June, 2018
কসবা গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির নির্বাচন
কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা গোপীনাথপুর শহীদ বাবুল উচ্চ বিদ্যালয় অভিভাবক নির্বাচন ২০১৮ শান্তি পূর্ণভাবে বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অভিভাবক সদস্য একই পদে ৮জন প্রার্থী ১১৬৯ ভোটার নিয়ে নির্বাচনে অংশ গ্রহণ করেন। নির্বাচনে প্রত্যহ ভোটে ৮জন প্রার্থীর মধ্যে ৪জন নির্বাচিত হয়েছেন বলে প্রিজাডিং অফিসার কসবা উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আবু জাফর আহম্মেদ জানান। অনুউপস্থিত ভোটার সংখ্যা ৩৭৪জন,বাতিল ভোটের সংখ্যা ১২,বৈধ ভোট হলেন ৭৯৫ । নির্বাচনে ভোটে নির্বাচিত হয়েছেন মো:সাইফুর রহমান-গরুর গাড়ী ৪৮৪ ভোট (১ম), মো:জহিরুল ইসলাম-মাছ ৪৪ ভোট(২য়) মো: শাহ আলম খন্দকার – ছাতা ৪০৮(৩য়), মো:আব্দুল আজিজ মুন্সী-আম ৪০৬ (৪র্থ)। অন্যান্যরা ভোটRead More
সভাপতি:-প্রভুপাদ গোবিন্দগোপাল গোস্বামী সাধারন সম্পাদক
শ্রীশ্রী হরিভক্তি যুব সভার কেন্দ্রীয় নির্বাহী সংসদ গঠিত
গত ১৩ জুন বুধবার নিত্যানন্দ বংশ বিভূষন পাঠক সম্রাট প্রভুপাদ শ্রীল মদনগোপাল গোস্বামীর তিরোভাব তিথি উপলক্ষে শ্রীকৃষ্ণচৈতন্য মহাপ্রভুর চরন পাদুকা প্রথম বারের মত বাংলাদেশ আগমনে শ্রীগৌর স্মরন মঙ্গল সভা অনুষ্ঠিত হয়।উক্ত সভায় প্রধান অতিথি হিসিবে উপস্থিত ছিলেন শ্রীমন্নিত্যানন্দ কুল তিলক আন্তর্জাতিক ক্ষ্যাতি সম্পন্ন বৈষ্ণব দার্শনিক ভাগবত রত্ন প্রভুপাদ শ্রীল প্রেমগোপাল গোস্বামী মহারাজ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল মান্নান,বিভাগীয় কমিশনার চট্টগ্রাম বিভাগ। শ্রী অনিন্দ্য ব্যানার্জী সহকারী হাই কমিশনার ভারতীয় দূতাবাস,চট্টগ্রাম।সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড.চন্দন তালুকদার,Read More
নবীনগরে আধিপত্য বিস্তারের জেরে আবারো উত্তেজনা
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে একটি খুনের ঘটনায় মামলা হওয়ার তিন মাস পর গত সোমবার দুপুরে বাদী পক্ষের বেশ কিছু ঘরে হামলা চালিয়েছে আসামী পক্ষ আলম গ্রুপের লোক জন। এ ঘটনায় আবারো এলাকায় নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। আবারো যে কোনো সময় ঘটতে পারে হতাহতের ঘটনা। আধিপত্য বিস্তারের পূর্ব বিরোধের জেরে গত ৩ মার্চ উপজেলার লক্ষ্মীপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষ বাঁধে। এর জের ধরে মো: দুলাল মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে নবীনগর থানায় একাধীক মামলা চলমান রয়েছে। খোঁজRead More
প্রেমের বিয়ে: নবীনগরে তিন মাসের মধ্যে স্বামীর হাতে স্ত্রী খুন
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: প্রেমের বিয়ের তিন মাসের মধ্যে ঘাতক স্বামীর হাতে খুন হল স্ত্রী জাকিয়া সুলতানা(১৮)। স্বামী তার ভালোবাসার স্ত্রীকে খুন করে লাশ সিমেন্টের খুটির সাথে বেধেঁ নদীতে ফেলে দেয়। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার (১৪/৬) রাতে ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর উপজেলার মনিপুর গ্রামে। পুলিশ খবর পেয়ে শুক্রবার(১৫/৬) দুপুরের পর মনিপুরের পার্শ্ববর্তী চরগোসাইপুরের নিকট নদী হতে ভেসে থাকা লাশ উদ্ধার করে। এদিকে ঘাতক স্বামী সালাম মিয়া(২২) কে পুলিশ গ্রেপ্তার করেছে। এ ঘটনায় নিহতের ভাই ইউসুফ মিয়া বাদী হয়ে নবীনগর থানায় স্বামী সালামকে প্রধান আসামী করে আরো ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।Read More
