Main Menu

April, 2018

 

নাসিরনগরে নববধুর রহস্যজনক মৃত্যু

এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর প্রতিনিধি:: নাসিরনগরে ঘরের ফ্যানের সাথে ওড়না দিয়ে ফাঁস আটকে এক নববধু আত্মহত্যার খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে রবিবার (৮এপ্রিল) পূর্ভভাগ ইউনিয়নের পূর্ভভাগ গ্রামে। পূর্ভভাগ গ্রামের সাবেক মেম্বার সৌদি প্রবাসী ইমরানের সাথে বেজুরা গ্রামের মৃত শাহআলমের কন্যা পান্না(১৯) বিয়ে হয়। মাত্র তিন মাস আগে বিয়ে হয় তার। বিয়ের পর থেকে তাদের দাম্পত্য জীবন ভালোই কাটছিল। কিছুদিন আগে শহিদুল তার স্ত্রীকে রেখে সৌদি আরব চলে যায়। অজ্ঞাত কারণে সে বাড়ির সবার অজান্তে ঘরের ফ্যানের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস আটকে আত্মহত্যা করে। এ ব্যাপারে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত (ওসি) আবুRead More


নাসিরনগরে দু’পক্ষের সংঘর্ষে আহত বৃদ্ধের মৃত্যু

এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর হতে: ইলিয়াছ মিয়া ও সোহাগ মিয়ার পারিবারিক বিরোধকে কেন্দ্র করে গতকাল শনিবার এক ভয়াভহ সংঘর্ষ হয়। উভয় পক্ষের শত শত লোক দেশিয় অস্ত্র নিয়ে সংর্ষে জড়িয়ে পড়লে দুপক্ষের দশ জন আহত হয়। গুরতর আহত অবস্থা একজনকে সিলেট উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে রবিবার সকালে সে মারা যায়। জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাপড়তলা ইউনিয়নের বেঙ্গাউতা গ্রামে দুপক্ষের পারিবারিক বিরোধ ও মামলা মোকাদ্দমাকে নিয়ে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। টেট্টা বিদ্ধ হয়ে নোয়াজ্জিশ মিয়া(৬০) নামে এক বৃদ্ধ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। ২৪ ঘন্টা চিকিৎসাধীনRead More


নবীনগরে ৩০০ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার- ৪

 মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকেঃ ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর উপজেলার শিবপুর বাজারের প্রবেশ পথে ব্রীজের নিকট হতে গতকাল শনিবার(৭/৪)দুপুরে শিবপুর পুলিশ ফাড়িঁর ইনচার্য এসআই ইহসানুল হকের নেতৃত্বে একদল পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩০০ পিচ ভারতীয় ফেন্সিডিলসহ দুই মহিলাসহ ৪ মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ধৃত আসামীগন ফেন্সিডিল গুলো অভিনব কায়দায় শরীরে প্লাষ্টিক কাগজ দিয়ে পেঁচিয়ে ও বস্তার মধ্যে করে সিএনজি দিয়ে কসবা -আখাউড়া হতে নরসিংদী নিয়ে যাচ্ছিল।অাটককৃত আসামীরা হচ্ছে, আখাউড়া থানা এলাকার দেবগ্রাম উত্তর পাড়ার দুলাল মিয়ার স্ত্রী রীনা আক্তার(৩৫), মোঃসবুজ মিয়ার স্ত্রী শেফালী বেগম(৩০), কাশেম মিয়ারRead More


বিশ্ব স্বাস্থ্য দিবসের আলোচনা সভায় জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান

সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করণে অর্জিত সাফল্যের দ্বারা অব্যাহত রাখতে হবে

“সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা: সবার জন্য সর্বত্র” বিশ্ব স্বাস্থ্য দিবসের এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে গতকাল ৭ এপ্রিল, শনিবার জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়া জেলাতেও এই দিবসটি পালিত হয়েছে। সিভিল সার্জন ডাঃ নিশিত নন্দী মজুমদারের নেতৃত্বে সকাল সাড়ে ৯ জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণ হতে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিএমএ ভবন সদর হাসপাতালে এসে শেষ হয়। সকালে সদর হাসপাতাল প্রাঙ্গণে বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেওয়া হয়। সকাল সাড়ে ১০টায় বিএমএ ভবনে আলোচনা সভায় সিভিল সার্জন ডাঃ নিশিত নন্দী মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনRead More


নাসিরনগর পল্লীবিদ্যুৎ অফিসে অনিয়মের মহোৎসব। সুদের টাকায় ভৌতিক বিল পরিশোধ।

এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর হতেঃ নাসিরনগরে পল্লী বিদ্যুৎ সমিতির ভৌতিক বিলে অতিষ্ঠ হয়ে উঠেছেন বিদ্যুতের গ্রাহকরা। চলতি মাসের বিলের সঙ্গে বকেয়া বিল নামে অতিরিক্ত বিল পেয়ে হতবাক হয়েছেন গ্রাহকরা। যাদের বকেয়া নেই তাদেরও বিলের সঙ্গে জরিমানাসহ বকেয়া বিল যোগ হয়েছে। এ অবস্থায় নিয়মিত বিল পরিশোধকারীরা চলতি মাসের বিল পরিশোধ করতে অফিসে গিয়ে হয়রানির শিকার হচ্ছেন। অনেকে না বুঝে পরিশোধ করা বিল ফের পরিশোধ করছেন। অনেকে অফিসে গিয়ে জড়িয়ে পড়ছেন বাকবিতণ্ডায়। এ ছাড়া অনেক গ্রাহক অভিযোগ করেন, অনেকেরই নিয়মিত মাসিক বিল পরিশোধ থাকলেও হঠাৎ তাদের কয়েকগুণ বেশি বিলের রসিদ ধরিয়ে দেওয়া হচ্ছে।Read More


