Main Menu

December, 2018

 

সরাইল-আশুগঞ্জের উন্নয়নে স্বামীর পাশে থাকতে চান কামরুন্নাহার

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মঈনউদ্দিন মঈনের সহধর্মীনি কামরুজ্জামান লাবন্য বলেছেন, সন্তানের মত করে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ)কে সাজাতে আলহাজ্ব মঈনউদ্দিন মঈনের সাথে আমিও আপনাদের পাশে থাকব। বৃহস্পতিবার সন্ধায় জেলার আশুগঞ্জ উপজেলার আড়াইসিধা কেবি উচ্চ বিদ্যালয় মাঠে স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মঈন উদ্দিন মঈনের কলার ছড়ি প্রতীকের সমর্থনে শেষ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এসময় তিনি আরো বলেন, রাজনীতির নামে যারা ব্যবসা কিংবা ভন্ডামী করে তাদের কাছ থেকে দূরে থাকবেন। নীতি, আদর্শ ও সততা দেখে আপনার মূল্যবান ভোটটি দিন। আর আলহাজ্ব মঈনউদ্দিন মঈন নীতি, আদর্শ ও সততার মূর্ত প্রতীক।Read More


শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত নৌকার মঝি মোকতাদির চৌধুরী

প্রতীক পাওয়া পর থেকে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে খুব জোরেশোরে নির্বাচনী প্রচারণা চালিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ সদর বিজয়নগর আসনের আওয়ামীলীগ মনোনিত প্রার্থী,ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রূপকার, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। অধিকাংশ সময় তার গণসংযোগে ছিল নেতাকর্মী ও সমর্থকদের ঢল।গত কয়েকদিন দিন ধরে সকাল-সন্ধ্যা নির্বাচনী এলাকায় ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন  আওয়ামীলীগ মনোনীত কেন্দ্রীয় এই নেতা। এরই ধারাবাহিকতায় গতকাল বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ায় সদরের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন তিনি। ইতোমধ্যে ব্রাহ্মণবাড়িয়া ৩ আসনের (সদর-বিজয়নগর) প্রত্যেকটি ইউনিয়নে সবকটি গ্রামে প্রচারণায়Read More


পুনাক ব্রাহ্মণবাড়িয়া এর এক ব্যতিক্রমর্ধমী উদ্যোগ

“মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য” পুনাক সভানেত্রী জনাব উম্মে সালমা মুন্নী এর একান্ত প্রচেষ্টা ও নিজ উদ্যোগে আসমাতুন্নেছা বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ে শিশুদের নিয়ে এক ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করেন পুনাক ব্রাহ্মণবাড়িয়া। উক্ত অনুষ্ঠানে পুনাক সভানেত্রী সহ পুনাক ব্রাহ্মণবাড়িয়া এর অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। সভানেত্রী বলেন প্রতিবন্ধীরাও পরিবার, সমাজ ও দেশের অংশ আর্তমানবতার সেবায়, নারীর ক্ষমতায়ন, নারী অধিকার রক্ষা ও নারীদের স্বাবলম্বী,সুবিধাবঞ্চিত, এতিম শিশু ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়নে পুনাকের ভূমিকা অপরিহার্য।পুনাক সভানেত্রী ও অনুষ্ঠানের উপস্থিত অন্যান্য পুনাকের সম্মানিত সদস্যবৃন্দকে নিয়ে আসমাতুন্নেছা বুদ্ধি প্রতিবন্ধী অটিস্টিক বিদ্যালয়ে শিশুদের সাথে কিছু সময়Read More


দেশের দৃশ্যমান উন্নয়ন চাইলে জাতীয় পার্টির নাঙ্গল মার্কায় ভোট দিন –কাজী মামুনুর রশিদ

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি :   জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে জাপার প্রার্থী কাজী মো. মামুনুর রশিদ বলেছেন, এক শ্রেণির প্রতিপক্ষ বন্ধুরা সারা নবীনগরে প্রচার করেছে কাজী মামুন নবীনগরে থাকবে না, এ মাঠ থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে। কিন্তু আমি মাঠে আছি, নিশ্চিহ্ন হইনি। ৩০ তারিখ পর্যন্ত মাঠে থাকব। বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জাপা আয়োজিত শেষ নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। মামুনুর রশিদ বলেন, সারাদেশে ১৩২টি আসনে জাপার প্রার্থী উন্মুক্ত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। যদি সরকারি কোনো চাপেRead More


ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি প্রার্থীর বাড়িতে যৌথবাহিনীর অভিযান ::

ব্রাহ্মণবাড়িয়ায় ঐক্যফ্রেন্টর ১২ নেতাকর্মীকে আটক করেছে যৌথবাহিনীর। বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাসভবন থেকে তাদের আটক করা হয়। সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিট্রেট মো. ইসমাইলের নেতৃত্বে অভিযানে পুলিশ ও বিজিবি অংশ নেন। আটককৃতরা হলেন- জেলা বিএনপির যুগ্ম-সম্পাদক এবিএম মোমিনুল হক, দপ্তর সম্পাদক জহিরুল ইসলাম লিটন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি অথৈ মোল্লা, ছাত্রদল নেতা হৃদয়, জেলা জাসাস নেতা শাহিন। ঐক্যফ্রন্ট প্রার্থী ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, প্রচার কাজের জন্য দলীয় নেতাকর্মীরা বাসায় আসলে পুলিশ তাদের গ্রেফতার করে নিয়ে যায়। তাকে নির্বাচনRead More


ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযান:: ১০(দশ) টি পেট্রোল বোমা ও ১২(বার) টি ককটেল উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ সেলিম উদ্দিন এর দিক নির্দেশনায় এসআই/ সুমন চন্দ নাথ, সঙ্গীয় অফিসার এএসআই/ আবু আহাম্মেদ সুজন সঙ্গীয় ফোর্স সহ ২৬/১২/২০১৮ইং তারিখ ভোর ০৫.০০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অত্র থানাধীন সাদেকপুর ইউনিয়ন এর চিলিকুট বাজারে বিএনপির ধানের শীষের নির্বাচনী তালাবদ্ধ ক্যাম্পে তল্লাশী করিয়া ১০(দশ)টি পেট্রোল বোমা ১২(বার)টি ককটেল উদ্ধার করা হয়। উক্ত ঘটনার বিষয়ে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইতেছে। প্রেস রিলিজ


ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের জনগণের প্রতি মোকতাদির চৌধুরীর নিবেদন

সুপ্রিয় বোনেরা ও ভাইয়েরা,সকলকে আমার বিজয়ের মাসের বিপ্লবী সালাম ও সংগ্রামী শুভেচ্ছা জানাই। আশা করি সকলেই আপনারা ভাল আছেন। মাস শেষে নতুন বছরের শুরুতেই জানিয়ে রাখছি নর্ববর্ষের শুভেচ্ছা। আপনারা অবগত আছেন যে,আগামী ৩০ ডিসেম্বর ২০১৮ রোববার একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। শীতের এমনি এক দিনে আপনাদের দোয়া,ভালবাসা আর অকুণ্ঠ সমর্থন নিয়ে ২০১১ তে আপনাদের প্রতিনিধি হিসেবে যাত্রা শুরু করেছিলাম। নানা প্রতিকূল সত্বেও অদ্যাবধি আমি অক্লান্তভাবে আপনাদেরকে সেবাদানের প্রয়াস পেয়ে যাচ্ছি। কতটা সফল হয়েছি এ কাজে তা আপনারই বলতে পারবেন ভাল।আমার তরফ থেকে বলতে পারি যে চেষ্টার কোন ত্রুটিRead More


আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসলে গ্রাম হবে শহর:: মোকতাদির চৌধুরী

ব্রাহ্মণবাড়িয়া-৩ সদর বিজয়নগর আসনের আওয়ামীলীগ মনোনিত প্রার্থী, ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রূপকার, বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বিশিষ্ট মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, বাংলাদেশ আজ বিশ্বের উন্নয়নশীল দেশের কাতারে পৌঁছেছে। আমরা আর গরিব রাষ্ট্র নই। একমাত্র আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে আমরা বিশ্বে মাথা উঁচু করে দাঁড়িয়েছি। তিনি বুধবার সকালে বিজয়নগর উপজেলা বিষ্ণুপুর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বিঞ্চুপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আল মামুনের সভাপতিত্ব অনুষ্ঠিত জনসভায় মোকতাদির চৌধুরী আরো বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী জাতিরRead More


১৪ দলের নেতৃবৃন্দ শহরের বিভিন্নস্থানে নৌকার পক্ষে গণসংযোগসহ হ্যান্ডবিল বিতরণ

মুক্তিযোদদ্ধের পক্ষে শক্তি ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি-কে নৌকা প্রতীকের পক্ষে গতকাল বুধবার সন্ধ্যায় ১৪ দলের নেতৃবৃন্দ শহরের রেলস্টেশন, কালীবাড়ির মোড়, টি.এ.রোড, হাসপাতাল রোড, কুমারশীল মোড়সহ বেশ কিছু জায়গায় গণসংযোগসহ হেন্ডবিল বিতরণ করেন। এ সময় ১৪ দলের নেতৃবৃন্দের মধ্যে ছিলেন জেলা জাসদের সভাপতি এড. আক্তার হোসেন সাঈদ, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি এড. কাজী মাসুদ আহমেদ, সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, এড. নাসির মিয়া, কমরেড নজরুল ইসলাম, মিজানুর রহমান আঙ্গুর, শামসুল আলম, ফিরোজ পাটোয়ারি, মনিরউজ্জামান খন্দাকার, পরিতোষ রায় প্রমুখ নেতৃবৃন্দ। বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় উন্নয়ন ও দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন, অসাম্প্রদায়িকRead More


আবেদুল হকের মৃত্যুতে পীস ভিশন ও জেলা উন্নয়ন পরিষদের শোক

দৈনিক আজকের হালচাল পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং জেলা সম্পাদক পরিষদের সাবেক সাধারণ সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সদস্য মোঃ আবেদুল হক (আবেদ) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আরমান উদ্দিন পলাশ, পীস ভিশন সভাপতি এড. শেখ মো. জাহাঙ্গীর, সহ-সভাপতি মো. আবুল হাসনাত অপু, সাধারণ সম্পাদক শরীফ আহমেদ খান, জেলা উন্নয়ন পরিষদের বর্তমান কার্যনির্বাহী কমিটির সভাপতি আহসান উল্লাহ হাসান, সাধারণ সম্পাদক আলি মাউন পিয়াস, যুগ্ম সম্পাদক বাবুল চৌধুরী ও শাহ আলম ভূঁইয়া, সাংগঠণিক সম্পাদক কামরুন হাসান নান্টু প্রমুখ নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমেরRead More


This site is protected by wp-copyrightpro.com