April, 2019
চিত্র সাংবাদিক শংকরের মেয়ের ক্যানসার চিকিৎসায় এগিয়ে আসুন
ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় ‘দৈনিক সরোদ’ পত্রিকার ফটো সাংবাদিক শংকর দাসের মেয়ে দুর্গা দাস (১৫) দূরারোগ্য ব্যাধি ক্যানসারে আক্রান্ত। ঢাকার একটি হাসপাতালে এক মাস চিকিৎসা নিয়ে অর্থের অভাবে এখন তাঁর চিকিৎসা থকমে আছে। দুর্গা ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের আনন্দময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। চিকিৎসকরা জানিয়েছেন, দুর্গার ক্যানসার নির্মূলে ছয়টি কেমোথেরাপি দিতে হবে। সবগুলো কেমোথেরাপি ও হাসপাতালের অন্যান্য খরচের জন্য দুই লাখ টাকার প্রয়োজন। কিন্তু দরিদ্র শংকর দাসের পক্ষে এই টাকার যোগান দেয়া সম্ভব হচ্ছে না। এ জন্য সমাজের বিত্তবানদের কাছে মেয়ের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি। ফটো সাংবাদিক শংকর দাসRead More
সরাইলে ভাংচুর ও লুটপাটের অভিযোগ
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বসত ঘরে হামলা চালিয়ে লুটপাট করেছে বলে অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার রাতে উপজেলার নোয়াগাও ইউনিয়নের ইসলমাবাদ গ্রামে এ ঘটনা ঘটে। অভিযোগ করে প্রবাসী লাখি মিয়ার স্ত্রী খাদিজা বেগম বলেন, রাতে লিলু মিয়া , তার ছেলে সেলিমসহ ১০/১৫ জন লোক আমার ঘরে প্রবেশ করে সুকেসে রাখা মালামাল নগদটাকা, র্স্বণঅলংকার লুটপাট ও ভাংচুর করে নিয়ে যায় । এ বিষয়ে লিলু মিয়ার ছেলে সেলিম মিয়া বলেন , আমাদের উপরে লুটপাটের অভিযোগ মিথ্যা । গত রাতে তাদের বাড়িতে পুলিশ আসামী ধরার জন্য এসেছিল। সরাইল থানার (ওসি) মফিজ উদ্দিনRead More
আখাউড়া স্থলবন্দরে ৪ দিনের ছুটি
আখাউড়া স্থলবন্দর আজ বৃহস্পতিবার থেকে লম্বা ছুটিতে যাচ্ছে। ভারতের লোকসভা নির্বাচন ও বাংলাদেশের পয়লা বৈশাখ উপলক্ষে চার দিন বন্ধ থাকবে দেশের অন্যতম কর্মচঞ্চল আখাউড়া স্থলবন্দরটি। তবে ওই দিনগুলোতে এ বন্দর দিয়ে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। আখাউড়া স্থলবন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বাবুল বলেন, আজ ১১ এপ্রিল ভারতের ১৭তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ, ১২ এপ্রিল শুক্রবার ও নির্বাচন পরবর্তী দিন, ১৪ এপ্রিল বাংলাদেশে পয়লা বৈশাখ এবং ১৫ এপ্রিল ভারতে পয়লা বৈশাখ উপলক্ষে আখাউড়া বন্দরের আমদানি-রপ্তানির সব কার্যক্রম বন্ধ থাকবে।
সরাইলে বিনামূল্যে সার বীজ
মোহাম্মদ মাসুদ,সরাইল ॥ সরাইলে প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে সার বীজ বিতরণ কার্যক্রম উদ্ধোধন করা হয়েছে। গতকাল উপজেলা কৃষি কর্মকর্তার দফতরের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানের প্রধান অতিথি নির্বাহী কর্মকর্তা এ.এস.এম মোসা বিতরণ কাজের উদ্ধোধন ঘোষণা করেন। কৃষি অফিস সূত্র জানায়, ২০১৯-২০ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে আউশ ধান চাষে প্রণোদনার লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণের কর্মসূচি গ্রহন করেছে সরকার। এ লক্ষ্যে সরাইলের ৭টি ইউনিয়নে ১ হাজার কৃষকের তালিকা করা হয়েছে। প্রত্যেক কৃষক ১ বিঘা জমি চাষের জন্য ৫ কেজি ধানবীজ, ১৫ কেজি ডিএপি সার ও ১০Read More
নাসিরনগরে জুয়েল হত্যাকান্ডের নেপথ্যে পরকীয়া
মুরাদ মৃধা, নাসিরনগর সংবাদদাতাঃ আলোচিত জুয়েল(২৬) হত্যাকান্ডে রহস্য উদঘাটন করেছে পুলিশ। বুধবার সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আলমগীর হোসেন বলেন পরকীয়ার জেরে খুন হন জুয়েল। এ হত্যাকান্ডের পুরো তদন্তকাজ তদারকি করেন তিনি নিজে। হত্যাকান্ডের ঘটনায় নিহত জুয়েলের চাচা আব্দুল হকের করা মামলার সূত্র ধরেই হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী হারুন মিয়া(৩০) ও তার স্ত্রী আসমা খাতুন(২৪) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় আরো পাঁচজন পলাতক আছে। তাদেরও গ্রেপ্তার করতে চেষ্টা চলছে বলে জানান তিনি। অতিরিক্ত পুলিশ সুপারের বক্তব্যে জানা যায়,নাসিরনগর উপজেলার চাপড়তলা ইউনিয়নের চাপড়তলা গ্রামেরRead More
কসবা পেশকার এন্টার প্রাইজ ৭ ডিলারসহ ৪২জনকে পুরস্কার প্রদান
