Main Menu

May, 2018

 

নবীনগরে অবৈধ নকল কারখানা সন্ধান

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকে: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গ্রামীন ডেইরী ফুড ইন্ডাস্ট্রিজ নামে এক প্রস্তুতকারক নকল কারখানার সন্ধান পাওয়া গেছে। ভ্রাম্যামান আদালত খবর পেয়ে গতকাল দুপুরের দিকে উপজেলার কাজলিয়া গ্রামে উক্ত গ্রামীন ডেইরী ফুড ইন্ডাস্ট্রিজ এর নকল কারখানায় পরিদর্শনে যান। সেখানে কাউকে না পেয়ে প্রায় মালামাল প্রস্তুতের আনুমানিক ৪লাখ টাকার বিভিন্ন মালামাল ধ্বংস করে কারখানাটি সিলগালা করে দেন। সরজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার কাজলিয়া গ্রামে উক্ত গ্রামীন ডেইরী ফুড ইন্ডাস্ট্রিজ এর নকল কারখানাটিতে কার্মকর্তা-কর্মচারী কাউকেই পাওয়া যায়নি। কারখানার প্রত্যেকটি দরজায় তালা ঝুলানো। খোঁজ নিয়ে জানা গেছে,ইন্ডাস্ট্রিজ এর মালিক আক্তার হোসেন এলাকায় থাকেনRead More


শুভ উদ্বোধন করলেন স্থানীয় সংসদ বিএম ফরহাদ হোসেন সংগ্রাম

স্বাধীনতার ৪৮ বছর পর বিদ্যুৎ পেল নাসিরনগরের নিশ্চিন্তপুর গ্রামবাসী।

এম.ডি.মুরাদ মৃধা,নাসিরনগর হতেঃ স্বাধীনতার প্রায় ৪৮ বছর পর বিদ্যুতের আলোয় আলো দেখল নিশ্চিন্তপুর গ্রামবাসী। ওই গ্রামের ৪৫০টির পরিবার পেয়েছে পল্লী বিদ্যুতের সংযোগ। “শেখ হাসিনার উদ্যোগ, ঘরে ঘরে বিদ্যুৎ” এই শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রাামে বিদ্যুতের শুভ উদ্বোধন করলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য,নৌ পরিবহন মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য,বিএম ফরহাদ হোসেন সংগ্রাম। শুক্রবার ৪ মে নিশ্চিন্তপুর গ্রামবাসীর আয়োজনে স্থানীয় আ.লীগ নেতা খলিলুর রহমানের বাড়িতে ১ কোটি ৪৪ লক্ষ ১৮ হাজার টাকা ব্যয়ে নির্মিত নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করা হয়। নির্মিত লাইনের পরিমাণ ৭.২০৯ কিলোমিটার।Read More


জসীম সভাপতি জাহান সেক্রেটারী

নবীনগর উপজেলা প্রেসক্লাবের কমিটি গঠন

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকে: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রেসক্লাবের কার্যকরী পরিষদের কমিটি মঙ্গলবার (০১/০৫) উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে গঠন করা হয়। এতে আগামী দুই বছর মেয়াদী কমিটিতে সভাপতি হিসেবে এম কে জসীম ও সেক্রেটারী হিসেবে খান জাহান আলী চৌধুরী নির্বাচিত হয়। অন্যান্য সদস্যরা হলো সহ-সভাপতি সহকারী প্রভাষক বশীরুজ্জামান, সহ-সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মনির হোসেন, অর্থ ও দপ্তর সম্পাদক খাইরুল ইসলাম, সাহিত্য , সংস্কৃতিক ও পাঠাগার সম্পাদক হেদায়েত উল্লাহ, আপ্যায়ন ও ক্রীড়া সম্পাদক আকরুজ্জামান, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সোহেল মিয়া ও কার্যকরী সদস্য সঞ্জয় সাহা ও রেজাউল করীম বাবুল। নির্বাচনRead More


নবীনগরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে মাদ্রাসার ছাত্রের মৃত্যু

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকে: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের কাঠালিয়া গ্রামে গতকাল শুক্রবার (০৪/০৫) সকালে ইমরান মিয়া (১১) নামে এক মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়েছে। সে স্থানীয় সুফিয়াবাদ শাহ সুফি সৈয়দ আজমতউল্লাহ সিনিয়র মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ও কাঠালিয়া গ্রামের জজ মিয়ার ছেলে। নিহতের পারিবারিক সূত্র জানা যায়, ইমরান গতকাল সকালে মাছ ধরতে বাড়ির পাশে পুকুরে নামে। পরে স্থানীয়রা তাকে ভাসতে দেখে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। তার এই করুন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।


কসবায় ৫৭ ধারার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রতিনিধি ॥ আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক ও তার এপিএস ও কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এড.রাশেদুল কাউছার ভুইয়া জীবনের বিরুদ্ধে ফেক আইডির মাধ্যমে বিভিন্ন সময় কুৎসা রটানোর ৫৭ ধারার দায়েরকৃত তিন মামলার আসামীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে। উপজেলার বাদৈর ইউপি আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগের উদ্যোগে ৪ মে শুক্রবার দুপুরে বাদৈর বাজারের সামনে সহশ্রতাধিক নেতাকর্মীরা হাতে হাত রেখে এ মানববন্ধন রচনা করে। বাদৈর ইউপি আওয়ামী লীগের সভাপতি মো.আবুল কালামের সভাপতিত্বে মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন আলহাজ্ব সহিদুল হোসেন সহিদ,মো: আনোয়ার হোসেনRead More


