Main Menu

June, 2018

 

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে পৌর মেয়র নায়ার কবিরের শুভেচ্ছা

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার সর্বস্তরের নাগরিকগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির। এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, সিয়াম সাধনার ইবাদত-মগ্ন রোজাশেষে আবার এল মুসলিম উম্মাহ’র মহানন্দ ঈদোৎসব ঈদুল ফিতর। ঈদুল ফিতর উপলক্ষে পৌর এলাকার সর্বস্তরের নাগরিকগণকে জানাই আন্তরিক ঈদ মোবারক, অকৃত্রিম শুভেচ্ছা। ঈদুল ফিতর সবার জন্য বয়ে আনুক সুখ-সমৃদ্ধি, অনাবিল আনন্দ। ধনী-দরিদ্র নির্বিশেষে সকলের দুয়ারেই এ আনন্দ বয়ে যাক সমহারে- এ কামনা করি। আসুন, আমরা সকলে সকলের হয়ে ইসলামের বৃহত্তম ধর্মীয় উৎসব, মহিমান্বিত ঈদুল ফিতর যথাযোগ্য মর্যাদায় উদযাপনRead More


বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল

শ্রমিকদের কল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে-আল মামুন সরকার

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার ইফতার ও দোয়া মাহফিল গতকাল বৃহস্পতিবার শহরের মেড্ডাস্থ উল্লাস কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশিষ্ট মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সভাপতি বারীন্দ্র নাথ ঘোষের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান তানিমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা নাগরিক সমাজের সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী তাজ মোঃ ইয়াছিন, জেলা আওয়ামী লীগের মজিবুর রহমান বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরীRead More


সকল দূর্নীতি,অনাচার ও মাদকের ছড়াছড়ি বন্ধে মুত্তাকীন ও পরহেজগার নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে ————–হাফেজ যুবায়ের আহমদ আনসারী

স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া থেকে: বাংলাদেশ খেলাফত মজলিশের নায়েবে আমীর হাফেজ যুবায়ের আহমদ আনসারী বলেছেন দেশ থেকে সকল দূর্নীতি,অনাচার ও মাদকের ছড়াছড়ি বন্ধে মুত্তাকীন ও পরহেজগার নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। তিনি বুধবার শহরের একটি হোটেলে বাংলাদেশ খেলাফত মজলিশ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা আয়োজিত তাকওয়া ভিত্তিক সমাজ গঠন শীর্ষক এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। জেলা খেলাফত মজলিশের সভাপতি হাফেজ মাওলানা আবদুল আজিজের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ খেলাফত মজলিশের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহসিনুল করিম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জেলা খেলাফত মজলিশের সাধারন সম্পাদক মঈনুলRead More


নবীনগর উপজেলা পুলিশ প্রশাসনের ইফতার মাহফিল

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার পুলিশ প্রশাসনের উদ্যোগে গতকাল মঙ্গলবার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নবীনগর থানার অফিসার ইনচার্জ মো. আসলাম সিকদারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) চিত্ত রঞ্জন পাল,উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুমের, এএসপি (পবিস) শুভাশীষ ধর, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সুজিত কুমার দেব,সহ সাধারণ সম্পাদক জহির উদ্দিন চৌধুরী শাহান,মো.জসীম উদ্দিন আহাম্মেদ, প্রেসক্লাব সভাপতি মাহাবুব আলম লিটন, জেলা পরিষদ সদস্য নূরুনাহার বেগম,ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা মেহেদি হাসান, উপজেলা ভাইস চেয়ারম্যান মোশারফ হোসেন সরকার, ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মো. মিজানুর রহমান, ইন্সপেক্টর (তদন্ত)Read More


নবীনগরে নারকেল গাছেই গাঁছির মৃত্যু!

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: নারকেল গাছ পরিস্কার করতে গিয়ে সে গাছেই করুণ মৃত্যু ঘটলো গাঁছি আলম মিয়ার। তিনি একজন পেশাদার গাঁছি। গত ১২ জুন মঙ্গলবার সকালে ঘটলো এমনি মর্মান্তিকতা। আলম মিয়া (৫০) ব্রাক্ষণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনদপুর ইউনিয়নের মালাই গ্রামের প্রয়াত মইদর আলীর পুত্র। নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গাছের ডাল-পালা কেটে পরিষ্কার করাই ছিলো আলম মিয়ার একমাত্র পেশা। তাল, খেজুর, নারকেল সহ বিভিন্ন প্রজাতির গাছের ডাল-পালা কেটে দিয়ে যা পেতো তাই ছিলো আয়-রোজগার। পাঁচ মেয়ে-এক ছেলের জনক আলমের নিত্যসঙ্গী ছিলো দারিদ্র্যতা। অভাব-অনটনে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলতো তার সংসার। নবীনগরেরRead More


কসবা-আখাউড়া ঈদে ঘরমুখো মানুষের দুর্ভোগ কমাতে রাস্তা সংস্কার কাজের উদ্বোধন করলেন আইনমন্ত্রীর এপিএস

