May, 2018
নবীনগরে হিন্দু সম্প্রদায়ের শ্বশানের ভূমি দখলের পায়তারা
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর থেকে: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের গোপালপুর মৌজার আয়তলা ও সাদেকপুর গ্রামের মেঘনা নদীর তীরে অবস্থীত সরকারের ১নং খাস খতিয়ানভূক্ত বি এস দাগে ০.২১ একর ভূমিতে স্থানীয় সংখ্যালঘু হিন্দু ধর্মালম্বীদের ঐতিহ্যবাহী পুরাতন এই শ্বশানটি। শ্বশানের ভূমির সীমানা চিহ্নিত না থাকার কারনে আশে পাশের জমির মালিকগন দিনদিন শ্বশানের জমির ভিতরে ঢুকে পড়ছে। এতে করে দিন কে দিন শ্বশানের সীমানা ছোট হয়ে আসছে। স্থানীয়রা জানান,সরকারি ভাবে সার্ভেয়ার দ্বারা শ্বশানের জমির সীমানা চিহ্নিত হলে এবং চারপাশের সিমানা দেওয়াল নির্মাণ হলে এ সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। এ বিষয়ে অত্রRead More
আখাউড়ায় শতাধিক দুঃস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
আখাউড়া প্রতিনিধি ব্রাক্ষণবাড়িয়ার জেলার আখাউড়ায় শতাধিক গরীব ও দুঃস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার দরখার ইউনিয়নের চান্দঁপুর ইদিলপুর প্রবাসী কল্যাণ ট্রাস্ট এর উদ্যোগে গতকাল বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,মোঃ আবু জামাল,মোঃ কাউছার,মোঃ হাবিবুর রহমান, মোঃ সাচ্চু চৌধুরী,বর্তমান মেম্বার, জহিরুর হক আনোয়ার, মোঃ রুমন খান, মোঃ মোতাহের হাজারী, হামিদুল হকসহ প্রমুখ। বিতরণ করা এসব ইফতার সামগ্রীর মধ্যে প্রত্যেককেই ৫ কেজি তেল, পেয়াজ ৫ কেজি, ছোলা বুট, ৩ কেজি, খেশারী ডাল ২ কেজি, মুড়িRead More
কসবায় আইসিটি মামলায় আটক আওয়ামী লীগ নেতা লিটনকে ৭দিনের রিমান্ড চেয়েছেন পুলিশ
খ.ম.হারুনুর রশীদ ঢালী কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) আইনের ৫৭ ধারার মামলায় মো:মোখলেছুর লিটন (৫০) পিতা-মৃত-ইদন মেম্বার,সাং-কুটি কসবা,ব্রাহ্মণবাড়িয়া ও কুটি ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে আটক করে পুলিশ। নাম ঠিকানা যাচাই বাচাই,ব্যাপক জিজ্ঞাসাবাদের পর মো:মোখলেছুর লিটনকে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করে একই সাথে ঘটনার রহস্য উদঘাটনের জন্য সাত দিনের রিমান্ড চেয়েছে। ঘটনায় প্রকাশ, কসবা উপজেলার কুটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছাইদুর রহমান স্বপন ,সাং-কুটি, কসবা,ব্রাহ্মণবাড়িয়া বাদী হয়ে গত ২৬/৪/২০১৮ইং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ সংশোধনী ২০১৩ইং এর ৫৭ (২) ধারায় কসবা থানায় মামলাRead More
ব্রাহ্মণবাড়িয়া যুব রেড ক্রিসেন্ট সদস্য তানভির অসুস্থ সকলের নিকট দোয়া প্রার্থী
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ব্রাহ্মণবাড়িয়া ইউনিটের সক্রিয় যুব সদস্য তানভির রশীদ গতকাল বুধবার সড়ক দূর্ঘটনায় আহত হয়। বর্তমানে সে ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিওতে চিকিৎসাধীন রয়েছে। তানভীরের সুস্থতা কামনায় সকলের নিকট দোয়া প্রার্থী।
আশুগঞ্জে উপনির্বাচনে বিজয়ী দুই ইউপি সদস্য’র শপথ গ্রহন অনুষ্ঠিত
আশুগঞ্জে লালপুর ইউনিয়ন পরিষদে ৭নং ওয়ার্ডে রোকমান মিয়া ও দূর্গাপুর ইউনিয়ন পরিষদে ৬নং ওয়ার্ডে এ.কে খান উপনির্বাচনে বিজয়ী দুই ইউপি সদস্য শপথ গ্রহন অনুষ্ঠান বুধবার দুপুরে আশুগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা কার্য্যলয়ে অনুষ্ঠিত হয়েছে। নর্বনির্বাচিত এই দুই ইউপি সদস্যকে শপথ বাক্য পাঠ করান আশুগঞ্জ উপজেলা নিবার্হী কর্মকর্তা মৌসুমি বাইন হীরা। উল্লেখ্য: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর ইউনিয়ন পরিষদে ৭নং ওয়ার্ড ও দূর্গাপুর ইউনিয়ন পরিষদে ৬ নং ওয়ার্ডে ইউপি সদস্য’র মৃত্যুজনিত কারনে শূণ্য হয়। এই দুই ইউপিতে গত ১৯ এপ্রিল উপনিবার্চনে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।
নবীনগরে শিশু ও নারী উন্নয়নে আলোচনাসভা, শিশুমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলচ্চিত্র প্রদর্শনী
