Main Menu

September, 2018

 

বাসাবাড়ির বিদ্যুৎ বিল নিয়ে কি আপনি চিন্তিত? কমানোর ৭টি উপায়

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার জানিয়েছেন, বর্তমানে গড়ে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে খরচ হচ্ছে ৬ টাকা ২০ পয়সা, যা বিক্রি হচ্ছে গড়ে ৪ টাকা ৮২ পয়সা করে। কিন্তু গ্রাহক পর্যায়ে বিদ্যুতের এই দামের কোম্পানি ভেদে পার্থক্য রয়েছে। প্রতি ইউনিট বিদ্যুতের জন্যে গ্রাহককে দিতে হয় ৩ টাকা ৫০ পয়সা থেকে ১০ টাকা ৭০ পয়সা পর্যন্ত। সরকারি হিসাবে বাংলাদেশে বর্তমানে বিদ্যুৎ সেবার তিন কোটি তিন লক্ষ গ্রাহক রয়েছে। এমন প্রেক্ষাপটেই বাংলাদেশে শুরু হয়েছে বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ ২০১৮। বর্তমানে ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে বলে সরকার দাবি করছে। কিন্তু কিভাবেRead More


আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি অনির্দিষ্টকালের জন্য বন্ধ

ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলা স্থলবন্দরে অভ্যন্তরীণ কোন্দলে বাংলাদেশের রপ্তানিদ্রব্য মালামালের নিরাপত্তার কারণে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ৮ সেপ্টেম্বর থেকে পরবর্তী সিদ্ধান্ত না পাওয়া পর্যন্ত এ বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে পাসপোর্টধারী দু’দেশের যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে। গতকাল বৃহস্পতিবার এসব তথ্য জানা যায়। গত বুধবার এ স্থলবন্দর দিয়ে ১০ হাজার ৪শ’ ৯০ কেজি মাছ আগরতলা স্থলবন্দরে পৌঁছায়। কিন্তু ত্রিপুরা বিবদমান দু’টি দলের কারণে মাছগুলো বন্দরে নষ্ট হয়ে যায়। যার কারণে আমরা ৮ সেপ্টেম্বর থেকে অনির্দিষ্টকালের জন্য এ বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ করে দিয়েছি।Read More


সরকার প্রাথমিক পর্যায়ে খেলাধুলার মাধ্যমে জাতীয় পর্যায়ে ভালো খেলোয়াড় তৈরী করতে কাজ করে যাচ্ছে: মেয়র নায়ার কবির

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের সহসভাপতি মিসেস নায়ার কবীর বলেছেন, আওয়ামীলীগ সরকার প্রাথমিক পর্যায়ে খেলাধুলার মাধ্যমে জাতীয় পর্যায়ে ভালো খেলোয়ার তৈরী করতে কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ ক্রীড়া ক্ষেত্রে ব্যাপক স্বনাম কুড়িয়েছেন। বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর)  বিকেলে স্থানীয় নিয়াজ মোহাম্মদ স্টেডিয়ামে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদ ও উপজেলা শিক্ষা অফিস আয়োজিত বঙ্গবন্ধু ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীরRead More


আশুগঞ্জে নারী ছিনতাইকারী চক্রের ৫ জন আটক

আশুগঞ্জ রেল- স্টেশন থেকে ছিনতাইয়ের অভিযোগে ৫ নারী ‘কে আটক করেছে এলাকাবাসী। প্রত্যক্ষদর্শীরা জানান, ৭ সেপ্টেম্বর শক্রবার সকাল সাড়ে ১০ টায় ঢাকা গামী উপকূল ট্রেন আশুগঞ্জ রেল- স্টেশনে পৌছালে ৫ সদস্যের একটি ছিনতাইকারী নারী চক্র ছিনতাইয়ের উদ্দেশ্যে উপকূল ট্রেনে উঠে। স্হানীয় কিছু লোক ছিনতাইকারী সন্দেহে আটক করে। পরে আশুগঞ্জ থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছেঁ তাদের আটক করে আশুগঞ্জ থানায় নিয়ে যায়। আটককৃতরা হলেন, আনু সুমি (২৪) সাফিয়া (৩৫) কুলসোম (৩৫) নাছিমা (৩৮) ও রোনা বেগম (৪০) আটককৃতরা হলেন। হবিগঞ্জ জেলার বাসিন্দা, এব্যাপারে আশুগঞ্জ থানার উপ- পরিদর্শক ( এস আই)Read More


নবীনগরে রান্নার গ্যাস সিলিন্ডার বিষ্ফোরনে এক শিশু নিহত, অগ্নিদগ্ধ ২

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে রান্না করার এলপি গ্যাস সিলিন্ডার বিষ্ফোরনের আগুনে দগ্ধ হয়ে ইলমা নামে আট মাস বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার নবীনগর পূর্ব ইউনিয়নের বগডহর আলগা হাটি গ্রামে এই দূর্ঘটনা ঘটনাটি ঘটে। নিহত ইলমা ওই এলাকার নৌকার মাঝি রবিউল মিয়ার মেয়ে। এই ঘটনায় রবিউল মিয়া ও তার আরেক শিশু রাব্বী অগ্নিদগ্ধ হয়েছে। রাব্বীকে গুরুতর অসুস্থ অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় রবিউল মিয়ার স্ত্রী রুমা আক্তার প্রতিদিনের মত ভোরে এলপি গ্যাসের চুলায় রান্না করছিল। এসময় ঘরের ভিতরে রবিউল, তারRead More


