November, 2017
জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে তৃণমূল থেকে যুব মহিলা লীগকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে –মোকতাদির চৌধুরী এমপি
বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট লেখক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, বর্তমান সরকার নারী জাগরণে অগ্রণী ভূমিকা পালন করছে। জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে তৃণমূল থেকে যুব মহিলা লীগকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। তিনি বিকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে জেলা যুব মহিলা লীগের বিশেষ কর্মীসভায় প্রধান অতিথি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। জেলা যুব মহিলা লীগের সভাপতি রাবেয়া খাতুন রাখি’র সভাপতিত্বে মোকতাদির চৌধুরী আরো বলেন,Read More
ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজনে তারেক রহমানের ৫৩ তম জন্মদিন পালিত।
অদ্য ২০ নভেম্বর বাদ আছর বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিঃ খালেদ হোসেন মাহবুব শ্যামলের পুনিয়াউটস্থ বাসভবনে বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির প্রাণ পুরুষ বিএনপির সিনিয়র ভাইস-চেয়ারম্যান, নির্যাতিত নন্দিত জননেতা দেশনায়ক তারেক রহমানের ৫৩ তম জন্মদিন জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজনে পালিত হয়। স্বেচ্ছাসেবক দলের নেতা এইচ.এম. আবুল বাশারের সভাপতিত্বে এবং মইনুল ইসলাম ও দেলোয়ার হোসেন দিলীপের যৌথ পরিচালনায় আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব হাফিজুর রহমান মোল্লা কচি, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হকRead More
নাসিরনগরে নবান্নের উৎসব আমেজ, আমন ধানের বাম্পার ফলন।
এম.ডি.মুরাদ মৃধা, নাসিরনগর প্রতিনিধিঃ নতুন ধানের গন্ধে মৌ মৌ করছে গ্রামাঞ্চলের কৃষক কৃষাণীদের বাড়ীর আঙ্গিনা। নতুন ধান ওঠার পরে শুরু হবে নবান্ন উৎসব। বাহারী রকমের পীঠার পসরা সাজিয়ে শীতের সকালে পরিবারের সদস্যদের নিয়ে উৎসবে মেতে উঠবে সবাই। উৎসবের আমেজ থেকে বাদ যাবেনা মেয়ে-জামাইও। মেয়েকে আনতে বাবা যাবেন বিয়াইরে বাড়ি,সাথে আনা হবে জামাইকে। ঘরে ঘরে শুরু হয়েছে নবান্ন উৎসবের আমেজ। নাসিরনগরে চলছে বোনা ও রোপা আমন ধান কাটার ধুম। উপজেলার বিস্তীর্ণ এলাকার মাঠ ঘুরে দেখা গেছে বিভিন্ন বয়সীর কৃষক-কৃষাণীরা কাস্তে নিয়ে মাঠে ধান কাটতে ব্যস্ত সময় পাড় করছে। মাঠের পর মাঠRead More
আগামী ২২ নভেম্বর সাবেক সাংসদ এডঃ লুৎফুল হাই সাচ্চুর সপ্তম মৃত্যু বার্ষিকী
স্মরণসভা ও দোয়া মাহফিল করবে স্মৃতি পরিষদ মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, ৩নং সেক্টরের গেরিলা উপদেষ্ঠা, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বিশ্বস্তরাজনৈতিক সহচর, ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের প্রয়াত সংসদ সদস্য, জেলা আওয়ামীলীগের সাবেক সফল সভাপতি এডঃ লুৎফুল হাই সাচ্চুর সপ্তম মৃত্যু বার্ষিকী । ২০১০ সালের ২২ নভেম্বর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন ব্রাহ্মণবাড়িয়া গণমানুষের প্রিয় এই নেতা। এ উপলক্ষে আগামী ২২ নভেম্বর ২০১৭ইং রোজ বুধবার বিকেল ৪টায় এডঃ লুৎফুল হাই সাচ্চুর মৌলভীপাড়াস্ত বাসভবনে এক স্মরণসভা ও দোয়া মাহ্ফিলের আয়োজন করেছে এডঃ লুৎফুল হাই সাচ্চু স্মৃতি পরিষদ ব্রাহ্মণবাড়িয়া। স্মৃতি পরিষদের আহবায়ক, মুক্তিযুদ্ধকালিনRead More
ব্রাহ্মণবাড়িয়ার মেড্ডায় নিখোঁজের একদিন পর দুই শিশুর মরদেহ উদ্ধার(ভিডিও)
ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের একদিন পর দুই শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার দুপুরে শহরের পশ্চিম মেড্ডা এলাকার একটি নর্দমা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। এলাকাবাসী জানান, পশ্চিম মেড্ডার মাহাবুর রহমানের ছেলে শুভ (৪) ও চন্দন অধিকারীর ছেলে নয়ন অধিকারী (৫) গতকাল সকালে বাড়ি থেকে খেলতে বের হয়। এরপর তারা না ফিরে এলে পরিবারের লোকজন থানায় সাধারণ ডায়েরি করে। আজ দুুপুরে বাড়ির পাশের নর্দমায় তাদের লাশ ভেসে উঠলে স্বজনরা লাশ উদ্ধার করে। এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নবীর হোসেন জানান, পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায়Read More
