April, 2018
রাষ্ট্রপতি হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নিলেন আবদুল হামিদ
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দ্বিতীয় মেয়াদের জন্য রাষ্ট্রপ্রধান হিসেবে শপথ নিয়েছেন। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ মঙ্গলবার সন্ধ্যা পৌনে আটটায় বঙ্গভবনের দরবার হলে তাকে শপথবাক্য পাঠ করান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি, দেশের সাবেক রাষ্ট্রপতি, বিচারক, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, সিনিয়র রাজনীতিক, কূটনীতিক এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আবদুল হামিদ এর আগে ২০১৩ সালের ২২শে এপ্রিল বাংলাদেশের ২০তম রাষ্ট্রপতি নির্বাচিত হন এবং ২৪শে এপ্রিল শপথগ্রহণ করেন। এর আগে রাষ্ট্রপতির অনুপস্থিতিতে তিনি ২০১৩ সলের ১৪ই মার্চ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন। এ সময় তৎকালীন রাষ্ট্রপতিRead More
আশুগঞ্জে বাল্য বিবাহ, মাদক ও ইভটিজিং রোধে মত বিনিময় সভা জেলা প্রশাসক॥
সচেতনা বৃদ্ধি ও সামাজিক আন্দোলনের মাধ্যমে সকল ব্যাধি প্রতিহত করতে হবে॥
নিজস্ব প্রতিবেদক॥ মাদক এখন যুব সমাজের ক্যান্সার। এর প্রতিরোধ করতে না পারলে যুব সমাজ ধ্বংস হয়ে যাবে। এছাড়া বাল্য বিবাহ, যৌতুক, নারী নির্যাতন ও ইভটিজিং সামাজিক ব্যাধিতে পরিনত হয়েছে। প্রশাসনিক তৎপরতার পাশাপাশি সামাজিক সচেতনা বৃদ্ধি ও সামাজিক আন্দোলনের মধ্যে দিয়ে এসব ব্যাধি প্রতিহত করার আহবান জানিয়েছেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। মঙ্গলবার দুপুরে বাল্য বিবাহ, মাদক ও ইভটিজিং রোধে জেলার আশুগঞ্জের আড়াইসিধা কে.বি উচ্চ বিদ্যালয় আয়োজিত বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত অনুষ্ঠানে এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী বাইন হীরার সভাপতিত্বে মত বিনিময় সভায় বিশেষRead More
নবীনগরে নদী ভাঙ্গনে সর্বহারা অনেক পরিবার
অবশেষে মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অপরাধে জরিমানা
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকে: ব্রাহ্মণবাড়িয়া জেলা ও নরসিংদীর জেলা এই দুই এলাকার অমিমাংসিত সীমানা চিহ্নিতকরনের পর অবশেষে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেঘনা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে গত সোমবার বিকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে এক ড্রেজারের মালিক কে ১,০০,০০০/- (একলক্ষ টাকা) জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জেপি দেওয়ান। জানা যায়,নরসিংদীর জেলা প্রশাসকের কার্যালয় হতে রায়পুরা উপজেলার জৈনক ব্যাক্তি ড্রেজারের মাধ্যমে মির্জাচর মেঘনা নদী থেকে অপরিকল্পিত ভাবে বালু উত্তোলনের ইজারা নেয়। কিন্তু ওই ড্রেজার মালিক মেঘনা নদীতেRead More
নবীনগরে কৃষকদলের পৌর শাখা কমিটি গঠন ও দোয়া মাহফিল
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকে: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে জাতিয়তাবাদী কৃষক দল পৌর শাখার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার কৃষক দলের কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় আমিরুল ইসলাম আমিরকে আহ্বায়ক ও মো. আবুল বাশারকে সদস্য সচিব করে এই কমিটি ঘোষনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক তকদির হোসেন মো. জসীম,উপজেলা বিএনপির সাবেক সভাপতি এড. এম এ মান্নান, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সম্পাদক রাজিব আহসান চৌধুরী পাপপু, মো. নুরুল আমিন নুরু,মো. হোসেন আহাম্মেদ প্রমুখ। পরে বিএনপির চেয়াপার্সন বেগম খালেদাRead More
নবীনগর সিএনজির ধাক্কায় শিশুর মৃত্যু
নবীনগর প্রতিনিধি: ব্রাক্ষনবাড়ীয়া নবীনগর উপজেলার কাইতলা দক্ষিন ইউনিয়ন মহেশরোড নূরে মদিনা মসজিদের সামনে সিএনজির ধাক্কায় খালেদ সাইফুল্লা নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু সাইফুল্লা ওই গ্রামের মোঃ মোবারক হোসেনের ছেলে। এলাকাবাসী জানায় বিকেলে সাইফুল্লা রাস্তা দিয়ে হেটে যাচ্ছিল এসময় বিপরীত দিক থেকে আসা সিএনজি তাকে ধাক্কা দিলে গুরুতর আহত অবস্তায় তাকে ব্রাক্ষনবাড়ীয়া সদর হাসপাতালে নিয়ে যায়। পরে শিশুটির অবস্থা অবনতি দেখে ব্রাক্ষনবাড়ীয়া সদর হাসপাতাল থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সোমবার রাতে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।
মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলনের অপরাধে ১ লক্ষ টাকা জরিমানা
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকেঃ ব্রাহ্মনবাড়িয়ার নবীনগরে মেঘনা নদীতে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে গতকাল সোমবার (২৩/৪) বিকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মোবাইল কোর্টের মাধ্যমে ওই ড্রেজারের মালিক কে ১,০০,০০০/- (একলক্ষ টাকা) জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জেপি দেওয়ান। জানা যায়,নরসিংদীর জেলা প্রশাসকের কার্যালয় হতে রায়পুরা উপজেলার জৈনক ব্যাক্তি ড্রেজারের মাধ্যমে মির্জাচর মেঘনা নদী থেকে বালু উত্তোলনের ইজারা নেয়। কিন্তু ওই ড্রেজার মেঘনা নদীতে ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর সীমানায় অবৈধ ভাবে বালু উত্তোলন করলে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারের নিকট অভিযোগ করেন।Read More
নাসিরনগরে পূর্ব শত্রুতার জেরে ভয়াবহ সংঘর্ষ। আহত ৫
এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর হতে:নাসিরনগরে পূর্ব শত্রুতার জেরে ভয়াবহ সংঘর্ষ হওয়ার খবর পাওয়া গেছে। উভয় পক্ষের ৫ জন আহত হয়। মো.জাহির হোসেন এবং ছন্দু মিয়ার মধ্যে দীর্ঘদিন যাবৎ পারিবারিক বিরোধ ও জমি সংক্রান্ত মামলা চলছিল। ২৩ এপ্রিল সোমবার বিকেল ৫ টায় উৎ পেতে থাকা ছন্দু মিয়ার লোকজন মো. হৃদয় মিয়া(২২) উপর দেশিয় অস্ত্র নিয়ে আক্রমন করে। হৃদয় মিয়ার মৃত্যু নিশ্চিত মনে হওয়ায় তারা পালিয়ে যায়। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। এলাকাবাসী জানায়, সন্ধ্যার সময় যখন ঘরে ফিতে যাব, তখন মানুষের কলরব শুনে আমরা এগিয়ে যাই। পরে ঘটনা স্থলে গিয়ে মূমূর্ষRead More
নাসিরনগরে উৎসব আমেজে বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি নির্বাচন অনুষ্ঠিত
এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর হতেঃ উৎসব আমেজে হাওড় অন্চলের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ চাতলপাড় ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ২৩ এপ্রিল সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত একযোগে ভোটগ্রহণ চলে। বিদ্যালয়ে মোট ছাত্রছাত্রীর সংখ্যা ১৮৫০ জন। মোট ৬টি বোথ তৈরি করে ভোটের কাজ শুরু হয়। প্রতি রুমে ছিল ১৩ জন এজেন্ট। ১১ জন প্রার্থী পুরুষ ও মহিলা সংরক্ষিত অভিবাবক সদস্য ২ জন নির্বাচনে অংশ গ্রহণ করে। চাতলপাড় পুলিশ ফাঁড়ির আইসি মোঃ মাহফুজ বলেন, আমরা নির্বাচনের জন্য প্রয়োজনীয় পুলিশ মোতায়েন করেছি। নির্বাচন পরবর্তী সহিংসতা মোকাবেলায় আমরা পদক্ষেপRead More
নবীনগরে যুব ইউনিয়নের ২১ দফা দাবীতে সম্মেলন
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকে: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যুব ইউনিয়নের উদ্যোগে ২১ দফা দাবী আদায়ের লক্ষ্য গতকাল সোমবার দুপুরে উপজেলা প্রেসক্লাব প্রাঙ্গণে এক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুব ইউনিয়নের সভাপতি ক খ ম হযরত আলীর সভাপতিত্বে ও সঞ্জয় শীলের পরিচালনায় এ সময় প্রধান অতিধি হিসেবে উপস্থিত ছিলেন,যুব ইউনিয়নের প্রেসিডিয়াম সদস্য শেখ আব্দুল মান্নান,জেলা সিপিবির সাধারণ সম্পাদক কমরেড সাজিদুল ইসলাম,কমরেড আসমা খানম,উপজেলা সিপিবির সভাপতি কররেড মো.ইসাক,কমরেড আবদুল মালেক,কমরেড শাহিন খাঁন প্রমুখ। এসময় সাম্প্রদায়িকতা,সা¤্রাজ্যবাদ,লুটপাটতন্ত্রসহ স্থানীয় কিছু সমস্য নিয়ে ২১ দফা দাবী উন্মচন করা হয়।এই দাবী আদায় না হলে আগামীতে আরো কঠিন কর্মসূচি দিবেRead More
ব্রাহ্মণবাড়িয়ায় বস্তাবন্দী অজ্ঞাত এক নারীর মস্তকবিহীন মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় বস্তাবন্দী অজ্ঞাত এক নারীর মরদহে উদ্ধার করেছে থানা পুলশি। ২২ এপ্রিল রবিবার দুপুর ১২টায় সদর উপজলোর নয়নপুর এলাকার তিতাস নদী থেকে মরদহেটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মরদেহের মাথা না থাকায় মরদহেটি কার সেটি শনাক্ত করা যাচ্ছে না। তবে পুলিশ ধারনা করছে নিহতের বয়স ৩০ থেকে ৩৫ হবে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আজ রবিবার দুপুরে নয়নপুর এলাকায় তিতাস নদীতে একটি বস্তা ভাসতে দেখে স্থানীয়দের সন্দেহ হলে তারা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাটি উদ্ধার করে এর ভেতরRead More



















