Main Menu

May, 2018

 

আখাউড়ায় রমজানে বেড়েছে নিত্যপণ্যের দাম

আখাউড়া প্রতিনিধি রোজার শুরুতেই আখাউড়ার বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কয়েক ধাপ বেড়েছে। বিশেষ করে যেসব পণ্য ইফতার ও সেহরির সময় লাগে, সেসব দ্রব্যের বেড়েছে মাত্রাহীনভাবে। ভোক্তাদের অভিযোগ, দাম বেড়ে যাওয়ায় বাজারে জিনিসপত্র কিনতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে গরিব ও মধ্যবিত্ত শ্রেণির মানুষদের। চাল, ডাল, ছোলা, রসুন, পেঁয়াজ, আলু থেকে শুরু করে সব ধরনের পণ্যই বিক্রি হচ্ছে কেজিতে ১০ থেকে ১৫ টাকা বেশি দরে। কোনো কোনো পণ্যের ক্ষেত্রে দাম বেড়েছে তার চেয়েও বেশি। দু-তিনদিনের মাথায় বাজারের এই লাগামহীন ঊর্ধ্বগতিতে ক্রেতাদের মাঝে ক্ষোভ দেখা দিয়েছে। বাজার মনিটরিং করা হলে ও নিয়ন্ত্রণে আসেনিRead More


ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযান:: ৫ দোকানিকে ৯ হাজার টাকা জরিমানা

জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের নির্দেশে ব্রাহ্মণবাড়িয়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫ দোকানিকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ২০ মে রবিবার বিকেলে জেলা শহরের আনন্দবাজার, সড়কবাজার ও ফারুকীবাজারে পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের সঠিকতা যাচাই এবং পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন। ডিসি ব্রাহ্মণবাড়িয়া নামে ফেসবুক ফেইজে দেওয়া স্ট্যাটাসে জানা যায়, জেলা ম্যাজিস্ট্রেট এর নির্দেশক্রমে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইদা খানম ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪০ ধারা অনুযায়ী কয়েকটি কাঁচা বাজার ও মুদি দোকানে ৫ টি মামলায় ৯ হাজার টাকা অর্থদণ্ড করা হয়Read More


মাদক ও সন্ত্রাস মুক্ত পরিচ্ছন্ন ব্রাহ্মণবাড়িয়া গঠনে আমাদের যার যার অবস্থানে থেকে কাজ করতে হবে ::মোকতাদির চৌধুরী এমপি

ব্রাহ্মণবাড়িয়ার অভাবনীয় উন্নয়নের রূপকার, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, মাদক ওসন্ত্রাস মুক্ত পরিচ্ছন্ন ব্রাহ্মণবাড়িয়া গঠনে আমাদের যার যার অবস্থানে থেকে কাজ করতে হবে। তিনি রোববার বিকালে ব্রাহ্মনবাড়িয়া সদর উপজেলার পরিষদের আইন শৃঙ্খলা কমিটি ও সদর উপজেলা পরিষদের যৌথ মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মোকতাদির চৌধুরী এমপি আরো বলেন ব্রাহ্মনবাড়িয়া সদর উপজেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ জনক। প্রশাসন ও জনগণের মধ্যে সমন্বয় ঘটিয়েRead More


আখাউড়ায় শিক্ষকের নির্যাতনে শিকার ৪র্থ শ্রেণির ৩ ছাত্র

আখাউড়া প্রতিনিধি:: ব্রাক্ষণবাড়িয়ার জেলার আখাউড়া উপজেলার ধরখার ইউনিয়নের ধরখার নতুন কুড়িঁ কিন্ডারগার্টেনে তিন ছাত্রকে পিটিয়ে গুরুতর অহত করেছে স্থানীয় ওই কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক মাইনউদ্দিন।  সে নতুন কুড়িঁ কিন্ডারগার্টেনের শিক্ষক। গতকাল রবিবার সকালে ধরখার নতুন কুড়িঁ কিন্ডারগার্টেনে এ ঘটনা ঘটে। ওই কিন্ডারগার্টেনের শিক্ষার্থীরা জানান, শনিবার ৪র্থ শ্রেণীর সবাইকে গনিতের বাড়ির কাজ দেয় শিক্ষক মাইনউদ্দিন। রবিবার সকালে ক্লাসে এসে মাইনউদ্দিন গণিতের বাড়ির কাজ দেখাতে বলেন। অন্য ছাত্ররা বাড়ির কাজ দেখাতে পারলেও মারুফ, নীরব ও সিয়াম দেখাতে পারেনি। এ কারনে শিক্ষক মাইনউদ্দিন ৩ জন স্টিলের স্কেল দিয়ে আলোপাথাড়ি বেত্রাঘাত করে আহত করে। পরেRead More


নবীনগরে নির্মানাধীন ভবনের ছাদ থেকে পড়ে শিশু আহত

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর থেকে: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পৌরএলাকার আলমনগর দক্ষিন পাড়ায় গতকাল রবিবার সকাল ১১টার দিকে নির্মানাধীন বহুতল ভবনের ছাদ থেকে পড়ে দ্বিতিয় শ্রেণীতে পড়–য়া সুকান্ত সরকার(৭) নামে এক শিশুর গুরুত্বর আহত হয়েছে। আহত শিশুটি উপজেলার চেলিখলা গ্রামের হতদরিদ্র শ্যামল সরকারের ছেলে। এলাকাবাসি সূত্রে জানা যায়, পৌরএলাকার আলামনগর গ্রামের কাঠ মেস্তুরি পরিমল সরকারের নাতি ও শ্যামল সরকারের ছেলে সুকান্ত এলাকার রুপচাঁন সূত্রধরের অপরিকল্পিত নির্মানাধীন ভবনের রেলিং বিহিন ছাদে সহপাঠিদের নিয়ে খেলা করছিল। হঠাৎ খেলার ছলে সেখান থেকে পড়ে সে গুরুত্বর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর সদর হাসপাতালেRead More