ব্রাহ্মণবাড়িয়ায় বি-বাড়িয়া স্কুল মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ড: ৫ দোকান পুড়ে ছাই
শহরের ব্রাহ্মণবাড়িয়া স্কুল মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার রাত ১০টার দিকে পৌরশহরের পুরাতন জেল রোডস্থ ব্রাহ্মনবাড়িয়া স্কুল মার্কেটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এক ঘণ্টারও বেশি সময় চেষ্টা চালিয়ে রাত সোয়া ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর ও আশুগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। এই মার্কেটে হাসপাতাল, ওষুধের দোকান, লাইব্রেরি, কনফেকশনারী, অফসেট প্রেস ও মুদি দোকানসহ বিভিন্ন দোকান রয়েছে। তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা না গেলেও প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্থ দোকানীরা। তবেRead More
আশুগঞ্জে নদীকে বাঁচাতে “সেভ দ্য রিভার” বিষয়ক সামাজিক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত॥
নিজস্ব প্রতিবেদক॥ সরকারি হিসেব মতে দেশে প্রায় ৪০০ নদী থাকলেও এদের মধ্যে প্রায় অর্ধেক নদীতে শুকনো মৌসুমে কোন জল থাকে না। সময়মতো ড্রেজিং না করা, অপরিণামদর্শী লোকজন কর্তৃক অবৈধভাবে মাটি ফেলে ভরাট করে দখল উৎস মুখে বাঁধ ও অপরিকল্পিত রাস্তাঘাট তৈরি ইত্যাদি কারণে পানি প্রবাহ কমে গিয়ে এবং চর পড়ে দেশের উত্তর-পূর্বাঞ্চলের অসংখ্য নদ-নদী হারিয়ে যাচ্ছে। নানা ধরনের শিল্প বর্জ্যরে দূষণে নদীর প্রাণ বৈচিত্র্য এখন হুমকির মুখে। দেশের উত্তর-পূর্বাঞ্চলের বৃহত্তর হাওরাঞ্চলের গেটওয়ে হিসেবে পরিচিত কিশোরগঞ্জসহ নেত্রকোনা, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, সিলেট ইত্যাদি হাওর প্রধান জেলার অসংখ্য নদ-নদী শুকনো মৌসুমে শুকিয়েRead More
কসবায় টাইগার ওয়েলফেয়ারের ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান: সুবিধাবঞ্চিতদের মাঝে গাভী ও মেধাবী ছাত্রদেরকে ক্রেষ্ট নগদ অর্থ প্রদান
কসবা উপজেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার গোপীনাথপুর টাইগার ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে রবিবার সন্ধ্যায় ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান গোপীনাথপুর উওর পাড়ায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৫ কোরআনে হাফেজ ও ৭ মেধা বৃওি ছাত্রকে নগদ অর্থ,ক্রেষ্ট, ৬জন সুবিধাবঞ্চিত অসহায় নারী পুরুষকে গাভীসহ নগদ অর্থ প্রদানসহ গাছের চারা বিতরণ করা হয়। গোপীনাথপুর টাইগার ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি মো:শাহ আলম খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব বাছির ভুইয়া।এতে বিশেষ অতিথি ছিলেন ইঞ্জিনার ফারুক মোল্লা, কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,শামছুজ্জামান ভুইয়া জামান,লতিফ ভুইয়া,ইদ্রিছ খন্দকার,মো:জিতু মোল্লা,এড.জহিরুল হক খন্দকার,আনন্দ টিভি কসবা প্রতিনিধি এসRead More
