Main Menu

June, 2018

 

সরাইলে ভ্রাম্যমান আদালতে অর্ধলক্ষাধিক জরিমানা

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ বৃহস্পতিবার সরাইলের কালিকচ্ছ বাজারে ভ্রাম্যমান আদালত দুই ব্যবসা প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমান করেছেন। মূল্য তালিকা না থাকায় একটির মুদির দোকান মালিককে ১০ হাজার টাকা ও খাদ্যে ভেজাল মিষ্টির প্যকেটের ওজনের কারণে মিষ্টির দোকানকে জরিমানা করা হয়েছে ২ হাজার টাকা। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ ইকবাল হোসেন আদালত পরিচালনা করেছেন। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে ইসরাত ভ্রাম্যমান আদালতে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কের পাশে হাসপাতাল মোড়ের ৪টি করাত কলকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। লাইসেন্স না থাকায় ও জন সাধারনের চলাচলের পথেRead More


কসবায় “উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে দেশ” শীর্ষক সেমিনার

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার সকালে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে “উন্নয়ন আর আইনের শাসনে এগিয়ে চলছে দেশ,লিগ্যাল এইডের সুফল পাচ্ছে সারা বাংলাদেশ” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা লিগ্যাল এইড অফিসার ও সিনিয়র সহকারী জজ মো: আবদুল্লাহ আল আমিন ভুঁইয়ার সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভুঁইয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম। বর্তমান সরকারের জনহিতকর এই কার্যক্রমকে আরো গতিশীল ও সফল করতে জনসচেতনামূলক এই সেমিনারের অংশ গ্রহকারীদের মাঝে ভিডিও ফুটেজ প্রদর্শনসহ বিস্তারিত আলোকপাত করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা লিগ্যাল এইড কমিটির দায়িত্বRead More


নবীনগর পৌরসভার শতকোটি টাকার বাজেট ঘোষণা

মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার ২০১৮-২০১৯ অর্থবছরের (১,০০,৩৫,০৪,১৪৭/৬৭)একশত কোটি পয়ত্রিশ লক্ষ চার হাজার একশত সাতচল্লিশ টাকা সাতষট্টি পয়সার বিশাল বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার সকালে নবীনগর পৌরসভা কার্যালয়ে এ বাজেট ঘোষণা করেন মেয়র মোহাম্মদ মাঈন উদ্দিন। এ সময় বাজেট আলোচনায় বক্তব্য প্রদান করেন, নবীনগর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আবু কামাল খন্দকার,বর্তমান সভাপতি মাহাবুব আলম লিটন,সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান কল্লোল, পৌরসভার সচিব মোহাম্মদ বেলুজুর রহমান খান,হিসাব রক্ষণ কর্মকর্তা মোহাম্মদ জামাল উদ্দিন প্রমুখ।


স্বাস্থ্যসেবার মান উন্নয়নে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল কর্তৃপক্ষের সাথে মতবিনিময় সভা

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাহ্মণবাড়িয়া এর উদ্যোগে ২৭ জুন ২০১৮ তারিখ বুধবার স্বাস্থ্যসেবার মান উন্নয়নের লক্ষ্যে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে সনাকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সনাক সদস্য জনাব মোহাম্মদ আরজু এর সঞ্চালনায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক জনাব ডাঃ শওকত হোসেন। সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সনাক ব্রাহ্মণবাড়িয়ার স্বাস্থ্য বিষয়ক আহ্বায়ক জনাব জয়দুল হােসেন এবং সভায় বিগত মতবিনিময় সভার সিদ্ধান্ত ও অগ্রগতি পাঠ করেন ইয়েস দলনেতা মোঃ আব্দুল হাকিম । স্বাস্থ্য খাতে সনাকের প্রত্যাশা সম্পর্কে বক্তব্য প্রদান করেন সনাক সহRead More


ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় বর্ণাঢ্য আয়োজনে সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমীর জেলা কার্যালয় এর যৌথ আয়োজনে শহরের সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খা পৌর মিলনায়তনে এ সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হয়। উৎসব উদ্ধোধন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) কামাল মোহাম্মদ রাশেদ এর সভাপতিত্বে ও অধ্যাপক মানববর্দ্ধন পালের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন প্যানেল মেয়র ফেরদৌস মিয়া, জেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক গোলাম মহিউদ্দিন খান খোকন, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শাহীনুজ্জামান,সাংস্কৃতিক ব্যক্তিত্ব মনজুরুল আলম। স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়কRead More


