Main Menu

March, 2018

 

বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রামের শপথ গ্রহন। নাসিরনগরে মিষ্টি বিতরণ।

এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর হতে।ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের উপনির্বাচনে নবনির্বাচত  আ.লীগের সংসদ সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রামের শপথ অনুষ্ঠিত। আজ বুধবার সংসদ ভবনে নতুন সংসদ সদস্য বদরুদ্দোজা মোঃ ফরহাদ হোসেন সংগ্রামকে স্পিকার শিরীন শারমিন চৌধুরী শপথ পড়ান বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সংসদ সচিব আব্দুর রব হাওলাদার শপথ অনুষ্ঠান পরিচালনা করেন। সংসদ ভবনের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া, বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ, প্রধান হুইপ আসম ফিরোজ, হুইপ শহীদুজ্জামান সরকার, হুইপ শাহাব উদ্দিন, জাতীয় পার্টির ফখরুল ইমাম, বিরোধী দলীয় প্রধান হুইপ তাজুল ইসলাম চৌধুরী,Read More


পদত্যাগ করলেন মিয়ানমারের প্রেসিডেন্ট

ইন্টারন্যাশনাল ডেস্ক: মিয়ানমারের প্রেসিডেন্ট উ তিন চ্যাও পদত্যাগ করেছেন। দেশটির প্রেসিডেন্টের দফতর থেকে ফেসবুকে দেয়া এক পোস্টে জানানো হয়, বিশ্রামের জন্য পদত্যাগ করেছেন তিনি, যা ২১ মার্চ থেকেই কার্যকর। ২০১৫ সালের নভেম্বরের নির্বাচনে মিয়ানমারে গণতান্ত্রিক নির্বাচনে অং সান সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) ক্ষমতায় আসে। এরপর ২০১৬ সালের মার্চ মাসে উ তিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পান। দায়িত্ব নেয়ার দুই বছরের মাথায় পদত্যাগ করলেন তিন। সকালে প্রেসিডেন্ট অফিসের ফেইসবুকে এ তথ্য জানানো হয়। প্রায় দুই বছর মিয়ানমারের প্রেসিডেন্ট হিসেবে দ্বায়িত্ব পালন করেছেন তিনি। বিবৃতিতে জানানো হয়, দায়িত্ব থেকেRead More


কসবায় জাকের পার্টির ইসলামী জলছা ও দোয়া অনুষ্ঠিত

কসবা উপজেলা প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ব্রাহ্মণমুড়া গ্রামে ফকির হাই মঞ্জিলে আসন্ন মাহ পবিত্র ফাতেহা শরীফকে সফল করার লক্ষ্যে ইসলামী জলছা উপলক্ষে বুধবার এক আলোচনাসভা ও দোয়া অনুষ্ঠিত হয়। কসবা উপজেলা জাকের পার্টি বাস্তুহারা ফ্রন্টের সভাপতি মো.শাহ আলম রানারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জাকের পার্টি কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মো.নুরুল আলম ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন জাকের পার্টি বাস্তুহারা ফ্রন্টের কেন্দ্রীয় সহ-সভাপতি ও কসবা উপজেলা প্রেসক্লাবের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী, মো.মনিরুল ইসলাম মমিন,ডাক্তার সিরাজুল ইসলাম,কামাল উদ্দিন,আলমগীর,ডাক্তার মো.শাহ আলম, সাংবাদিক এস এম নাছির উদ্দিন খান প্রমুখ। দেশ ও জাতির কল্যাণ ওRead More