কসবায় ২০ বছরের বিরোধ মিমাংসা করলেন আইনমন্ত্রীর এপিএস এড.রাশেদুল কাউছার ভুইয়া জীবন
কসবাপ্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা বায়েক ইউনিয়নের সীমান্তবর্তী এলাকা মাদলা ও খাদলা দুই অঞ্চলের দীর্ঘ ২০ বছরের বিরোধ চলে আসছিল। এতে করে দুই অঞ্চলের মানুষের জীবনযাত্রা ব্যাহতসহ আনন্দ উল্লাস আর ছেলে মেয়েদের শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়ে পড়েছিল । আইরনমন্ত্রীর এপিএস ও কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এড.রাশেদুল কাউছার ভুইয়া জীবন স্ব উদ্যোগে গত ১৬জুন শুত্রবার বিকালে মাদলা এলাকায় দুই অঞ্চলের সাহেব সর্দারসহ গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতির মাধ্যমে অবশেষে দীর্ঘ দিনের বিরোধ মিমাংসা করতে সক্ষম হয়েছেন। এই মিমাংসায় দুই অঞ্চলের মানুষের মাঝে স্বত্তি ফিরে এসেছে বলে স্থানীয় এড.শাহজাহান,সালাম,বাশার মিয়া কসবাRead More
কসবায় আওয়ামী লীগের ইফতার মাহফিল
খ.ম.হারুনুর রশীদ ঢালী ,কসবা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা বায়েক ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গসহযোগি সংগঠনের উদ্যোগে ১৫ জুন শুক্রবার সম্মানে এলাকাবাসীর সম্মানে বায়েক কোনাঘাটা হাসপাতাল মাঠে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। বায়েক ইউপি আওয়ামী লীগের সভাপতি মো: মনিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এড.আনিসুল হক ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন আইনমন্ত্রীর এপিএস এড.রাশেদুল কাউছার ভুইয়া জীবন। এ এসপি সার্কেল আব্দুল করিম,কসবা থানা অফিসার ইনচার্জ মো:আব্দুল মালেক,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক রুহুল আমিন ভুইয়া বকুল,কসবা পৌর মেয়র মো: এমারন উদ্দিন জুয়েল,কসবা উপজেলঅ ছাত্রলীগের সভাপতি মো: মনির হোসেন,্বায়েক ইউপি চেয়ারম্যানRead More
খালেদা জিয়ার সুচিকিৎসা এবং নিঃশর্ত মুক্তির দাবিতে জেলা প্রশাসকের নিকট জেলা বিএনপির স্মারক লিপি প্রদান
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে জাল নথির উপর ভিত্তি করে মিথ্যা ও বানোয়াট মামলায় ন্যায় বিচার থেকে বঞ্চিত করে, অন্যায় ভাবে সাজা দিয়ে কারাবন্দী করে রাখা হয়েছে। নির্দোষ সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়াকে মানসিক ও শারীরিক যন্ত্রনা দেয়া হচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া এখন চিকিৎসা বঞ্চিত। তিনি গত ৫ জুন ‘স্ট্রানজিয়েন্ট স্কীমিক এ্যাটক’ (টিআইএ) এ ৫/৬ মিনিট অজ্ঞান হয়ে পড়েছিলেন। শারীরিক নানা অসুস্থতায় বিনা চিকিৎসায় দেশনেত্রীর জীবন ও নিরাপত্তা হুমকির মুখে। বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসকরা তাঁর শারীরিক অসুস্থতা নিয়ে গভীর ভাবে উদ্বিগ্ন। বেগম খালেদা জিয়ার আস্থাRead More



















