Main Menu

April, 2019

 

আখাউড়ায় নুসরাত হত্যার বিচার চেয়ে “বিএমএসএফ” এর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়ায় এক বিশাল মানববন্ধন এর আয়োজন করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম এর আখাউড়া উপজেলা শাখার সাংবাদিকবৃন্দ ও সাধারণ জনতা। এসময় বাংলাদেশ মানবাধিকার কমিশন আখাউড়া শাখার কর্মীবৃন্দ ও উপস্থিত ছিলেন। মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকাল সাড়ে ৪ টার সময় আখাউড়া পৌরশহরের প্রাণকেন্দ্র সড়ক বাজার মটরস্ট্যান্ড এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা ফেনীর সোনাগাজি উপজেলার মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির হত্যাকান্ডের কঠোর বিচার চান। সকল অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতা কামনা করেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক নিজাম, শিমুল, জুয়েল, ইসমাইল, দিন ইসলাম,Read More


লন্ডনে অনুষ্ঠিত হল ভৈরববাসীর মিলন মেলা

নাজমুল হোসেন, লন্ডন থেকে: ভিন্ন ভিন্ন সংস্কৃতির ভিন্ন ভিন্ন দেশে অবস্থান হলেও বাঙালী কখনও তার নিজস্ব কৃষ্টি কালচার ভুলে যায় না। সব সময় একে অপরের সাথে সুখে দু:খে মিলে মিশে থাকে। মিলিত হয় মিলন মেলায়। এমনই এক সন্ধ্যায় বাংলাদেশের ভৈরবের লন্ডন প্রবাসী অধিবাসীরা মিলিত হয়েছিল রেডব্রিজ টাউন হলে। সপ্তাহের শেষ দিন রবিবারে অনুষ্ঠিত ভৈরব মিলন মেলার জাক জমক পূর্ণ এই অনুষ্ঠানের প্রথমে কোরআন তেলওয়াত করে ফাহিম আহমেদ। স্কুলে পড়য়া অর্ধশতাধিক কোমলমতি বাচ্চাদের সমস্বরে জাতীয় সঙ্গীত পরিবেশনের পর শুরু হয় মূল অনুষ্ঠান। কামরুজ্জামান সাফির স্বগত বক্তব্যে উঠে আসে ভৈরব বাসীর মিলনRead More


আশুগঞ্জে আলহাজ্ব মোঃ মোবারক হোসেন বৃত্তি ফাউন্ডেশনের পরিচিতি সভা

আশুগঞ্জ প্রতিনিধি॥ অসহায়, গরীব, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও মানব সেবার বত্র নিয়ে নব গঠিত সংগঠন আলহাজ্ব মোঃ মোবারক হোসেন বৃত্তি ফাউন্ডেশনের পরিচিতি সভা অনুষ্ঠিত। ১৬ এপ্রিল মঙ্গলবার বিকেলে আশুগঞ্জের ভেসিন-বাংলা রেস্তোরায় অনুষ্ঠিত পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ মোবারক হোসেন বৃত্তি ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক আলহাজ্ব মোঃ মোবারক হোসেন। সভায় আলহাজ্ব মোঃ মোবারক হোসেন বৃত্তি ফাউন্ডেশনের সভাপতি সালাহউদ্দিন সোহেল সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মানিক মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন আলহাজ্ব মোঃ মোবারক হোসেন বৃত্তি ফাউন্ডেশনের সহ-সভাপতি মানিক মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক আল-মামুন, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম, আব্বাস উদ্দিন, দপ্তর সম্পাদকRead More


নবীনগরে স্বামীর সাথে অভিমান করে ২ সন্তানের জননীর আত্মহত্যা

নবীনগর প্রতিনিধি:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহীমপুর ইউনিয়নের পূর্বপাড়ায় স্বামীর সাথে অভিমান করে সোমবার সকালে কীটনাশক খেয়ে তানিয়া আক্তার নামে দুই সন্তানের জননী আত্মহত্যা করেছেন। মৃত তানিয়া উপজেলার কড়িইবাড়ী গ্রামের সুলতান মিয়া মিয়ার মেয়ে । এব্যাপারে নবীনগর থানা সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে তানিয়া সকালে কীটনাশক খায়। পরে তাকে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তবরত চিকিৎক তাকে কুমিল্লায় রেফার করলে পথি মধ্যে তার মৃত্যু হয়। রিপোর্ট লেখা পুর্যন্ত পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানোর পক্রিয়া চলছে।


সুহিলপুর আলহাজ¦ হারুন-আল-রশিদ ডিগ্রী কলেজে দুর্নীতিবিরোধী কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত

“জাগ্রত বিবেক, দুর্জয় তারুণ্য- দুর্নীতি রুখবেই” শ্লোগানকে সামনে রেখে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়া এর আয়োজনে ১৬ এপ্রিল ২০১৯ তারিখ মঙ্গলবার সুহিলপুর হারুন – আল – রশিদ ডিগ্রী কলেজের ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে কলেজ মিলনায়তনে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সনাক সভাপতি প্রকৌশলী মোঃ রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুহিলপুর হারুন – আল – রশিদ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আবুল কাশেম। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মোঃ আবুল কাশেম উপস্থিত ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন তরুণদের গুরুত্বপূর্ণ সময় হচ্ছেRead More