কসবা প্রতিনিধি:: নব আনন্দে শুভ হালখাতা সাজি বৈশাখী উৎসবে এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার কসবা নতুন বাজার মেসার্স পেশকার এন্টারপ্রাইজের উদ্যোগে প্রায় ৪২জন ডিলারসহ গ্রাহকদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে। আজ ১০এপ্রিল বুধবার দুপুরে কসবা নতুন বাজার পেশকার এন্টারপ্রাইজে এম তবিবুর রহমান জীবনের সভাপতিত্বে আলোচনা সভা ও ডিলার এবং গ্রাহকদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন,কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ,ম,হারুনুর রশীদ ঢালী। বক্তব্য রাখেন,মো:মুঞ্জুর আলম, বিল্লাল হোসেন,আনোয়ার হোসেন,জামাল হোসেন ও কবীর হোসেন মাস্টার প্রমুখ। কসবা,বিজয়নগর,নবীনগর,চান্দুরা থানার ৭ ডিলার যযথাক্রমে এ,হেকিম এন্ড সন্স (চান্দুরা),মেসার্স আজাদ ট্রেডাস (নয়নপুর),মেসার্স ফিররুজRead More
নবীনগরে তথ্য অধিকার আইন বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত
মিঠু সূত্রধর পলাশ নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মঙ্গলবার তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেল পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য কমিশন সচিব মো. তৌফিকুল আলম। উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুমের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান আলোচক হিসেবে ছিলেন তথ্য কমিশনের পরিচালক ড. মো. আঃ হাকিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম। এসময় তথ্য অধিকারের উপর উপস্থিত সুধীজনের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রধান করেন অনুষ্ঠানের তথ্য কমিশনের পরিচালক ড. মো. আঃ হাকিম ।
নাসিরনগরে সরকারি গাছ চুরির অভিযোগ,আটক এক
মুরাদ মৃধা,নাসিরনগর সংবাদদাতাঃ নাসিরনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে এলজিইডির রাস্তা থেকে সরকারি গাছ কর্তনের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগের পর সোমবার সন্ধ্যায় ইকবাল(৪০) নামে একজনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার কুন্ডা ইউনিয়নের বিটুই গ্রামে। নাসিরনগর উপজেলা সামাজিক বনায়ন কর্মকর্তা মোঃ আব্দুস সালামের সাথে কথা হলে তিনি এ প্রতিনিধিকে বলেন, বিটুই গ্রামের স্থানীয় লোকজন আমায় ফোন করে বলে একটি সরকারি গাছ কাটা হয়েছে এবং গাছটি সোমবার বিকালে স্থানীয় একটি স-মিলে নিয়ে বিক্রির চেষ্টা করা হচ্ছে। পরে পুলিশের সহযোগিতায় গাছসহ স-মিলের মালিক ইকবালকে আটক করা হয়েছে। এ দিকে গাছRead More
কসবায় তথ্য অধিকার আইনে সভা অনুষ্ঠিত
কসবা প্রততিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিরনায়তনে তথ্য অধিকার আইন বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। ৯ এপ্রিল সকাল থেকে দুপুর পযর্ন্ত পৃথক পৃথক ভাবে একই স্হানে তথ্য অধিকার আইন বিষয়ক জনঅবিহতকরণ দুইটি সভা অনুষ্ঠিত হয়।কসবা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামের সভাপতিত্বে প্রথম সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য কমিশনের ঊপ পরিচালক প্রশাসন মো:সিরাজুল ইসলাম খান। বিশেষ অতিথি ছিলেন,কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এড,আনিসুল হক ভুইয়া,ভাইস চেয়ারম্যান শাহিন সুলতানা,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাফর আহমদ প্রমুখ। দ্বিতীয় সভায় প্রধান অতিথি ছিলেন, তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার মুরতুজা আহমদ। এতে উপজেলার সরকারী কর্মকর্তা, কর্মচারী, সাংবাদিক,জনপ্রতিনিধি,ইমামRead More
কাতারে স্পিকারের সাথে প্রবাসী সাংবাদিকদের মতবিনিময়
আমিনুল ইসলাম, কাতার প্রতিনিধি: কাতারের রাজধানী দোহার শেরাটন হোটেলে পাঁচদিন ব্যাপী inter Parliamentary Union (IPU)এর ১৪০তম সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে যোগ দিতে কাতারে আসেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকারের নেতৃত্বে ২১ সদস্যের একটি প্রতিনিধি দল। এর মধ্যে রয়েছেন ১২ জন সংসদ সদস্য ও ৯জন সংসদ সচিবালয়ের কর্মকর্তা। সোমবার স্থানীয় সময় দুপুরে শেরাটন লবিতে মাননীয় স্পীকার ও প্রতিনিধি দলের সাথে মতবিনিমিয় করেন কাতারস্থ বাংলাদেশের বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দ। স্পীকার ও তাঁর দলের সদস্যদের দোহায় স্বাগত জানান সাংবাদিকরা। তাঁরা প্রবাসীদের প্রতিনিধি হিসেবে তাদের নানা সমস্যা স্পীকারকে অবহিত করেন এবং তা সংসদে উত্থাপন করার অনুরোধ জানান।Read More



















