Main Menu

March, 2019

 

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় আওয়ামীলীগ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

আগামী ৩১ মার্চ অনুষ্ঠিতব্য চতুর্থ দফা উপজেলা পরিষদের নির্বাচনে মনোনয়ন পত্র দাখিল করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জাহাংঙ্গীর আলম। সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী জাহাংঙ্গীর আলম দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাহেদুল ইসলামের কাছে এ মনোনয়ন পত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিল কালে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশিষ্ট মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাবিবুল্লাহ বাহার, বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদের সদস্য আবুল কালাম ভূইয়া, জেলাRead More


উপজেলা পরিষদ নির্বাচন-২০১৯

সরাইলে বিধিমালা লঙ্ঘন করে মনোনয়নপত্র জমা

মোহাম্মদ মাসুদ,সরাইল ॥ নির্বাচন কমিশনের বেঁধে দেওয়া বিধিমালা লঙ্ঘন করেই সরাইলে মনোনয়নপত্র জমা দিয়েছেন ক্ষমতাসীন দলের প্রার্থীসহ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী। প্রার্থীদের পক্ষে প্রকাশ্যে শতশত লোকের মিছিল, শোডাউন ও শ্লোগানে মুখরিত হয়ে ওঠেছিল সহকারি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনের চত্বর। ছিল পিকআপ ভ্যান ও রিকশার শোভাযাত্রা। বিধিমালা লঙ্ঘনের মহোৎসব চললেও কর্তৃপক্ষ ছিল একেবারেই নীরব। বিধিমালা লঙ্ঘনের কথা স্বীকার করলেও ভায়োলেন্স হয়নি বলে জানিয়েছেন দায়িত্বশীল কর্মকর্তা। সরজমিনে ও সহকারি রিটার্নিং কর্মকর্তার দফতর সূত্রে জানা যায়, ৫ম ধাপে আগামী ৩১ মার্চ সরাইল উপজেলা পরিষদ নির্বাচন। তফসিল মোতাবেক গতকাল সোমবার ছিল মনোনয়নপত্র ক্রয় ও জমাRead More


সরকারি গাছ কাটার অপরাধে ৩০ হাজার টাকা জরিমানা!

নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীঘর-সলিমগঞ্জ সড়কে একাধিক সরকারি গাছ কাটার অপরাধে আওয়ামীলীগের স্থানীয় এক সভাপতিসহ তিনজনের কাছ থেকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জরিমানা প্রদানকারীরা হলেন স্থানীয় শ্যামগ্রাম ইউনিয়ন সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মোরশেদ আলম ও জাদিদ মিয়া। গতকাল সোমবার (৪/৩/১৯) দুপুরে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) জেপি দেওয়ান ওই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এলাকাবাসি জানান, শ্রীঘর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ওই সড়ক থেকে স্থানীয়ভাবে প্রভাবশালী ওইসব অভিযুক্ত ব্যক্তিরা সরকারি প্রায় দেড় ডজন গাছ কেটে নিয়ে যায়। গোপন সূত্রে এ খবর পেয়ে নবীনগরের সহকারি কমিশনারRead More


নবীনগরে উপজেলা নির্বাচনে মনোনয়ন জমা দিয়েছেন ১৪ জন প্রার্থী

নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান (নারী) পদে মনোনয়ন জমা দিয়েছেন ১৪ জন প্রার্থী। চেয়ারম্যান পদে যে ৬ জন মনোনয়ন জমা দিয়েছেন তাঁরা হলেন-উপজেলা চেয়ারম্যান কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটু, মো. নাছির উদ্দিন ও মো. মনিরুজ্জামান মনির। ভাইস চেয়ারম্যান পদে যে ৬ জন মনোনয়ন জমা দিয়েছেন তাঁরা হলেন- মোশারফ হোসেন সরকার, কবির হোসেন, মো. জাকির হোসেন সাদেক, সঞ্জয় চন্দ্র সাহা, মোহাম্মদ মোমেনুল হক, একে এম আশরাফুল আলম। অন্যদিকে ভাইস চেয়ারম্যান (নারী) পদে যে ৫ জন মনোনয়ন জমা দিয়েছেন তাঁরা হলেন- মোছেনা বেগম, সেলিনাRead More


কসবা উপজেলা পরিষদ নির্বাচনে ৩ জনের মনোনয়নপত্র জমাদান

কসবা প্রতিনিধি::  আসন্ন উপজেলা নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা নির্বাচন অফিসে ৩ জনের মনোনয়ন পত্র জমা প্রদান করেন। সোমবার দুপুরে কসবা উপজেলা সহকারি রিটানিং অফিসার হাসিনা ইসলামের কাছে স্ব- কার্যালয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এড.রাশেদুল কাওছার ভূইয়া জীবন মনোয়ন পত্র দাখিল করেন। এর পরই উপজেলা ভাইস চেয়ারম্যান পদে কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: মনির হোসেন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ফারহানা ছিদ্দিকী মনোয়ন পত্র জমা প্রদান করেন। মনোনয়ন পত্র জমাদানের পূর্বে কসবা পৌর মুক্তমঞ্চে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্বাস্থ্যRead More


ব্রাহ্মণবাড়িয়া সরকারী শিশু পরিবারে সরকারী খরচে ১০ প্রবীন নারী থাকার সুযোগ পাবেন

