April, 2019
সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকট, যারা বর্তমানে কর্মরত আছেন তারাও ছুটিতে রয়েছেন। যার ফলে স্বাস্থ্যসেবা ব্যহত হচ্ছে। রোববার ১২টার সময় সরেজমিনে গিয়ে দেখাযায়, রোগীদের দীর্ঘ লাইন অধিকাংশ কক্ষে তালা ঝুলানো। আজকে কর্মস্থলে যারা ছিলেন তারাও কিছু সময় রোগী দেখে চলে গিয়েছে। আর বাইরে রোগীদের লম্বা লাইন জরুরী বিভাগে রোগী দেখছেন ডাঃ আনাস ইবনে মালেক, আবাসিক মেডিকেল অফিসার (ভারপ্রাপ্ত) । তিনি এতো রোগী দেখতে গিয়ে হিমসিম খাচ্ছিলেন। এসময় আউট ডোরে রোগীদের দীর্ঘ লাইন দেখা যায়। এসময় রোগী দেখছিলেন ডাঃ জাহিদুল ইসলাম(কার্ডিলজি বিশেষজ্ঞ) । ডাঃ শামীমাRead More
কাতারে ধরপাকড় আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা
আমিনুল ইসলাম, কাতার প্রতিনিধি: ভিসা জটিলতা,কর্মক্ষেত্রে সীমাবদ্ধতা ও বিভিন্ন আইনকানুনের ফলে প্রতিনিয়ত নানা সমস্যায় মোকাবেলা করতে হয় প্রবাসীদের।যাদের মধ্যে ভারত,নেপাল,বাংলাদেশ,ফিলিপাইনও পাকিস্তানের নাগরিক রয়েছে।মূলত পবিত্র রমজান মাসকে সামনে রেখে প্রতি বছরের মতো এবারও কাতারে শুরু হয়েছে অবৈধ বিদেশিদের বিরুদ্ধে গ্রেফতারি অভিযান।কাতারে নিরাপত্তা শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে বিভিন্ন সময়ের এই অভিযানে নামে কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও শ্রম মন্ত্রণালয়। কাতারে যাদের আইডির মেয়াদ শেষ হওয়ার পর তিন মাস পেরিয়ে গেছে তাদের এই অভিযানে আটক হচ্ছে।বাংলাদেশি অধ্যুষিত এলাকা বিশেষ করে নাজমা,ফিরোজ খানম,ন্যাশনাল জায়দা টাওয়ার,বিন ওমরান,আলখোর,ওয়াকরা,সানাইয়া, মদিনা খলিফা এলাকায় সবচেয়ে বেশি এই অভিযান। তাছাড়া নিজRead More
আখাউড়ায় ‘মানবতার দেয়াল’ উদ্বোধন করলো প্রবাস বন্ধু সংগঠন
রোববার (২১ এপ্রিল) বিকাল সাড়ে ৫টায় আখাউড়া পৌরশহরের রাধানগর চৌরাস্তা মোড়ে ‘আখাউড়া প্রবাস বন্ধু সংগঠন’ আয়োজনে স্থাপিত মানবতার দেয়াল উদ্বোধন করেন আখাউড়া উপজেলা প্রেসক্লাব সভাপতি ও পূর্বপশ্চিম এবং দৈনিক যুগান্তর, ডেইলি অবজারভার আখাউড়া প্রতিনিধি মহিউদ্দিন মিশু। অসহায়, দুস্থ ও হতদরিদ্র মানুষের জন্য এই প্রথম ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় উদ্বোধন করা হলো ‘মানবতার দেয়াল’। মানবতার দেয়ালে ‘আপনার অপ্রয়োজনীয় বস্ত্র রেখে যান, প্রয়োজনীয় বস্ত্র এখান থেকে নিয়ে যান’ এমন লেখাযুক্ত দেয়ালে হ্যাঙ্গারে ঝুলানো রয়েছে প্যান্ট, শার্ট, গেঞ্জিসহ বিভিন্ন বয়সের বিভিন্ন ধরনের কাপড় চোপড়। কেউ বাসা থেকে বেরিয়ে যাওয়ার সময় নিজের অপ্রয়োজনীয় কয়েকটি কাপড় এখানেRead More
আশার উদ্যোগে চুন্টায় ৩দিন ব্যাপী ফিজিও থেরাপী ক্যাম্প অনুষ্টিত
