Main Menu

April, 2019

 

ডেন্টাল সার্জন এসোসিয়েশন অব ব্রাহ্মণবাড়িয়ার সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত

ডেন্টাল সার্জন এসোসিয়েশন অব ব্রাহ্মণবাড়িয়ার আয়োজনে সাইন্টিফিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে । গত শুত্রুবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার ঘাটুরা একমি ফার্মাসিউটিক্যাল হল রুমে দন্ত চিকিৎসক দের নিয়ে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডেন্টাল সার্জন এসোসিয়েশনের ব্রাহ্মণবাড়িয়া শাখার সভাপতি ডা মেসবাহ উদ্দিন। ডেন্টাল সার্জন এসোসিয়েশনের অব ব্রাহ্মণবাড়িয়ার সভাপতি ডা.এম এ মুনছুরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডেন্টাল সার্জন এসোসিয়েশনের অব ব্রাহ্মণবাড়িয়ার সহ সভাপতি ডা.নাজমুল হাসান চৌধুরী,সাংগঠনিক সম্পাদক ডা সাইফুল্লাহ সারোয়ার। ডেন্টাল সার্জন এসোসিয়েশনের অব ব্রাহ্মণবাড়িয়ার সাধারন সম্পাদক ডা মোস্তাফিজুর রহমান খাঁনের পরিচালনায় সেমিনারে বক্তব্য রাখেন ডা.মোহাম্মদ খবির উদ্দিন, ডা.সাইফুল্লাহ সারোয়ার,Read More


ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত

গতকাল শনিবার সকাল ১১ ঘটিকা হইতে শহরের ফুলবাড়িয়া কনভেনশন সেন্টারে জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক খোকন এর সার্বিক পরিচালনায় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাহী কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা সাবেক প্রতিমন্ত্রী উকিল আবদুস সাত্তার ভূঁইয়া এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন এর উপদেষ্টা সাবেক এমপি মুশফিকুর রহমান, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (কুমিল্লা বিভাগ) মোস্তাক মিয়া। বিশেষRead More


বাঞ্ছারামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

বাঞ্ছারামপুরে পানিতে ডুবে আফরিন (০৫) ও আয়েশা (০৭) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আফরিন দুর্গাপুর গ্রামের ফারুকের মেয়ে ও আয়েশা আসাদনগর গ্রামের বাবুল মিয়ার মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, আয়েশা দুর্গাপুর গ্রামে তার নানার বাড়িতে বেড়াতে আসে। দুপুরে আফরিন ও আয়েশা বাড়ির পাশে পুকুরে গোসল করতে নামে। এ সময় তারা পানিতে তলিয়ে যায়। পরে তাদেরকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। বাঞ্ছারামপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাহ্ উদ্দিন চৌধুরী দুইRead More


কসবায় বিপুল পরিমান মাদক সহ ৩জন আটক

কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশ গাঁজা, বিয়ার, হুইসকি নিয়ে পাচারকালে ২লাখ টাকার মালামাল সহ ৩জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। জেলার কসবা উপজেলার ডিসি রোডের কায়েমপুর নামক স্থান দিয়ে মাদক পাচারকালে গোপন সংবাদের ভিওিতে  তিনজনকে আটক করেছে কসবা থানা পুলিশ। শনিবার মধ্য রাতে কায়েমপুর নামক স্থানে পাচারকালে ২০বোতল হুইসকি,৮৮বোতল বিয়ারক্যান ও ২০ কেজি গাঁজাসহ তিন মাদক পাচারকারীকে হাতেনাতে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলেন,কুমিল্লা বুড়িচং গ্রামের রহিমের পুত্র শাহিন(২৯),কসবা উপজেলার গিরিশনগর গ্রামের পিতা মৃত ছিদ্দিক মিয়ার পুত্র আবু তাহের(২০) ও  কসবা রাজবল্লভপুর গ্রামের ফিরোজ মিয়ার পুত্র মামুন মিয়া(২০)।  রোববার দুপুরে কসবা থানাRead More


নাসিরনগরে ইসলামী এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন

মুরাদ মৃধা,নাসিরনগর সংবাদদাতা:: জেলার নাসিরনগরের দত্তবাড়ি মার্কেটে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। রোববার ২৮ এপ্রিল বিকালে এ কার্যক্রমের উদ্বোধন করেন নাসিরনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ। উদ্বোধনী অনুষ্ঠানে ইসলামী ব্যাংক কুমিল্লা জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোশারফ হোসাইনের সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান রাফি উদ্দিন আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাকসুদুর রহমান, মুক্তিযুদ্ধা আব্দুল বাকি,নাসিরনগর উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রুবিনা আক্তার প্রমুখ। বক্তারা বলেন, নাসিরনগরে মাত্র দুটি ব্যাংক রয়েছে। সরকারী দুটি ব্যাংকে গ্রাহক সঠিক ভাবে সেবা পাচ্ছেনা। তাই ইসলামী ব্যাংকিং শাখাRead More


নবীনগরে নির্বাচনী আচরণ বিধি লংঙ্গন::ভোটারদের উপহার সামগ্রী দিয়ে প্রভাবিত করা হচ্ছে