সমাজসেবা অধিদফতরাধীন ব্রাহ্মণবাড়িয়া সরকারী শিশু পরিবারে(বালিকা)১০ জন প্রবীন নারী থাকার সুযোগ পাবেন। তাদের থাকা খাওয়ার ব্যবস্থাসহ অন্যান্য সুযোগ-সুবিধে দেবে সরকার। প্রবীন নিবাসী ভর্তি বিজ্ঞপ্তিও দেয়া হয়েছে ব্রাহ্মণবাড়িয়া সরকারী শিশু পরিবার থেকে। এই প্রতিষ্ঠানের উপ-তত্বাবধায়ক মোছাম্মৎ রওশনারা খাতুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে জানা যায়,নূন্যতম ৬০ বছর বয়সী প্রবীন মহিলারা ভর্তির আবেদন করতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে জাতীয় পরিচয়পত্রের কপি ও ছবি দিতে হবে। আবেদন ফরম সমাজসেবা অধিদফতরের ওয়েব সাইটে www.dss.gov.bd))ও ব্রাহ্মণবাড়িয়া সরকারী শিশু পরিবারে পাওয়া যাবে। সরাসরি বা ডাকযোগে ব্রাহ্মণবাড়িয়া সরকারী শিশু পরিবারে আবেদনপত্র জমা দেয়া যাবে। এরপর যথাযথ প্রক্রিয়ায় অনুমোদনক্রমে প্রবীন নিবাসীRead More


সংসদ সদস্য শিউলী আজাদের সাথে ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদ নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদ নেতৃবৃন্দ সংসদীয় সংরক্ষিত আসন ৩১৩ এর নির্বাচিত সংসদ সদস্য উম্মে ফাতেমা নাজমা বেগম (শিউলী আজাদ) কে গত ২ মার্চ শনিবার বিকেলে সরাইলে প্রদত্ত গণসংবর্ধনা অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা উপহার দেন। পরে রাতে নেতৃবৃন্দ কুট্টাপাড়াস্থ উনার নিজ বাসভবনে তাঁর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের সভাপতি মোঃ আহসান উল্লাহ্ হাসান, সহ -সভাপতি মোঃ আবুল হাসনাত অপু, যুগ্ম সম্পাদক মোঃ ইকরাম হোসেন ভূঞা, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান নান্টু, অর্থ সম্পাদক জাকিরুল হক জাকির, মোজাহিদুল ইসলাম সেলিম, কাজী মাকসুদুল আলম দেলোয়ার, ইমুনি ইস্টিয়ান ইসলাম, সৈয়দ কামরুলRead More


আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের বাবার পরলোক গমন, প্রেসক্লাবের শোক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মৌসুমী বাইন হীরার পিতা ও বীর মুক্তিযোদ্ধা শ্রী কৃষ্ণ চন্দ্র বাইন পরলোক গমন করেছেন শুক্রবার দিবাগত রাত ২ টায় ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি বার্ধক্যজনিত সমস্যায় ভূগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা সন্তান, আত্বিয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শ্রী কৃষ্ণ চন্দ্র বাইনের মেঝ মেয়ে ও আশুগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মৌসুমী বাইন হীরা জানান, শুক্রবার দিবাগত রাত ২ টার দিকে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন। পরে শনিবারRead More


নবীনগরে আওয়ামীলীগের দলীয় মনোনয় পেলেন টিটু ছিটকে পড়লেন স্টিফেন

নবীনগর প্রতিনিধি:  শেষ পর্যন্ত দলের মনোনয়ন দৌঁড় থেকে ছিটকে পড়লেন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান স্টিফেন। উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে নবীনগর উপজেলা আওয়ামী লীগের চূড়ান্ত করা এই ‘বিতর্কিত’ প্রার্থীকে বাদ দিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটুকে দলের মনোনয়ন দেয়া হয়েছে। শুক্রবার রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ডের সভায় টিটুকে দলীয় মনোনয়ন দেয়া হয়। আগামী ৩১ মার্চ অনুষ্ঠিতব্য নবীনগর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের একক প্রার্থী ছিলেন স্টিফেন। তবে তিনি ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ ও শীর্ষ যুদ্ধাপরাধী গোলাম আযমের ‘নিকট আত্মীয়’ অভিযোগRead More


আশুগঞ্জে যুগান্তরের দুই সাংবাদিকদের মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

ডিজিটাল নিরাপত্তা আইন অনুসন্ধানী সাংবাদিকতার গলার কাটা। অবিলম্বে সংসদে এই আইনকে রহিত করার দাবি জানিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা। অন্যথায় পর্যায়ক্রমে সারাদেশে বৃহত্তর আন্দোলনের ঘোষনা দিয়েছে তারা। রোববার (৩ মার্চ) সকালে জেলার আশুগঞ্জ গোলচত্তরে কারান্তরীণ দৈনিক যুগান্তরের দুই সাংবাদিক আবু জাফর ও সেলিম উদ্দিনের মুক্তির দাবিতে আশুগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সভায় সাংবাদিকরা এই কথা বলেন। মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশ নেন। আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সেলিম পারভেজ এর সভাপতিত্বে মান্ববন্ধনে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আক্তারুজ্জামানRead More


This site is protected by wp-copyrightpro.com