March, 2019
নবীনগরে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োঁজনে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নবীনগর মহিলা ডিগ্রী কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা মাধ্যমিক ও কলেজ পর্যায়ে ভাষা ও সাহিত্য, দৈনন্দিন বিজ্ঞান, গণিত ও বাংলাদেশ স্টাডিজ বিষয়ে শ্রেণীভিত্তিক তিনটি শাখায় শিক্ষার্থীদের মাঝে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মোকাররম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য্য। উপস্থিত ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ইতি বেগম ও বিভিন্ন স্কুলের শিক্ষক প্রতিনিধিগণ। এময় প্রতিযোগিতায় স্কুল কলেজRead More
নবীনগরে মাদক সহ ৫ মাদক ব্যবসায়ী আটক
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকায় পুলিশের মাদক বিরুধী অভিযানে এলাকার চিহ্নত ৫ মাদক ব্যবসায়ীকে আটক করে। তার হলেন,সুমন মিয়া (৩০), শফিকুল ইসলাম (৪২), মো.সাজেদুল ইসলাম রবি (২৫),মো. হোসেন আক্তার(৩০), রহিছ মিয়া (৫০)। এ সময় তাদের কাছ থেকে ৫১ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) চিত্ত রঞ্জন পাল ঘটনার সত্যতা নিশ্চীত করে জানান, আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকের নিয়মিত আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
কসবায় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার, বাসের মুখোমুখি সংর্ঘষে চালক নিহত,২০যাত্রী আহত
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার পিছনে কল্যাণ সাগর থেকে অজ্ঞাত ৫০ বছরের এক মহিলার লাশ তিন দিন পর উদ্ধার করেছে থানা পুলিশ এবং কুমিল্লা সিলেট মহা সড়কের ব্রাহ্মণবাড়িয়ার কসবার সৈয়দাবাদ নামক স্হানে বাসের সামনা সামনি সংর্ঘষে ১ চালক নিহত,২০যাত্রী আহত হওয়ার সংবাদ পাওয়া হেছে।১৬ মার্চ শনিবার দুপুরে উপরোক্ত ঘটনাটি ঘটেছে। কসবা থানার অফিসার ইনচার্জ মো:আব্দুল মালেক জানান; শনিবার দুপরে অঞ্জাত নামা মহিলার লাশ ৩ দিনর পর উদ্ধার করা হয়েছে এবং বাসের মুখোমুখি সংর্ঘষে ১ চালক নিহতসহ কিছু বাসের যাত্রী আহত হওয়ার কথা তিনি স্বীকার করেন।
কসবায় আইনমন্ত্রীর ছোট ভাইয়ের মৃত্যুতে মিলাদ মাহফিল
কসবা প্রতিনিধি:: সাবেক সংসদ সদস্য এড,সিরাজুল হকের ২য় ছেলে ও আইনমন্ত্রী আনিসুল হক এমপির ছোট ভাই আরিফুল হক রনির রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল আজ শুক্রবার সকালে কসবা জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। কসবা উপজেলা আওয়ামী লীগের আয়োজনে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে স্হানীয় এমপি আইনমন্ত্রী আনিসুল হক,জেলা পুলিশ সুপার আনোয়ার হোসেন,কসবা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম, কসবা উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান রাশেদুল কাওসার ভুইয়া জীবন,কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান মনির হোসেন,রহুল আমিন ভুইয়া বকুল,কাজী আজহারুল ইসলাম,আফজাল হোসেন রিমন প্রমুখ। এছাড়াও দলীয় নেতাকর্মী, কর্মকর্তা, কর্মচারী,শিক্ষক,সাংবাদিকসহ শত শতRead More
আখাউড়া সীমান্তে মাদক নির্মুলে বাউতলায় আলোচনা সভা
আখাউড়া প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার সীমান্তবর্তী গ্রাম বাউতলায় মাদক নির্মুলে, মাদকমুক্ত একটি আদর্শ গ্রাম গড়াকে কেন্দ্র করে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার( ১৩ মার্চ) সকাল সাড়ে ১১ টার দিকে উজেলার মোগড়া ইউনিয়নের বাউতলা গ্রামের সিএনজি স্টেশনে হাজী তমিজ উদ্দিনের সভাপতিত্বে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের উপস্থিতিতে এ আলোচনা সভার আয়োজন করেন বাউতলা পূর্ব পাড়া সমাজ কল্যাণ সংগঠন।আলোচনা সভার আহব্বায়ক বীর মুক্তিযুদ্ধা সাবেক মেম্বার আব্দুর রাজ্জাকের উপস্থিতিতে সঞ্চালনায় ছিলেন আব্দুল বাতেন। আলোচনা সভায় বক্তব্য রাখেন,হাজী হাবিবুর রহমান,মফিজুল ইসলাম শহিদুল হক চৌধুরী,আব্দুস সামাদ,তাজুল ইসলাম,হারিস মিয়া,নুর মোহাম্মদ,মোক্তার হোসেন ফায়সাল,জিতু মোল্লা প্রমুখ। বক্তারা বলেন, শারীরিকRead More
ব্রাহ্মণবাড়িয়ায় ভুয়া এএসপি সহ তিন যুবক আটক
