October, 2018
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নৌকার মাঝি হতে চায় মঈন
আশুগঞ্জে আওয়ামীলীগের কর্মীসভা জনসভায় পরিনত
আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী মঈন উদ্দিন মঈন এর সমর্থনে কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে উপজেলার হাজী রওশন আরা বালিকা উচ্চ বিদ্যালয়ে সদর ইউনিয়ন আওয়ামীলীগ এর আয়োজনে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়। এসময় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের যোগদানের কারনে কর্মীসভাটি জনসভায় পরিনত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামলীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ¦ মঈন উদ্দিন মঈন। আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, আড়াইসিধা ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়নRead More
নবীনগরে জমে থাকা ময়লা পানিতে পৌর জনজীবন বিপর্যস্ত
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশই গড়ে তুলতে পারে একটি সুন্দর শহর। আর এর মাধ্যমেই সম্ভব একটি রোগ-বালাই মুক্ত জাতি গঠন। অথচ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর সভার ২ নম্বর ওয়ার্ডের একটি এলাকায় জমে থাকা নোংরা ও ময়লা পানিতে বিপর্যস্ত হয়ে পড়েছে ওই এলাকার জনজীবন। দীর্ঘদিন ধরে ময়লা পানি জমে থাকলেও বিষয়ে কতৃপক্ষ কোন ব্যবস্থা গ্রহণ করছে না। ফলে ওই পানি থেকে ছড়াতে পারে বিভিন্ন পানিবাহিত রোগ। বৃহস্পতিবার সরজমিনে গিয়ে দেখা যায়, নবীনগর পৌরসভার ২নং ওয়ার্ড পঞ্চবটি এলাকার ড্রেনের ময়লা পানিতে আবদ্ধ হয়ে দীর্ঘদিন ধরে মানবেতর জীবন যাপন করছে অনেক পরিবার।Read More
কসবায় শিক্ষকদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে
যে ঐক্য স্বাধীনতা বিরুদ্ধে কথা বলে, সেই ঐক্যর সাথে বাংলার জনগণ যাবে না যাবে না- আইনমন্ত্রী
কসবা প্রতিনিধি::ব্রাহ্মণবাড়িয়া : আইন বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী আনিসুল হক এমপিকে সংবর্ধনা প্রদান করেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষক সমিতি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা শাখা । কসবা উপজেলা শিক্ষক সমিতির সভাপতি মো: আবু ইউসুফ ভূঞার সভাপতিত্বে শুক্রবার সকালে কসবা পৌর উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন,তুলাবিহীন ঝুড়ি থেকে পৃথিবীর মানচিত্রে শেখ হাসিনা সরকার উন্নয়নের রোল মডেল করেছেন। তিনি বর্তমান রাজনীতি নেতাদের উদ্দেশ্য করে আরও বলেন, আজকে দেখছেন এক নতুন ষড়যন্ত্র,রাজনীতি করেন তারা ঐক্য করেন কোনো আপওি নেই। কিন্ত যে ঐক্য মূল্যহীন,যে ঐক্য বাংলাদেশেরRead More
‘ভোটের অধিকার রক্ষায় জনগণ ঝাঁপিয়ে পড়বে’ -চরমোনাই পীর
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ দূর্নীতি,দু:শাসন,সন্ত্রাস ও মাদকমুক্ত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহনযোগ্য নির্বাচন অনুষ্ঠানের দাবীতে সরাইলে সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সভায় ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে নিজ দলের প্রার্থীও ঘোষণা করা হয়। গতকাল সন্ধ্যায় সরাইল উপজেলার কালিকচ্ছে উপজেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন দলের নায়েবে আমীর চরমোনাই পীর আল্লামা সৈয়দ মুহা. ফয়জুল করীম। বিশেষ অতিথি ছিলেন জেলা শাখার সহসভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, যুগ্ম মহাসচিব আলহাজ্ব অধ্যাপক মাহবুবুর রহমান ও মাওলানা জাকির হোসেন মৃধা প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে চরমোনাই পীর বলেন, স্বাধীনতারRead More
হাসপাতালের ছাদ থেকে পড়ে নবজাতক সহ মায়ের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ায় একটি বেসরকারি হাসপাতালের ভবন থেকে নবজাতককে নিয়ে লাফিয়ে পড়ে সীমা আক্তার (২৫) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের পুরাতন জেলরোডস্থ দি ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার ও স্পেশালাইজড হাসপাতালে এ ঘটনা ঘটে। নিহত সীমা সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের ঘাটিয়ারা ফুলচং গ্রামের মনির মিয়ার স্ত্রী। মনির লেবানন প্রবাসী। গত এক বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। পুলিশ জানায়, গত ১৬ অক্টোবর বিকেলে প্রসব বেদনা নিয়ে সীমা জেলরোডস্থ লাইফ কেয়ার হাসপাতালের ৩০২ নম্বর বেডে ভর্তি হন। এদিন সন্ধ্যায় সিজারিয়ান অপারেশনের মাধ্যমে ছেলে সন্তানের জন্ম দেন সীমা।Read More
