Main Menu

October, 2018

 

নবীনগরে অনুষ্ঠিত হলো লোকজ ও উন্নয়ন মেলা

নবীনগর প্রতিনিধি:  “সৃজনে উন্নয়নে বাংলাদেশ” -এই প্রতিপাদ্যকে সামনে রেখে ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগরে অনুষ্ঠিত হলো উন্নয়ন র‌্যালি, লোকজ ও উন্নয়ন মেলা এবং আলোচনা সভা- ২০১৮। এই উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর হতে দেশীয় লোকজ সংস্কৃতির সাঁজে একটি বর্ণাঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রকৌশলী শফিকুল ইসলাম, সহকারি কমিশনার (ভূমি) জেপি দেওয়ান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোছেনা বেগম, প্রকৌশলী মো. নুরুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার সামছুল ইসলাম, জেলা পরিষদ সদস্য অধ্যাপিকাRead More


নাসিরনগরে ঐতিহ্যবাহী লাঠি খেলা অনুষ্ঠিত

এম ডি মুরাদ মৃধা, নাসিরনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ঐতিহ্যবাহী লাঠি খেলা, মোরগ লড়াই ও সাপ খেলা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় উপজেলা প্রশাসন লোকজ মেলা উপলক্ষে এসব খেলার আয়োজন করে। মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের সংসদ সদস্য বিএম ফরহাদ হোসেন সংগ্রাম। খেলা দেখতে উপজেলা সদরসহ আশপাশ এলাকার লোকজন ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা ছুটে আসে। নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল কবীর জানান, সারা দেশের ন্যায় প্রথম বারের মতো ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’ শীর্ষক দিনব্যাপী উন্নয়ন র‌্যালী, সাংস্কৃতি উৎসব ও লোকজ মেলা উপলক্ষে এসব খেলার আয়োজন করা হয়। লাঠি খেলায়Read More


সরাইল-অরুয়াইল সড়কের কাজের উদ্ধোধন

মোহাম্মদ মাসুদ ,সরাইল ॥ নানা ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতা পেরিয়ে সরাইল-অরুয়াইল সড়কের সংস্কার কাজের উদ্ধোধন করলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। গতকাল মঙ্গলবার দুপুরে ভূঁইশ্বর বাজার এলাকা থেকে ৭ কোটি টাকার ৩ কিলোমিটার এ সড়কের কাজের যাত্রা শুরু হয়েছে। উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মো. মাহফুজ আলীর সঞ্চালনায় উদ্ধোধন পূর্ব পথ সভায় বক্তব্য রাখেন- সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এস.এম মোসা, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) মো. এমদাদুল হক, অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজ উদ্দিন ভূঁইয়া, অরুয়াইল ইউপি চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন ভূঁইয়া, আ’লীগের সভাপতি হাজী আবু তালেব, স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. ইকবালRead More


কসবায় ফেক আইডিতে মিথ্যা অপ প্রচারের প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশ

কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর গ্রামবাসী রক্ষক নামক ভূয়া ফেক আইডিতে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করার প্রতিবাদে এক প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করেছে গ্রামবাসী। সোমবার বিকালে শহীদ বাবুল উচ্চ বিদ্যালয় মাঠে গোপীনাথপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম মান্নান জাহাঙ্গীরের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে বক্তব্য রাখেন গোপীনাথপুর আলহাজ্ব শহআলম বিশ্ব বিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো: আকরাম খান, ইউপি সদস্য জাকির হোসেন,নবীর হোসেন,মশিউর রহমান মিথুন,সফিকুল ইসলাম ও আবুল কামাল আজাদ প্রমুখ। সমাবেশের আগে প্রতিবাদ মিছিলটি গোপীনাথপুর বাজারের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করেন।


কসবায় “সৃজনে উন্নয়নে বাংলাদেশ” লোকজ মেলা অনুষ্ঠিত

কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা চত্বরে স্থানীয় প্রশাসনের উদ্যোগে “সৃজনে উন্নয়নে বাংলাদেশ” এক লোকজ মেলা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার দুপরে উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলামের সভাপতিত্বে মেলা চত্বরে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এড.আনিসুল হক ভুইয়া,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এমজি হাক্কানী,কাজী আজহারুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিন সুলতানা,সহকারী কমিশনার ভূমি জোবাইদা আক্তার ও কসবা থানা অফিসার ইনচার্জ আব্দুল মালেক প্রমুখ। এই লোকজ মেলায় ১৫টি স্টল প্রদর্শনী করাসহ স্টল প্রদশনীকে পুরস্কার প্রদান করা হয়েছে। মেলার আগে একটি র‌্যালী বের হয়ে উপজেলা সদরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করেন। অতিথিরা প্রতিটি স্টলRead More


ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

বাংলাশে জাতীয়তাবাদী যুবদলের ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে অদ্য বিকাল ৩ ঘটিকার সময় শহরের কান্দিপাড়ায় ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের উদ্যোগে জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লার সভাপতিত্ত্বে ও সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ এর পরিচালনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ কারাবন্দি বিএনপি’র চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আশু রোগমুক্তি কামনা করে বর্তমান সরকারের প্রতি অবিলম্বে দেশের সর্বাধিক জনপ্রিয় নেত্রী’সহ সকল গণতন্ত্রকামী রাজবন্দিদের নিঃশর্ত মুক্তির দাবী জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারপার্সন তারুণ্যের অহংকার দেশনায়ক তারেক রহমানের সার্বিক সুস্থ্যতা কামনা করেন। পাশাপাশি ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সাবেক সভাপতিRead More


সমবায় এমন একটি পদ্ধতি, যেখানে ধনী–গরিব সবার অংশগ্রহণের সুযোগ রয়েছে:: বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার

বিজয়নগর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৫ম বার্ষিক সাধারন সভা গতকাল সোমবার সকালে বিজয়নগরে বিআরডিবির হলরুমে অনুষ্ঠিত হয়েছে। বিজয়নগর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর চেয়ারম্যান সাংবাদিক দিপক চৌধুরী বাপ্পীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহের নিগার। সাধারন সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো নবীর হোসেন, বিজয়নগর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ভাইস চেয়ারম্যান সন্জয় রায় পোদ্দার,পরিচালক বিল্লাল মিয়া, শিব্বির আহমেদ,রায় মোহন চৌধুরী,হামদু মোল্লা,দুলাল মিয়া, আব্দুল কাইয়ূম, প্রমূখ। সভায় সাগত্য বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মুজিবুর রহমান। প্রধানRead More


মো. মঈনউদ্দিন মঈনের সমর্থনে পুরাতন ঢাকায় মত বিনিময় ও আলোচনা সভা

মোঃ তারিকুল ইসলাম সেলিম: ঢাকা।। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মো. মঈনউদ্দিন মঈনের সমর্থনে পুরাতন ঢাকাস্থ ব্রাহ্মণবাড়িয়া ব্যবসায়ী ফোরামের উদ্যোগে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । গতকাল ২৭ অক্টোবর রোজ শনিবার মালিটোলা ইংলিশ রোডে ফজলুল করিম কমিনিটি সেন্টার (বংশাল থানা উপরে) সভাটি অনুষ্ঠিত হয় । মতবিনিময় ও আলোচনা সভাটি বিকাল সাড়ে ৫ টায় শুরু হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ের পূর্বেই হল রুমের চতুর দিক কানায় কানায় পূরিপূর্ন হয়ে ৩ তলা ৪ তলা ও নিচে মানুষ অবস্থান নিলে সভাটি বিশাল জনসভা ও ব্রাহ্মণবাড়িয়া বাসীর মিলন মেলায় পরিনত হয়।  এ সময় মঈনউদ্দিনRead More


নির্বাচন সুষ্ঠু হলে, ভোট কারচুপি না হলে জাতীয় পার্টি আবারো ক্ষমতায় আসবে:: হুসেইন মুহম্মদ এরশাদ

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি::  সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমরা সকল দলের অংশ গ্রহণে একটি সুষ্ঠুু ও গ্রহণযোগ্য নির্বাচন চাই। নির্বাচন সুষ্ঠু হলে, ভোট কারচুপি না হলে জাতীয় পার্টি আবারো ক্ষমতায় আসবে। তিনি বলেন কে নির্বাচনে এলো আর কে এলোনা তা বিষয় না, জাতীয় পার্টি একটি নির্বাচনমুখী দল। নির্বাচন ছাড়া ক্ষমতার পরিবর্তন সম্বভব নয়, তাই আমরা নির্বাচনে জয়ী হয়েই মানুষের ভাগ্যেও পরিবর্তন করতে চাই। বলেন আমরা ক্ষমতায় গেলে খুন, গুম ও সন্ত্রাস বন্ধ হবে। ব্যাংক লুট বন্ধ হবে, দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে। তিনি বলেন,Read More


১৪৭ বছরের পূরাতন মাঠ রক্ষার দাবীতে সরাইলে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

মোহাম্মদ মাসুদ, সরইল ॥  ১৪৭ বছরের পূরাতন সরাইল অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠের গোলবারের খুঁটি রাতের অন্ধকারে কেটে ফেলেছে। কালের স্বাক্ষী শতবর্ষী ২টি দেবতারু গাছ কাটার পক্রিয়া চলছে। এ ঘটনায় ক্ষোভে ফুঁসে ওঠেছে স্থানীয় লোকজন। ঐতিহাসিক এ মাঠের সৌন্দর্য্য রক্ষার দাবীতে মানববন্ধন কর্মসূচী ও স্মারকলিপি প্রদান করেছে স্থানীয় কয়েকটি সংগঠনের নেতৃত্বে সাধারণ লোকজন। রোববার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অন্নদা স্কুলের সামনে ও উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নাগরিক সমাজ, ক্রীড়া সংস্থা ও খেলোয়াড় কল্যাণ সমিতির ব্যানারে মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধনে স্থানীয় সুশিল সমাজের লোকজন অংশ গ্রহন করেন। পরেRead More


This site is protected by wp-copyrightpro.com