নবীনগরে বাংলা টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকেঃ বিশ্ব জুড়ে বাংলা এই স্লোগানে বাংলা টিভির ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সারাদেশের মতো ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অালোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অাজ (১৯/৫) শনিবার বিকালে বাংলা টিভির নবীনগর প্রতিনিধি পিয়াল হাসান রিয়াজ এর অায়োজনে নবীনগর গণ গ্রন্থাগারে বিভিন্ন পেশাজীবিদের উপস্থিতিতে ঘটা করে এ অালোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি মাহাবুব আলম লিটনের সভাপতিত্বে এ সময় অালোচনাসভায় বক্তব্য রাখেন- ঢাকা (দঃ) মহানগর অাওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাড. কাজী মোর্শেদ হোসেন কামাল, উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম,উপজেলার ভাইস চেয়ারম্যান মোশারফRead More


নবীনগরে অস্ত্র সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকে:  ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার সলিমগঞ্জ পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই,আব্দুর রহিমের নেতৃত্বে সংগীয় ফোর্সের সহায়তায় উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামের মাদক সম্রাট আব্দুল মন্নাফ(৪৫)ওরফে মনেক কে শুক্রবার(১৮/০৫) উপজেলার গণি শাহ মাজার এলাকা থেকে মাদক ও দেশীয় পাইপগান সহ গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয়রা জানায়, বিভিন্ন অপকর্মের হোতা মাদক সম্রাট বলে এলাকায় পরিচিত মনেক এর আগেও বহুবার পুলিশের হাতে আটকের পর হাজতবাস করেছে।অল্প কদিন হাজতবাসের পর জামিনে জেল থেকে বেড়িয়ে এসে মাদক,বেচাকেনা সহ নানান সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত হয়। মনেক নুরজাহানপুর গ্রামের মৃত সুধন মিয়ার ছেলে। থানা ও এলাকাবাসী সূত্রে জানাRead More


প্রয়াত পিনাকী ভট্টচার্যের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধাঞ্জলি

আজ ২০ মে ২০১৮ উপমহাদেশের বিশিষ্ট সমাজসেবক দানবীর ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ব্রাহ্মণবাড়িয়াস্থ পশ্চিম মেড্ডার ঐতিহ্যবাহী রায় সাহেব বাড়ীর সন্তান পিনাকী ভট্টাচার্যের তৃতীয় মৃত্যুবার্ষিকী। ২০১৫ সালের এই দিনে তিনি প্রয়াত হয়েছেন। জীবৎকালে তিনি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে প্রিয় এবং শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন। দেশের বহু সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নকল্পে তার বিশেষ অবদান রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিষ্ঠিত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও সৎসঙ্গ বিহারের ভূমিদাতা তিনি, তার দানকৃত ভূমির উপর এই দুটি প্রতিষ্ঠান স্ব গৌরবে বেড়ে উঠছে। বিশেষ করে তার দানকৃত ভূমির উপর প্রতিষ্ঠিত ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনটি বর্তমান সরকারের দৃষ্টি আর্কষণRead More


নবীনগরে মানবতার দৃষ্টান্ত রাখলেন ইউএনও মোহাম্মদ মাসুম

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকে: মানুষ মানুষের জন্য,এ মানবতার বাণীকে বুকে ধারণ কওে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের ইউএনও মোহাম্মদ মাসুম একের পর এক মানবতার দৃষ্টান্ত রেখেই যাচ্ছেন। গত বৃহস্পতিবার তার নিজ কার্যালয়ে প্রতিবন্ধী সুমনকে তার বাবার টং দোকানের পুজি বাড়াতে নগদ পাঁচ হাজার টাকার অনুদান দেন। তাছাড়া ৫ম শ্রেণিতে পড়ুয়া রিকশা চালক সোলাইমানকে সবজি ব্যবসা করতে পাঁচ হাজার টাকা ও দরিদ্র গ্রাম পুলিশের ছেলে ইকরাম হোসেনকে স্কুল ড্রেস ও শিক্ষা সামগ্রীর জন্য দুই হাজার টাকার অনুদান দেন। এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ সিফাত বিন সাদেক, প্রধান শিক্ষক রেজাউল করিম সবুজ,Read More


মাদক পাচারকারীরা আবার সক্রিয় হয়ে উঠেছে

কসবায় প্রাইভেটকারের ভিতর থেকে ৬০কেজি ভারতীয় গাঁজাসহ একজন আটক

খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রতিনিধি:: ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানার পুলিশ প্রাইভেটকার দিয়ে গাঁজা পাচারকালে গাড়িসহ একজনকে আটক করেছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক থেকে আসা টি.আলী বাড়ির মোড় থেকে ৬০ কেজি গাঁজাসহ মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার (ঢাকা মেট্টো ১২-১২১০) জব্দ করা হয়। কসবা-আখাউড়ার সার্কেল এএসপি আবদুল করিম জানায়, ১৯ মে শনিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে ওই গাড়িটি থামানোর জন্য টহল অবস্থায় পুলিশ সিগন্যাল দিয়ে থামিয়ে প্রাইভেটকার তল্লাসি চালিয়ে এসব গাঁজা উদ্ধারসহ একজনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি হলেন ব্রাহ্মণবাড়িয়া উপজেলার সুলতানপুর এলাকার পিতা মৃত রুক্কু মিয়ার পুত্র মো.জুয়েল মিয়া (৩৮)। কসবা উপজেলারRead More


This site is protected by wp-copyrightpro.com