Main Menu

April, 2018

 

আখাউড়ায় দিনে দুপুরে ছিনতাইয়ের ব্যর্থ চেষ্টা,আহত ১, গ্রেফতার ১ ছিনতাইকারী

আখাউড়ায় পৌর শহরে আজ সোমবার দিনদুপুরে ছিনতাইয়ের চেষ্টা হয়েছে।  বেসরকারি টোবাগো কোম্পানির এক প্রতিনিধিকে ছুরিকাঘাত করে ১৮ লাখ টাকা ছিনতাইয়ের সময় খোকন সূত্রধর নামে (৩০) নামে এক ছিনতাইকারিকে আটক করেছে পুলিশ। ১৬ এপ্রিল সোমবার (১৬ এপ্রিল) দুপুরে উপজেলার পৌরশহরের লাল বাজার এলাকার জনতা ব্যাংকের নিচে এ ঘটনা ঘটে। আটক খোকন বিজয়রনগর উপজেলার সিঙ্গারবিল গ্রামের রমেশ সূত্রধরের ছেলে। আখাউড়া থানার ভারপ্রাপ্ত  কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার জানান, দুপুরে লাল বাজারের জনতা ব্যাংকে বেসরকারি টোবাগোর এক প্রতিনিধি মানিক দেবনাথ টাকা জমা দিতে যাওয়ার সময় পথিমধ্যে কয়েকজন ছিনতাইকারি ধারালো ছুরি দিয়ে তাকে ছুরিকাঘাত করেRead More


আখাউড়ায় ট্রাক চাপায় মোটর সাইকেলারোহী নিহত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রাকের চাপায় আল জাবা (২৯) নামে মোটর সাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে। সোমবার দুপুর দেড়টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার ধরখার-তন্তর বাসষ্ট্যান্ডের মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব ইউনিয়নের পাইকপাড়া গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আব্দুস সোবহান জানান, কুমিল্লা অভিমুখী মোটর সাইকেলটি (ব্রাহ্মণবাড়িয়া ল ১১-২৭৭৭) ব্রাহ্মণবাড়িয়া অভিমুখী পণ্যবাহী ট্রাকটিকে অতিক্রম করার সময় চাপা দিলে ঘটনাস্থলেই ওই যুবক মারা যায়। খবর পেয়ে ধরখার পুলিশ ফাঁড়ির সদস্যরা তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে যুবকের মরদেহ ও মোটর সাইকেলটি উদ্ধার করে। পরে হাইওয়ে পু্লিশ সদস্যরাRead More


আশুগঞ্জ উপজেলায় প্রথম গালিব

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ প্রেস ক্লাবের তিনবারের সাবেক সফল সভাপতি মো.আক্তারুজ্জামান রঞ্জনের বড় ছেলে নাবিল-উজ-জামান গালিব আশুগঞ্জ তাপবিদ্যুত কেন্দ্র উচ্চবিদ্যালয় থেকে ২০১৭ সালে জেএসসি পরীক্ষায় অংশগ্রহন করে আশুগঞ্জ উপজেলায় ট্যালেন্টপুল বৃত্তি পেয়েছে।নাবিল-উজ-জামান গালিবসহ আশুগঞ্জ উপজেলায় ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে ৩০জন। এরমধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ৬জন। নাবিল-উজ-জামান গালিব ট্যালেন্টপুল ও সাধারণ গ্রেড মিলিয়ে প্রথম স্থান অধিকার করেছে। গালিব আশুগঞ্জ উপজেলায় বৃত্তিপ্রাপ্তদের মধ্যে প্রথম স্থান অধিকার করায় সবার সে সবার কাছে দোয়া ও সহযোগীতা কামনা করেন। তার বাবা মো.আক্তারুজ্জামান রঞ্জন পেশায় একজন সাংবাদিক ।তিনি এনটিভি ও দৈনিক যুগান্তরে সুনামের সহিত দীর্ঘদিন ধরেRead More


সভাপতি মফিজুল হক ভূইয়া মামুন ॥ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ভূইয়া শিপু

সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ৭১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি অনুমোদন

