April, 2018
ব্রাহ্মণবাড়িয়ায় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খারেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ, দোয়া মাহফিল ও প্রার্থনা অনুষ্ঠিত ॥ জেলা বিএনপির কৃতজ্ঞতা প্রকাশ
বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কারাবন্দি অবস্থায় দীর্ঘদিন যাবৎ গুরুত্বর অসুস্থ হয়ে দিনাতিপাত করতেছেন। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার্থে দেশব্যাপি কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির উদ্যোগে গতকাল শুক্রবার বাদ জুম্মা জেলার প্রতিটি গ্রামে এবং শহরের প্রতি পাড়া মহল্লায় মসজিদে মসজিদে মিলাদ মাহফিল, দোয়া এন্তেজাম ও তাবারক বিতরণ এবং বিভিন্ন উপসনালয়ে প্রার্থনা অনুষ্ঠিত হয়। উক্ত মিলাদ ও দোয়া মাহফিলে যে সেকল মুসুল্লিয়ান এবং বিভিন্ন উপসনালয়ে বিভিন্ন ধর্মের ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়াRead More
ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম আয়োজিত আরএকে সিরামিক্স বার্ষিক চিত্রকলা প্রদর্শনী ও সাংস্কৃতিক উৎসবের দ্বিতীয় দিন
শিশুদের কল্পনা শক্তিকে বাস্তবায়নের জন্য ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে —-অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ইকবাল হোসাইন বলেছেন, আনন্দময় শৈশবের জন্য ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম অন্যান্য চারণক্ষেত্র। আমি অভিভূত, মুগ্ধ। শিশুদের কল্পনা শক্তিকে বাস্তবায়নের জন্য ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছে। তারা শিশুদের কল্পনা শক্তি ও মানসিক বিকাশে কাজ করে যাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়ার শিল্প সাহিত্য সংস্কৃতির বিকাশে ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের অবদান অপরিসীম। গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যম আয়োজিত আরএকে সিরামিক্স ২৭তম বার্ষিক শিশু চিত্রকলা প্রদর্শনী ও সাংস্কৃতিক উৎসবের দ্বিতীয় দিনে শিশুর নিরাপত্তা শীর্ষক আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের সহ সভাপতি স্থপতি অরূপRead More
এলাকাবাসী গ্যাস পাবেন, কসবায় অনুসন্ধান কূপ খনন উদ্বোধনকালে বলেন আইনমন্ত্রী
খ.ম.হারুনুর রশীদ ঢালী, কসবা প্রতিনিধি: প্রধানমন্ত্রীর রূপকল্প-৩ প্রকল্পের আওতায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা-১ অনুসন্ধান গ্যাস কূপ খনন কাজের উদ্বোধন করা হয়েছে। ২৭ এপ্রিল শুক্রবার বিকালে কসবা পৌর এলাকার তারাপুর নামক স্থানে বাংলাদেশ পেট্রোলিয়াম একএপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানী লি: পেট্রোবাংলার একটি প্রতিষ্ঠান) কসবা-১ অনুসন্ধান কূপ খনন কার্যক্রম শুভ উদ্বোধন করবেন আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি। উদ্বোধন শেষে মন্ত্রী প্রকল্প এলাকা ঘুরে দেখেন। পরে আয়োজিতএক সুধী সমাবেশে প্র:ধান অতিথির বক্তব্যে বলেন, ২০০০সালে আগে প্রেসিডেন্ট বিল কিলন্টন বাংলাদেশে আসছিলেন। তারা প্রধানমন্ত্রীকে বলেন বাংলাদেশ গ্যাসে ভাসছে এই গ্যাস বিক্রি করে দিতে হবে। কিন্তRead More
ইডেনের ছাত্রীকে এসিড ছোড়ার মামলায় মনির হোসেনের যাবজ্জীবন
এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর হতে: ইডেন কলেজের ছাত্রী শারমিন আকতার আঁখিকে এসিড নিক্ষেপের অভিযোগে দায়ের করা মামলায় আসামি মনির হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা এবং অন্য আসামিকে খালাস দিয়েছেন আদলত। দণ্ডপ্রাপ্ত আসামি হলেন মনির হোসেন, খালাস পেয়েছেন মাসুম। এ ছাড়া ছুরিকাঘাত করায় দণ্ডবিধির ৩২৪ ধারায় মনিরকে দুই বছরের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায় তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। আদালত বলেছেন, জরিমানার টাকা মামলার ভিকটিম পাবেন। বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০১৮ ঢাকার প্রথম অতিরিক্ত জেলা দায়রা জজ প্রদীপ কুমার রায় এ রায় ঘোষণা করেন। উল্লেখ্য যে, ২০১৩Read More
ব্রাহ্মণবাড়িয়ায় জামিয়া ইউনুছিয়া ব্লাড ডোনার ব্যাংক আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার ‘নতুন রক্তদাতা সৃষ্টি করা হবে পুরাতন রক্তদাতার কাজ’
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন বলেছেন, নতুন রক্তদাতা সৃষ্টি করা হবে পুরাতন রক্তদাতার কাজ। দেশের মাত্র ২০ ভাগ মানুষ স্বেচ্ছায় রক্ত দেয়। এই রক্তদাতার সংখ্যা বাড়ালে পেশাদার রক্তদাতাদের উপর নির্ভরশীল হওয়া থেকে মুক্ত হবে জাতি। রক্তের বিকল্প এখনো পৃথিবীতে তৈরি হয়নি বলে মন্তব্য করে তিনি বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার রক্তই এক। এ মহৎ কাজে মাদ্রাসা ছাত্রদের এগিয়ে আসার ব্যাপারটি অনুকরণীয়। ধর্মীয় নেতাদের পাশাপাশি মিডিয়া, রাজনীতিবিদ ও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা এ ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। তিনি বৃহস্পতিবার বিকেলে ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে কান্দিপাড়াস্থ জামিয়া ইউনুছিয়া মাদ্রসার ব্লাড ডোনারRead More
সরাইলে জায়গা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে, আহত ৩০
মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ সরাইলে জায়গা নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ অহত ৩০ । এ ঘটনাটি ঘটেছে গত বুধবার বিকালে সরাইল সদর উপজেলার সৈয়দটুলা গ্রামের খন্দকার পাড়া এলাকায়। এলাকাবাসী জানায়, সদর উপজেলার সৈয়দটুলা গ্রামে জায়গা নিয়ে এলাকার সোলমান মিয়ার পক্ষের লোকজনের হেলাল মিয়ার লোকজনের সাথে কথা কাটাকাটি হয়। এর জের ধরে দেশীয় অস্ত্র নিয়ে দু“পক্ষের লোকদের মধ্যে সংর্ঘষ হয় । সংঘর্ষ চলাকালে দুইপক্ষের মধ্যে ইট পাটকেল ছোড়াছুড়ি হয় এতে প্রায় ৩০ জন আহত হয়। আহতদের চিকিৎসার জন্য সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়াRead More
আশুগঞ্জে এইচএসসি পরীক্ষার প্রথমপত্রের পরীক্ষায় দ্বিতীয় পত্রের প্রশ্ন! আধ ঘন্টা পর পরিবর্তন, চার প্রশ্ন উধাও
