January, 2018
নাসিরনগরে স্বামী হত্যা মামলায় স্ত্রী গ্রেপ্তার
স্বামীকে হত্যার দায়ে মুন্সীগঞ্জ সদর উপজেলা থেকে এক গৃহবধূকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকাল ১০টার দিকে সদর উপজেলার পূর্ব শীলমন্দির গ্রামের শ্বশুরবাড়ি থেকে সাবিনা ইয়াসমিন রুনা নামে ওই গৃহবধূকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার রুনা তার স্বামী সৌদি আরব প্রবাসী দীন ইসলাম হত্যা মামলার প্রধান আসামি। নিহতের চাচা শাহ আলম জানান, ১০ বছর আগে দীন ইসলামের সঙ্গে সাবিনার বিয়ে হয়। তাদের দুই সন্তান আছে। গত প্রায় এক বছর ধরে পারিবারিক নানা কারণে সাবিনার সঙ্গে দীন ইসলামের সম্পর্কের অবনতি হয়। দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। এর মধ্যে গত বুধবার দীন ইসলাম ১০Read More
সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ব্রাহ্মণবাড়িয়া অবিরাম ফাউন্ডেশন
“শীতে একটি কম্বল হোক উপহার” এ শ্লোগানকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িযা অবিরাম ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবন্ধী, শিশু,বৃদ্ধ, ভাসমান সুবিধাবঞ্চিত সকল ধরণের মানুষের মাঝে শতাধিক শীতবস্ত্র বিতরণ কার হয়েছে। রবিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে সষ্টেনে শীতবস্ত্র বিতরণ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও অবিরাম ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ডাঃ মোঃ আবু সাঈদ। এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মিনহাজ মামুন, অবিরাম ফাউন্ডেশনের সভাপতি নাঈম ইসলাম, সংঘঠনের সাধারণ সম্পাদক মোমেন মোল¬া, ঝন্টু চক্রবর্ত্তী, সুশান্ত চক্রবর্ত্তী, আরমানুল ইসলাম, সাঈম ইসলাম,মানিক ভূইয়া, আরিয়ান জাবের, নাবিল আহমেদ, সায়েদ রিজভী, হৃদয় সাহা, সোহেল রানা, শাউন আহমেদRead More
ব্রাহ্মণবাড়িয়ায় আশার বিএমদের রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্টিত
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা মিলনায়তনে বেসরকারী উন্নয়ন সংস্থা আশার ব্রাহ্মণবাড়িয়া জেলার ব্রাঞ্চ ম্যানেজারদের ১দিনের রিফ্রেসার প্রশিক্ষণ অনুষ্টিত হয়েছে। জাপান সরকারের আর্থিক সহযোগীতায় ঝগঅচ প্রকল্পের আওতায় ক্ষুদ্র ও মাঝারী কৃষকদের প্রশিক্ষণ ও আর্থিক সহায়তা দানের মাধ্যমে কৃষি উৎপাদনে ভুমিকা রাখার লক্ষ্যে প্রশিক্ষক হিসাবে বিএমদেরকে এই রিফ্রেসিং প্রশিক্ষণ প্রদান করা হয়। এতে আশা ব্রাহ্মণবাড়িয়া জেলার ২৫জন ব্রাঞ্চ ম্যানেজার অংশগ্রহন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশার ডিরেক্টর (কৃষি/অপারেশন) কৃষিবিদ জনাব এম এ সালাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আশার জয়েন্ট ডিরেক্টর (কৃষি উইং) জনাব মোঃ হামিদুল ইসলাম। প্রশিক্ষক প্রদান করেন বাংলাদেশ ব্যাংকের (এইএস) জনাবRead More
আশুগঞ্জে নিখোঁজের ১১ দিন পর শিশুর বস্তাবন্দী মরদেহ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার ১১ দিন পর হাত-পা বাঁধা অবস্থায় মো. রিফাত (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার ভোর চারটার দিকে উপজেলার খড়িয়ালা গ্রামের মনির মেম্বরের বাড়ির বাথরুমের ছাদ থেকে তার বস্তাবন্দি মরদেহটি উদ্ধার করা হয়। রিফাত ওই গ্রামের বাহার মিয়ার ছেলে। এ ঘটনায় বরগুনা জেলার পাথরঘাটার সিদ্দিকুর রহমানের ছেলে সোহাগ মিয়া (২৪) ও ঝালকাঠি জেলার কাঁঠালিয়ার আনসার আলীর ছেলে সোলায়মানকে (২২) আটক করা হয়েছে। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম তালুকদার জানান, ৫ জানুয়ারি নিখোঁজ হয় রিফাত। ৬ জানুয়ারী রিফাতের বাবার কাছে ৩০হাজার টাকাRead More
ব্রাহ্মণবাড়িয়ায় আইনজীবীদের চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী উদ্বোধন
জেলা ও দায়রা জজ মোঃ ইসমাইল হোসেন বলেছেন, আজকে যারা প্রশিক্ষণ দিবে তারা আগামী দিনে ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী জেলা আইনজীবী সমিতির ঐতিহ্য ধরে রাখবে এবং নবীন আইনজীবীদের প্রশিক্ষণ ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। গতকাল ১৪ জানুয়ারি রবিবার বিকাল সাড়ে ৩টায় জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ-২০১৭ এর আয়োজনে জেলা আইনজীবী সমিতির ২য় তলায় প্রায় ৫৪ জন নবীন আইনজীবীদের চার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচী উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, প্রশিক্ষণ শুধু গ্রহন করলে হবে না, লালন করতে হবে। আদালতে সিনিয়র আইনজীবীরা কি বলেন তা খেয়ালRead More