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় মামলা নিয়ে তদবির করতে এসে মোঃ কাউছার আলম নামে এক ভুয়া সিনিয়র সহকারী পুলিশ সুপারকে (এএসপি) আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের বাদশা আলমের ছেলে এএসপি পরিচয়দানকারী কাউসার আলম ও তার সহযোগী একই ইউনিয়নের ফায়েজ মিয়া এবং তার ভাই কাউসার মিয়া। এরমধ্যে মো. কাউছার আলম নিজেকে ঢাকার এসবি শাখার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) পরিচয় দিয়ে ওসির কক্ষে প্রবেশ করে থানার মামলা সংক্রান্ত নথি দেখতে চান। একপর্যায়ে তার এক আত্মীয়ের মামলা সংক্রান্ত বিষয়ে তদবির করেন। এ সময় কথাবার্তায় অসঙ্গতি থাকায় তাদের বসিয়েRead More
নবীনগরে চেয়ারম্যানের সহায়তায় চোরাই গরু উদ্ধার
নবীনগর প্রতিনিধি: নবীনগর উপজেলায় এক ইউপি চেয়ারম্যানের উপর হামলা চালিয়ে পাঁচ গরুসহ দুই গরুচোরকে দুর্বত্তরা ছিনিয়ে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে। তবে এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে আহত চেয়ারম্যানসহ চুরি হওয়া মূল্যবান গরুগুলোকে উদ্ধার করতে সক্ষম হয়েছে। পুলিশ এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য এক নারীসহ চারজনকে আটক করেছে। পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা যায়, নবীনগর উপজেলার রসুল্লাবাদ গ্রামের শামসুল হকের বাড়ি থেকে গত রোববার গভীর রাতে পাঁচ লক্ষাধিক টাকা মূল্যের পাঁচটি অষ্ট্রেলিয়ান গাভী চুরি হয়। তবে মূল্যবান ওই গাভীগুলো কারা চুরি করেছে, গোপন সূত্রে পরদিনই খবর পেয়ে যান রসুল্লাবাদের ইউপি চেয়ারম্যানRead More
নবীনগরে মেধা অন্বেষন প্রতিযোগিতা
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মানব সেবা সামাজিক সংগঠন এর আয়োজনে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার উপজেলার সাহেব নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও বিদ্যালয় সংলগ্ন হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খেলাধুলা, কুইজ প্রতিযোগিতা, ক্বেরাত, গজল প্রতিযোগিতা, সর্বোচ্চ উপস্থিতি ও মেধা পুরুস্কার প্রদান করা হয়। উক্ত স্কুলের প্রধান শিক্ষক একেএম সামিউল ইসলাম এর সভাপতিত্বে ও মো. ইজাজ আহামেদের সঞ্চালনায়, প্রধান অতিথি ছিলেন নবীনগর থানার ওসি রণোজিত রায়। বিশেষ অতিথি ছিলেন সহকারী অধ্যাপক সাংবাদিক মো. ইব্রাহীম খলিল, সি টিভির সিইও রবিন সাইফ, জয় টিভির সম্পাদক নূরRead More
নবীনগরে বিপুল পরিমান গাঁজাসহ দুইজন গ্রেফতার
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নের টানচরা গ্রাম সংলগ্ন কসবা ও মুরাদনগর উপজেলার সীমান্তবর্তী এলাকা হতে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (১৩/০৩) সকালে নবীনগর থানা পুলিশ বিপুল পরিমান গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করে। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য প্রায় আড়াই লক্ষ টাকা। গ্রেফতারকৃতরা হলেন কসবা উপজেলার গোপিনাথ পুর গ্রামের মৃত সুনা মিয়ার ছেলে মো. ইউনুছ মিয়া (৬০) এবং মাদারীপুর জেলার সদর থানার দিঘির পাড়া গ্রামের মৃত নোয়াব আলীর ছেলে সিদ্দিক প্রকাশ কালাই (২৫)। নবীনগর থানার ওসি রনোজিত রায় বলেন,কসবা উপজেলা থেকে মুরাদনগর উপজেলায় নেয়ার সময় নবীনগর থানার সীমান্তবর্তী গ্রাম টানচরায় গোপন সংবাদেরRead More
নবীনগর জিনোদপুরে অবৈধভাবে সরকারি খাল ভরাটের অভিযোগ
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর কোম্পানীগঞ্জ রোড জিনোদপুরে বাসস্ট্যান্ড এর উত্তর পার্শ্বে পাকা রাস্তার পশ্চিমাংশে সরকারি খাল ভরাট করার অভিযোগ করা হয়েছে। এ ব্যাপারে গ্রামবাসীদের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার এর বরাবরে লিখিত অভিযোগ করা হয়। অভিযোগ সূত্রে জানা যায়, জিনোদপুর গ্রামের জায়গা ব্যবসায়ী মো. হাসান মিয়া পিতা মৃত নুরুল ইসলাম অবৈধভাবে পাকা রাস্তার পশ্চিম পার্শ্বের সরকারি খাল ভরাট করেছেন। এতে খালের পাশের চাষের জমিগুলো বর্ষাকালে পানি নিষ্কাশনে মারাত্মকভাবে ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া ইরি চাষের সময় প্রয়োজনীয় পানি সরবরাহে মারাত্মক বিঘ্নিত হবে। ফলে কৃষকদের ফসল উৎপাদনে মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে।Read More



