নিজস্ব প্রতিবেদক॥ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সারকারখানা কলেজ কেন্দ্রে অনুষ্ঠিত হওয়া এইচএসসি পরীক্ষার ২৮ তারিখের ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্রের প্রশ্নে ইসলামের ইতিহাস প্রথম পত্রের পরীক্ষা শুরু হয়। আধাঁঘন্টা পর প্রশ্ন পরিবর্তন করে পরীক্ষা নেয়া হয় পরীক্ষার্থীদের। এসময় চারটি প্রশ্নপত্র পাওয়া যায়নি বলে জানা যায়। ইসলামের ইতিহাস প্রথম পত্রের পরিবর্তে দ্বিতীয়পত্র প্রশ্ন বিতরণ করে আধাঘন্টা পরীক্ষা দেওয়ার পর বিষয়টি জানাজানি হয়। এসময় পরীক্ষার্থীদের মাঝে আতংক ছড়িয়ে পড়ে। তবে এই বিষয়টি ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কেন্দ্র ও শিক্ষার্থীদের সাথে কথা বলে জানা যায়, আশুগঞ্জ সারকারখানা কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রসায়ন, ইসলামের ইতিহাসRead More
নাসিরনগরে ঝড়ে উড়লো স্কুল ঘর, স্বপ্নরা ও উড়লো সাথে
এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর হতে:: উপজেলার কুন্ডা ইউনিয়নের একটি গ্রাম আন্দ্রাবহ আদর্শ গুচ্ছ গ্রাম। এ গ্রামের শিক্ষার একমাত্র প্রাথমিক বিদ্যাপীঠ আন্দ্রাবহ আদর্শ গুচ্ছ গ্রাম সরকারী প্রাথমিক বিদ্যালয়। ২৩১ জন শিক্ষার্থী এ বিদ্যালয়ে। শিক্ষক আছেন ৪ জন। ২১ এপ্রিল শনিবার অন্যান্য দিনের মতোই পাঠ নিতে এসেছিল কোমলমতি শিক্ষার্থীরা। বেলা বাড়ার সাথে সাথে দুঃশ্চিন্তাও বেড়ে চলে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে। কাল বৈশাখীর হিংস্র থাবায় টিনের চালা উড়িয়ে নেয় স্কুল ঘরের, অবশ্য তার আগেই তড়িৎ সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থীদের পাশের বাড়িতে নিয়ে যায় দায়িত্বরত শিক্ষকবৃন্দ। ফলে সমূহ বিপদ থেকে রক্ষা পায় ক্ষুদে শিক্ষার্থীরা। খবর পেয়ে ঢাকা থেকেRead More
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ফেসবুকে কুৎসা রটানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রতিনিধি, ॥ ব্রাহ্মণবাড়িয়ার আইন বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হকের এপিএস ও কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এড.রাশেদুল কাউছার ভুইয়া জীবন ও উপজেলা আওয়ামী লীগ-ছাত্রলীগের নেতৃবৃন্দের বিরুদ্ধে ফেক আইডির মাধ্যমে বিভিন্ন সময় কুৎসা রটানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে কসবা পৌর আওয়ামী লীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ২৬ এপ্রিল বৃহম্পতিবার সকাল সাড়ে ১১টায় পৌর শহরের সুপার মাকের্ট সামনে সহশ্রাধিক নেতাকর্মরা হাতে হাত রেখে এ মানববন্ধন রচনা করে। কসবা পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সফিকুল ইসলঅম আলমগীর হোসেনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এম.জিRead More
বিজয়নগরে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক
বিজয়নগর উপজেলায় পারভিন আক্তার (২৫) নামের এক গৃহবধূর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামের একটি ডোবা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত পারভিন একই গ্রামের আশরাফ আলীর মেয়ে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী নূর হোসেনকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। সে হবিগঞ্জের চুনারুঘাট এলাকার বাসিন্দা। পুলিশ ও নিহতের পরিবার সূত্র জানায়, পারভিনের স্বামী তার শ্বশুর বাড়িতে বেড়াতে আসেন। পরে গত সোমবার দিনগত ভোর রাতে তার স্ত্রীকে হত্যা করে বাড়ির পাঁশে ডোবাতে ফেলে পালিয়ে যান। এর পর থেকে পারভিনের কোন খোঁজ খবর পাচ্ছিল না তার পরিবার। Read More



