আখাউড়ায় সংঘর্ষে আহত তরুণের মৃত্যু

আখাউড়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত কামরুল মিয়া (১৮) নামে এক তরুণ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। কামরুল নূরপুর গ্রামের নরফু মিয়ার ছেলে। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার জানান, বুধবার সকালে উপজেলার নূর গ্রামের জজ মিয়া ও নান্নু মিয়ার লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। ঘণ্টাব্যাপী চলা সংঘর্ষ উভয় পক্ষের ১০ জন আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদের মধ্যে কামরুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে পাঠানোRead More


নবীনগরে বিষ পানে গৃহবধূর আত্মহত্যা

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তানিয়া আক্তার স্মৃতি(২২) নামে এক গৃহবধূ গতকাল বুধবার কেরির বড়ি(বিষ) খেয়ে আত্মহত্যা করেছে। সে উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের দীর্ঘসাইর গ্রামের প্রবাসী মো.আল-আমিন মিয়ার স্ত্রী ও নোয়াগ্রামের আব্দুল কাদির মিয়ার মেয়ে। জানা যায়,পারিবারিক কলাহে গত মঙ্গলবার রাতে সবার অজান্তে কেড়ির বড়ি(বিষ) খায় তানিয়া। পরে পরিবারের লোকজন ঘটনা টের পেয়ে নবীনগর সদর হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত ডাক্তার তাকে ঢাকায় রেফার করে। গতকাল বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়।


নবীনগর শিবপুর সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ড্রিগ্রি কলেজে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকে: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শিবপুর সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ড্রিগ্রি কলেজে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। গত ৮ এপ্রিল ২০১৮ ইং তারিখে উক্ত কলেজের শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর এ অভিযোগ পত্র প্রদান করেন। অভিযোগে পত্রে বলা হয়, গত ২০১৭ সলে শিবপুর সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ড্রিগ্রি কলেজে মোট ৩২৪ জন ছাত্র-ছাত্রী এইচ.এস.সি পরিক্ষায় অংশ গ্রহণ করেন। তার মধ্যে ২১৬ জন নিয়মিত ও এর মধ্যে ১০৮ জন পরিক্ষার্থী অনিয়মিত হয়। উক্ত অনিয়মিত পরিক্ষার্থীরা পরিক্ষায় অংশগ্রহন করতে হলে প্রতি বিষয়ে উপর ৩হাজার টাকা করে ফ্রি আরোপRead More


নাসিরনগরে বাজারের ইজারা বাতিল করলেন এমপি

এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর হতে: আনুষ্ঠানিকভাবে নাসিরনগর বাজারের ইজারা বাতিল করলেন স্থানীয় সংসদস সদস্য। গতকাল রাতে নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ে ব্যবসায়ীদের নিয়ে এক আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন। এখন থেকে নাসিরনগর বাজারে কোন মালামাল আনা-নেয়া সহ বাজারে মালামাল বিক্রির জন্য খুচড়া ও পাইকারী ব্যবসায়ীদের কোন প্রকার ইজারা দিতে হবেনা। তিনি বলেন আজ থেকে নাসিরনগর বাজার সবার জন্য উন্মুক্ত। তিনি বলেন, আমার কাছে তথ্য আছে, নাসিরনগর বাজারে সাধারণ ব্যবসায়ীরা বিভিন্ন ভাবে হয়রানী হয়। আগন্তুক ব্যবসায়ীরা দিনের পর দিন অন্যায় অত্যাচার সহ্য করেছে। আজ থেকে নাসিরনগর বাজার সকলের জন্য উন্মুক্ত করেRead More


বয়স ১০৪ বছর, আর বেঁচে থাকতে চান না অস্ট্রেলিয়ার এক বিজ্ঞানী

দীর্ঘ জীবন সবার কাছেই অনেক প্রত্যাশিত। দীর্ঘ জীবন লাভের আশায় মানুষ কত কিছুই না করে। স্বাস্থ্য সম্মত জীবন-যাপন থেকে শুরু করে অনেক কিছুই থাকে সে প্রচেষ্টার মধ্যে। কিন্তু মানুষ যদি বহু বছর বেঁচে থাকে, তাহলে নিজেই কি মৃত্যু কামনা করে? দীর্ঘ জীবন থেকেও অনেকে পরিত্রাণ পেতে চান? সে রকম একজন হচ্ছেন অস্ট্রেলিয়ার বিজ্ঞানী ডেভিড গুডঅল। তাঁর বয়স এখন এখন ১০৪ বছর। মি: গুডঅল এখন আর বেঁচে থাকতে চান না। সেজন্য স্বেচ্ছামৃত্যু বেছে নিতে তিনি সুইজারল্যান্ড যাচ্ছেন। মি: গুডঅলের বয়স ১০৪ বছর হলেও তিনি এখনো শারীরিকভাবে সুস্থ আছেন। কিন্তু তিনি মনেRead More


This site is protected by wp-copyrightpro.com