কসবায় জাতীয় স্বাস্হ্য সেবা সপ্তাহ অনুষ্ঠিত

কসবা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া: “স্বাস্থ্য সেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার” এই শ্লোগানকে সামনে রেখে স্বাস্হ্য সেবা সপ্তাহ ২০১৯ইং পালন লক্ষ্যে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  কসবা উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্স এর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,কসবা স্বাস্হ্য কমপ্লেক্স এর টিএইচ আই ডাক্তার কে এম হুমায়ন কবীর। বিশেষ অতিথিছিলেন,কসবা উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিন সুলতানা,উপজেলা পরিবার কল্পনা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো:হাদি উল ইসলাম, কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ,ম,হারুনুর রশীদ ঢালী, হাসপাতালের আর এম ও ডাক্তার মো:আসাদুজ্জামান ভুইয়া, সাংবাদিক মো:সোলেমান খান, কসবা পৌর কাউন্প্সিলর মো:রঙ্গু মিয়া। এই সময় কসবা উপজেলা সরকারী কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদকRead More


বিনিময় প্রথা টিকিয়ে রাখতে নাসিরনগরে শুঁটকি মেলা

মুরাদ মৃধা, নাসিরনগর সংবাদদাতাঃ পৃথিবীতে মুদ্রার প্রচলন হওয়ার আগে যেভাবে পণ্যের বিনিময়ে পণ্য কেনার প্রথা চালু হয়েছিল যেন এরই ঐতিহ্য ধরে রেখেছে নাসিরনগরের শুঁটকি মেলা। ব্যতিক্রমধর্মী এই মেলা শুরু হয় দিনের আলো ফোটার আগেই। শেষ হয় সন্ধ্যায়,সূর্য ডোবার সাথে-সাথেই। শুঁটকি ছাড়াও এই মেলার প্রধান আকর্শন ‘পণ্যের বিনিময়ে পণ্য’ অর্থাৎ ‘বিনিময় প্রথা’। মঙ্গলবার ভোরে বসার পর একটানা চলে সকাল দশটা পর্যন্ত বিনিময়ের মাধ্যমে শুঁটকি বিক্রি। সরেজমিন ঘুরে দেখা দেখা যায়,কেউ ধান দিয়ে শুঁটকি কিনছে,কেউ চাল দিয়ে। কেউ আবার আলু দিয়ে শুঁটকি কিনছে। অনেকেই আবার ডাল কিংবা সরিষা দিয়েও শুঁটকি কিনছে। অর্থাৎRead More


নবীনগরে নানা আয়োজনের মধ্য দিয়ে বর্ষবরণ উদযাপন

মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে এবারও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় বাংলা নতুন বছর ১৪২৬ বঙ্গাব্দকে বরণ করে নেওয়া হয়েছে। এ উপলক্ষে গতকাল রবিবার সকাল আটটার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গল শোভাযাত্রা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। তবে বর্ষবরণের মূল স্থলটি ছিলো নবীনগর সদরের প্রাচীন ঐতিহ্যবাহী স্থান আদালত বটমূল। এখানে স্থানীয় একাধিক সাংস্কৃতিক সংগঠন বর্ষবরণের আয়োজন করে। এছাড়া নবীনগর সরকারি কলেজ, নবীনগর মহিলা কলেজ নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় , নবীনগর ইচ্ছাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়, উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণ সহ বিভিন্ন স্থানে বর্ষবরণের নানান জাকজমক আয়োজন করা হয়। এসবRead More


শান্তিপূর্ণ মঙ্গল শোভাযাত্রা

উৎসাহ উদ্দীপনা আর আনন্দঘন পরিবেশে নববর্ষকে বরণ করছে ব্রাহ্মণবাড়িয়াবাসী। এ উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে মঙ্গল শোভাযাত্রা হয়েছে।শোভাযাত্রাটি রোববার সকালে শহরের লোকনাথ ট্যাংকের পাড় মাঠ থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফারুকী পার্কে এসে শেষ হয়।এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন। জেলা প্রশাসক ছাড়াও শোভাযাত্রায় ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবির, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন অংশ নেন। এছাড়াও শোভাযাত্রায় বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় ডিসি হায়াত-উদ-দৌলা খান বলেন, নববর্ষ কোনো ধর্ম-বর্ণের উৎসব নয়, বাঙালির প্রাণের উৎসব। ইউনোস্কো পয়ালা বৈশাখেরRead More


কসবায় বৈশাখ উদযাপন

কসবা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া:স্বাগত ১৪২৬ প্রাণের পয়লা বৈশাখ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার কসবা নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে বৈশাখ উদযাপন করা হয়। সকালে কসবা  উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী অফিসার হাসিনা ইসলামের বাঙালোতে পান্হা উৎসবের মধ্য দিয়ে যাত্রা শুরু হয়। পরে বিভিন্ন সংগঠনের উদ্যোগে বৈশাখি   রা্ললী বের হয়ে উপজেলা প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করেন। অপর দিকে কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ,ম হারুনুর রশীদ ঢালীর  ব্যবসা প্রতিষ্ঠান পুরাতন বাজার কসবা মুকুট পুষ্প বিতানে মিলাদ ও দোয়ার মধ্য দিয়ে শুভ নববর্ষ বৈশাখ পালিত হয়। মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা ইউনুছ করীম বেলালী।


This site is protected by wp-copyrightpro.com