খালেদা জিয়ার মামলায় যে কারণে লর্ড কার্লাইলকে উপদেষ্টা নিয়োগ করা হলো

বিবিসি বাংলা:: বাংলাদেশের অন্যতম বিরোধী দল বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে মামলায় আইনগত পরামর্শ দেয়ার জন্য ব্রিটেনের সেরা আইনজীবীদের একজন লর্ড কার্লাইলকে নিযুক্ত করেছে। ঢাকায় এক সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির জানিয়েছেন, খালেদা জিয়ার মামলায় আইনগত পরামর্শ দেয়ার জন্য লর্ড কার্লাইলকে অনুরোধ করা হলে তিনি সম্মতি জানিয়েছেন। পাশাপাশি এসব মামলার বিচার কার্যক্রম আন্তর্জাতিক মানবাধিকারের মানদণ্ড মেনে চলা হচ্ছে কি না, সেদিকেও তিনি লক্ষ্য রাখবেন বলে বিএনপি মহাসচিব জানিয়েছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ বিবিসিকে জানিয়েছেন, লর্ড কার্লাইলের ভূমিকা হবে মূলত একজন আইনি পরামর্শকের। তিনি বলেন,Read More


আখাউড়ায় স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন

স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপনের জন্য আখাউড়া উপজেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে। এ উপলক্ষ্যে আজ মঙ্গলবার বিকাল ৪টায় আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান উপজেলার বিভিন্ন দপ্তর ও বিভাগের কর্মকর্তাদের সাথে প্রস্তুতি সভা করেছে। সকাল ১১টায় উপজেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং উপজেলার সকল এনজিও প্রতিনিধিদের নিয়ে সভা করেন তিনি। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুজ্জামান স্ব স্ব মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক যথাযথ কার্যক্রম গ্রহণের জন্য অনুরোধ করেন।এসময় তিনি আখাউড়া উপজেলার সকল দপ্তর ও বিভাগের কর্মকর্তা, কর্মচারী এবং সর্বস্তরের লোকজনের উদ্দেশ্যেRead More


নবীনগরে শিক্ষার্থী মেহরীন চৌধুরী যুথীর কৃতিত্ব

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর থেকেঃ মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে দেশব্যাপী রচনা প্রতিযোগিতায় খ গ্রুপে আলহাজ্জ্ব ব্যারিষ্টার জাকির আহম্মদ কলেজের কৃতি শিক্ষার্থী মেহরীন চৌধুরী যুথী তৃতীয় স্থান লাভ করেছে। উল্লেখ্য যে ব্রাহ্মণবাড়িয়া ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের উদ্দোগে দেশ ব্যাপী এই প্রতিযোগিতায় ১৮৫৭ জন প্রতিযোগী থেকে বিশেষ বিবেচনা সহ মোট ১৭ জনকে পুরস্কার দেওয়া হয়। গত ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক জনাব রেজোয়ানুর রহমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাংসদ র,আ,ম ওবায়দুল মোক্তাদির চৌধুরী। অন্যান্যদের মাঝেRead More


ব্রাহ্মণবাড়িয়ায় স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা-অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন

দারিদ্র্য হ্রাস ও উন্নয়ন অগ্রগতির নতুন মাইলফলক অর্জন করলো বাংলাদেশ: জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান

ব্রাহ্মণবাড়িয়া জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা-অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষ্যে রোজ মঙ্গল বার সকাল ১১.০০ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। উক্ত প্রেস ব্রিফিং অনুষ্ঠানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শুরুতেই মোহাম্মদ সাহেদুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) এর সভাপতিত্বে বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান,তিনি বলেন দারিদ্র্য হ্রাস ও উন্নয়ন অগ্রগতির নতুন মাইলফলক অর্জন করলো বাংলাদেশ। ক্ষুধা ও দারিদ্র্যে বিরুদ্ধে নেয়া পদক্ষেপগুলোর বাস্তবায়নের ফলে উন্নয়নশীল দেশের যোগ্যতা অর্জন করা সম্ভব হলো। আর্থ-সামাজিক খাতের অর্জনগুলো অর্থনৈতিকRead More


আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে গেল ৫৫৬.৯৭ মেট্রিন টন স্টিল পাইপ