রাতে ডাল-রুটি-সব্জি, সকালে খিচুড়ি, খেলেনই না সলমন

রাতে দেওয়া হয়েছিন ডাল, চাপাটি আর সব্জি। সকালে জলখাবারে খিচুড়ি। জেলের দেওয়া এই খাবার নাকি ছুঁয়েও দেখেননি ‘ভাইজান’। তাহলে কি বৃহস্পতিবার রাত থেকে না খেয়েই আছেন সলমন? কোনও উত্তর মেলেনি জেল কর্তৃপক্ষদের তরফে। বলিউড সুপারস্টার এখন জোধপুর জেলের ‘কয়েদি নম্বর ১০৬’। কৃষ্ণসার হরিণ শিকারের অপরাধে গতকাল তাঁকে পাঁচ বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছেন জোধপুরের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট। শুক্রবার তাঁর জামিনের শুনানি ছিল। কিন্তু, সেখানেও কোনও ফয়সলা হয়নি। ফলে এ দিন রাতটাও জেলেই কাটাতে হবে সলমনকে। গতকাল সাজা ঘোষণার পর আদালত থেকে সরাসরি জেলে নিয়ে যাওয়া হয় সলমনকে। সেখানেই তাঁর ডাক্তারি পরীক্ষাRead More


নবীনগরে ব্যতিক্রমী আয়োজনে মেধা বিকাশ অনুষ্ঠান

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকেঃ নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক কাজী মো. ওয়াজেদ উল্লাহর আয়োজনে বিদ্যালয়ের সার্জেন্ট ( অব) মুজিবুর রহমান মিলনায়তনে ৫ এপ্রিল সকাল ১০ ঘটিকা থেকে ব্যতিক্রমী আয়োজন প্রতিভা বিকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আয়োজক এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবু মোছা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাধারন সম্পাদক জনাব শাহিন রেজা টিটু, সোহাতা নকল বাড়ি থেকে আগত গুঞ্জন পাঠাগারের প্রতিষ্ঠাতা ইতিমধ্যে ই ছন্দের জগতে যিনি আলোড়ন তুলেছেন তিতাস পাড়ের ছন্দের যাদুকর, মো. স্বপন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাংবাদিক গৌরাংগ দেবনাথ অপু,উপজেলা প্রেসক্লাবেরRead More


কসবায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযান: নারীসহ ২৩ জন শীর্ষ মাদক ব্যবসায়ী গ্রফেতার

কসবায়  পুলিশের বিশেষ সাড়াঁঁশি অভিযানে  নারীসহ ২৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার ভোররাত পর্যন্ত চলা এই  অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- মো. সেলিম, হারুনুর রশিদ (৫৮), আবুল খায়ের (৪০), আলম (৪০), মনির হোসেন (৩৭), মনির (৩৫), তাজুল ইসলাম (৫০), কাউছার মিয়া (৪২), বাছির, ইলিয়াছ, মোসলেম মিয়া, আব্দুল কুদ্দুছ (৩৬), জজ মিয়া (৫৫), খালেক (৩০), রুবেল (৩০), রাসেল মিয়া (২১), সেলিম (৪২), সোহাগ সরকার (৩৯), মো. মিন্টু মিয়া (৫৬), নুরুন্নবী আজমল (৫১), লম্বা জাকির, শাহেদা বেগম (৫৫) ও আবেদা বেগম প্রমুখ।Read More


কসবায় ৪শ কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেন আইনমন্ত্রী

খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শুক্রবার বিকালে উপজেলার ৪শ ক্ষুদ ও প্রান্তিক কষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিকরণ করা হয়। উপজেলা চেয়ারম্যান আনিসুল হক ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি আইনমন্ত্রী আনিসুল হক এমপি কৃষকরে মাঝে বীজ ও সার বিতরণ করেছেন। আইনমন্ত্রী আনিসুল হক বলেন,কসবাকে আমরা খাদ্যে স্বয়নসূপর্ণ করবো। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম,সহকারি পুলিশ সুপার আবদুল করিম,সহকারি কমিশনার ভূমি জোবাইদা আক্তার,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এড.রাশেদুল কাওসার ভুইয়া জীবন, কাজী আজহারুল ইসলাম,এম.জি হাক্কানী,রুহুল আমিন ভুইয়া,কসবা পৌরRead More


বাংলাদেশকে উন্নত রাষ্ট্র করতে বিএনপি কখনো চেষ্টা করেনি:আইনমন্ত্রী

খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মেহারী ইউনিয়নের খেওড়া আনন্দময়ী উচ্চ বিদ্যালয়রে পুর্ণর্মিলনী অনুষ্ঠানে আইনমন্ত্রী আনিসুল হক এমপি বলেন; বিএনপি বাংলাদেশকে কখনো উন্নত রাষ্ট্রে উন্নীত করার চেষ্টা করেনি। তারা সবসময় বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র করার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকার যুদ্ধাপরাধসহ বিভিন্ন অপরাধের বিচার কাজ সম্পন্ন করে প্রমাণ করেছে এ সরকারের আমলেই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। অনুষ্ঠানের আহবায়ক এ্যাডভোকেট এম.হারুনুর রশীদ এর সভাপতিত্বে ৬ এপ্রিল শুক্রবার দুপুরে বিদ্যালয় মাঠ চত্বরে আয়োাজিত পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে আইনমন্ত্রী বলেন,Read More


This site is protected by wp-copyrightpro.com