Main Menu

June, 2018

 

পুষ্প রাণী দেবের পরলোকগমণ সৎসঙ্গ বিহারে বিশেষ প্রার্থনা ও সমবেদনা জ্ঞাপন

শহরের মসজিদ রোডস্থ ডি.কে ক্রোকারিজের সত্ত্বাধিকারী গৌরাঙ্গ দেব ও সৎসঙ্গ বিহারের নির্মাণ কাজের সম্পাদক স্বপন দেব এর মাতা পুষ্প রাণী দেব গত ৮জুন শুক্রবার ভোর রাত ৪টায় মধ্যপাড়াস্থ নিজ বাসভবনে ইহলোকের মায়া ত্যাগ করে পরলোকে গমণ করেছেন (দ্বিব্যান লোকান্ স্ব গচ্ছাতু)। মৃত্যুকালে তিনি ৪ ছেলে, ১ মেয়ে, নাতি- নাতনী ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। জীবৎকালে তিনি নিরামিষ ভোজী ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। ওইদিন দুপুরে মেড্ডা মহাশ্মশ্মানে তাহার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তাঁর বিদেহী আত্মার সৎগতি ও চিরশান্তি কামনা করে মেড্ডাস্থ সৎসঙ্গ বিহারের সন্ধ্যায় বিশেষ প্রার্থণা অনুষ্ঠিতRead More


নবীনগরে এলডিপি’র প্রার্থী ঘোষণা

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে লিবারেল ডেমোক্রেটিক পার্টি বাংলাদেশ (এলডিপি) এর আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে নবীনগর পৌর এলাকার ভোলাচং উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে জেলা এলডিপি’র সভাপতি মোহাম্মদ মহসীন মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,এলডিপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রউফ মামুন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর পৌরসভার মেয়র ও উপজেলা বিএনপির সহ সভাপতি মোহাম্মদ মাঈন উদ্দিন মাইনু,এছাড়াও উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা এলডিপির সভাপতি একেএম সামসুল হক মাস্টার,বীর মুক্তিযোদ্ধা মো. শাহজাহান সিরাজ, মুন্সী নুরুল আমিন,হাবিবুর রহমান ভূঁইয়া,মো.ফকরুল আলমRead More


নবীনগরে সন্ত্রাসী হামলায় ইউপি চেয়ারম্যান সহ আহত-৪

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সন্ত্রাসীদের হামলায় উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মো. আমির হোসেন বাবুলসহ চার জন আহত হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত টেটাবিদ্ধ হয়ে চেয়ারম্যান বাবুল ও সিহাব মাহামুদ আরাফাত নামে দু’জন কে শুক্রবার রাতে নবীনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়। বাকীদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। জানা যায়, উপজেলার শ্যামগ্রাম মোহিনী কিশোর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের নির্বাচনে জয়ী হয়ে এলাকায় সৌজন্য সাক্ষাতের জন্য গতকাল শুক্রবার ইফতারের পর বের হলে খাজা আলমগীরের নেতৃত্বে সন্ত্রাসী হামলা চালানো হয়। এসময় ৪জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত টেটাবিদ্ধ চেয়ারম্যান বাবুল ওRead More


কসবায় আওয়ামী লীগের ইফতার ও দোয়া মাহফিল

বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাথে নিয়ে সোনার বাংলা করার জন্য এগিয়ে যাবো – আইনমন্ত্রী

খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা উপজেলা প্রতিনিধি: সোনার বাংলার স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা করার জন্য তার সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে কে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন আইনমন্ত্রী আনিসুল হক। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা শাখা বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে ৮ জুন শুক্রবার গুণীজনদের সম্মানে আর্দশ উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার ও দোয় মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপরোক্ত কথা বলেছেন। উপজেলা আওয়ামী লীগের যুগ্মআহবায়ক এমজি হাক্কানীর সভাপতিত্বে আইনমন্ত্রী বলেন; আরোও বলেন অনেক কিছু অত্যাচার সহ্য করে আজকে আমরা উন্নয়নের রোল মডেল হয়েছি বঙ্গবন্ধুর কন্যার নেতৃত্বে। আবারও নৌকায় ভোট দিয়েRead More


‘জাপা আওয়ামীলীগের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি’

হাম্মদ মাসুদ, সরাইল ॥ ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য এডভোকেট জিয়াউল হল মৃধা বলেছেন, জাতীয়পার্টি হচ্ছে আওয়ামীলীগের ক্ষমতায় যাওয়ার সিঁড়ি। আওয়ামীলীগ জাতীয় পার্টির কাধে ভর করে ক্ষমতায় এসেছে। তারা আজ এই সিঁড়ি ভেঙ্গে ফেলতে চায়। শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জেলা জাপার ইফতার মাহফিলে হামলা ঘটনায় দোষিদের শাস্তির দাবিতে সাংবাদিক সম্মেলনে তিনি এ কথা বলেন। জিয়াউল হক মৃধা বলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়পার্টির ইফতার মাফফিলে হামলার ঘটনা ছিল ন্যাক্কারজনক। যারা এই কাজটি করেছে তারা ফেরাউনের বংশধর। এই ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানা পুলিশের ভূমিকা রহস্যজনক। হামলা ও ভাংচুরের ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা হলেওRead More


ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের আনন্দ মিছিল ও সমাবেশ

২০১৮-১৯ অর্থবছরের বাজেট ঘোষণায় ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় পৌর আধুনিক মার্কেট এর সামনে থেকে একটি বিশাল আনন্দ মিছিল বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল হোসেন রুবেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন শোভন এর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সুজন দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক নাঈম বিল্লাহ, সাবেক সহ-সভাপতি জিদনী ইসলাম, সাবেক সমাজ সেবা বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, সরকারি কলেজ ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি মির্জা লিমন,Read More


কসবায় ১৭ রোহিঙ্গাকে আটক

খ.ম.হারুনু রশীদ ঢালী,কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার নয়নপুর বাজার থেকে ১৭জন রোহিঙ্গাকে আটক করেছে ৬০ ব্যাটলিয়ানের সালদানদী বিওপি ক্যাম্প সদস্যরা। ভারত থেকে সালদানদী সীমান্ত দিয়ে বাংলাদেশে পালিয়ে আসা ১৭জন রোহিঙ্গাকে নয়নপুর বাজার থেকে আটক করেছে বর্ডার গার্ড জোয়ানরা। ৭জুন বৃহম্পতিবার বিকালে আটককৃত ১৭ রোহিঙ্গাকে কসবা থানা পুলিশের কাছে সোর্পদ করা হয়। আটককৃতদের মধ্যে পুরুষ-৫জন,মহিলা-৭জন,শিশু ছেলে-৪জন ও শিশু মেয়ে-১জন। মোট ১৭জন। আটককৃতরা জানান, পালন খালি ক্যাম্পে তাদের আত্বীয় স্বজন আছেন তাই তাদের কাছে যাওয়ার চেষ্টা করেছিলেন। কসবা থানা অফিসার ইনচার্জ মো:আবদুল মালেক জানান, মেডিকেল পরীক্ষা শেষে বিধি মোতাবেক রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোরRead More


বাহরাইনস্থ্য ব্রাহ্মনবাড়ীয়া জেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

বাহারাইনস্থ ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী জেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় গতকাল ০৬/০৬/২০১৮ মানামা মিমরা রেস্টুরেন্টে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বাহারাইনস্থ ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী জেলা বিএনপির সভাপতি আইটি তাজুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ও সিনিয়ার যুগ্ন সাধারণ সম্পাদক আবু সালেক কের যৌথ পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাহারাইন কেন্দ্রীয় বিএনপির সভাপতি হামেদ কাজী হাসান গেষ্ঠ অব অনার বাহারাইনস্থ ব্রাহ্মণবাড়িয়া প্রবাসী জেলা বিএনপির উপদেষ্টা হাজী মোঃ নবী মিয়া বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়ীয়া জেলা যুবদলের অন্যতম সদস্য ও প্রবাসী জেলা বিএনপির উপদেষ্ঠা মোঃ জসিম চৌধুরী প্রবাসী জেলা বিএনপির উপদেষ্ঠা শাহজাহান মিয়াRead More


বাংলাদেশ ক্রিকেট দলের নতুন কোচ স্টিভ রোডস

বাংলাদেশ ক্রিকেট দলের নতুন কোচ হতে যাচ্ছেন স্টিভ রোডস। আজ বিসিবি সভাপতি আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন, ৫৪ বছর বয়সী এই ইংলিশকেই কোচ হিসেবে দায়িত্ব চূড়ান্ত করা হয়েছে। ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি। বৃহস্পতিবার সকালেই ঢাকা এসে পৌঁছান সাবেক এই ইংলিশ অধিনায়ক। দুপুরের মধ্যে বৈঠক করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে। দুপুর গড়িয়ে বিকেল হতে না হতেই ঘোষণাটা চলে আসলো, ‘আগামী দুই বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হচ্ছেন স্টিভ রোডস।’ অবশেষে দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দলের। কোচ ক্ষরা কাটিয়ে স্বস্তির নাম হয়ে আসছে স্টিভ রোডস।Read More


“বাপ মেয়ের ফুলের মুষ্ঠি দিয়ে আত্মা হয়েছে তুষ্টি”

আইনমন্ত্রী চাকুরি দিয়ে বদলে দিল জীবন সংসার

কসবা প্রতিনিধি::  একটি সরকারি চাকুরি বদলে দিতে পারে জীবন,সংসার,পরিবারের অভাব অটনের বাস্তব কাহিনী। তেমনি একটি ঘটনা- ৭জুন বৃহম্পতিবার বেলা ৩টায় কসবা আর্দশ উচ্চ বিদ্যালয়ের কক্ষে বসা। আইনমন্ত্রীর এপিএস এড.রাশেদুল কাউছার ভুইয়া জীবনের সাথে কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এমজি হাক্কানী,কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা উপজেলা ছাত্রলীগের সভাপতি মো:মনির হোসেন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিমন,ইব্রাহিমসহ অর্ধশতাধিক নেতাকর্মীরা উপস্থিত। এমনি সময় হঠাৎ ঢাক ঢোলের শব্দ। হয়তো আমাদের মাঝে কেউ কেউ ভাবছে আসন্ন ফুটবল খেলার কোনো সমর্থিত দলের সমর্থনকারীদের উল্লাস। কিন্তু ঢাক ঢোলের শব্দ আর নেই হঠাৎ পলিথিন ঢাকাRead More


This site is protected by wp-copyrightpro.com