Main Menu

December, 2017

 

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অভিযান::অস্ত্রধারী ছিনতাইকারী গ্রেফতার

দেশীয় তৈরী একটি লোহার পাইপগানসহ অস্ত্রধারী ছিনতাইকারী হৃদয় হাসান (২৫)কে গ্রেফতার করেছে ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানা পুলিশ। সে সদর উপজেলার ঘাটুরা গ্রামের কামাল মিয়ার ছেলে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ নবীর হোসেন এর দিক-নির্দেশনায় এসআই মোঃ আঃ আজিজ, সঙ্গীয় অফিসার এসআই ইশতিয়াক আহমদ, এএসআই আলী আহম্মদ, এএসআই আবু আহম্মেদ সুজন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে সুহিলপুর হতে তাকে গ্রেফতার করে। উক্ত অস্ত্র (পাইপগান) উদ্ধার সংক্রান্তে গ্রেফতারকৃত আসামী হৃদয় হাসান এর বিরুদ্ধে অ্ত্র থানায় অস্ত্র আইনে মামলা রুজু করে আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়াRead More


মাশরাফি-সাকিবদের জন্য নতুন কোচের সংক্ষিপ্ত তালিকায় রিচার্ড পাইবাস

স্পোর্টস ডেস্ক : মাশরাফি-সাকিবদের জন্য নতুন কোচের খোঁজ চালাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এ অবস্থায় বুধবার চন্ডিকা হাথুরুসিংহের স্থলাভিষিক্ত হতে বিসিবির সঙ্গে বৈঠকে বসবেন রিচার্ড পাইবাস। মঙ্গলবার সন্ধ্যায় তার ঢাকার পৌঁছার কথা রয়েছে বলে জানিয়েছে বিসিবি সূত্র। এর আগে ২০১২ সালের মে মাসে মাশরাফি-সাকিব-তামিমদের কোচ হিসেবে স্টুয়ার্ট লর স্থলাভিষিক্ত হয়েছিলেন পাইবাস। তবে ইংলিশ বংশোদ্ভূত এই দক্ষিণ আফ্রিকান কোচের সেই কোচিং সময়টি ছিল তিক্ততায় ভরা। সাড়ে চার মাসব্যাপী কোচিং অধ্যায় শেষে ফিরে গিয়েছিলেন তিনি। বিসিবির সঙ্গে বার্ষিক ৪৫ দিনের ছুটির শর্ত, অনুশীলনে খেলোয়াড়দের স্বাস্থ্যসম্মত খাবার না দেয়ার অভিযোগসহ বিভিন্ন ইস্যুতে ঝামেলা হয়Read More


সফল সমাজকর্মী হিসাবে রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মাননা লাভ করায়

আল-মামুন সরকারকে জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানের অভিনন্দন

প্রতিবন্ধীদের সেবা, শিক্ষা ও পুর্ণবাসনে অনন্য ভূমিকা ও অবদানের জন্য বিশিষ্ট সমাজসেক, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার “সফল সমাজসেবক হিসাবে” রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মাননা অর্জন করায় শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। এক অভিনন্দন ও শুভেচ্ছা বার্তায় জেলা প্রশাসক তার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আগামী দিনে জনকল্যাণে নিজেকে নিয়োজিত রেখে ভূমিকা রাখতে পারেন সেই প্রত্যাশা করেন।  


ব্রাহ্মণবাড়িয়ায় বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন সেতুর নাম ফলক উন্মোচন ও উদ্বোধন

মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ১০নং ওয়ার্ডের বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন সেতুর নাম ফলক উন্মোচন ও ব্রীজের উদ্বোধন করা হয়েছে। নাম ফলক উন্মোচন ও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ সদস্য ছাদেকুর রহমান শরিফ, ৪নং ওয়ার্ডের পৌর কাউন্সিলর আলহাজ্ব মিজানুর রহমান আনছারী, ১০নং ওয়ার্ড পৌর কাউন্সিলর মুফতি মাকবুল হোসাইন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব মোঃ ফেরদৌস মিয়া, ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক জীবন, সংরক্ষিত কাউন্সিলর মাহমুদা রহমান, হালিমা মুর্শেদ কাজল, সালমা বেগম, পৌরসভার সহকারী প্রকৌশলী কাউসার আহমেদ প্রমুখ। উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা বেলায়েত হোসেন সেতুটি শহরেরRead More


সরাইলে ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মোহাম্মদ মাসুদ, সরাইল ॥ অনিয়ম দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগে সরাইলে মোঃ কাজল চৌধুরী নামের এক ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। মঙ্গলবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের বাড়িউড়া এলাকায় নোয়াগাঁও ইউনিয়নের ৩ সাবেক চেয়ারম্যান ও বর্তমান ৬ জন ইউপি সদস্যের নেতৃত্বে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। পাঁচ শতাধিক নারী পুরুষের অংশ গ্রহনে অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন- জেলা পরিষদ সদস্য মোঃ পায়েল হোসেন মৃধা, নোয়াগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ ছাদেক মিয়া, মোঃ মনসুর আহমেদ, আবু মুসা উসমানী মাসুক , জাপা নেতা আলী নেওয়াজ, ইউপি সদস্য আলীRead More


ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলায় স্ত্রী হত্যার দায়ে স্বামী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক॥ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী তোফাজ্জল হককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের আলাকপুর গ্রামের আবদুল আউয়ালের ছেলে। সোমবার রাতে স্বামী তোফাজ্জল হক নিজ বাড়িতে আসলে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনার পর থেকেই বাকী আসামীরা পলাতক রয়েছে। নিহতের পরিবার ও মামলা সূত্রে জানা যায়, ২০০৯ সালে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের বাজাখা গ্রামের ইব্রাহীম মিয়া মেয়ে নাছরিন আক্তারের সাথে একই ইউনিয়নের পাশ্বের গ্রাম আলাকপুর গ্রামের আবদুল আউয়ালের ছেলে সৌদী প্রবাসী তোফাজ্জল হকের বিয়ে হয়। বিয়ের সময় স্বামীকে স্বর্ণ, ফার্নিচারসহ যৌতুকবাবদ প্রায় ৪লক্ষ প্রাদনRead More


রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূমিকা সারা বিশ্বে প্রসংশনীয় হয়েছে-অ্যাড. ফজিলাতুন নেসা বাপ্পী এমপি

সংসদ সদস্য অ্যাড. ফজিলাতুন নেসা বাপ্পী বলেছেন বর্তমান সরকার সারাদেশে মানবাধিকার সংরক্ষণে কার্যকরী ভ’মিকা পালন করছে। তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা রোহিঙ্গা ইস্যুতে নির্যাতিত নিপীড়িতদের জন্য যে ভূমিকা রেখেছেন তা সারা বিশ্বে প্রসংশনীয় হয়েছে। তিনি মানবাধিকার নেতৃবৃন্দ কর্মীদের যথাযথ দায়িত্ব পালন করার আহবান জানান। গত শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ মানবাধিকার কমিশন ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া মানবাধিকার আঞ্চলিক সম্মেলন ২০১৭ উপলক্ষে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহবান জানান। বর্ণাঢ্য আয়োজনে স্থানীয় টেংকের পাড়স্থ পৌর কমিউনিটি সেন্টারে এ সম্মেলনে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন উপজেলা সহ দেশের বিভিন্ন জেলার মানবাধিকার কর্মীরাRead More


সফল সমাজকর্মীর রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মাননা- ২০১৭ অর্জন করায়

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারকে বিভিন্ন মহলের অভিনন্দন

জেলা স্বেচ্ছাসেবক লীগের অভিনন্দন সফল সমাজকর্মীর রাষ্ট্রীয় স্বীকৃতি ও সম্মাননা- ২০১৭ অর্জন করায় ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজসেবক, যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকারকে অভিনন্দন জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। এক অভিনন্দন বার্তায় জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আলহাজ্ব এড. লোকমান হোসেন এবং সাধারণ সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফ একযুক্ত বিবৃতিতে বলেন, অটিজমে আক্রান্ত শিশু, বাক ও শ্রবণ প্রতিবন্ধি শিশু এবং দৃষ্টি প্রতিবন্ধীদের ছেলে- মেয়েদের শিক্ষা ও পুর্ণবাসন কল্যাণের মাধ্যমে পিছিয়ে পড়া একটি জনগোষ্ঠীকে সামনে এগিয়ে নেওয়ার প্রত্যয় নিয়ে কাজ করছেন তা যেন অব্যাহত থাকে এই আমাদের প্রত্যাশা।Read More


সরাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ আহত-১৫,মহাসড়কে যানবাহন চলাচল ব্যাহত

মোহাম্মদ মাসুদ, সরাইল : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কুট্টাপাড়া গ্রামের মধ্যে সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সোমবার বিকাল সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামের লোকজনদের মধ্যে এ সংঘর্ষে ঘটনা ঘটে। এতে রয়েল বাসের ডাইভার আনিস ও হুমায়ুন গুরুতর আহত। বাকী আহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে হুমায়ুনকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ডাইভার আনিসকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় ঢাকা-সিলেট মহাসড়কে এক ঘন্টা যান চলাচল বন্ধ থাকে। পুলিশ ও স্থানীয়রা জানান, বাসের পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষ হয় সরাইল উপজেলার কুট্টাপাড়া গ্রামেরRead More


২৮ ডিসেম্বর বড়াইল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে উপ-নিবার্চন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বড়াইল ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে আগামী ২৮শে ডিসেম্বর উপ-নিবার্চন। এই ওয়ার্ডের ইউপি সদস্য ডা. জহিরুল হকের মৃত্যুতে আসনটি শূন্য হয়। নিবার্চনে সদস্যপদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। তারা হচ্ছেন জালাল মিয়া ও আলমগীর হোসেন। ওয়ার্ডের ভোটার সংখ্যা ১৩’শ।


This site is protected by wp-copyrightpro.com