বেসরকারী উন্নয়ন সংস্থা আশার উদ্যোগে সরাইল উপজলোর চুন্টায় গত ১৬-১৮ এপ্রিল ৩দিন ব্যাপী বিশেষ ফিজিও থেরাপী ক্যাম্প অনুষ্টিত হয়েছে। ১৬ এপ্রিল সংস্থার ব্রাঞ্চ কার্যালয়ে প্রধান অথিতি হিসেবে ক্যাম্পের শুভ উদ্ধোধন করেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার জনাব এ.এস.এম মোসা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল আহাদ, ডিস্ট্রক্ট ম্যানেজার- আশা বি-বাড়িয়া জেলা,৩ নং চুন্টা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব আলহাজ্জ্ব ইঞ্জিঃ মোঃ শাহজাহান মিয়া,এইস সি একাডেমির প্রধান শিক্ষক জনাব মো: হাবিবুর রহমান,আশা সরাইল ব্রাঞ্চের সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার জনাব মোঃ কাউছার মিয়া, চুন্টা ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার মো:মনরিুল হক, সভাপতিত্ব করেন আশা- সরাইল অঞ্চলেরRead More
কসবায় পুলিশের হাতে ১হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী সাগর গ্রেফতার
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশের হাতে ১ হাজার পিছ ইয়াবাসহ সাগর নামে এক ব্যক্তিকে গ্রেফতার করার সংবাদ পাওয়া যায়। কসবা উপজেলা সদর উওর সিএনজি ট্যান্ড থেকে গোপন সংবাদের ভিওিতে কসবা থানার এ এস আই মাসুদ পারভেজ পুলিশ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তোফাজ্জল হোসেন সাগর (৪৮) নামে এক ব্যক্তির কাছ থেকে পলিথিনের প্যাকেটে রাখা ১ হাজার পিচ ইয়াবাসহ তাকে আটক করে। আজ রোববার সকালে কসবা থানা অফির্সার ইনচার্জ মো:আবদুল মালেক সাংবাদিকদেরকে জানান, কসবা সদর থেকে গোপন সংবাদে মাদক ব্যবসায়ী তোফাজ্জল হোসেন সাগরকে আটক করা হয়। তার কাছ থেকে পলিথিন ব্যাগেRead More
কাতারে কসবা সমিতির প্রতিষ্ঠাতা বার্ষিকী
আমিনুল ইসলাম, কাতার প্রতিনিধি কাতারস্থ কসবা সমিতির ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোহার স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।সংগঠনের সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রবাসী কল্যাণ ঐক্য পরিষদের সভাপতি জসিম উদ্দিন দুলাল। সাংগঠনিক সম্পাদক মনির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি তৌফিক চৌধুরী, সাধারণ সম্পাদক শাহ আলম খান,রাজ রাজিব,আল আমিন খান, ইঞ্জিনিয়ার মাহমুদুল্লাহ, মোহাম্মদ রিপন মিয়া, ইয়াকুব খান,শাহ আলম খন্দকার, সাংবাদিক আমিনুল ইসলামসহ অন্যান্যরা। প্রবাসে ব্রাহ্মণবাড়িয়া জেলার ইতিহাস ও ঐতিহ্যকে ছড়িয়ে দিতে কাতারস্থ কসবা সমিতি কাজ করে যাচ্ছে বলে জানান বক্তারা।
বর্ধিত সভায় বক্তারা
আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি বাতিল করে দ্রæত সম্মেলনের মাধ্যমে নতুন কমিটির ঘোষনার দাবি
নিজস্ব প্রতিবেদক\১৫ এপ্রিল অনুষ্ঠিত আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সভায় উপজেলা আওয়ামীলীগের আহবায়ক হাজী ছফিউল্লাহ মিয়া, যুগ্ম-আহবায়ক হানিফ মুন্সীসহ উপস্থিত সকল নেতাদের প্রতি অনাস্তা জানিয়েছেন আওয়ামীলীগের নেতা-কর্মীরা। সেই সাথে আহবায়ক কমিটিকে বিলুপ্ত করে সম্মেলনের মাধ্যমে নতুন কমিটির ঘোষনা দাবি জানিয়েছেন তারা। শনিবার বিকেলে শহরের পূর্ব বাজারে সাবেক উপজেলা চেয়ারম্যান আনিছুর রহমানের অফিসে আশুগঞ্জ উপজেলা আওয়ামীলীগ আয়োজিত বর্ধিত সভায় এ আহবান জানান বক্তারা। এ ছাড়া গ্রাম পুলিশ সদস্য ভানু চন্দ্র দাসের হত্যাকারীদের দ্রæত গ্রেপ্তার ও বিচারের দাবি জানানো হয়। দ্রæত বিচার বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনে যাবার হুমকি দিয়েছেন তারা। সভায়Read More