চার বছর পূর্তি ও নতুন বছর উপলক্ষ্যে সাংবাদিকদের সাথে উবায়দুল মোকতাদির চৌধুরীর শুভেচ্ছা বিনিময়
সাংবাদিকদের মিথ্যাচার না করার পরামর্শ দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউস মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় এ পরামর্শ দেন তিনি। বর্তমান আওয়ামী লীগ সরকারের চার বছর পূর্তি ও সাংবাদিকদের সঙ্গে নতুন বছরের শুভেচ্ছা বিনিময় করতে ব্যক্তিগতভাবে এ মতবিনিময় সভার আয়োজন করেন মোকতাদির চৌধুরী। মোকতাদির চৌধুরী বলেন, নাসিরনগরে হিন্দুপল্লীতে হামলার ঘটনায় ইংরেজি দৈনিক ডেইলি স্টার’র দুই সাংবাদিক টাকা খেয়ে আমার বিরুদ্ধে লিখেছেন। দয়া করে আপনারা মিথ্যাচার করবেন না, কারো চরিত্র হনন করবেন না। আমি চ্যালেঞ্জRead More
কাতারে ব্রাহ্মণবাড়িয়ার দুই বোনের প্রশংসনীয় সাফল্য
আমিনুল ইসলাম,কাতার প্রতিনিধিঃ কাতারে বসবাসরত চাকরিজীবী ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলার সোলাইমান খান এর দুই মেয়ের প্রশংসনীয় সাফল্য।তারা হলেন, সাদিয়া আফনান ও তাসকিয়া জান্নাত জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি)ও প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে সাফল্য অর্জন করেন। কাতারে একমাএ বাংলাদেশি শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ এম,এইচ,এম স্কুল এন্ড কলেজ থেকে এ সাফল্য অর্জন করে পরিবারের মুখ উজ্জ্বল করেন। তাদের অসাধারণ এ অর্জনে স্কুলের শিক্ষক, অভিভাবক এবং স্কুল কমিটির সকলে আনন্দিত। তাদের সাফল্যের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রবাসী কন্যাদের ফুলেল শুভেচ্ছা ও অসাধারণ সাফল্যের জন্য সবাই তাদের প্রতি ধন্যবাদ জানান। ভবিষ্যতে দুইRead More
নবীনগরে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত
নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুর্বৃত্তদের হামলায় গুলিবিদ্ধ হয়ে শামীম সরকার (২৬) নামে এক যুবক নিহত হয়েছে। রোববার বিকেলে উপজেলার পশ্চিম ইউনিয়নের চরলাপাং গ্রামের এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের আলমাস সরকারের ছেলে। পুলিশ ও এলাকাবাসি জানায়, নরসিংদীর রায়পুরা উপজেলার মির্জাচর গ্রামের ৬টি ইউনিয়েনে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মাঝে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। সম্প্রতি তাদের মধ্যে সংঘর্ষ হলে থানায় মামলা হয়। মামলার আসামিরা গ্রেফতার এড়াতে পাশ্ববর্তী নবীনগর উপজেলার চরলাপাং গ্রামে আশ্রয় নেয়। এমন খবর পেয়ে নবীনগর থানা পুলিশ স্থানীয়দের সতর্ক করতে সে গ্রামে যায়। পুলিশ আসার খবর পেয়ে আসামীরা মির্জাচরেRead More
কসবায় স্বাস্থ্যসেবা নিয়ে সেমিনার
কসবা উপজেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে রোববার সকালে ফারমেক্্র-থ্রি স্বাস্থ্যসেবা নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। ডাঃ মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন, আর এফ থ্রি ওয়ার্ল্ডের এক্্িরকিউটিভ কাজী ওয়ালীউলালহ সুজন। বিশেষ অতিথি ছিলেন, কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী ও সাধারণ সম্পাদক মোবারক হোসেন চৌধুরী নাছির। বক্তব্য রাখেন, প্রধান শিক্ষক আয়েশা খাতুন,আমজাদ হোসেন চৌধুরী মনসুর, এ কে এম মহসীন হোসেন লিটন।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মিজানুর রহমান ও সাবেক পুলিশ সুপার মনিরুজ্জামান হলেন পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার ৪৮ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারিকৃত এক প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, সিআইডির বিশেষ সুপার মো. রেজাউল করিমকে নোয়াখালী পিটিসি কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি), ডিএমপির উপ-পুলিশ কমিশনার হারুন-অর-রশিদকে এন্টি টেররিজমের অতিরিক্ত ডিআইজি, ডিএমপির উপ-পুলিশ কমিশনার শেখ নাজমুল আলমকে ডিএমপির যুগ্ম কমিশনার, পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি গাজী মো. মোজাম্মেল হককে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মহা. আশরাফুজ্জামানকে ডিএমপির যুগ্ম-পুলিশ কমিশনার, এসবির বিশেষ পুলিশ সুপার এ জেড এম নাফিউল ইসলামকে এসবির অতিরিক্ত ডিআইজি, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আবুল ফয়েজকেRead More



