উত্তর-পূর্ব ভারতের সেভেন সিস্টার্সের অন্যতম প্রবেশদ্বার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর। বাংলাদেশ-ভারত বিভিন্ন পণ্য আমদানি-রফতানির জন্য বাংলাদেশে গড়ে ওঠে দেশের অন্যতম রফতানিমুখী আখাউড়া স্থলবন্দর। দেশের বৃহত্তম আখাউড়া স্থলবন্দর দিয়ে আজ বাংলাদেশ-ভারত ট্রানজিট প্রক্রিয়ায় ট্রানজিট পন্য স্টিল পাইপের চালান স¤পন্ন হয়েছে। গত ৭দিনে ভারতের ত্রিপুরায় ট্রানজিট পন্যের বিশাল একটি চালান যায় ভারতে। সিএন্ডএফ এজেন্ট মের্সাস আদনান ট্রেড ইন্টারন্যাশনালের মালিক আক্তার হোসেন জানান, আজ মঙ্গলবার দুপুর ২টায় আখাউড়া স্থলবন্দর দিয়ে ট্রানজিট পন্যের স্টিল পাইপ চালানটি ভারতে গেছে। গত ১৪ মার্চ থেকে টানা ৭দিনে ৫৫৬.৯৭ মেট্রিন টন স্টিল পাইপ গেছে ভারতের ত্রিপুরায়। ট্রানজিট পন্যনের দায়িত্বেRead More


বি.এম.ফরহাদ হোসেন সংগ্রাম শপথ নিচ্ছেন ২১ মে ২০১৮

এম.ডি.মুরাদ মৃধা॥ নাসিরনগর হতে। ব্রাহ্মণবাড়িয়া -১(নাসিরনগর) আসনের এমপি হিসেবে বুধবারবার শপথ নিচ্ছেন বিএম ফরহাদ হোসেন সংগ্রাম। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী দুপুর ১২টায় তাকে শপথ পাঠ করাবেন। জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, ১৯মার্চ সোমবার দশম জাতীয় সংসদের ২৪৩ ব্রাহ্মণবাড়িয়া-১ শূন্য আসনে উপনির্বচানে গণপ্রতিনিধিত্ব আদেশ,১৯৭২(১৯৭২) সালের রাষ্ট্রপতির আদেশ নং ১৫৫) এর অনুচ্ছেদ  ৩৯ এর দফা অনুসারে বাংলাদেশ নির্বাচন কমিশন হইতে প্রার্থী বিএম ফরহাদ হোসেন সংগ্রামকে এমপি হিসেবে গেজেট প্রকাশ করেছে সরকার। গত ১৩ মার্চ উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। বাংলাদেশ আ.লীগের মনোনীত প্রার্থী বিএম ফরহাদ হোসেন সংগ্রাম(নৌকা) প্রতিকে ৮২ হাজারRead More


উন্নয়নশীল এই বাংলাদেশ সমালোচকদের মুখে এক চপেটাঘাত : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ উন্নয়নশীল দেশে পরিণত হওয়ায় স্বাধীনতার পর যারা এ দেশকে তলাবিহীন ঝুড়ি বলতো তাদের মুখে এখন চপেটাঘাত পড়েছে। সোমবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শিল্পী শাহাবুদ্দিন আহমেদের মাসব্যাপী একক চিত্রপ্রদর্শনীর উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী বলেন, ‘মুক্তিযুদ্ধ চলাকালে একটি মহল বলতো, এ দেশ স্বাধীন হয়ে কী করবে। তারা তলাবিহীন ঝুড়িই হবে। আমি মনে করি সেসব সমালোচনাকারীদের মুখে এখন চপেটাঘাত পড়েছে এবং বাঙালিরাই তা করেছে।’ সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং ভারতের কলকাতার গ্যাঞ্জেস আর্ট গ্যালারি ‘শান্তি’ শীর্ষক এই চিত্রপ্রদর্শনীর আয়োজন করে। সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব ইব্রাহিমRead More


This site is protected by wp-copyrightpro.com