December, 2017
বর্তমান প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনাকে ছড়িয়ে দিতে হবে —————– বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আনোয়ার হোসেন
মহান মুক্তিযুদ্ধের বিজয় মেলার পঞ্চম দিন গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য্য বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আনোয়ার হোসেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষক অধিদপ্তরের সাবেক মহাপরিচালক গ্রেড-১ প্রফেসর ফাহিমা খাতুনের এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুজন’র সভাপতি ডাঃ মোঃ আবু সাঈদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ সামসুল হক, প্রেসক্লাব সভাপতি খ. আ. ম রশিদুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ আয়েশা আক্তার, ব্রাহ্মণবাড়িয়া পৌর ডিগ্রী কলেজের অধ্যক্ষ হরিলাল দেবনাথ প্রমুখ। অনুষ্ঠানে অতিথিবৃন্দকে উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জানান মহান মুক্তিযুদ্ধেরRead More
বঙ্গবন্ধুর জন্ম না হলে বাঙালি জাতি তথা বাংলাদেশের জন্ম হত না — বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আনোয়ার হোসেন
জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সলর বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. আনোয়ার হোসেন বলেন, ১৪ ডিসেম্বর সারা বাংলাদেশ যত শহীদ বুদ্ধিজীবি হত্যা করা হয়েছে তুলনামুলকভাবে ব্রাহ্মণবাড়িয়ার বুদ্ধিজীবিদের অনেক বেশি হত্যা করা হয়েছে। একাত্তরের চেতনায় শিক্ষার্থীদেরকে জঙ্গীবাদের বিরুদ্ধে রূখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশে জঙ্গীবাদের কোন ঠাঁই হবে না। তিনি বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাঙালি জাতি তথা বাংলাদেশের জন্ম হত না। তার একক সুযোগ্য নেতৃত্বে একটি সুসংগঠিত দেশের বিরুদ্ধে অতি অল্প সময়ে যুদ্ধ করে বিশ্বের বুকে একটি স্বাধীন দেশ হিসেবে বাংলাদেশের অভ্যুদয় ঘটেছে। তিনি বৃহস্পতিবার সকালে তরুণ প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধের ইতিহাসRead More
মহান স্বাধীনতার বিজয় আমাদের ধরে রাখতে হবে —-ব্রাহ্মণবাড়িয়া পৌর মেয়র নায়ার কবির
শহীদ বুদ্ধিজীবি দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার আয়োজনে পৌরসভার মাহবুবুল হুদা সভাকক্ষে পৌর পরিষদ, কর্মকর্তা ও কর্মচারীদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পৌর মেয়র নায়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার। পৌরসভার সচিব সৈয়দ মোঃ আবুজর গিফরীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব মোঃ ফেরদৌস মিয়া, বীর মুক্তিযোদ্ধা মুরাদ খান, হোসনে আরা বাবুল, পৌর কাউন্সিলর মোঃ জামাল হোসেন, খবির উদ্দিন আহমেদ, শাহ মোঃ শরিফ ভান্ডারী, সংরক্ষিতRead More
শহীদ বুদ্ধিজীবিদের আত্মত্যাগের কথা আমাদের নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে — জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান
বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবি দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার ও অতিরিক্ত ডিআইজি মোঃ মিজানুর রহমান পিপিএম (বার), ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হারুন অর রশিদ, সিভিল সার্জন ডাঃ নিশীত নন্দী মজুমদার, অন্নদা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা নাজমীন, সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডেরRead More
নবীনগরে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু
নবীনগরে পৃথক ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার শিবপুর ইউনিয়নের মিরপুর দক্ষিণপাড়া ও আকাবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার শিবপুর ইউনিয়নের মিরপুর গ্রামের কমর উদ্দিনের ছেলে বাদল মিয়া ও আকাবপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে নুরুজ্জামান। স্থানীয়রা জানায়, বিকালে মিরপুর দক্ষিণপাড়ার জলিল মিয়া বাড়ির গাছের ঢাল কাটতে গিয়ে বৈদ্যুতিক তার ছিঁড়ে মাটিতে পড়ে যায়। এসময় রাস্তা দিয়ে যাওয়ার সময় ভ্যানচালক বাদল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। অপরদিকে আকবপুর গ্রামে আবু কালাম মিয়ার বাড়িতে কাঠমিস্ত্রীর কাজ করতে গিয়ে অসাবধানতাবশত বৈদ্যুতিক তারে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন নুরুজ্জামান। পরেRead More
জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় ইসলামী ঐক্যজোটের মানববন্ধন
জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণার প্রতিবাদে মঙ্গলবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন করেছে ইসলামী ঐক্যজোট। সদর উপজেলা শাখার আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব চত্তরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইসলামি ঐক্যজোট ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শাখার সভাপতি হাফেজ আলআমিনের সভাপতিত্বে মানববন্ধনে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা মেহেদী হাসান, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মুফতি এনামুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক বোরহানউদ্দিন কাসেমী, সদর উপজেলা শাখার সাধারন সম্পাদক হাফেজ মাওলানা কাওসার মোল্লা, কেন্দ্রীয় ইসলামী ছাত্র খেলাফতের সদস্য ইহসাক আল মামুন প্রমুখ। পরিচালনা করেন জেলা ছাত্র খেলাফতের ভারপ্রাপ্ত সভাপতি মুফতি নিয়ামুল। এ সময় বক্তারা বলেন, জেরুজালেমে মুসলমানদের প্রথমRead More
নবীনগরে পৃথক বিদ্যুৎ স্পৃষ্টের ঘটনায় দুইজন নিহত
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় পৃথক স্থানে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুজন নিহত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলার শিবপুর ইউনিয়নের মিরপুর দক্ষিণপাড়া ও আকাবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শিবপুর ইউপির মিরপুর গ্রামের কমর উদ্দিনের ছেলে বাদল মিয়া ও আকাবপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে নুরুজ্জামান (৩৫)। স্থানীয়রা জানায়, মিরপুর দক্ষিণপাড়ার জলিল মিয়া বাড়ির গাছের ঢাল কাটতে গিয়ে বৈদ্যুতিক তার ছিড়ে মাটিতে পড়ে যায়। এসময় রাস্তা দিয়ে যাওয়ার সময় ভ্যানচালক বাদল মিয়া বৈদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। অন্যদিকে, আকাবপুর গ্রামে আবু কালাম মিয়ার বাড়ীতে কাঠ মিস্ত্রীর কাজ করতে গিয়ে বিদ্যুৎ লাইনে বিদ্যুৎ স্পৃষ্ট হয়Read More
ব্রাহ্মণবাড়িয়ায় ‘রঙ্গনের’ পক্ষ থেকে অসহায় শীতার্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ
শনিবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমীতে ‘রঙ্গনের’ পক্ষ থেকে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কর্নেল(অব) শাহ্ আলম পিএসসি। ‘রঙ্গন ’ সংঠনের সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের সদস্য এফ আই ফারুক বেপরী’র সভাপতিতে প্রধান বক্তা ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার। অনুষ্ঠানে ‘রঙ্গনের’ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ এস এম শফিকুল্লাহ, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আবুRead More
বিএপিএলের নতুন চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স
বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসকে বিশাল ব্যবধানে হারিয়ে উত্তেজনাপূর্ণ বিএপিএলের ৫ম আসরে শিরোপা জয় করলো রংপুর রাইডার্স। মঙ্গলবার রাজধানীর মিরপুর জাতীয় স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্স মাত্র এক উইকেট হারিয়ে সংগ্রহ করে ২০৬ রান। এর মধ্যে গেইল একাই করেন ৬৯ বলে ১৪৬ রান। এর জবাবে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২০ ওভার শেষে সংগ্রহ করতে সক্ষম হয় ১৪৯ রান করে। ফলে ৫৭ রানে বিশাল জয় পায় রংপুর। ফাইনাল ম্যাচে দানবীয় ব্যাটিং দেখান ক্রিস গেইল। ফাইনালের মত ম্যাচেও যখন গেইলের ব্যাটRead More
লাখো শহিদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা –মুক্তিযোদ্ধা এডঃ হামিদুর রহমান (১)
মহান মুক্তিযুদ্ধের বিজয় মেলার তৃতীয় দিন মঙ্গলবার সন্ধ্যায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধের সংগঠক ও প্রশিক্ষণ ক্যাম্প ইনচার্জ এডঃ হামিদুর রহমান (১)। সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ এস এম শফিকুল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম ভূইয়া, ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ব্রাহ্মণবাড়িয়ার সাধারণ সম্পাদক এডঃ মিন্টু ভৌমিক, বিশিষ্ট মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ খান লাভলু, জেলা পরিষদ সদস্য জহিরুল ইসলাম ভূইয়া, দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণের সম্পাদক আব্দুল মান্নান সরকার, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলনি পরিষদের সম্পাদক ডাঃ অরুণাভ পোদ্দার,Read More



















