Main Menu

April, 2018

 

হরিণ শিকার মামলায় সলমনের ৫ বছরের জেল

২০ বছর আগেকার কৃষ্ণসার হরিণ শিকার মামলায়  সলমন খানকে দোষী সাব্যস্ত করল জোধপুরের আদালত। পাঁচ বছরের কারাদণ্ডে পাশাপাশি তাঁকে ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। এই মামলায় অন্য চার অভিযুক্ত ছিলেন সইফ আলি খান, তব্বু, নীলম এবং সোনালি বেন্দ্রে। তাঁদের অবশ্য বেকসুর ঘোষণা করেছে আদালত। এই রায়ের ফলে সলমনকে আজ রাতে জোধপুর সেন্ট্রাল জেলে কাটাতে হবে। সলমনের আইনজীবী এইচ এম সারস্বতের দাবি ছিল, সরকারি কৌঁসুলি অভিযোগের স্বপক্ষে প্রমাণ সংগ্রহ করতেই পারেননি। মামলা সাজাতে ভুয়ো সাক্ষী দাঁড় করিয়েছেন। এমনকী, বন্দুকের গুলিতেই যে কৃষ্ণসার দু’টির মৃত্যু হয়েছিল, তা-ও সরকারি কৌঁসুলি প্রমাণ করতে পারেননি বলে দাবি করেছেনRead More


কসবা থানায় মাদক প্রতিরোধে সাংবাদিকদের সাথে মতবিনিময়

খ.ম.হারুনুর রশীদ ঢালী, কসবা প্রতিনিধি :ব্রাহ্মণবাড়িয়ার কসবা থানা পুলিশ মাদক প্রতিরোধ কল্পে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। (৫ এপ্রিল) বৃহম্পতিবার দুপুরে কসবা থানায় সদ্য দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ মো: মনিরুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন (কসবা-আখাউড়া সার্কেল) সহকারি পুলিশ সুপার আবদুল করিম। সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সহকারি পুলিশ সুপার আবদুল করিম বলেন,মাদকের সাথে আপোষ করা হবে না। মতবিনিময় কালে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী, কসবা প্রেসক্লাব সভাপতি মো: সোলেমান খান, মোবারক হোসেন চৌধুরী নাছির, নেপাল চন্দ্র সাহা,সজল আহাম্মেদ খান, মো:সোহরাব হোসেন, মো: শাহ আলম, মো:রোকনRead More


অর্পিতা টেলেন্টপুলে বৃত্তি পেয়েছে

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর থেকে: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার মাঝিকাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী অর্পিতা দেবনাথ ২০১৭ সালের প্রাইমারী সমাপনী পরিক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। সে নবীনগরের বিশিষ্ট সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপু ও প্রাইমারী শিক্ষিকা দুলন দেবনাথের এক মাত্র কন্যা। অর্পিতা সকলের নিকট আশীর্বাদ প্রার্থী।


নবীনগরে যুবকের লাশ উদ্ধার

মিঠু সূত্রধর পলাশ,থেকে:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গাজীরকান্দী গ্রামের উত্তর পাড়া থেকে গতকাল বুধবার সন্ধ্যায় আব্দুল মান্নান(৪৫) নামে স্থানীয় এক যুককের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে ওই গ্রামের মৃত ইদন মিয়ার পুত্র।। ঘটনার তদন্তকারী পুলিশ অফিসার এস আই নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে,লাশ ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক অবস্থায় লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায় নি।তবে ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে বলা যাবে এটা হত্যা না অত্মহত্যা।


পরিবার পরিকল্পনা মেলা

ঘনত্বের দিক থেকে জনসংখ্যা বিশ্বে এক নম্বর স্থান দখল করে আছে:

“পরিকল্পিত পরিবারে গড়বো দেশ, উন্নয়ন আর সমৃদ্ধির বাংলাদেশ” শ্লোগাণে পরিবার পরিকল্পনা অধিদপ্তর আইইএম ইউনিট এর আয়োজনে দেশের ৬৪টি জেলার আওতায় ব্রাহ্মণবাড়িয়ায়ও গতকাল হতে ইন্ডাষ্ট্রিয়াল স্কুলস্থ শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে ৪ ও ৫ এপ্রিল দুইদিন ব্যাপী পরিবার পরিকল্পনা মেলা শুরু হয়েছে। ভাষা মঞ্চে গতকাল সকালে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক অরবিন্দ দত্ত এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মিসেস নায়ার কবির, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির, সিভিল সার্জন ডা. নিশীত নন্দী মজুমদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকRead More


বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে প্রতিবাদ বিক্ষোভ মিছিল কর্মসূচী পালন করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি

বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পুলিশের কঠোর নজরধারীর মধ্য দিয়ে পৃথক পৃথক প্রতিবাদ, বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। মঙ্গলবার সকাল ১০টায় শহরের বিরাসার মোড় রোডে প্রতিবাদ বিক্ষোভ মিছিল শেষে সংক্ষিপ্ত পথসভা করা হয়। জেলা বিএনপির সভাপতি সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচির সভাপতিত্বে এবং জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি এডঃ শফিকুল ইসলাম, এডঃ গোলাম সারোয়ার ভূইয়া খোকন, যুগ্ম সম্পাদকRead More


প্রাথমিক শিক্ষা সমাপনী বৃত্তি পরীক্ষার ফলাফল

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় প্রথম ক্রিসেন্ট কিন্ডারগার্টেন

ক্রিসেন্ট কিন্ডারগার্টেন সর্বকালের সেরা, প্রতিবারের মতো এবারো বিজয়ের মুকুট ক্রিসেন্ট পরিবারে। প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা-২০১৭ এর বৃত্তি পরীক্ষার ফল গতকাল মঙ্গলবার প্রকাশিত হয়েছে। ২০১৭ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ক্রিসেন্ট কিন্ডারগার্টেন ১৫১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ২২জন ট্যালেন্টপুলে ও ২জন সাধারণ বৃত্তি প্রাপ্ত হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় প্রথম হয়েছে। এ বিষয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ মরিয়ম আক্তার বলেন, ক্রিসেন্ট কিন্ডারগার্টেন সর্বদাই শীর্ষ স্থান ধরে রাখতে বদ্ধ পরিকর। ছাত্র ছাত্রীদের অক্লান্ত পরিশ্রম, প্রতিষ্ঠান প্রধানের দায়িত্বপূর্ণ পদক্ষেপ, শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা ও অভিভাবকবৃন্দদের প্রচেষ্টা এ সাফল্য এনে দিয়েছে। ভবিষ্যতেও ক্রিসেন্ট গার্টেনগার্টেনের সাফল্যের ধারা অব্যাহতRead More


নবীনগরে ইউএনওর ব্যতিক্রম উদ্যোগ:: বদলে যাচ্ছে অনেক পরিবারের ভাগ্য

নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাছুমের এক ব্যতিক্রম উদ্যোগে উপজেলার ২১ টি ইউনিয়নের প্রায় শতাধিক পরিবার ভিক্ষাবৃত্তি বাদ দিয়ে অন্য পেশায় নিয়োজিত হচ্ছে। তিনি গতকাল সোমবার ভিক্ষুক পুনর্বাসন কর্মসূচীর অংশ হিসেবে উপজেলার রসুল্লাবাদ ইউনিয়নে ০৫ জন ভিক্ষুকের মাঝে ০৩ টি রিকশা ও ০২ টি সেলাই মেশিন বিতরণ করেন। এই সময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) জে পি দেওয়ান, ইউপি চেয়ারম্যান আলী আকবর প্রমুখ।


প্রাথমিকে এমসিকিউ থাকবে না

চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা থেকেই বহুনির্বাচনী প্রশ্ন (এমসিকিউ) বাদ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর বদলে সব প্রশ্নই হবে যোগ্যতাভিত্তিক। প্রাথমিকে এই যোগ্যতাভিত্তিক প্রশ্নকেই বলা হয় কাঠামোবদ্ধ প্রশ্ন বা সৃজনশীল প্রশ। আজ মঙ্গলবার জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক মো. শাহ আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে এ বিষয়ে গতকাল সোমবার একাডেমি একটি আদেশও জারি করেছে। জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি সূত্রে জানা গেছে, খুব শিগগির নতুন নিয়মে প্রশ্নপত্রের কাঠামো চূড়ান্ত করে একাডেমির ওয়েবসাইটে দেওয়া হবে এবং সংশ্লিষ্টদের কাছে পাঠিয়ে দেয়া হবে। গতRead More


কসবায় জাকের পার্টি বাস্তুহারা ফ্রন্টের ইসলামী জলসা ও আলোচনা সভা

কসবা উপজেলা প্রতিনিধি::  ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা জাকের পার্টি বাস্তুহারা ফ্রন্টের উদ্যোগে মহা পবিত্র বিশ্ব ফাতেহা শরীফ কে সফল করার জন্য ইসলামী জলসা ও আলোচনা সভা সোমবার রাতে গোপীনাথপুর গ্রামে অনুষ্ঠিত হয়। কসবা উপজেলা জাকের পার্টি বাস্তুহারা ফ্রন্টের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে আলোচনা সভা ও ইসলামী জলছায় প্রধান অতিথি ছিলেন জাকের পার্টি বাস্তুহারা ফ্রন্ট কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী। জেলা কারে পার্টি বাস্তুহারা ফ্রন্ট সহ-সভাপতি মাওলানা সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো.আলমগীর, উপজেলা জাকের পার্টির সভাপতি জাহাঙ্গীর আলম ভুইয়া, উপজেলা জাকের পার্টি বাস্তুহারা ফ্রন্টের ভারপ্রাপ্তRead More


This site is protected by wp-copyrightpro.com