেলা মডেল মসজিদ কমপ্লেক্সের নির্মাণ কাজের ভিত্তি প্রস্তরের শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট তানভীর ভূইয়া। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেনRead More
ঘূর্ণিঝড় ফণী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামীলীগকে জড়িয়ে বিএনপি মিথ্যাচার ও বিভ্রান্তি ছড়াচ্ছে::মোকতাদির চৌধুরী এমপি
ব্রাহ্মণবাড়িয়া ছয়তলা বিশিষ্ট জেলা সমাজসেবা কমপ্লেক্স ভবন এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শনিবার সকাল ১১ টার দিকে শহরের মেড্ডা এলাকায় প্রধান অতিথি হিসেবে ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য,পাবর্ত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরি এমপি। ভিত্তি প্রস্তর স্থাপন শেষে অনুষ্ঠিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এমপি বলেন, ঘূর্ণিঝড় ফণী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামীলীগকে জড়িয়ে বিএনপি মিথ্যাচার ও বিভ্রান্তি ছড়াচ্ছে। আওয়ামীলীগের চক্রান্তে ফনী নাকি ভারতে সৃষ্টি হয়েছে। এটা বিএনপির উর্বর মস্তিস্কেরRead More
নবীনগরে বজ্রপাতে এক যুবক নিহত
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকে: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ শুক্রবার সন্ধ্যায় মোঃ আপেল মিয়া(২০) নামে এক যুবক বজ্রপাতে নিহত হয়েছে। সে উপজেলার বগডহর গ্রামের দক্ষিন পাড়ার মৃত উরমুজ আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজের বগডহর গ্রামে শুক্রবার আনুমানিক সন্ধ্যা ৭টার দিকে ফসলি জমি থেকে ধানেরর বুঝাই নিয়ে বাড়িতে আসার সময় বজ্রপাতে নিহত হয় সে। রিপোট লেখা পুর্যন্ত পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করার জন্য ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।
আবু বকর আল-বাগদাদী: আইএস নেতাকে খুঁজে বের করা কেন এতটা কঠিন?
তথাকথিত ইসলামিক স্টেট গ্রুপ বা আইএস বাহিনীর স্বঘোষিত ও পলাতক ‘খলিফা’ আবু বকর আল-বাগদাদী এখন বিশ্বের ‘মোস্ট ওয়ান্টেড’ ব্যক্তি। মার্কিন যুক্তরাষ্ট্র তার মাথার দাম নির্ধারণ করেছে ২৫ মিলিয়ন বা আড়াই কোটি মার্কিন ডলার । ২০১৪ সালে ইরাকের মসুলে এক বক্তৃতার মাধ্যমে তথাকথিত ‘খিলাফত’ ঘোষণার পর থেকে তাকে আর কেউ স্বচক্ষে দেখতে পেয়েছে বলে দাবি করেনি। এ সপ্তাহের শুরুর দিকে আল-বাগদাদী একটি ১৮ মিনিটের অনলাইন বার্তা প্রকাশ করেন, যেখানে তিনি তার সমর্থকদের উজ্জীবিত করার কথা বলেছেন। তবে বলাই বাহুল্য, বর্তমানে তার অবস্থানের কোনো খোঁজ সেখানে নেই। সুতরাং আল-বাগদাদী এখন কোথায় আছেনRead More
নবীনগর আ’লীগনেতার বাড়িতে অগ্নিকান্ড
নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা পৌর আওয়ামীলীগ সিনিয়র সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর শেখ নূরুল ইসলামের বাড়িতে দুর্বৃত্তরা আগুন লাগিয়েছে। গত বৃহসপতিবার (০২/০৫) মধ্যরাতে পৌর সদর এলাকা পশ্চিম পাড়ায় ওই নেতার বাড়িতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ অগ্নিকা্েড দুইটি হ্ন্ডোা ও পল্লিবিদ্যুৎ এর দুইটি মিটার পুড়ে গেছে এবং আংশিক বাড়ি ঘরের ক্ষতিসাধিত হয়েছে। ধারনা করা হচ্ছে দুর্বৃত্তরা রাত আনুমানিক ২ ঘটিকার সময় বড়ির কলাপ্সসেবল গেইটে ভিতরে রাখা দুইটি হোন্ডায় বাহির থেকে কেরসিন ছিটিয়ে আগুন ধরিয়ে দেয়। তাৎক্ষনিক পুড়া গন্ধ পেয়ে বাড়ির লোকজন উঠে আগুন নিয়ন্ত্রনে আনে। খবর পেয়ে রাতেই নবীনগর থানারRead More
