Main Menu

March, 2018

 

কসবায় ছাত্রলীগের সংবর্ধনা অনুষ্ঠান

খ.ম.হারুনুর রশীদ ঢালী, কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সদ্য নির্বাচিত সভাপতি রবিউল হোসেন রুবেল ও সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভনকে ২৩ মার্চ শুক্রবার সন্ধ্যায় উপজেলা চত্বরে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো.মনির হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিমন, সাংগঠনিক সম্পাদক ইতিয়ার আলম জনি,পৌর ছাত্রলীগের সভাপতি সৈকত আলী, উপজেলা ছাত্রলীগের সি:সহ সভাপতি ইব্রাহিম,আবু তাহের, রতন সরকার,বেদন ও আল আমিন,সুজন প্রমুখ। জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে ছাত্রলীগের নেতাকর্মীরা ফুল দিয়ে শুভেচ্ছা জানান।


আশুগঞ্জের সাথে নাওঘাট গ্রাম যোগাযোগ বিচ্ছিন্ন !

মোঃ তারিকুল ইসলাম সেলিম :  আশুগঞ্জ উপজেলা সদরের সাথে আশুগঞ্জ সদর ইউনিয়নের অর্ন্তগত নাওঘাট গ্রামটি যুগের পর যুগ মাত্র আধা কিলোমিটার রাস্তার সংযোগ না থাকায় যুগের যুগ ধরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে । আশুগঞ্জের সাথে ব্যক্তিগত গাড়ী, রিকসা, সিএনজি করে সরাসরি যোগাযোগ নেই । এতে অসংখ্য মানুষের যাতায়াত কষ্ট দুর্ভোগ পোহাতে হচ্ছে । আশুগঞ্জ সদর ইউনিয়নের অর্ন্তগত এ গ্রামের মানুষ প্রয়োজনে ইউনিয়ন পরিষদে যেতে হলে সাদেকপুর, তারুয়া ও আড়াইসিধা ইউনিয়নের ৪-৫টি গ্রামের প্রায় ৮ থেকে ১০ কিলোমিটার রাস্তা ঘুরে ১৫ মিনিটের রাস্তা পনে-এক থেকে এক ঘন্টা সময় লেগে যায় ।Read More


নাসিরনগরে নকল দুধ,দই ও আইসক্রীম তৈরির কারখানার সন্ধান।

এম.ডি.মুরাদ মৃধা: “রাজধানী লাবাং” নামক কোম্পানীর স্ট্রীকার ব্যবহার করে চলছে নকল দুধ বাজার জাতকরণের অভিনব কৌশল। শুক্রবারে দিনের বেলায় একজন শ্রমিক সারাদিন কাজ করেন। আর রাত  হলে বেশ কয়েকজন শ্রমিক মিলে বিভিন্ন কোম্পানীর নকল স্ট্রীকার,উৎপাদন তারিখ,মেয়াদ উত্তীর্ণের তারিখ নিজেরা বেশ যত্ন করে বসিয়ে নিচ্ছেন। এ ভাবেই চলছে ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর সদরে  কৃষি ব্যাংকের সামনে ভোক্তা অধিকার আইন“ তোয়াক্কা না করে নকল দুধ,দই,আইসক্রীম তৈরির রমরমা ব্যবসা। লাইসেন্স ছাড়া কোন খাদ্যদ্রব্য প্যাকেজিং করা আইনত দন্ডনীয় অপরাধ। মিথ্যা বিজ্ঞাপন দ্বারা ক্রেতা সাধারণকে প্রতারিত করার জন্যে ২০০৯  সনে প্রণিত ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২৬নংRead More


৪৭ বছর পর জাতির জনকের চিঠি খোঁজে পেল কসবার বিমল চক্রবর্ওী

কসবা প্রতিনিধি,ব্রাহ্মণবাড়িয়া : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২৬ মার্চ মাস,বাঙালি জাতির এক ঐতিহাসিক গৌরবোজ্বল দিবস। সারাদেশ দিবসটি উদযাপন করেছেন দেশবাসী।স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল উওরণের উদযাপনে বর্ণিল উৎসবে মাতাল হয়েছেন সারা দেশ।‘স্বাধীনতা সংগ্রামে পাকহানাদার বাহিনীর গুলিতে দেবেন্দ্র চন্দ্র চক্রবর্ওী আত্মোৎসর্গ করেন। “আমার আন্তরিক সমবেদনা ও আপনার শোক-সন্তপ্ত পরিবারের প্রতিও রইল আমার প্রাণঢালা সহানুভূতি। এমন নি:স্বার্থ মহান দেশ প্রেমিকের স্ত্রী হওয়ার গৌরব লাভ করে সত্যি আপনি ধন্য হয়েছেন। প্রধান মন্ত্রীর এাণ ও কল্যাণ তহবিল থেকে আপনার পরিবারের সাহায্যার্থে মহকুমা প্রশাসকের নিকট (১০০০/হাজার) টাকা পাঠানো হলো। পরিশেষে আমার প্রাণভরা ভালবাসা ও শুভেচ্ছা নিনRead More


নবীনগরে গলায় ফাঁস লাগিয়ে কিশোরীর আত্মহত্যা

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকে: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গলায় ফাঁস লাগিয়ে আকলিমা আক্তার(১৫) নামে এক শিশোরী আত্মহত্যা করেছে। সে উপজেলার বাশারুক গ্রামের মো: মোখলেছ মিয়ার মেয়ে। সূত্রে জানা যায়, পারিবারিক কলাহের কারনে গতকাল (২২/০৩) বৃহস্পতিবার রাত ৩টার দিকে বাড়ির সবাই ঘুমিয়ে পরলে আকলিমা তার নিজ ঘরের তীরে সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। খবর পেয়ে নবীনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে নিয়ে যায়। ইন্সেপেক্টর (তদন্ত)মো:রাজু আহাম্মেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে গতকাল বৃহস্পতিবার নবীনগর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে,মামলা নং- ১/১০)।