আশুগঞ্জের পুজা মন্ডপ পরিদর্শন করেছেন ইউএনও মৌসুমী বাইন হিরা॥
নিজস্ব প্রতিবেদক॥ আশুগঞ্জের শারদীয় উৎসব উপলক্ষে পুজা মন্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বার্হী কর্মকর্তা মৌসুমী বাইন হিরা। বৃহস্পতিবার রাতে উপজেলার লালপুরের বিভিন্ন পুজা মন্ডপ পরির্দশন করেন এবং হিন্দু ধর্মালর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সেই সাথে উৎসবকে ঘিরে আইন শৃঙ্খলার খোজ খবর নেন উপজেলা নির্বার্হী কর্মকর্তা। এ সময় উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য হেবজুল বারী, হাজী মোঃ মোবারক আলী চৌধুরী, হাজী মোঃ সায়েদুর রহমান, সুহাস দাস চৌধুরী, মোশারফ মুন্সী, উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক জোৎনা বেগম, লালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুর্শেদ মাষ্টার, সাধারন সম্পাদক খলিলুর রহমান, ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
শিশু রাসেলের হত্যার মতো নির্মম ঘটনা আমাদের গোটা জাতিকে অপরাধী করে দেয়:: মোকতাদির চৌধুরী এমপি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ট পুত্র শেখ রাসেলের ৫৪ তম জন্মবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় আলোচনা সভা,সাংস্কৃতিক পরিবেশনা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমিতে জেলা প্রশাসন ও শিশু একাডেমির অায়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। এসময় প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরি এমপি বলেন,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনিরা শেখ রাসেলকে হত্যা করেRead More
কেক কেটে শিশু রাসেলের জন্মদিন উৎযাপন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ
কেক কেটে শিশু রাসেলের জন্মদিন উৎযাপন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ ‘হাসু আপার আদরের ছোট্ট রাসেল; তুমি আছো আমাদের প্রেরণায়, আমাদের পথচলায়’এ শ্লোগানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৩তম জন্মদিন উৎযাপন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগ। গতকাল সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীতে জেলা ছাত্রলীগের নেতাকর্মীকে সাথে নিয়ে শেখ রাসেলের জন্মদিনের কেক কাটেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। কেক কাটার আগে তিনি সংক্ষেপে শিশু রাসেলের স্মৃতি চারণ করেন।Read More
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন:: মোকতাদির চৌধুরী এমপি
বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন,বাংলাদেশ এখন সারা বিশ্বের কাছে উদীয়মান সূর্য। দেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। কিন্তু এখনো দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। স্বাধীনতাবিরোধীরা এখনো সোচ্চার তাদের ব্যাপারে আওয়ামী লীগের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে এ ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। তিনি গতকাল বৃহস্পতিবার বিকালে বুধল উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ তলা ভবনের উর্দ্ধমুখী সম্প্রসারণ কাজের উদ্বোধন ও বুধল ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজনে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বুধল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতিRead More
ব্রাহ্মণবাড়িয়া প্রতিটি স্তরে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে:: মোকতাদির চৌধুরী এমপি
বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগ সভাপতি যুদ্ধাহত মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী। শেখ হাসিনা সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসলেই দেশের উন্নয়ন কর্মকান্ড পরিচালিত হয়। দীর্ঘ ১০ বছর আওয়ামী লীগ শাসনামলে বাংলাদেশের প্রতিটি স্তরে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে।আওয়ামী লীগ সরকার কৃষি, বিদ্যুৎ, রাস্তা-ঘাটসহ সকল স্তুরে ব্যাপক উন্নয়নের মাধ্যমে দেশকে মধ্যম আয়ের দেশে উন্নীত করছে। তাই উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীককে বিজয়ী করুন। তিনি গতকাল বৃহস্পতিবার সকালেRead More



