আগরতলা-আখাউড়া রেল প্রকল্পের উদ্বোধন ১০ সেপ্টেম্বর

আগামী ১০ সেপ্টেম্বর উদ্বোধন হচ্ছে আগরতলা-আখাউড়া রেল প্রকল্প। জানা গেছে এদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই প্রকল্পের উদ্বোধন করবেন। এদিকে এদিন কনফারেন্সকে সাফল্য মণ্ডিত করে তুলতে আখাউড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রেলপথ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় সবধরনের সহযোগীতা করা হচ্ছে বলে জানা গেছে। জানা গেছে, আগামী ১০ সেপ্টেম্বর আগরতলা-আখাউড়া রেলপথ প্রকল্পের উদ্বোধনে আখাউড়া সীমান্তে একটি সমাবেশ করা হবে। এই সমাবেশে বাংলাদেশ সরকারের একাধিক মন্ত্রীও উপস্থিত থাকার কথা রয়েছে বলে একথা জানান রেলপথ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোফাজ্জেল হোসেন। আশা করা যাচ্ছে আগরতলা-আখাউড়া রেললাইন প্রকল্পের কাজRead More


নবীনগরে ফসলি জমি থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর  প্রতিনিধি::  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের অজ্ঞাত(৬০) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে উপজেলা বিটঘর ইউনিয়নের ঈদগাহ ময়দানের পাশে ফসলি জমি (ধইঞ্চা ক্ষেত) থেকে এ লাশটি উদ্ধার করা হয়। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়রা লাশটি জমিতে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। সম্ভবত ২/৩ দিন আগে কেউ খুন করে লাশটি এখানে ফেলে গেছে। প্রাথমিক ভাবে মরদেহের পরিচয় না পাওয়া গেলেও ধারণা করা যাচ্ছে এটি একটি হত্যাকান্ড। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে, রিপোর্ট হাতে পেলেRead More


নবীনগরে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সাপ্তাহ পালিত

নবীনগর প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সাপ্তাহ ২০১৮ পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার সকালে নবীনগর জোনাল অফিসের উদ্যোগে এক বর্ণঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীন শেষে উপজেলা পরিষদ মিলানায়তনে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম, নবীনগর জোনাল অফিসের ডিজিএম নীলি মাধক বনিক,প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন প্রমুখ।


সুর সম্রাট উস্তাদ আলাউদ্দিন খাঁর ৪৬ তম মৃত্যু বার্ষিকী

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি::  ৬ই সেপ্টেম্বর মঙ্গলবার সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ-র ৪৬ তম মৃত্যু বার্ষিকী। তিনি ১৯৭২ সালের ৬ই সেপ্টেম্বর এই দিনে ভারতের মাইহার রাজ্যে মদীনা ভবনে ১১০ বছর বয়সে মৃত্যুবরণ করেন। পাক-ভারত উপমহাদেশের শাস্ত্রীয় সঙ্গীতকে ক্ষণজন্মা এই শিল্পী নিজ সাধনাবলে বিশ্ববাসীর দরবারে মহিমান্মিত রূপে তুলে ধরেন। তিনি ১৮৬২ সালে ব্রাহ্মণবাড়িয়ার জেলার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে জন্ম গ্রহন করেন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে প্রতিবছরের মতো গতকাল (৬ই সেপ্টেম্বর)বিকেলে নবীনগর স্বজন সমাবেশেরে উদ্যোগে প্রেসক্লাব প্রাঙ্গনে আলোচনা সভা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৯১৮ সালে তিনি ভারতের মাইহারে স্থায়ীভাবে বসবাস শুরুকরেন। ব্রিটিশRead More


আশুগঞ্জে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মজিবুর রহমানের সমর্থনে বন্ধুমহলের মত বিনিময় সভা॥

নিজস্ব প্রতিবেদক॥  আগামী সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সারাইল-আশুগঞ্জ) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের কার্যকরি কমিটির সদস্য মোঃ মজিবুর রহমানের সমর্থনে মত বিনিময় সভা করেছে মজিবুর রহমানের হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের ৯২ ও ৯৩ সালের ব্যাচের বন্ধুমহল। ৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার বিকেলে সোনারামপুরে মজিবুর রহমানের নিজস্ব বাস ভবন গ্রিন টাওয়ারে অনুষ্ঠিত মত বিনিময় সভায় বন্ধুমহল বিশিষ্ট ব্যবসায়ী তারেক আল রহমান অপুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া ২ (সারাইল-আশুগঞ্জ) আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সহ-সম্পাদক ও কেন্দ্রীয় যুবলীগের কার্যকরিRead More


This site is protected by wp-copyrightpro.com