Main Menu

April, 2019

 

ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল ফাতাহ্ মোঃ জুবায়ের এর ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি আবুল ফাতাহ্ মোঃ জুবায়ের এর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের আয়োজনে গতকাল ৪ এপ্রিল, বৃহস্পতিবার বাদ আছর পূর্ব মেড্ডা মসজিদে নূর এ দোয়া, মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। মসজিদের পেশ ইমাম মাওঃ আব্দুর রৌফ এর পরিচালনায় আয়োজিত মাহফিলে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের উপদেষ্টা এড. মাহবুবুল আলম খোকন। মাহফিলে আবুল ফাতাহ্ মোঃ জুবায়ের, জেলা উন্নয়ন পরিষদের সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান নান্টুর বড় ভাই মরহুম মোঃ মাসুম মিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা এবং অসুস্থ নেতা আরমান উদ্দিন পলাশসহ সকলের সুস্থতা কামনা করে পেশRead More


অধ্যক্ষ শাহজাহান সাজু চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ অধ্যক্ষ (কা‌রিগ‌রি) নির্বা‌চিত

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ অধ্যক্ষ (কা‌রিগ‌রি) নির্বাচিত হয়েছেন ব্রাহ্মণবা‌ড়িয়া আশুগ‌ঞ্জের বঙ্গবন্ধু কা‌রিগ‌রি ও বা‌নিজ্যিক মহা‌বিদ্যাল‌য়ের অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু । জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ উপলক্ষে আশুগঞ্জ  উপজেলা এবং ব্রাহ্মণবাড়িয়া জেলায় শ্রেষ্ঠ অধ্যক্ষ (কারিগরি) নির্বাচিত হয়ে অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু চট্টগ্রাম বিভাগীয় প্রতিযোগিতায় ও শ্রেষ্ঠ অধ্যক্ষের মর্যাদা লাভ করেন । শিক্ষা মন্ত্রনালয়ের   মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভা‌গের অধীনে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় বঙ্গবন্ধু কা‌রিগ‌রি বা‌নি‌জ্যিক ক‌লে‌জের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, ছাত্রছাত্রী ও অভিভাবকসহ সবাই তাকে শুভেচ্ছা জানিয়েছেন। উল্লেখ্য কারা নির্যাতিত  সাবেক ছাত্রনেতা অধ্যক্ষ মোঃ শাহজাহান আলমRead More


উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯

সরাইলে নির্বাচন পরবর্তী সহিংসতায় ১ জন নিহত

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলার পাকশিমুল ইউনিয়নের বরইচারা গ্রামে রক্তক্ষয়ী সংঘর্ষে আজ সকালে রুকন উদ্দিন(২৫) নামে এক যুবক নিহত হয়েছে। পুলিশ জানায়, নিহত রুকন উদ্দিন বরইচারা গ্রামের সাদত আলীর ছেলে।সাদত আলীর ৪ ছেলের মধ্যে সে দ্বিতীয়। নিহত রুকন উদ্দিন স্টীলের নৌকার মাঝি ছিল। নির্বাচন উপলক্ষে নৌকা প্রতীকের পক্ষে কাজ করার জন্য সে বাড়িতে আসে। ইউপি মেম্বার মো.এনামুল হক ও আওয়ামীলীগ নেতা মোমেন মিয়া জানায়, ৩১মার্চ রবিবার বরইচারা ভোট কেন্দ্রে জাল ভোট দেয়াকে কেন্দ্র করে নৌকার সমর্থক রুকন উদ্দিনের সাথে ঘোড়া প্রতীকের সমর্থক শিবলী ও আবু ছায়ের সাথে কথাRead More


নাসিরনগরে মিটার টেম্পারিংয়ের অভিযোগে গ্রাহককে ১ লাক্ষ টাকা জরিমানা

মুরাদ মৃধা, নাসিরনগর সংবাদদাতাঃ  নাসিরনগরে অভিযান চালিয়ে মিটার টেম্পারিংয়ের মাধ্যমে বিদ্যুৎ চুরির অভিযোগে অবৈধ বিদ্যুৎ সংযোগ লাইন বিচ্ছিন্নসহ মিটার ও সরকারকর্তৃক নিষিদ্ধ বিদ্যুৎ চালিত হিটার(চুলা) জব্দ করেছে পল্লী বিদ্যুৎ অফিস। গোপন সংবাদের ভিত্তিতে নাসিরনগর পল্লী বিদ্যুৎ অফিস খবর পেয়ে ফেদিয়ারকান্দি গ্রামের আব্দুল মজিদ ভূইয়ার বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ মালামালসহ তাকে হাতেনাতে ধরে। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফেদিয়ারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। গত ২২ মার্চ পল্লীবিদ্যুৎ অফিসের কর্মচারীরা অভিযান চালিয়ে মালামাল জব্দ করে এবং ৩ এপ্রিল তাকে আর্থিক জড়িমানা করা হয়। যার মিটার নং-০৯৫৮৫২। নাসিরনগর উপজেলার পল্লীবিদ্যুৎ সমিতির জোনালRead More