গত ৪ এপ্রিল, বুধবার ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব অ্যাড. লোকমান হোসেন ও সাধারণ সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফ যৌথ স্বাক্ষরে এ. কে. এম মফিজুল হক মামুনকে সভাপতি এবং মনিরুজ্জামান ভূইয়া শিপুকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটির অনুমোদন করেছেন। উক্ত কার্যনির্বাহী কমিটিতে সহ সভাপতি মোঃ হাবিবুর রহমান ভূইয়া, এম আমজাদ চৌধুরী রুনু, সফিকুল ইসলাম সফিক, মোঃ বিল্লাল খাঁন, মোস্তফা মোহাম্মদ মহসিন, মোঃ আবুল মনসুর, আতাউর রহমান ডালিম, লিয়াকত আলী সিদ্দিকী, মোঃ রাজিব আহমেদ, এমদাদ হোসেন দানা, মোক্তার হোসেন বাবু, মোঃ জসিম ভূইয়া,Read More


নবীনগরে বার্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ পালিত

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকে: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে সারা দেশের ন্যায় নবীনগরেও সাপ্তাহ ব্যাপী বর্ষবরণ অনুষ্ঠান পালন করা হয়। ১লা বৈশাখ সকালে প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা বর্ষবরণের বিভিন্ন উপকরণে সজ্জিত হয়ে এ শোভাযাত্রায় অংশ নেন। এ সময় ঢাক-ঢোলে সরগরম হয়ে উঠে নবীনগরের আদালত বটতলা,আমতলা,নবীনগর ইচ্ছাময়ী বালিকা উচ্চ বিদ্যালয় ও নবীনগর মহিলা কলেজ প্রাঙ্গন। বর্ষবরণে জাগরণী শিল্পী গোষ্ঠি, সপ্তক, তিতাস কঁচিকাঁচার মেলা,চেতনায় ৭১,মেঠোপথ ও অগ্নিবীনা শিল্পী গোষ্ঠির উদ্যোগে গান ও কবিতা আবৃতি পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা। তাদের পাশাপাশিRead More


নবীনগরে দুই দল গ্রামবাসির সংঘর্ষে মহিলা সহ আহত-১৫

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকে: নবীনগর উপজেলার পশ্চিম ইউনিয়নের ফতেহপুর গ্রামে তুচ্ছ ঘটনার কেন্দ্র করে সংর্ঘষে মহিলাসহ আহত হয়েছে ১৫ জন। জানা যায়, জমিতে ঘাস কাটা নিয়ে কথাকাটাকাটির জেরে দু’ই পক্ষ দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে গতকাল সোমবার সকালে রক্তক্ষয়ী সংর্ঘষে জড়িয়ে পরে। এতে গুরুত্বর আহত অবস্থায় বারেক মিয়া (৬০), শরীফ (৩২), জিলানী (৪৫), রহমত আলী (৫০), একরাম হোসেন (২২), আরিফ মিয়া (১২) ও শাহানা বেগম (৪০) কে নবীনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সূত্র জানায়,সোমবার সকালে ফতেহপুর গ্রামের বারেক মিয়ার জমি থেকে লাপাং গ্রামের রিপন মিয়া ঘাস কেটে নিয়ে যায়। এই নিয়েRead More


বিজয়নগরে পল্লী বিদ্যুতের সঞ্চালন লাইনের কারণে অগ্নিকান্ড। কোটি টাকার ক্ষয়ক্ষতি।

এম.ডি.মুরাদ মৃধা,: পল্লীবিদ্যুতের সঞ্চচালন লাইনের একটি তার ছিঁড়ে ইলেক্ট্রনিক সামগ্রীর দোকানে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগ উপজেলায় রোববার সকাল আটটার দিকে চম্পকনগর ইউনিয়নের চম্পকনগর বাজারে এ অাগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। খবর পেয়ে আখাউড়া ও মাধবপুর থেকে ফায়ার সার্ভিসের পৃথক দুটি দল প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে ইলেক্ট্রনিক সামগ্রী, কাপড় ও সেলুনের দোকান রয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে চম্পকনগর বাজারে থাকা পল্লীবিদ্যুতের সঞ্চচালন লাইনের একটি তার ছিঁড়ে ইলেক্ট্রনিক সামগ্রীর দোকানে পড়ে। এ সময় শর্টসার্কিট হয়ে দোকানটিতে আগুন লেগে যায়।Read More