নবীনগর  প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নির্বাচনী আচরণ বিধি লঙ্গনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে গোপালপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদ নির্বাচনে অভিভাবক প্রতিনিধি সদস্য পদে পদপ্রার্থী মোজাহারুল হক সরকারের বিরুদ্ধে বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীদের হাতে উপহার সামগ্রী দিয়ে ভোটারদের প্রাভাবিত করা অভিযোগ উঠে। গতকাল শুক্রবার(২৬/০৪)বিকেলে নির্বাচন রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন নির্বাচনে ৪ প্রতিদ্ধন্ধী প্রার্থী আবদুস সালাম, মোঃ কামাল মিয়া, বিল্লাল শেখ, গোলাম মোস্তফা ছালাম। সুত্র জানায়, আগামী ৫ মে গোপালপুর উচ্চ বিদ্যালয়ে পরিচালনা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।উক্ত নির্বাচনে এলাকার বির্তকৃত প্রভাবশালী ব্যাক্তি মোজাহারুল হক সরকারRead More


নবীনগর বিদ্যুৎপৃষ্টে এক শ্রমিকের মৃত্যু

নবীনগর প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের ধনাশি গ্রামে কালবার্ডের কাজ করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে মোরছালিন (২০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ মার্চ) দুপুর ১২ দিকে এ ঘটনা ঘটে। সে কিশোরগঞ্জ জেলার দহ্মিণরাজিব গ্রামের মঞ্জু মিয়ার ছেলে। প্রত্যক্ষদর্শী মাসুদ রানা জানান, দুপুরে রডমিস্ত্রি মোরছালিন শিবপুর ইউনিয়নের ধনাশি গ্রামে নির্মাণাধীন একটি কালভার্টে ঢালাইয়ের কাজ করতে গেলে বিদ্যুৎপৃষ্ট হয়। এ সময় আশঙ্কজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ডা. হাবিবুর রহমান তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠিয়েছে।


কাতার বিএনপি’র নির্বাচনে সা.সম্পাদক প্রার্থী গণমাধ্যম ব্যক্তিত্ব ও শিক্ষাবিদ আমিনুল হক

আমিনুল ইসলাম, কাতার প্রতিনিধি:: আগামী ৩ জুন অনুষ্ঠিত হতে যাচ্ছে কাতারস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাথা ধানসিড়ি বিএনপির নির্বাহী কমিটির তিনটি গুরুত্বপূর্ণ পদে নির্বাচন। নির্বাচনে তিনটি পদে অংশগ্রহণ করতে যাচ্ছে এগার জন প্রার্থী। সভাপতি পদে তিনজন, সাধারণ সম্পাদক পদে তিনজন ও সাংগঠনিক সম্পাদক পদে পাঁচজন। বাংলাদেশ স্কুল ও কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯০’র ডাকসু ও হল ছাত্রসংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল থেকে মনোনীত হয়ে স্যার এ.এফ. রহমান হল ছাত্রসংসদ থেকে সহ-ক্রীড়া সম্পাদক পদে নির্বাচিত সহ-ক্রীড়া সম্পাদক, কাতার বিএনপির ২০০৯ সালের নির্বাচনে একজন দায়িত্বশীল নির্বাচন কমিশনার এ.কে.এম. আমিনুল হকRead More


কসবায় বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয় করণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বেসরকারী শিক্ষকের বেতন ভাতা থেকে অতিরিক্ত ৪% কর্তনের প্রতিবাদে এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় করণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। শনিবার বিকালে কসবা স্বাধীনতা চত্বরে কসবা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মো: ইউসুফ ভুইয়ার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন,জয়নগর লিয়াকত আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দদুল হান্নান, কসবা আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রথান শিক্ষক মো: হেলাল উদ্দিন, চক চন্দ্রপুর দাখিল মাদরাসার সুপার ইয়াকুব আলী, রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু আক্কাছ, মিজানুর রহসান,জাকির হোসেন প্রমুখ। কসবা উপজেলা মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদরাসার শিক্ষক সমিতিরRead More


বিজ্ঞান হচ্ছে উন্নয়ন অভিযাত্রার প্রথম ধাপ

বাংলাদেশ আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রনালয় সম্পকিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, বিজ্ঞান হচ্ছে উন্নয়ন অভিযাত্রার প্রথম ধাপ। বিজ্ঞান ছাড়া মানুষ চলতে পারেনা। সমগ্র সমাজ যখন বিজ্ঞানমুখী হয়ে উঠবে, তখন আমরা একটি সুন্দর উন্নত সমাজ গড়ে তুলতে পারব। তিনি শনিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় দুইদিন ব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন উপলক্ষে আয়োজিত অলোচনা সভা, একটি বাড়ি একটি খামার প্রকল্পের সদস্যদের মাঝে ঋণ বিতরণ, প্রতিবন্ধী, দলিত ও অনগ্রসর সম্প্রদায়ের শিক্ষাথর্ীদেরRead More


This site is protected by wp-copyrightpro.com