October, 2017
নবীনগরে গাঁজাসহ গ্রেফতার এক
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বৃহস্পতিবার দুপুরের দিকে উপজেলার শ্যামগ্রামে চিহ্নিত মাদক ব্যবসায়ী প্রদীপ চন্দ্র দাস (৩৮)কে ১ কেজি গাঁজা সহ আটক করে পুলিশ। নবীনগর থানাধীন সলিমগঞ্জ পুলিশ ক্যাম্প ইনচার্য এস আই গোলাম সারোয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,উক্ত আসামীর বিরুদ্ধে নবীনগর থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা রুজু করে গতকাল বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।
নবীনগরে ব্যারিস্টার জাকির আহাম্মেদ কলেজে শিক্ষাবৃত্তি ও নবীন বরণ
মিঠু সূত্রধর পলাশ : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউরফতেহপুর ব্যারিস্টার জাকির আহাম্মদ কলেজে শনিবার দিনব্যাপী শিক্ষাবৃত্তি ও নবীন বরণ অনুষ্ঠিত হয়। বৃষ্টি ভেজা সকালে অনুষ্ঠানের উদ্ভোধন করেন মহান ভাষা সৈনিক আব্দুল করিম পাঠান। নুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি ব্যারিস্টার জাকির আহাম্মদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলরের চেয়ারম্যান বিচারপতি মোঃ মমতাজ উদ্দীন আহমেদ। নুষ্ঠানে স্বাাগত বক্তব্য রাখেন অত্র কলেজের অধ্যক্ষ সৈয়দ আব্দুল কাইয়ুম। প্রধান আলোচক হিসেব আলোচনা করেন কর্নেল (অব.) বিশিষ্ট কবি, শিক্ষাবিদ ও ভাষা গবেষক আশরাফ আল দ্বীন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীনগর উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার সফিকুলRead More
শেখ হাসিনার সরকার আজ নারীদের মূল্যায়ন করতে শেখাচ্ছে—- মোকতাদির চৌধুরী এমপি
বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট লেখক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, নারী নেতৃত্বের পদচারণায় বাংলাদেশে রাজনীতির মূর্ত প্রতীক হিসেবে নারীরা কাজ করছে। আওয়ামী লীগ সরকারের আমলে অবহেলিত সমাজের অনেক নারীই সঠিক নেতৃত্বের অগ্রণী ভূমিকা পালন করছে। নারী নেতৃত্বের কারণে আজ এই এদেশের অবহেলিত নারীরা গর্বের সাথে বসবাস করছে। তিনি রবিবার বিকালে দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণে জেলা যুব মহিলা লীগের উদ্যোগে কর্মীসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। জেলা যুব মহিলা লীগেরRead More
আখাউড়ায় খাদেমের লাথিতে পরিচ্ছন্নকর্মী নিহত(ভিডিও)
জুটন বণিক :: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া খড়মপুর মাজারে খাদেমের হাতে রাবিয়া খাতুন (৭০) নামে এক পরিচ্ছন্নকর্মী নিহত হয়েছেন। রোববার দুপুরে আখাউড়া খরমপুর মাজারের প্রধান ফটকের সামনে এই ঘটনাটি ঘটে। নিহত রাবিয়া খাতুন ভবঘুরে ছিল বলে তার পরিচয়পত্রে জানা যায়। রাবিয়া মাজারেই পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। এই ঘটনায় রিংকু খাদেমকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছেন। রিংকু উপজেলার খড়মপুর পশ্চিম পাড়া এলাকার নূরুল ইসলাম খাদেমের ছেলে। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাবিয়া প্রায় ৩০ থেকে ৪০ বছর যাবত এই মাজারে কাজ করতেন এবং মাজারেইRead More
আশুগঞ্জে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২০, বাড়িঘর ভাংচুর লুটপাট, অগ্নিসংযোগ(ভিডিও)
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পূর্ব বিরোধের জের ধরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে দু,পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। রবিবার দুপুরে উপজেলার দূর্গাপুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দাঙ্গাবাজরা অন্তত ১৫/২০ টি বাড়ি ও দোকানে পাটে হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। ৫ টি বাড়িসহ খড়ের গাদায় আগুন ধরিয়ে দেয়। সংঘর্ষে আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকসহ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানায়, শুক্রবার বিকালে পূর্ব বিরোধের জের ধরে দূর্গাপুর এলাকার জারুর বাড়ির সামসুল হকের ছেলে মহিউদ্দিনের সাথে মোল্লা বাড়ির রফিকুল ইসলামের ছেলে বোরহানের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। এরRead More
দৈনিক আজকের হালচাল পত্রিকার প্রকাশক সম্পাদক অসুস্থ আবেদুল হক আবেদকে দেখতে পুলিশ সুপার
