Main Menu

October, 2017

 

নবীনগরে মেঘনা নদীর ভাঙ্গনে ক্ষতিগ্রস্থ পরিবারের পূর্ণবাসনে ঢেউটিন ও চেক বিতরণ

মিঠু সূত্রধর পলাশ : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের উদ্যোগে ব্রাহ্মনবাড়িয়া নবীনগর উপজেলা পশ্চিম ইউনিয়নের চরলাপাং ও চিত্রি গ্রামের মেগনা নদী ভাঙ্গনের ক্ষতিগ্রস্থ ৩০টি পরিবারের মধ্যে পূর্ণবাসনের উদ্দেশ্যে সরকারী ঢেউটিন ও গৃহ নির্মানের ব্যয়ে ৬ হাজার টাকার নগদ চেক মঙ্গলবার বিকেলে লাপাং উচ্চ বিদ্যালয় মাঠে বিতরণ করা হয় । এসময় পশ্চিম ইউপি চেয়ারম্যান মোঃফিরুজ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার সালেহীন তানভীর গাজী, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম শিকদার, সহকারী কমিশনার (ভূমি) জেপি দেওয়ান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান,মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ওRead More


নবীনগরে শিক্ষা বৃত্তি প্রদান

মিঠু সূত্রধর পলাশ :: ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে মোঃ ফিরুজ মিয়া শিক্ষা বৃত্তি ২০১৬ পুরস্কার বিতরণী অনুষ্ঠান মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত হয়েছে। উপজেলার পশ্চিম ইউনিয়নের লাপাং উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পশ্চিম ইউপি চেয়ারম্যান মোঃ ফিরুজ মিয়া। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সালেহীন তানভীর গাজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল ইসলাম, নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম শিকদার, সহকারী কমিশনার (ভূমি) জেপি দেওয়ান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান,মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও লাপাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোর্শেদুল ইসলাম লিটন, জেলা পরিষদRead More


নবীনগরে অটো রিক্সা উল্টে ৫ জন আহত

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গতকাল বুধবার সকালে নবীনগর-কোম্পানিগঞ্জ সড়কের বাঙ্গরা বাজারে একটি অটো রিক্সা উল্টে গেলে পাঁচ যাত্রী আহত হয়।এর মধ্যে বাঙ্গরা গ্রামের গিয়াস উদ্দিনের শিশু পুত্র মো: সাইফুল (৫) কে গুরুতর আহত অবস্থায় নবীনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।


নবীনগরে বিশিষ্ট ঠিকাদার সন্ত্রাসী হামলায় গুরুতর আহত

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার মধ্যপাড়ায় মঙ্গলবার রাতে নবীনগরের বিশিষ্ট ঠিকাদার ও বিএনপি নেতা মো: শাহ আলমকে  ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনাকে কেন্দ্র করে নবীনগর সদরে উত্তেজনা বিরাজ করছে। পারিবারিক সূত্রে জানা যায়,রাতে রিক্সা যোগে নিজ বাড়ি ফেরার পথে আগে থেকে উৎ পেতে থাকা সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তার উপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে নবীনগর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যপারে নবীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


কসবায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার আকছিনা পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় স্যানিটেশন মাস উদ্যাপন গতকাল বুধবার দুপুরে র‌্যালী,আলোচনা সভা ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে এক প্রদর্শনের আয়োজন করা হয়। কসবা উপজেলা প্রশাসনের উদ্যোগে ব্র্যাক ওয়াশের সহযোগিতা বিশ্ব হাত ধোয়া দিবসে ও র‌্যালীতে অংশ গ্রহণ করেন উপজেলা চেয়ারম্যান এড.আনিসুল হক ভুইয়া, উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম, ব্র্যাক ওয়াশ জেলা ব্যবস্থাপক নাছিনা বেগম, উপজেলা শিক্ষা অফিসার রৌশন আরা, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিন সুলতানা,ব্র্যাক ওয়াশ সহকারী প্রকৌশলী মো: আ:মতিন,উপজেলা ব্যবস্থাপক মো: খোরশেদ আলম প্রমুখ।


ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল ও ছাত্রদলের মিছিলে বাধা, পুলিশের গুলিতে আহত ১, আটক ২

কেন্দ্রীয় কর্মসূচী অংশ হিসেবে গতকাল মঙ্গলবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় যুবদল ও ছাত্রদল এর বিক্ষোভ মিছিলে পুলিশ বাধায় পণ্ড হয়ে যায়। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে শহরের পাওয়ার হাউজ রোড থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়কে প্রবেশ করার চেষ্টা করে। এসময় পুলিশ তাদের বাধা প্রদান করে ও কয়েক রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে। গুলিতে জেলা যুবদলের আহবায়ক মনির হোসেনের শরীরের বিভিন্ন অংশে আঘাত করে। এসময় আরো ৩জন আহত হয়। পুলিশ এসময় রাব্বি ও সুমন নামে দুইজন যুবদল কর্মীকে আটক করে থানায় নিয়ে যায়। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নবীর হোসেনRead More