নবীনগরে ইভটিজিং এর দায়ে এক বখাটের ১৫দিনের কারাদন্ড

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর থেকে: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলর নাটঘর গ্রামে ইভটিজিং করার সময় মো: ফরহাদ মিয়া (২১) নামে এক বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ। সে উপজেলার কাজলিয়া গ্রামের মৃত আবুল খায়ের মিয়ার ছেলে। জানা যায়, বখাটে ফরহাদ তার সাঙ্গ-পাঙ্গ নিয়ে উপজেলার নাটঘর গ্রামে তাজুল মিয়ার মেয়েকে প্রায়ই উত্ত্যক্ত করত। প্রতিদিনের মতো গতকাল শুক্রবার সকাল ১০টায় ইভটিজিং করার সময় বখাটে ফরহাদকে পুলিশ হাতে নাতে আটক করে ভ্রাম্যমান আদালতে সোর্পদ করে। ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট সহকারি কমিশনার (ভূমি) জেপি দেওয়ান,ওই দিন দুপুরে বখাটে ফরহাদকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন।


আখাউড়ায় বাংলাদেশের ঐতিহাসিক সাফল্যে বিশাল বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা

স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষ্যে আখাউড়া উপজেলা প্রশাসন কর্তৃক বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাসহ বিশেষ সেবা সপ্তাহের (২০-২৫ মার্চ) আয়োজন করা হয়েছে। শোভাযাত্রা উপলক্ষ্যে আখাউড়া শহরের সকল রাস্তা সুসজ্জিত করা হয়। আখাউড়া উপজেলা পরিষদ চত্ত্বর হতে অদ্য ২২ মার্চ সকাল ৯:০০ ঘটিকায় বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। উপজেলা পর্যায়ের সকল কর্মকর্তা/কর্মচারী, আখাউড়া পৌরসভার মেয়র, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকবৃন্দ, স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দসহ সকল স্তরের লোকজনের স্বতস্ফূর্ত অংশগ্রহণে শোভাযাত্রাটি উপজেলা পরিষদ চত্ত্বর হতে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার উপজেলা পরিষদ চত্ত্বরেRead More


স্বল্পোন্নত দেশের স্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনে ঐতিহাসিক সাফল্য উদযাপন

নাসিরনগরে আনন্দ শোভাযাত্রা ও সেমিনার অনুষ্ঠিত

এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর হতেঃ “অপ্রতিরোধ্য অগ্রযাত্রায় বাংলাদেশ”। এই শ্লোগানকে সামনে রেখে স্বল্পোন্নত দেশের স্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে নাসিরনগর উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আনন্দ শোভাযাত্রা বের হয়। বৃহস্পতিবার(২২)মার্চ সকাল ১১টায় উপজেলা পরিষদ চত্বর হতে আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে নাসিরনগর ইউনিয়ন পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ বি.এম মশিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অঞ্জন কুমার দেব,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা হামিদা লতিফ পান্না,সহকারীRead More


নাসিরনগর এখন ইয়াবার স্বর্গরাজ্য

এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর হতেঃ নাসিরনগর উপজেলায় এখন হাত বাড়ালেই মিলছে ইয়াবা। উপজেলার সর্বত্র এখন মরণনেশা ইয়াবার ছোবল। কেউ এটাকে ‘বাবা’ বলেন আবার কেউ ইয়াবা। সর্বনাশ হচ্ছে নাসিরনগর তথা দেশের কিশোর ও যুব সমাজের । সেক্স ট্যাবলেট খ্যাত ইয়াবা সহজলভ্য হওয়ায় স্কুল কলেজের ছেলেরা এর প্রতি বেশি ঝুঁকছে । ফলে এলাকায় ভাসমান পতিতার উপদ্রবও বেড়েছে । বিশেষ করে সন্ধ্যার পর নাসিরনগর আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠ,আনন্দপুর চৌরাস্তার মোড়,নাসিরনগর কলেজ মোড়ের পাশে বসে সন্ধ্যাকালীন সময়ে পতিতা ও খদ্দেরদের আনাগোনা। এসব বন্ধে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না।Read More


নবীনগরে ভিক্ষুক পূনর্বার্সনের উপজেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগ

মিঠু সূত্রধর পলাশ, নবীনগর থেকেঃ “ভিক্ষাবৃত্তি নয় আত্ন সম্মান নিয়ে বাচুন” এশ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার লাউরফতেহপুর ইউনিয়নে ভিক্ষুকদের পূনর্বার্সনের লক্ষে ভিক্ষুকদের মাঝে সন্ধায় লাউরফতেহপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ভিক্ষুকদের মাঝে সেলাই ম্যাশিন, জাল,শুঁটকি,ছাগল,চাল,তেল নগদ অর্থ সহ বিভিন্ন উপকরন বিতরণ করা হয়। অনুষ্ঠানে লাউরফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফারুক আহাম্মদ সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম। প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম সামাজিক, অবক্ষয়,বাল্যবিবাহ,মাদক,ইভটিজিং,সন্ত্রাস,ও জঙ্গীবাদ,বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। এ সময় লাউরফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মদ সরকার তিনRead More


This site is protected by wp-copyrightpro.com