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম বার গতকাল শুক্রবার দুপুরে দীর্ঘদিন যাবৎ অসুস্থ অবস্থায় শয্যাশায়ী দৈনিক আজকের হালচাল পত্রিকার প্রকাশক সম্পাদক, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সদস্য আবেদুল হক আবেদকে দেখতে তার মৌলভীপাড়াস্থ বাস ভবনে যান। এসময় তিনি আবেদুল হক আবেদ এর শারিরীক অবস্থার খোঁজ খবর নেন এবং তিনি তার পরিবারের সদস্যদের প্রতি সহমর্মিতা জানান। তিনি দৃঢ় মনোবল, ধৈর্য্য নিয়ে যথাযথ চিকিৎসার পরামর্শ দেন এবং দ্রুত রোগ মুক্তি কামনা করেন। পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম বার এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ ইকবাল হোসাইনের সঙ্গে এসময়ে ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতিRead More
কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার রামরাইল থেকে পুনিয়াউট পর্যন্ত ভারী যানচলাচল সাময়িক বন্ধ
কুমিল্লা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার রামরাইল থেকে পুনিয়াউট পর্যন্ত রাস্তার সংস্কার কাজের জন্য ভারী যানবাহন চলাচলের উপর সাময়িক নিষেধাজ্ঞা জারি করা হয়েছে সড়ক বিভাগ।গত বৃহস্হপতিবার থেকে এ মহাসড়কে এনির্দেশনা কার্যকর রয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সড়ক বিভাগ সূএে জানা যায়, মহাসড়কে সংস্কার কাজ ও গত দুই যাবৎত অতিবৃষ্টির কারণে নতুন সংস্কারের বর্ধিত অংশে নতুন বালু মর্ধ্যে প্রায় অতিরিক্ত বোঝাই গাড়ি ডেবে যাওয়া কারণে সড়কে যানজটসহ সংস্কার কাজের বিরাট ব্যাঘাত ঘটছে তাই পরবর্তীত নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সড়কে ১৫টনের অধিক সকল প্রকার যানচলাচল সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক মো:মজিবুর রহমানRead More
পল্লীবন্ধু এরশাদ সুস্থ হয়ে আবারো বাংলাদেশ ও জাতীয় পার্টির হাল ধরবেন —-এডঃ জিয়াউল হক মৃধা এমপি
শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনস্থ জেলা জাতীয় পার্টির কার্যালয়ে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের রোগমুক্তির কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জেলা জাতীয় পার্টির আহবায়ক ও কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এডঃ জিয়াউল হক মৃধা এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের যুব বিষয়ক উপদেষ্টা এডঃ রেজাউল ইসলাম ভূইয়া, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও জাতীয় পার্টির চেয়ারম্যান আলহাজ্ব হুসেইন মুহম্মদ এরশাদের শিল্প বিষয়ক উপদেষ্টা কাজী মামুনুর রশিদ, জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ওয়াহেদুল ওহাব। জেলা জাতীয়Read More
কসবায় পৌর কাউন্সিলরের নেতৃত্বে হাসপাতাল ভাংচুর:দুই মামলায় ৪৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ
খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা সদর ইমামপাড়ায় শুক্রবার বিকালে দুই পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়। গুরুতর হাবিবুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। আহতরা হলেন সাইফুল ইসলাম (১৮),জাহিদুল ইসলাম (১৮), হ্নদয় (২০), আফরিজুল ইসলা (১৯), তোহিদুল ইসলাম (৫০), আনিসুল ইসলাম (৩৬) প্রমুখ । কসবা হাসপাতালসহ দুই মামলায় ৪৫জনকে আসামী দিয়ে কসবা থানায় অভিযোগ দায়ের করার সংবাদ পাওয়া গেছে। প্রত্যক্ষদশীরা জানান,শুক্রবার বিকাল ৪টায় তেতৈইয়া বনাম আকছিনা গ্রামের দুটি পক্ষ বিয়ের দাওয়াত খেয়ে ইমপাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। খবর পেয়ে কসবাRead More
কসবার বেলতলী থেকে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার
কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুরইউপির বেলতলী গ্রামে এক সন্তানের জননী জমিলা বেগম(২৬) এর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গত ২০ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় স্বামীর বাড়ি বেলতুলী গ্রামে বাসা থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত পরিবারের দাবী যৌতুকের জন্য স্বামী জসীম মিয়াসহ তার পরিবারের সদস্যরা নির্যাতন চালিয়ে হত্যা করে । এবং হত্যা করে পরিকল্পিত ভাবে লাশটি ঝুলিয়ে দিয়ে আত্মহত্যা করেছে বলে প্রচার করে। এই দিকে নিহত জমিলার বেগমের বাপের বাড়ি একই উপজেলার বিনাউটি ইউপির নেমতাবাদ গ্রামে । নিহতর পরিবারের লোকজন ছুটে এসে পুলিশকে সংবাদ দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ঝুলন্তRead More



