‘বাণিজ্য সমৃদ্ধ করবে আখাউড়া-আগরতলা রেলপথ’
আখাউড়া-আগরতলা রেলপথ দু’দেশের বাণিজ্যিকে সমৃদ্ধ করবে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাশ। বৃহস্পতিবার দুপুরে আখাউড়া-আগরতলা রেলপথ নির্মাণ কাজের অগ্রগতি দেখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন। আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর এলাকায় রেলপথ পরিদর্শন করেন রীভা গাঙ্গুলী দাশ। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ গোলাম কবির ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (কসবা সার্কেল) আব্দুল করিম প্রমুখ। রীভা গাঙ্গুলী দাশ বলেন, রেললাইন তৈরি তো আর দু’দিনের কাজ না। এটা অনেক জটিল। নিরাপত্তার ব্যাপার আছে। আমাদের এবং বাংলাদেশ সরকারেরRead More
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ১০ বাংলাদেশি নিহত
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আজ বৃহস্পতিবার ১০ জন বাংলাদেশি নিহত হয়েছেন। নিহতরা সবাই প্রবাসী শ্রমিক। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। রিয়াদে বাংলাদেশ দূতাবাসের প্রেস সচিব ফখরুল ইসলাম জানান, ওই বাংলাদেশিরা একটি মাইক্রোবাসে দাম্মাম শহর থেকে মদিনা যাচ্ছিলেন। রিয়াদের কাছে মাইক্রোবাসটির একটি চাকা বিস্ফোরিত হলে দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় অন্তত ১০ জন বাংলাদেশি নিহত হয়েছেন ও আহত হয়েছেন আরও সাত জন। আহতদের মধ্যে পাঁচ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আখাউড়া রেলওয়ে স্টেশনে ২ টিকিট কালোবাজারি গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে ২টিকেট কালোবাজারি গ্রেফতার। বৃহস্পতিবার( ২ মে)বিকাল ৩ টার সময় আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের প্লাটফর্মের সামনে থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো আখাউড়া পৌরশহরের শ্যামনগর গ্রামের আবুল খায়ের খলিফার ছেলে মোঃ স্বপন খলিফা(৩৪) এবং রাধানগর গ্রামের মৃত দুধ মিয়ার ছেলে শরীফ আহমেদ। তাদের কাছ থেকে বিভিন্ন ট্রেনের ৫ টি টিকেটের ৮ টি সিট সহ গ্রেফতার করে গোয়েন্দা শাখার রেলওয়ে পুলিশ চট্টগ্রামেরর এস আই মো:আলী আকবর এর নেতৃত্বে। এসআই মোঃ আলী আকবর জানান, আজ বিকেলে আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনের সামনে দাড়িয়ে বিভিন্ন ট্রেনের নাম বলেRead More
টাউট উচ্ছেদ অভিযানে টাউট গ্রেফতার
মুরাদ মৃধা,নাসিরনগর হতে:: আইনজীবী সমিতির টাউট উচ্ছেদ কমিটির অভিযানে ঢাকা জজ কোর্ট আদালত প্রাঙ্গণে মোসলেম উদ্দিন চৌধুরী সোহাগ নামে এক টাউট আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে। ১ মে বুধবার ঢাকা জজ কোর্ট আদালত প্রাঙ্গনে ঝটিকা অভিযানে মোসলেম উদ্দিন চৌধুরী সোহাগকে আটক করা হয়। আটক মোসলেম উদ্দিন চৌধুরী সোহাগ ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগর উপজেলার গোকর্ণ ইউনিয়নের মনু মিয়ার ছেলে। মোবাইল ফোনে কথা হয় ঢাকা আইনজীবী সমিতির টাউট উচ্ছেদ কমিটির সদস্য ইব্রাহিম খলিলের সাথে। তিনি এ প্রতিনিধিকে জানান, মোসলেম উদ্দিন চৌধুরী সোহাগ এখন পর্যন্ত আইন পাশ করে নাই তার পরও বিগত ৩-৪ বছর যাবতRead More



