কসবা প্রতিনিধি : কাঠফাটা রোদ,ভাপসা গরম আবার মূষলধারা বৃষ্টিসহ নানা দুর্ভোগ-ভোগান্তিকে সঙ্গী করেই ঘরমুখো হাজার হাজার মানুষ ব্রাহ্মণবাড়িয়ার কসবা-আখাউড়ার এই রাস্তা দিয়ে যাতায়ত করবেন। তাই আসন্ন ঈদযাত্রা নিবিঘ্ন করতে কসবা-আখাউড়ায় নানা উদ্যোগ গ্রহণ করেছেন আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। কসবা পৌরসভা হয়ে আখাাউড়া উপজেলার মনিয়ন্দ পর্যন্ত ৭কি:মি: রাস্তা খানাখন্দে পরিণত হয়ে যানবাহন চলাচল বন্ধের পথে। তাই আইনমন্ত্রী আনিসুল হক ১২ জুন কসবা আখাউড়া আগমনে এই রাস্তার বেহাল অবস্থা দেখে ক্ষিপ্ত হয়ে কসবা পৌরসভা ও স্থানীয় এলজিইডিকে নির্দেশ প্রদান করেন। আইনমন্ত্রীর এপিএস এড.রাশেদুল কাউছার ভুইয়া জীবনকে পাঠিয়ে দলীয় নেতাকর্মীদেরRead More


কসবায় গণপিটুনিতে ডাকাত নিহত

কসবা  প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মূলগ্রাম ইউনিয়নের রাইতলা ভাংঙ্গা ব্রীজের উপর মঙ্গলবার গভীর রাতে ডাকাতিপ্রস্তুতিকালে এক অজ্ঞাতনামা (৩৫) ডাকাতকে গণপিটুনিতে নিহত হওয়ার সংবাদ পাওয়া যায়। নিহতের নাম পরিচয় পওয়া যায়নি। কসবা উপজেলার রাইতলা ভাংঙ্গা ব্রীজের উপর রাত ২টা ১০মিনিটে সিএনজি,মাইক্রোবাস থামিয়ে যাত্রীদের আটক করে একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নেয়। এসময় যাত্রীদের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসে। অবস্থা বেগতিক দেখে বেশ কয়েকজন ডাকাত পালিয়ে গেলেও জনতা ডাকাত দলের এক সদস্যকে ধরে ফেলে। এসময় তাকে গণপিটুনী দিলে সে গুরুত্বর আহত হয়। খবর পেয়ে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ডাকাতকে উদ্ধার উপজেলাRead More


পবিত্র লাইলাতুল কদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ রাত

‘হাজার রাতের চেয়েও উত্তম’ পবিত্র লাইলাতুল কদর সমগ্র মানবজাতির জন্য অত্যন্ত বরকত ও পুণ্যময় রজনী। ১২ জুন, মঙ্গলবার দিবাগত রাত পবিত্র লাইলাতুল কদরের রজনী। পবিত্র ধর্মীয় গ্রন্থ আল কোরআন লাইলাতুল কদরে নাজিল হয়। আল্লাহ তা’য়ালা বলেন, ‘আমি কদর রাতে কোরআন নাজিল করেছি’। তাই মুসলিম উম্মাহ’র নিকট শবে কদরের গুরুত্ব, তাৎপর্য ও ফজিলত অত্যধিক। যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যময় পরিবেশে ধর্মপ্রাণ মুসলমানরা সারাদেশে পবিত্র শবে কদর পালন করবে। এ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। লাইলাতুল কদরের শ্রেষ্ঠত্ব, মহাত্ম্য ও মর্যাদার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলোRead More


আখাউড়ায় ৫০ শিশুর মুখে হাসি ফোটাল “হাসিমুখ”

সাদ্দাম হোসাইন,আখাউড়া প্রতিনিধিঃ ব্রাক্ষণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় সুবিধাবঞ্চিত হতদরিদ্র ৫০ শিশুকে ঈদের নতুন পোশাক প্রদান করেছে “হাসিমুখ” নামে শিক্ষার্থীদের একটি সংগঠন। মঙ্গলবার (১২ জুন) আখাউড়া উপজেলা মিলনায়তনে স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠন হাসিমুখের উদ্দ্যোগে গরিব, পথশিশু, সুবিধা বঞ্চিত ৫০ জন শিশুদের মাঝে ঈদ বস্ত্র বিতরণ করেছে “হাসিমুখ” । আখাউড়া উপেজলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছজ্জামান প্রধান অতিথী থেকে ঈদ বস্ত্র বিতরণ করেন। প্রধান অতিথী বক্তব্যে উপজেলা অফিসার মোহাম্মদ শামছজ্জামান বলেন আসন্ন ঈদকে কেন্দ্র করে “হাসিমুখ”র এই উদ্যোগটি মহান। এই গরিব, পথশিশু, সুবিধা বঞ্চিত ৫০ জন শিশুদের মধ্যে লুকিয়ে আছে অনেক সুপ্তRead More


নবীনগরে ঈদের জামা কেনার জন্য টাকা না পেয়ে কিশোরীর আত্মহত্যা

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গতকাল সোমবার সকালে গলায় ফাঁস দিয়ে মোসা: ময়না আক্তার(১১) নামে এক কিশোরী আত্মহত্যা করেছে। সে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামের কালা মিয়ার মেয়ে। এলাকা সূত্রে জানা যায়, ময়না আক্তার সকালে বাবার কাছে ঈদের জামা কেনার জন্য টাকা চায়, বাবা টাকা না দেওয়াতে সকাল পেরিয়ে প্রায় দুপুর হয়ে আসে এসময় অভিমান করে গলায় ওড়না পেচিয়ে ঘড়ের তিরের সাথে ফাঁস দেয় । এসময় ময়না আক্তারের মা তার লাশ ঝুলতে দেখে চিৎকার করলে এলাকাবাসী এসে তার মৃত দেহ উদ্ধার করে। এ ব্যাপারে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)Read More


This site is protected by wp-copyrightpro.com