জেলা যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিলে পুলিশের গুলি

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির তীব্র নিন্দা ও প্রতিবাদ

বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান জননেতা তারেক রহমানের নামে মিথ্যা ও বানোয়াট মামলায় গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে কেন্দ্রীয় যুবদল ও ছাত্রদলের আহবানে ডাকা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল সোমবার বিকাল ৪ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদল ও ছাত্রদলের উদ্দ্যোগে যৌথ মিছিলটি শহরের পাওয়ার হাউজ রোড হতে এগুতে থাকলে বিনা কারনে পুলিশ বাধা দেয় এবং অতর্কিত গুলি বর্ষণ করতে থাকে। এতে জেলা যুবদলের আহবায়ক মনির হোসনে গুরুতর আহত হয়। এছাড়াও জেলা ছাত্রদলের সভাপতি শামিম মোল্লা, সাধারণ সম্পাদক ইয়াছিন মাহমুদ, সদর উপজেলা যুবদলের আহবায়ক এডঃ আঃ রাহিম গোলাপ আহত হয়। সেখান থেকে যুবদল নেতাRead More


আশুগঞ্জে পুলিশের নিকট দেশীয় অস্ত্র সমর্পণ

ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার দূর্গাপুর গ্রামে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন বিরোধের জের ধরে গত কয়েকদিন আগে তুমুল জগড়া শুরু হয়। গ্রাম্য বিভিন্ন দাড়ালো অস্ত্র-শস্ত্র নিয়ে জগড়ায় লিপ্ত হয় হাজার হাজার মানুষ। এতে অনেক লোক আহত হয়। গ্রামে বিরাজ করেছিল তমতমে পরিবেশ। মানুষের জীবন হয়ে উঠেছিল দুর্বিষহ। সেই দুর্বিষহ জীবন থেকে অবশেষে মুক্তি মিলল প্রশাসনের সহায়তায়। অবশেষে আজ ব্রাহ্মণবাড়িয়া জেলার কিছুদিন আগে শ্রেষ্ঠ সার্কেল নির্বাচিত হওয়া জনাব মনিরুজ্জামান ফকির, সিনিয়র সহকারী পুলিশ সুপার, সরাইল সার্কেলের নেতৃত্বে গ্রামের বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গসহ এক গ্রাম্য সালিশী সভা অনুষ্ঠিত হয়। এতে আরও ছিলেনRead More


ব্রাহ্মণাবড়িয়ার জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান: নবীনগরে ইয়াবাসহ গাঁজা উদ্ধার, বাবা-ছেলে আটক

ব্রাহ্মণাবড়িয়ার নবীনগরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে বিশেষ অভিযানে চালিয়ে সাড়ে ১২শ পিস ইয়াবা ও দুই কেজি গাঁজা উদ্ধার করেছে। এসময় মাদক ব্যবসায়ী বাবা-ছেলেকে আটক করেছে। আজ সোমবার দুপুরে উপজেলার বীরগাঁও কেদারখোলা গ্রামের নিজ বড়ি থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন,কেদারখোলা গ্রামের আবুল কাশেম (৫৯) ও তার ছেলে জিয়াউর রহমান (২০)। জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ পরিদর্শক দেওয়ান মোহম্মদ জিল্লুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কেদারখোলা গ্রামের আবুল কাশেমের বাড়িতে অভিযান চালানো হলে তার পরিহিত পাঞ্জাবির পকেটে থেকে ২৫০ পিস ও অভিনব কায়দায় বসত ঘরের টেবিলের ড্রয়ার থেকে আরও এক হাজারRead More


রঙ্গন উপদেষ্টা পুলিশ কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহীম খাঁনের ৪১তম জন্মদিন পালিত

রবিবার সন্ধ্যায় রঙ্গন কার্যালয়ে রঙ্গনের উপদেষ্টা ও ডিএমপি উপ পুলিশ কমিশনার (লালবাগ), ব্রাহ্মনবাড়িয়ার কৃতি সন্তান মোহাম্মদ ইব্রাহীম খাঁনের ৪১তম জন্মদিন জাঁকজমকভাবে উদযাপন হয়েছে। সংগঠনের সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের নির্বাহী সদস্য এফ আই ফারুক বেপারীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মনবাড়িয়া সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাড. তাসলিমা সুলতানা খানম নিশাত। সংগঠনের ক্রীড়া সম্পাদক আলাউদ্দিন সাবেরীর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নির্বাহী সদস্য ও জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারন সম্পাদক মিজানুর রহমান তানিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুবলীগRead More


This site is protected by wp-copyrightpro.com