Main Menu

October, 2017

 

সু-শিক্ষিত জাতি গঠনে চিনাইর বঙ্গবন্ধু কলেজ কাজ করে যাচ্ছে: প্রফেসর ফাহিমা খাতুন

বাংলাদেশ মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের সাবেক মহা-পরিচালক(গ্রেড-১) ব্রাহ্মণবাড়িয়া তিতাস পাড়ের গর্বিত কৃতি সন্তান, সু-শিক্ষিত জাতি গঠনের স্বপ্নদ্রষ্ট্রা ও ব্রাহ্মণবাড়িয়ার গ্রামীন উন্নয়নের রুপকার বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির সহধর্মিনী প্রফেসর ফাহিমা খাতুন বলেছেন, চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজ সু-শিক্ষিত জাতি গঠনে ব্রাহ্মণবাড়িয়ায় ব্যপক খ্যাতি অর্জন করেছে। এইধারাকে অব্যাহত রেখে এইজনপথের শিক্ষার্থীদের উচ্চ-শিক্ষায় সু-শিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে কলেজের শিক্ষকবৃন্দদের নিরলসভাবে পেশাগত দায়িত্ব পালন করতে হবে। তিনি গতকাল চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজের চারতলা একাডেমির নব-নির্মিত ভবনের  ৩য় ও ৪র্থ তলার শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধানRead More


কসবায় ডাকাতিকালে ৫ ডাকাত আটক

খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা উপজেলা  প্রতিনিধি :  ব্রা‏হ্মণবাড়িয়ার কসবা পৌরসভার নোয়াপাড়া গ্রামে এক বাড়িতে ডাকাতি কালে গ্রামবাসী ৫ ডাকাতকে আটক করে  পুলিশে সোর্পদ করার সংবাদ পাওয়া গেছে। বৃহম্পতিবার দিবাগত রাত্রি একটা ১০ মিনিটে কসবা পৌরসভাধীন নোয়াপাড়া গ্রামের রবিউল্লার বাড়িতে একদল ডাকাত দেশীয় অস্ত্র সস্ত্র নিয়ে প্রবেশ করিয়া  বাড়ির লোকজনের হাত পা বেধে ফেলে। বাড়ির লেঅকজনকে হাত,পা বেঁধে ফেলে ষ্টীলের আলমারী,সুইকেস ভেঙ্গে ডাকাতরা স্বর্ণ-লংকার নগদ টাকা লুট করে নিয়ে যায়। বাড়ির মালিক জানান প্রায় ১০ বড়ি স্বর্ণ,নগদ ৮/৯ লাখ টাকা,বিদেশী ৫টা মোবাইলসহ ১৪/১৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ সময়Read More


বিজয়নগরে স্কিলস কম্পিটিশন ২০১৭ অনুষ্ঠিত

বিজয়নগর ,সংবাদদাতা: বৃহস্পতিবার দুপুরে বিজয়নগরে দেশব্যাপী কারিগরি শিক্ষার্থীদের মেধা ও উদ্ভাবনী শক্তির বিকাশে সহায়ক স্কিলস কম্পিটিশন ২০১৭ আজ বৃহস্পতিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়েছে। উক্ত কম্পিটিশনে বিভিন্ন টেকনোলজির ২৫ টি স্টল অংশগ্রহণ করে। এসময় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিকের অধ্যক্ষ প্রকৌঃ মোঃ নুরুল হক, সহকারী কমিশনার (ভূমি) ইয়াসমিন নাহার রুমা, স্কিলস কম্পিটিশনের সদস্য সচিব প্রকৌঃ মোঃ আবুল কালাম আজাদ, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ জিয়াদুল হক বাবু, কোয়ান্টাম করপোরেশনের পরিচালক মোহাম্মদ ইসমাঈল প্রমুখ। কম্পিটিশনে ১ম স্থান অর্জনকরেছে সোলার সিস্টেম শীপ, ২য় ডিজিটাল ওয়াটার কুলিং ইন ওয়ান টাইম ওRead More


আখাউড়ায় সাজাপ্রাপ্ত আসামী এবং মাদকসহ দূইজন আটক।

আখাউড়ায় ২০০ বোতল ফেন্সিডিলসহ বাবুল মিয়া ওরফে কালা বাবুল এবং ৩ বছরের সাজাপ্রাপ্ত ফেরারী আসামী আটক করেছে থানা পুলিশ ! আখাউড়া থানার পৃথক অভিযানে ২০০ বোতল ফেন্সিডিলসহ বাবুল মিয়া (৩৫) ওরফে কালা বাবুল এবং মাদকের মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত  মোঃ রুহুল আমিন (৩৮) কে আটক করেছে থানা পুলিশ, পুলিশ জানিয়েছে গোপন সংবাদের ভিত্তিতে গেলরাত অভিযান চালিয়ে তাদের দূজন কে গ্রেফতার করা হয়েছে। আটককৃতরা হলেন, কালা বাবুল অত্র উপজেলার মনিয়ন্দ ইউপির ধর্মনগর গ্রামের তালেব আলীর পুত্র এবং একই এলাকার বাসিন্দা আঃ জলিল মিয়ার ছেলে  রুহুল আমিন। এর মধ্য রুহল আমিনের বিরুদ্ধেRead More