নাসিরনগরে এক মাদক ব্যবসায়ী আটক।

এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর হতে:: নাসিরনগরে নুরুল আমিন ভূইয়া নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে চাতলপাড় ফাঁড়ি পুলিশ। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চাতলপাড় ইউনিয়নের চাতলপাড় সরকারী হাসপাতালের পেছনে ইয়াবা আস্তানা থেকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। কচুয়া গ্রামের মোঃ নিয়ামুল বলেন,নূরুল আমিন ভূইয়া দীর্ঘ দিন ধরে চাতলপাড় ইউনিয়ন সহ আশপাশের বিভিন্ন এলাকা মাদকের স্বর্গরাজ্য গড়ে তুলেছে। এলাকায় তাকে সবাই শীর্ষ মাদক ব্যবসায়ী হিসেবে চেনে। তার কারণে হাওড় বেষ্টিত ভাটি অঞ্চলের বিভিন্ন গ্রামে মাদক সেবীদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এলাকাবাসী জানায়, নুরুল আমিন(২৭) ও তার বড় ভাই আলামিন (৩৪)Read More


নাসিরনগরে এসিল্যন্ডের স্বাক্ষর জাল করে ভূয়া নামজারী তৈরীর অভিযোগ।

এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর হতে :: নাসিরনগরে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও সার্ভেয়ারের বিরুদ্ধে এসিল্যান্ডের স্বাক্ষর জাল করে জায়গা নামজারি করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ফান্দাউক ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ আব্দুল রাজ্জাক ও সার্ভেয়ার আকলিমা বেগম আর্থিক সুবিধা নিয়ে দীর্ঘদিন যাবৎ এমন কাজ করছেন বলে অভিযোগ আছে। নাম প্রকাশে অনিচ্ছুক নাসিরনগর উপজেলা ভূমি অফিসের একাধিক কর্মচারী অভিযোগ করে বলেন, আমাদের অফিসের সার্ভেয়ার টাকা ছাড়া কোন কাজ করেন না। গ্রাহকদের বিভিন্ন নথি ইচ্ছাকৃত ভাবে হারিয়ে টাকার বিনিময়ে নতুন করে তৈরি করে দেন। অফিসের সকল কর্মচারীদের সাথে খারাপ আচরণ সহ বিভিন্ন ভাবেRead More


নবীনগরে সড়ক দূর্ঘটনায় নিহত-১

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রা‏‏হ্মণবাড়িয়ার নবীনগর পৌরসভার সোহাতা নামক স্থানে রবিবার সড়ক দূর্ঘটনায় এক স্কুল ছাত্র নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জানা যায়, ভোলাচং গ্রামের আব্দুল আউয়াল সিকদারের স্কুল পড়–য়া ছেলে গোলাম মোরশেদ (১৪) রবিবার সিএনজি যোগে কুমিল্লা যাওয়ার পথিমধ্যে সোহাতা নামক স্থানে রাস্তার পূর্ব পাশ থেকে আসা গাছ বোঝাই একটি নসিমন আচমকা ওই সিএনজিকে ধাক্কা দিলে দূর্ঘটনার শিকার হয় সিএনজি’র যাত্রীরা। তারমধ্যে গুরুতর অবস্থায় স্থানীয়রা গোলাম মোরশেদকে নবীনগর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বাকিদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তাৎক্ষণিক ওই নসিমনকে আটক করাRead More


নবীনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রা‏‏হ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর গ্রামে পানিতে ডুবে মো. ইমরান(৪) নামে এক শিশুর মৃতু হয়েছে। সে উপজেলার শিবপুর গ্রামের আনিছুল হক অপুর পুত্র। গতকাল রবিবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। জানা যায়,শিশু ইমরান বাড়ির লোকজনের অগোচরে পার্শ্ববর্তী পুকুর পাড়ে খেলা করার সময় পানিতে পরে তলিয়ে যায়। স্থানীয়রা ঘটনা টের পেলে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়ার পথি মধ্য সে মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।


নাসিরনগরে সংঘর্ষে আহত ব্যক্তির মৃত্যু

এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর হতে: নাসিরনগরে চিকিৎসাধীন অবস্থায় সংঘর্ষে আহত মুনসুর মিয়া (৪২)নামের এক ব্যক্তির মৃত্যুর হয়েছে। তিনি নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতুকোড়া গ্রামের আবুল খায়েরের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, ২৩ জুন রাতে মৃত্যুর সাথে পাঞ্জালড়ে শনিবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায় মুনসুর। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। উল্লেখ্য গত ২৩ জুন শনিবার আতুকোড়া গ্রামের মুনসুর মিয়া ও নাসির মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে পৈত্রিক সম্পত্তি ও ঘর-বাড়ির ভাগাবাটোয়ারা নিয়ে বিবাধ চলছিল। এ সময় নাসিরের স্ত্রী শিপা আক্তার তার বাবার বাড়িতে দু’ভাইয়ের ঝগড়ার বিষয়টি অবহিত করে।Read More


This site is protected by wp-copyrightpro.com