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর থেকে: শিশু ও নারী উন্নয়নে বর্তমান সরকারের অর্জিত সফলতা , উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনাসভা, আনন্দ্র শোভাযাত্রা, শিশুমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান চলচ্চিত্র প্রদর্শনী বুধবার সকালে জেলা তথ্য অফিসের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ গেইট থেকে আনন্দ্র শোভাযাত্রা বের হয়ে নবীনগর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয় এতে নেতৃত্ব দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম। পরে জেলা তথ্য কর্মকর্তা দিপক চন্দ্র দাস এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানRead More
ফুটবল বিশ্বকাপ ২০১৮ সময়সূচি
বেজে উঠেছে বিশ্বকাপের দামামা। আগামী ১৪ জুন রাশিয়ায় বসছে সবচেয়ে বড় ফুটবলীয় লড়াইয়ের ২১তম আসর। ১১টি শহরের ১২টি দৃষ্টিনন্দন স্টেডিয়ামে মাসব্যাপী হবে ৩২ দলের যুদ্ধ। ইতোমধ্যে ৬৪ ম্যাচের পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছে ফিফা। এবার নজর বুলিয়ে নেয়া যাক, বাংলাদেশ সময় অনুযায়ী কার খেলা কখন- তারিখ ও বার সময় গ্রুপ ম্যাচ ভেন্যু ১৪ জুন, বৃহস্পতিবার রাত ৯টা এ রাশিয়া-সৌদি আরব মস্কো ১৫ জুন, শুক্রবার সন্ধ্যা ৬টা এ মিশর-উরুগুয়ে একাটেরিনবুর্গ ১৫ জুন, শুক্রবার রাত ৯টা বি মরক্কো-ইরান সেন্ট পিটার্সবুর্গ ১৫ জুন, শুক্রবার রাত ১২টা বি পর্তুগাল-স্পেন পর্তুগাল-স্পেন ১৬ জুন, শনিবার বিকাল ৪টাRead More
অপমান সইতে না পেরে স্কুলছাত্রীর আত্মহত্যা
সম্মান বাঁচাতে অনেক আকুতি জানিয়েছিল লিমা। বারবার অনুরোধ জানিয়েছে এভাবে প্রকাশ্যে অপমান না করতে। কিন্তু কে শোনে কার কথা! নির্মমভাবে অপমান করা হলো লিমাকে। প্রেমিক আখ্যা দিয়ে পরিচিত যুবক ইয়াছিনকে নাজেহাল করা হলো। মারধর করা হলো দুজনকে। শত শত মানুষের সামনে দিয়ে লিমা ও ইয়াছিনকে টেনেহিঁচড়ে আনা হলো। লিমাকে বাড়ি পাঠিয়ে দিয়ে একটি স্কুলে আটকে রাখা হলো ইয়াছিনকে! তারপর মাত্র ১০ মিনিট। জীবন দিয়ে নির্মম ওই অপমানের তীব্র প্রতিবাদ জানাল লিমা। পাঁচ ভাইয়ের একমাত্র বোন জান্নাত আক্তার লিমা ফ্যানের সঙ্গে ওড়নার ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলারRead More
কসবায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
খ.ম.হারুনুর রশীদ ঢালী ,কসবা প্রতিনিধি : ব্রাহ্মণকাড়িয়ার কসবায় এস এস সিতে এ প্লাস প্রাপ্ত ২শত কৃতি শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান করেন বাংলাদেশ ইনফরমেশন টেকনোলজি টিম উপজেলা শাখা (বিট)। উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার দুপুরে সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোবারক হোসেন চৌধুরী নাছিরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এড.আনিসুল হক ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক কাজী আজহারুল ইসলাম, বিট’র প্রতিষ্ঠাতা পরিচালক লিটন হোসাইন জিহাদ,এ,কে এম সামসুল আলম,মো:নজির আহমেদ,নজরুল ইসলাম প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে এলাকার শিক্ষক,সংবাদকর্মী,অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরিশেষেRead More
রোজার ছয়টি অতি পরিচিত ভুল ধারণা
এ সপ্তাহেই শুরু হচ্ছে মুসলমানের পবিত্র রমজান মাস। যারা রোজা রাখেন, তারা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত কিছুই মুখে দেননা। মুসলিমরা বিশ্বাস করেন- স্বেচ্ছা নিয়ন্ত্রণ আর বেশি সময় ধরে প্রার্থনার ভেতর দিয়ে মুসলমানরা এ মাসে নতুন করে আত্মশুদ্ধি অর্জনের চেষ্টা করেন। আপাতদৃষ্টিতে রোজা সহজ সরল একটি ধর্মীয় আচরণের বিষয়, কিন্তু এটি নিয়ে বেশ কিছু ভুল ধারণা বিদ্যমান যেগুলো নিয়ে মুসলিমদের মধ্যে মতভেদ রয়েছে। নীচে রোজা নিয়ে সেরকম ছটি খুব সাধারণ ভুল ধারণা তুলে ধরা হলো। ব্রিটেনে অ্যাডভান্সড (অগ্রসর) ইসলামি বিজ্ঞান এবং শারিয়া আইনের ছাত্র শাব্বির হাসান তার ধর্মীয় জ্ঞান প্রয়োগ করেRead More



