১৮৫৭-র বিদ্রোহের সিপাহির খুলি ভারতে ফিরিয়ে সমাহিত করা হোক, চাইছেন ইংল্যান্ডের ইতিহাসবিদ

লন্ডন: ১৮৫৭-র বিদ্রোহের সময় প্রাণদণ্ডপ্রাপ্ত এক ভারতীয় সৈনিকের মাথার খুলি ভারতে ফেরানো হোক এবং যেখানে জীবনের শেষ যুদ্ধ করেছিলেন, সেখানেই তাঁকে সমাহিত করা হোক। এমনটাই চাইছেন এক ব্রিটিশ ইতিহাসবিদ। লন্ডনের কুইনস মেরি বিশ্ববিদ্যালয়ে ইতিহাস পড়ান ড. কিম ওয়্যাগনার। ব্রিটিশ সাম্রাজ্যবাদের ইতিহাসই তাঁর বিষয়। তিনি মনে করছেন, ব্রিটিশরা যাকে সিপাহি বিদ্রোহ হিসেবে আখ্যা দিয়েছিল, সেই বিদ্রোহের অন্যতম নেতা হাবিলদার আলম বেগের খুলি তাঁর জন্মভূমিতেই সমাহিত করাটাই সঠিক হবে। বিদ্রোহের পর আলম বেগের প্রাণদণ্ডের সময় কর্মরত ক্যাপ্টেন এ আর কোস্টেলো ওই খুলি ইংল্যান্ডে নিয়ে এসেছিলেন। পরে ওই খুলিটি পূর্ব ইংল্যান্ডের কেন্টে উপকূলবর্তীRead More


সাকিব না থাকার আক্ষেপে পুড়ছে কলকাতার গণমাধ্যম

টানা সাত বছর আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের ডেরায় থেকে কলকাতার ঘরের ছেলে হয়ে উঠেছিলেন সাকিব আল হাসান। কিন্তু এবার তাকে ছেড়ে দেয় কেকেআর। নতুন দল সানরাইজার্স হায়দরবাদের হয়ে সেই কলকাতায় ফিরে স্থানীয়দের আক্ষেপ বাড়িয়েছেন তিনি। প্রথম দেখাতে ব্যাটে-বলে ‘দুর্দান্ত’ সাকিবের কাছেই যে হেরেছে কেকেআর। স্থানীয় গণমাধ্যমেও ঝরছে সাকিব না থাকার আক্ষেপ। নামে কলকাতা নাইট রাইডার্স হলেও কলকাতার দলে বাঙালি নেই একজনও। গত কয়েক মৌসুম দলটির একমাত্র বাঙালি ক্রিকেটার হয়েই খেলেছিলেন সাকিব। তা নিয়ে আহ্লাদের কমতি ছিল না সেখানকার গণমাধ্যমের। এবার বাঙালিবিহীন কলকাতার দলকে হারালেন আরেক বাঙালি। শনিবার ছিন বাংলা নববর্ষে।Read More


আশুগঞ্জে মাই টিভি’র প্রতিষ্ঠা বার্ষিকী উয্পান

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাই টিভির নবম প্রতিষ্ঠা বার্ষিকী উয্পান করা হয়েছে। রবিবার সকালে আশুগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে মাইটিভি আশুগঞ্জ উপজেলা দর্শক ফোরাম’র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আশুগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহিনা আক্তার। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাইটিভি আশুগঞ্জ প্রতিনিধি নিতাই চন্দ্র ভৌমিক। আশুগঞ্জ প্রেসক্লাবে সভাপতি সেলিম পারভেজ এর সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বদরুল আলম তালুকদার, আশুগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, সাধারন সম্পাদক মো. সাদেকুল ইসলাম সাচ্চু প্রমুখ। এসময় আরও উপস্থিত ছিলেন এটিএন বাংলা জেলা প্রতিনিধি ইসহাক সুমন, ডিবিসি নিউজের জেলাRead More


This site is protected by wp-copyrightpro.com