April, 2018
রোহিঙ্গা প্রত্যাবাসনে ইউএনএইচসিআরের সঙ্গে সমঝোতা স্মারক সই
ডেস্ক ২৪: রোহিঙ্গা প্রত্যাবাসনে সহযোগিতা পেতে জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে বাংলাদেশ। শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় সংস্থাটির প্রধান ফিলিপো গ্রান্ডি এবং বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক এই স্মারকে স্বাক্ষর করেন। ইউএনবির এক প্রতিবেদনে এ কথা জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, শরণার্থী প্রত্যাবাসন বিষয়ে আন্তর্জাতিক মানের সঙ্গে সংগতি রেখে রোহিঙ্গা প্রত্যাবাসনের কাঠামো তৈরিতে সহযোগিতা পেতে ইউএনএইচসিআরের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করে বাংলাদেশ। রোহিঙ্গাদের সেবা, সুরক্ষা ও সহায়তা দেওয়ার জন্য বাংলাদেশ সরকার এবং জনগণকে ধন্যবাদ জানিয়েছে সংস্থাটি। ইউএনএইচসিআর এই কাজে আরও সম্পৃক্ত হতে আগ্রহ প্রকাশ করেছে। ইউএনএইচসিআর, মিয়ানমার ওRead More
বাংলা নববর্ষকে বরণ করতে আশুগঞ্জে ব্যাপক প্রস্তুতি
শনিবার বাংলা নবর্বষ ১৪২৫। নতুন বাংলা বছরকে বরণ করতে ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা প্রশাসন। সকালে ৮টায় বের হবে মঙ্গল শোভা যাত্র। স্থানীয় আশুগঞ্জ রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয় সামনে শুরু হবে। শেষ হবে হাজী আবদুল জলিল উচ্চ বিদ্যালয় মাঠ পর্যন্ত। হাজী আবদুল জলিল উচ্চ বিদালয়ে ৮.৩০ মিনিটে এক দেশীয় খাবারের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠান মালায় সকলকে যথা সময়ে উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন আশুগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার মৌসুমী বাইন হীরা। এসময় তিনি আশুগঞ্জ উপজেলা প্রতিটি জনগনকে বাংলা নববর্ষে শুভেচ্ছা জানিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া শহরে নেশাসক্ত স্বামীর মারে স্ত্রী হাসপাতালে
নেশাসক্ত স্বামী স্ত্রীকে বেদম মারধর করে অচেতন অবস্থায় রাস্তায় ফেলে দেয়। পথচারীদের সহযোগিতায় আহতকে হাসপাতালে ভর্তি করা হয়। ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে কাতরালেও তাঁকে দেখতে যায়নি স্বামীর পরিবারের কেউ। আহত গৃহবধূ কাজল (২৫) পৌরসভার ভাদুঘর গ্রামের আরিফুল ইসলামের স্ত্রী। তিনি নবীনগর উপজেলার কোনাউরা গ্রামের নূর ইসলামের মেয়ে। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা সদর হাসপাতালের সার্জারি ওয়ার্ডে গিয়ে দেখা যায়, মেঝেতে শুয়ে যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি। মারধরের কারণে তাঁর মাথা ও চোখ ফুলে গেছে, ব্যথায় ছটফট করছেন। হাসপাতালে আহত কাজল জানান, প্রায় ১০ বছর আগে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর তিনি জানতে পারেনRead More
আগরতলায় নীতি ফোরামের বৈঠক অনুষ্ঠিত,ঢাকার সাথে সরাসরি বিমান চালানোর সিদ্ধান্ত