নবীনগরে ধানের ভার বইতে এসে বাড়ি ফেরা হলোনা ধান কাটা শ্রমিকের
মিঠু সূত্রধর পলাশ নবীণগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বগুড়া থেকে ব্রহ্মণবাড়িয়ার নবীনগরে ধানের ভার বইতে এসে বাড়ি ফেরা হলোনা ধান কাটা শ্রমিকের। অবশেষে নিজেই লাশ হয়ে অন্যের কাছে ভারে পরিণত হলেন। আনুমানিক ৫৫ বছরের এক ব্যক্তি ফসলি জমি থেকে ধানের ভার নিয়ে যাওয়ার সময় এ করুন মৃত্যুর ঘটনা ঘটে। গতকাল (১৮/৪) দুপুরের দিকে নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের জাফরপুর বিলে এ ঘটনা ঘটেছে। হতভাগ্য ওই ধান কাটা শ্রমিক বগুরা জেলার বাসিন্দা। জানা যায়, প্রতিবারের মতো এবারো ধান কাটা মৌসুমে দলবেঁধে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আসেন শ্রম বিকুতে। নিজেদের এলাকায় শ্রমের তেমন চাহিদা না থাকায় বাড়তিRead More
নবীনগরে উপজেলা নির্বাচনোত্তর সংঘর্ষ অগ্নিসংযোগ,বাড়িঘর ভাংচুর- গ্রেফতার-২০
মিঠু সূত্রধর পলাশ নবীণগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গ্রাম্য আধিপত্য বিস্তারের জের ধরে উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের থানাকান্দি গ্রামে বিবাদমান দুই গ্রæপের মধ্যে ফের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। সংঘর্ষে ১০ জন আহত হয়েছে এবং স্থানীয় ইউপি চেয়ারম্যানোর বাড়িতে হামলা করে তাকে অবরুদ্ধ করে তাঁর বাড়িঘর ভাংচুর করার ও জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাহিমুল ইসলাম কবিরের বাড়িতে অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।এছাড়াও গ্রামটির এক উভয়পক্ষের প্রায় দেড় শতাধিক বাড়িঘরে ভাংচুর,লুটতরাজসহ বসত ঘড়ে অগ্নিসংযোগ করা হয়। এলাকা স‚ত্রে জানা যায়, উপজেলা নির্বাচনোত্তর এ সংঘর্ষে সরাসরি জড়িত রয়েছেনর্ কাউছার মোল্লা ও বর্তমান চেয়ারম্যান জিল্লুর রহমান।Read More
৪৪ পিস ইয়াবা ট্যাবলেট ও সাজা প্রাপ্ত আসামী আটক
মুরাদ মৃধা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতাঃ জেলার নাসিরনগরে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ রুবেল শাহ(২৫) কে আটক করেছে নাসিরনগর থানা পুলিশ। গতকাল রাত ৯টার সময় ফান্দাউক ইউনিয়নের সাহেব বাড়ির পাশ থেকে তাকে আটক করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নে এ ঘটনা ঘটে। আটক রুবেল শাহ ফান্দাউক ইউনিয়নের শাহজান শাহের ছেলে। স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, রুবেল শাহ একজন চিহিৃত ইয়াবা ব্যবসায়ী। তাকে এলাকার সকল মানুষ ইয়াবা ডন হিসেবে ডাকে। নাসিরনগর থানার এসআই শামীম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওসি স্যারে নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে নিয়ে ইয়াবা বিক্রি করার সয়ম ৪৪ পিস ইয়াবাসহRead More



