বাংলাদেশ সীমান্তে গম চাষ নিষিদ্ধ করেছে ভারত
বিবিসি বাংলা:: ভারতের কৃষি দপ্তর জানিয়েছে যে আগামী দুই বছর বাংলাদেশ সীমান্ত লাগোয়া পাঁচ কিলোমিটার এলাকায় গম চাষ করা যাবে না। কারণ হিসেবে বলা হচ্ছে, বাংলাদেশে গমের ফসলে হুইট ব্লাস্ট নামের একটি ছত্রাক রোগ ছড়িয়ে পড়ার পরে কৃষি বিজ্ঞানীরা আশঙ্কা করছেন পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে ওই রোগ ভারতেও ছড়িয়ে পড়তে পারে। সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে পশ্চিমবঙ্গের সীমান্ত অঞ্চলের যেসব এলাকায় এবছর গম চাষ করেছিলেন, তা ইতিমধ্যেই জ্বালিয়ে নষ্ট করে দেওয়া হয়েছে। তার জন্য মোট চার কোটি টাকা ক্ষতিপূরণও দেওয়া হয়েছে কৃষকদের। পশ্চিমবঙ্গের দুটি জেলা – নদীয়া এবং মুর্শিদাবাদের ওপরে কৃষি দপ্তরের বিশেষRead More
ব্রাহ্মণবাড়িয়ায় ২ মাদক ব্যবসায়ীর আত্মসমর্পণ
ব্রাহ্মণবাড়িয়ায় বজলু মিয়া (৪৭) ও রফু মিয়া (৪৫) নামে দুই মাদক ব্যবসায়ী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন। রোববার দুপুরে জেলার পুলিশ সুপার মো. মিজানুর রহমানের কাছে তার কার্যালয়ে গিয়ে আত্মসমর্পণ করেন তারা। আত্মসমর্পণকারীরা জেলার বিজয়নগর উপজেলার বাসিন্দা। বজলু মিয়ার বিরুদ্ধে চারটি ও রফু মিয়ার বিরুদ্ধে বিজয়নগর থানায় পাঁচটি মামলা রয়েছে। পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাদক ব্যবসায়ীদের স্বাভাবিক জীবনে ফিরে আসার সুযোগ দেয়া হচ্ছে। যারা স্বাভাবিক জীবনে ফিরে আসবে তাদের স্বাগত জানাবে পুলিশ। এ সময় পুলিশ সুপারের সঙ্গে বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলীRead More
কসবা গোপীনাথপুর বাজারে আল-আরাফাহ্ এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন
কসবা প্রতিনিধি : কসবা উপজেলার গোপীনাথপুর আল-আরাফাহ্ এজেন্ট ব্যাংকিং আউটলেট ১০৯ শাখা রোববার সকালে উদ্বোধন করা হয়। উক্ত এজেন্ট ব্যাংকের মো: আব্দুল কাইয়ুম ভুঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের লি: প্রধান শাখা ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব আবেদ আহাম্মদ খান। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের এফএভিপি মো: সাখাওয়াত হোসেন,আখাউড়া ব্যাংক ব্যবস্থাপক মোজাহারুল ইসলাম চৌধুরী,গোপীনাথপুর আলহাজ্ব শাহ আলম ডিগ্রী কলেজের অধ্যক্ষ আকরাম খান, গোপীনাথপুর ইউপি চেয়ারম্যান এস এম এ মান্নান জাহাঙ্গীর,মনিয়ন্দ ইউপি চেয়ারম্যান কামাল ভুইয়া,কসবা উপজেলা প্রেসকা¬বের সভাপতি খ.ম.হারুনুর রশীদ ঢালী, গোপীনাথপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক নবীর হোসেন,বাজারের বিশিষ্ট ব্যবসায়ী মিথুন প্রমুখ।Read More
নবীনগরে প্রাথমিক সমাপনী পরিক্ষা উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে
নবীনগর প্রতিনিধি: সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় প্রাথমিক ও মাদ্রাসা শিক্ষাবোর্ডে অধিনে প্রাথমিক সমাপনি পরিক্ষা শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মোট ৩০টি কেন্দ্রে ৩১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ হাজার ৯শত ৩৯ জন পরিক্ষার্থী এবং ১৮টি মাদ্রাসায় ৫৯৮ জন এবতেদায়ী পরিক্ষার্থী পরিক্ষায় অংশনেয়। এর মধ্যে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র সংখ্যা ৫ হাজার ৭ শত ৯৪ জন, ছাত্রী সংখ্যা ৭ হাজার ১ শত ৪৭ জন। মাদ্রাসায় ছাত্র সংখ্যা ৩ শত ১৩ জন, ছাত্রী সংখ্যা ২ শত ৪৫ জন। উপজেলা শিক্ষা অফিসার মো: শরিফ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান,উপজেলারRead More
টাকার জন্য বিয়ে করতে পারছেন না? বিয়ে করতে ঋণ দিচ্ছে বিভিন্ন ব্যাংক
সাধারণত অনেক ধরণের প্রয়োজনেই মানুষ ব্যাংক থেকে ঋণ নিয়ে থাকেন। বাড়ি তৈরি, গাড়ি ক্রয়, ব্যবসার জন্যসহ অনেক কারণেই অনেক ধরণের ঋণ নিয়ে থাকেন। তবে এসব ছাড়াও এখন বিয়ে করার জন্য ঋণ দিচ্ছে অনেক ব্যাংক। আইএফআইসি ব্যাংক: এই ব্যাংকও গ্রাহকভেদে সর্বোচ্চ তিন লাখ টাকা পর্যন্ত ‘বিয়ের ঋণ’ দিয়ে থাকে। এ ঋণের মেয়াদ সর্বনিম্ন এক থেকে সর্বোচ্চ তিন বছর। বার্ষিক সুদের হার সাড়ে ১৬ শতাংশ। এ ক্ষেত্রে যদি কোনো গ্রাহক তিন বছর মেয়াদের জন্য এক লাখ টাকা ঋণ নেন, তাহলে ওই গ্রাহককে প্রতি মাসে ঋণের কিস্তি বাবদ পরিশোধ করতে হবে তিন হাজারRead More



