ভারত সরকারের নীতি ফোরাম উত্তর-পূর্বাঞ্চলের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় আগরতলায়। মঙ্গলবার সকালে রাজ্য অতিথিশালা সোনারতরীর কনফারেন্স হলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উত্তর-পূর্বাঞ্চলের রেল, বিমান, সড়ক, টেলি, ইন্টারনেট, তথ্য ও প্রযুক্তির মাধ্যমে কর্ম এবং শিল্প স্থাপন, কৃষি, পর্যটন ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়। বৈঠকে কেন্দ্রীয় ডোনার মন্ত্রকের মন্ত্রী জিতেন্দ্র সিং বলেন, আগরতলা–ঢাকার মধ্যে সরাসরি বিমান চালানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এই ব্যাপারে বেসরকারি একটি বিমান পরিবহণ সংস্থার সাথে আলোচনা করছে কেন্দ্রীয় সরকার। শীঘ্রই এই পরিষেবা চালু হবে বলে জানান কেন্দ্রীয় ডোনার মন্ত্রকের মন্ত্রী জিতেন্দ্র সিং। এদিনের বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিতRead More
বাংলা নববর্ষ উপলক্ষে জেলাবাসীকে মোঃ হেলাল উদ্দিনের শুভেচ্ছা
বাংলা নববর্ষ ১৪২৫ উপলক্ষে সর্বস্তরের ব্রাহ্মণবাড়িয়ার জেলাবাসীকে নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার সাবেক মেয়র মোঃ হেলাল উদ্দিন-(কর বাহাদুর-পরিবার)। প্রেস বিজ্ঞপ্তির অভিনন্দন বার্তায় তিনি বলেন “বৈশাখী উৎসব আমাদের জাতীয় উৎসব, বাঙ্গালীর প্রাণের উৎসব। প্রতি বছর পহেলা বৈশাখ এসে আমাদেরকে নিজেস্ব সংস্কৃতিতে উজ্জীবিত হতে প্রেরণা দেয়। পহেলা বৈশাখের চেতনা ধারণ করে বছরের প্রতিটি দিন যেন আমরা প্রকৃত বাঙ্গালী হয়ে উঠতে পারি আমাদের সকলকে সেই চেষ্টা করতে হবে। দেশীয় সংস্কৃতি চর্চা করে বিশ্বের বুকে বাঙ্গালী সংস্কৃতিকে সুউচ্চ আসনে প্রতিষ্ঠিত করতে হবে”। বিবৃতিতে তিনি জেলাবাসীRead More
আশুগঞ্জ থানায় সংবধর্ণা অনুষ্ঠান
“আপনাদের মাঝে আমি বেঁচে থাকব” : বিদায়ী পুলিশ সুপার মিজানুর রহমান
আপনাদের মাঝে আমি বেঁচে থাকব সারা জীবন। যখন প্রয়োজন হবে তখন আপনারা আমাকে ডাকবেন আমি চলে আসব এই রকম আবেগ আপ্লুত কণ্ঠে এ কথাগুলো বলছিলেন ব্রাহ্মণবাড়িয়ার সদ্য বিদায়ী পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান। অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি পেয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে বিদায় নিচ্ছেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান। পুলিশ সদর দফতরে তাকে পদায়ন করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্প্রতিবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানা পুলিশ আয়োজন করে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের। এসময় বক্তব্য দিতে গিয়ে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন বিদায়ী পুলিশ সুপার মিজানুর রহমান। মিজানুর রহমান বলেন, ব্রাহ্মণবাড়িয়াবাসীর জন্যই আমি আজকেরRead More
নাসিরনগরে বৃদ্ধের মৃত্যুর ৫ দিন পর প্রতিপক্ষের বাড়িতে হামলা। কোটি টাকার সম্পদ লুটের অভিযোগ।
এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর সংবাদদাতা: বৃদ্ধের মৃত্যুর ৫ দিন পর প্রতিপক্ষের বাড়িতে হামলার অভিযোগ পাওয়া গেছে। প্রতিপক্ষের অভিযোগ তাদের ঘরবাড়ি হতে প্রায় কোটি টাকার সম্পদ লুট করেছে। ঘটনাটি ঘটেছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার চাপরতলা ইউনিয়নের বেঙ্গাউতা গ্রামে। জানা যায়, বেঙ্গাউতা গ্রামের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত নোয়াজ্জিস (৭০) নামে এক বৃদ্ধ ৮ এপ্রিল সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পুলিশ সূত্রে জানা যায়,ইলিয়াছ মিয়া ও সোহাগ মিয়ার পারিবারিক বিরোধকে কেন্দ্র করে ৭ এপ্রিল এক ভয়াভহ সংঘর্ষ হয়। উভয় পক্ষের শত শত লোক দেশিয় অস্ত্র নিয়ে সংর্ষে জড়িয়ে পড়লেRead More
নবীনগরে ডাঃ কে এম আজাদের স্ত্রী বিয়োগ
মিঠু সূত্রধর পলাশ,নবীনগর সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর সদরের ‘মা হাসপাতালের পরিচালক ও মহাখালি স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক কে এম আজাদের স্ত্রী সৈয়দা আসমা আরা (৫৩) গতকাল বুধবার রাত ৮টা ৩০ মিনিটে ঢাকার কিডনি ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন(ইন্নালিল্লাহি…রাজিউন)। মৃত্যুকালে তিনি স্বামী ও এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
১৪ এপ্রিল আশুগঞ্জ প্রতিরোধ যুদ্ধ – ইতিহাসের অমর অধ্যায় -অধ্যক্ষ মোঃ শাহজাহান আলম সাজু
একাত্তরে ১৪ এপ্রিল সংগঠিত আশুগঞ্জ প্রতিরোধ যুদ্ধ মহান মুক্তিযুদ্ধের ইতিহাসে একটি গৌরবজ্জল ঘটনা। দুধর্ষ পাকিস্তানী হানাদারদের বিরুদ্ধে বীর বাঙালির বীরত্বপূর্ণ প্রতিরোধ যুদ্ধ মুক্তিযোদ্ধদেরকে ব্যাপকভাবে অনুপ্রেরণা যুগিয়ে ছিল। ১৯৭১ এর ১৪ এপ্রিল ছিল বাংলা নববর্ষের প্রথম দিন ১লা বৈশাখ। ঐদিন ভোর থেকেই মেঘনা নদীর পশ্চিম তীর ভৈরব থেকে ঝাঁকে ঝাঁকে পাকিস্তানী এফ-৮৬ বোমারু বিমান থেকে আশুগঞ্জ সাইলো, পাওয়ার স্টেশন, রেলস্টেশন, লালপুর ও আশুগঞ্জ বন্দর এলাকায় বোমা হামলা চালাতে থাকে। এর কিছুক্ষণ পরই ৬-৭টি পাকিস্তানী হেলিকপ্টার থেকে সোহাগপুর, সোনারামপুর গ্রামে ছত্রীসেনা নামাতে শুরু করে। সোহাগপুরে পাকিস্তানী হেলিকপ্টার অবতরণের সময় ঐ গ্রামের বাসিন্দাRead More
কোটা পদ্ধতি বাতিল: সংসদে প্রধানমন্ত্রী (ভিডিও)
কোটা সংস্কারের দাবিতে বারবার আন্দোলন হতে পারে, যাতে দুর্ভোগ সৃষ্টি হতে, তাই যেন আর এ ধরনের দুর্ভোগের সৃষ্টি না হয়, সেজন্য কোটা পদ্ধতি বাতিল বলে সংসদকে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কোটা নিয়ে যখন এতকিছু, তখন কোটাই থাকবে না। কোনও কোটারই দরকার নেই।’ সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের ইস্যুতে আজ বুধবার জাতীয় সংসদ অধিবেশনে নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে সংসদ সদস্য ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক কোটা ইস্যুতে প্রশ্ন উত্থাপন করেন। উল্লিখিত ওই প্রশ্নোত্তরে প্রধানমন্ত্রী একথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘অর্জিত শিক্ষা ব্যবহার হওয়ার কথা গঠনমূলক কাজে। কিন্তু এখনRead More



