নাসিরনগরে কৃষকের পাকা ধানের স্বপ্নে শিলাবৃষ্টির ছোবল

মুরাদ মৃধা,নাসিরনগর সংবাদদাতাঃ  কালবৈশাখী ঝড়ে কৃষকের পাকা ধান ঘরে তুলার স্বপ্ন হঠাৎ করেই অনিশ্চিত হয়ে পড়েছে। কৃষকের স্বপ্ন ম্লান করে দিয়েছে অসময়ের শিলাবৃষ্টি। কৃষক যখন পাকা ধান ঘরে তোলার স্বপ্ন দেখছিলেন ঠিক তখনই শিলা বৃষ্টিতে তাদের স্বপ্ন ভঙ্গ হয়। পাশাপাশি গাছপালা ও ঘরবাড়িরও ব্যাপক ক্ষতি হয়েছে। ভলাকুট ইউনিয়নে প্রায় ২১৫০ হেক্টর জমিতে এবছর বোরো ধান আবাদ করা হয়েছে। এর মধ্যে প্রায় ৭শত হেক্টর জমিতে বিয়াড় আটাশ চাষ করা হয়েছিল। কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টিতে এসকল জমির প্রায় ৯৯শতাংশ পাকা ধান জড়ে গেছে বলে নিশ্চিত করেন ভরাকুট ব্লকের দায়িত্বে থাকা উপসহকারী কৃষিRead More


ব্রাহ্মণবাড়িয়া জেলার উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে মোকতাদির চৌধুরী এমপি

পরিকল্পিত শহর গড়তে সকলকে যার যার অবস্থান থেকে কাজ করতে হবে

মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজের মিলনায়তনে জেলার উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খাঁন, পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন খাঁন বিপিএম (বার)- পিপিএম, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, বিজয়নগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. তানভীর ভূইয়াসহ সদর উপজেলা নির্বাহী অফিসার,Read More


বুধবার দিবাগত রাতে পবিত্র শবে মিরাজ

আজ মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামীকাল বুধবার দিবাগত রাতে যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সারাদেশে পবিত্র শবে মিরাজ উদযাপিত হবে। এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আগামীকাল বাদ আসর বায়তুল মুকাররম জাতীয় মসজিদে লাইলাতুল মেরাজের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক এক ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। সেখানে বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন কাসেম মেরাজের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোচনা করবেন। এতে ইসলামিক ফাউন্ডেশনের সচিব কাজী নূরুল ইসলাম সভাপতিত্ব করবেন। লাইলাতুল মিরাজকে শবে মিরাজ বলা হয়। এই রাতে হজরতRead More


নাসিরনগরে ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি, বিদ্যুৎ বিপর্যয়

মুরাদ মৃধা,নাসিরনগর হতে:: জেলার নাসিরনগরে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে গাছপালা ভেঙ্গে রাস্তার উপর পড়লে বন্ধ হয়ে যায় গুনিয়াউ ইউনিয়ন হতে বুড়িশ্বর ইউনিয়ন পর্যন্ত প্রায় ৪ কিলোমিটার রাস্তা। পূর্বভাগ ইউনিয়নের শ্যামপুর সড়ক বাজারের আপ্তাব মার্কেটের ৫টি দোকানসহ ওই গ্রামের বিভিন্ন  ঘরবাড়ি উড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।  বেশি ক্ষতি হয়েছে একটি রড-সিমেন্টের দোকানের। ২ এপ্রিল মঙ্গলবার বিকালে উপজেলার সর্বত্র বয়ে গেছে কালবৈশাখী ঝড়। এছাড়াও রাতে হালকা থেকে মাঝারি ধরণের বৃষ্টি ও বজ্রবৃষ্টি হয়েছে। এতে নাসিরনগরের বিভিন্ন ইউনিয়নে ব্যাপক ক্ষয়-ক্ষতিসহ লন্ডভন্ড হয়ে গেছে গাছপালা। ঝড়ে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে বিদ্যুৎ বিচ্ছিন্নRead More


সরাইলে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর জয়

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥  ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী রফিক উদ্দিন ঠাকুর (ঘোড়া) বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন দলের আরেক বিদ্রোহী প্রার্থী শের আলম মিয়া (মোটরসাইকেল)। আর আলীগের মনোনিত প্রার্থী শফিকুর রহমান (নৌকা) হয়েছেন চতুর্থ। উপজেলা বিএনপির যুগ্মসম্পাদক (বহিস্কৃত) নুরুজ্জামান লস্কর (আনারস) রয়েছেন তৃতীয় স্থানে। পুরুষ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী দুজনই আওয়ালীলীগের। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও দলীয় সূত্র জানায়, গত রোববার ২-৩ টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে সরাইল উপজেলা পরিষদ নির্বাচন। তবেRead More


নবীনগরে নির্বাচন পরবর্তী সহিংসতায় নিহত-১

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকেঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় নির্বাচনপরবর্তী সহিংসতায় সাঈদুল মিয়া (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাদের নাম জানা যায়নি। সোমবার রাত ৮টার দিকে উপজেলার নাটঘর ইউনিয়নের কুড়িঘর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাঈদুল ওই গ্রামের আবুল কালামের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, নবীনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুজ্জামানের সমর্থকরা কুড়িঘর গ্রামে আনন্দ মিছিল করছিলেন। এ সময় নৌকার প্রার্থী কাজী জহির সিদ্দিক টিটুর সমর্থকরা তাদের ওপর হামলা করে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে জেলাRead More


This site is protected by wp-copyrightpro.com