লেবাননে হৃদরোগে আক্রান্ত হয়ে ব্রাহ্মণবাড়ীয়া প্রবাসীর ইন্তেকাল

লেবাননে হৃদরোগে আক্রান্ত হয়ে মোঃ আবু মুসা নামে এক রেমিটেন্স কারিগরের মৃত্যু হয়েছে।মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪৮ বছর।লেবাননেরে আলাই এ আইনডারা এলাকায় মাস্ট লিকুইড এনার্জি নামে পেট্রোল পাম্পে কর্মরত অবস্থায় ২৫ অক্টোবর সকালে তার মৃত্যু ঘটে।বর্তমানে তার মরদেহ স্থানীয় একটি হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। মোঃ আবু মুসা ব্রাহ্মণবাড়ীয়া জেলার অন্তর্গত কসবা উপজেলার চকবস্তা গ্রামের হাজী আবু সালেক সিদ্দিক মাষ্টার এর বড় ছেলে।দেশে স্ত্রী সহ ২ ছেলে ও ১ কন্যা সন্তানের জনক তিনি। মোঃ আবু মুসা লেবাননে একজন বৈধ প্রবীণ প্রবাসী ছিলেন।গত ৯ অক্টোবর দেশে ছুটি কাটিয়ে তিনি লেবাননে আসেন।লেবাননে তারRead More


আগামী শনিবার সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন

আগামী ২৮ অক্টোবর শনিবার বিকাল ৩টায় শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত ভাষা চত্বরে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শাখার ত্রি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট লেখক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি অ্যাডভোকেট মোল্লা মোঃ আবু কাওছার, সাধারণ সম্পাদক পংকজ নাথ এমপি, ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধাণRead More


ডা. এ.বি. রহমান সেনানিবাস কুর্মিটোলা হাসপাতালের কনসালটেন্ট হিসাবে পদোন্নতি

বি.সি.এস. (স্বাস্থ্য) ক্যাডারের সদস্য ডা: আসফাক বীন রহমান (এ.বি. রহমান) চর্ম ও যৌনরোগ বিষয়ে কনসালটেন্ট হিসাবে পদোন্নতি পেয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন ৫০০ শয্যা বিশিষ্ট ঢাকা সেনানিবাস কুর্মিটোলা জেনারেল হাসপাতালে যোগদান করেছেন। উল্লেখ্য, তিনি একই হাসপাতালে রেজিষ্ট্রার হিসেবে কর্মরত ছিলেন। তিনি চিকিৎসা বিজ্ঞানের চর্ম ও যৌনরোগ বিষয়ে সর্বোচ্চ ডিগ্রী ডক্টর অব মেডিসিন (এম.ডি) অর্জন করেছেন- যা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানী, অস্ট্রেলিয়াসহ বিশ্বের সকল দেশে সমাদৃত। সম্ভ্রান্ত পরিবারের সন্তান ডা: আসফাক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গণযোগাযোগ অধিদপ্তরের অবসরপ্রাপ্ত ডাইরেক্টর জেনারেল আব্দুর রহমান ও মরহুমা বদরুন নাহার বেগমের এক মাত্র ছেলে।Read More


নবীনগরে গলায় ফাঁস লাগিয়ে এক যুবকের আত্মহত্যা

 মিঠু সূত্রধর পলাশ, নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের পূর্বপাড়ার গতকাল বুধবার রাতে রূপক সুত্রধর(৩০) নামে এক যুবক নিজ ঘরের পিছনে আম গাছে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। ঐ যুবক শ্যামগ্রামের মৃত গৌরাঙ্গ সূত্রধরের ছেলে। সলিমগঞ্জ পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই গোলাম সারোয়ার ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে সুরতহাল করেন। পারিবারিক ও এলাকাবাসী সূত্রে জানা যায়,রূপক দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্যহীন রোগে ভুগছিলেন। গতকাল আনুমানিক রাতে ৭-৮টার দিকে বাড়ির সকলের অগচরে আম গাছে ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করে। পুলিশ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,ঘটনা স্থল থেকে লাশ উদ্ধার করা হয়েছে, গতকালRead More


নবীনগরে ঠিকাদারের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে

মিঠু সূত্রধর পলাশ নবীনগর প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের বিশিষ্ট ঠিকাদার ও বিএনপি নেতা মো: শাহ আলমের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে পৌর সদরে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় ঘটতে পারে বড় ধরণের সংঘাত। উপজেলার পৌরএলাকাতে সংঘাত এড়াতে পুলিশ মোতায়ন রয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, এলাকার শক্তি শালী বগডহর গ্রামের দু’পক্ষের মধ্যে যে কোন সময় সংঘর্ষ হতে পারে, এ কারনে সন্ধ্যার আগেই সাধারণ ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে বাড়ি ফিরে যায়। আমরা সাধারণ ব্যবসায়ীরা প্রসাশনিক ভাবে দ্রুত এ বিরোধের সমাধানের দাবী জানাই। নবীনগর থানার ওসি মো: আসলাম শিকদার জনান, এ ব্যপারে নবীনগর থানায়Read More


ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন থেকে ফেন্সিডিল উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে ষ্ট্রেশনে আজ বৃহস্হপতিবার ভোর ৪টার দিকে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা গ্রামী তৃণা নিশিথা ট্রেনের তল্লাশি চালিয়ে খাবার বগি থেকে অভিনব কায়দায় ব্যাগে লুকিয়ে রাখা ১২০বোতল ফেন্সিডিল উদ্বার করা হয়।সে সময় উদ্বারকৃত মাদকের সাথে কোন পাচারকারিকে আটক করা যায়নি। জেলা মাদক নিয়ন্ত্রণ পরিদর্শক দেওয়ান মোহম্মদ জিল্লুর রহমান ফেন্সিডিল উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন ও বলেন, এ ব্যাপারে আখাউড়া জিআরপি থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


This site is protected by wp-copyrightpro.com