Main Menu

October, 2017

 

জেএসসি এবং জেডিসি পরীক্ষার্থীদের ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসকের শুভেচ্ছা ও শুভ কামনা

আগামী ০১ নভেম্বর বুধবার হতে জেএসসি এবং জেডিসি পরীক্ষা২০১৭ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া জেলায় মোট জেএসসি পরীক্ষার্থী ৪১৬৭৯ জন এবং জেডিসি পরীক্ষার্থী ৫০০৮ জন। ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান সকল পরীক্ষার্থীদের শুভেচ্ছা ও শুভ কামনা জানিয়েছেন। আজ এক ফেসবুক বার্তায় জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন- “তোমরা সকলে পরীক্ষায় ভাল ফলাফল করো – এই প্রত্যাশা করি। একই সাথে ভোকেশনাল (নবম শ্রেণী) ১৫৪১ জন পরীক্ষার্থীর জন্যও শুভ কামনা রইল”।


নবীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে র‌্যালি ও আলোচনা সভা করেছে ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা যুবদল। সোমবার সকালে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বড় বাজার বিএনপি কার্যালয়ে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আশরাফ হোসেন রাজুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কৃষক দলের নির্বাহী কমিটির সদস্য তকদির হোসেন মো: জসিম, তিনি বলেন নবীনগরে বিএনপিকে সাজাতে হবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। আরো বক্তব্য রাখেন সূর্যসেন হলের সাবেক জিএস মো: সায়েদুল হক সায়েদ,কেন্দ্রীয় ছাত্র দলের যুগ্ম সহসাধারণ সম্পাদক রাজিব আহসানRead More


দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের ভরাডুবির কারণ কী?

বিবিসি বাংলা: দক্ষিণ আফ্রিকায় খেলতে গিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের ভরাডুবি হয়েছে। টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টি সবকটি ফর্মেই বাংলাদেশ শোচনীয়ভাবে হেরেছে। কিন্তু এর আগে গত দুই বছর বাংলাদেশ বেশ ভালোই খেলছিলো। নিজেদের মাটিতে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে হারিয়েছে কিংবা ড্র করেছে। বিদেশে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল সেমিফাইনাল পর্যন্ত উঠেছিলো। কিন্তু দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ দলের এই অবস্থা হলো কেন? বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক ও ক্রিকেট বিশ্লেষক খালেদ মাসুদ পাইলট বলছেন, এই শোচনীয় পরাজয় একেবারেই অপ্রত্যাশিত ছিল। কিন্তু ব্যাটিং, বোলিং এবং ফিল্ডিং সব কটি বিভাগে খারাপ পারফর্ম্যান্সের কারণেই বাংলাদেশ হেরেছে। সেক্ষেত্রে পুরোRead More


নাসিরনগরে হিন্দু বাড়িঘর ও মন্দিরে তান্ডবের এক বছর

তদন্তে ধীরগতি: হিন্দু সম্প্রদায়ের অসহায়ত্ব কেটেছে, বেড়েছে মনোবল

৩০ অক্টোবর। ফেসবুকে দেয়া একটি পোস্টকে কেন্দ্র করে গত বছর এই দিনে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে নারকীয় তাণ্ডব চালানো হয়। হামলাকরীরা ১০টি মন্দির ও শতাধিক ঘরবাড়ি ভাংচুরের পর লুটপাট ও অগ্নিসংযোগ করে। এ কারণে ভয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যায় অনেক পরিবার। এক বছর পর পাল্টেছে দৃশ্যপট। সেখানকার হিন্দুদের মতে, তাণ্ডবের পর সরকার এবং দেশের মানুষ যেভাবে তাদের পাশে দাঁড়িয়েছে, সেটা তাদের ঘুরে দাঁড়াতে সহায়তা করেছে। নিজেদের এখন আর অসহায় মনে হয় না। তবে হামলাকারীদের বিচার না হওয়ায় কিছুটা কষ্ট রয়েছে তাদের মনে। হামলার ঘটনায় নাসিরনগর থানায় ১২শ জনকে আসামিRead More


২৩ তম জলবায়ু সম্মেলন: জলবায়ু অর্থায়নে সমতা, স্বচ্ছতা, জবাবদিহিতা, সংগতি, জনঅংশগ্রহণ এবং শুদ্ধাচার নিশ্চিতে নৌকাবন্ধন

ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ (ইউএনএফসিসিসি) কর্তৃক আগামী ৬-১৭ নভেম্বর, ২০১৭ তারিখে জার্মানির বন শহরে দ্বীপরাষ্ট্র ফিজি’র সভাপতিত্বে ২৩তম জলবায়ু সম্মেলন (কপ২৩) অনুষ্ঠিত হবে। এ প্রেক্ষিতে আজ রবিবার টিআইবির সহায়ক সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক) ব্রাক্ষণবাড়িয়া এর উদ্যোগে ভাদুঘর বাজার সংলগ্ন তিতাস নদীতে এক নৌকাবন্ধন অনুষ্ঠিত হয়। ব্রাক্ষণবাড়িয়া সনাকের সভাপতি জেসমিন খানমের উপস্থিতিতে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জলবায়ু বিষয়ক উপকমিটির আহবায়ক আব্দুন নুর, সনাক সহ-সভাপতি প্রকৌশলী মো: রফিকুল ইসলাম, জলবায় অর্থায়নে সুশাসন বিষয়ক জনঅংশগ্রহণ কমিটির সমন্বয়ক আলী আকবর এবং টিআইবির প্রোগ্রাম ম্যানেজার চিত্ত রঞ্জন রায়। অনুষ্ঠানে বক্তারা জলবায়ুRead More


দল, মত নয় যারা প্রকৃত কৃষক, প্রকৃত চাষী তারাই যেন প্রনোদনা পায় _মোকতাদির চৌধুরী এম.পি

বাংলাদেশ আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ট লেখক, মুক্তিযোদ্ধা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি বলেছেন, বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার। কৃষি ও কৃষকের উন্নয়নে সরকার কাজ করছে। তিনি রবিবার সকালে সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে রবি মৌসুমে কৃষি প্রনোদনা ও পুর্নবাসন কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষা, গম, বিটি বেগুন ও বোরো ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানRead More


সদর উপজেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি সন্তোষজনক_ মোকতাদির চৌধুরী এমপি

বাংলাদেশ আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য, বিশিষ্ট লেখক, মুক্তিযোদ্ধা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও জেলা আওয়ামীলীগের সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি বলেছেন, সদর উপজেলার সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি সন্তোষজনক। আইন-শৃংখলা পরিস্থিতি যাতে সব সময় স্বাভাবিক থাকে সেজন্য সকলকে কাজ করতে হবে। তিনি রবিবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা পরিষদের মাসিক আইন-শৃংখলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মোকতাদির চৌধুরী এম.পি বলেন, আইন-শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের গুরুত্বপূর্ন ভূমিকা রয়েছে। ইউনিয়নRead More


বিজয়নগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় মাহিন(৪) নামে একজন শিশুর পানিতে ডুবে মৃত্যু হয়েছে। সে উপজেলার মির্জাপুর গ্রামে প্রবাসী মোঃ মাহাবুবুর রহমানের ছেলে । জানা যায়, রবিবার সকালে বাড়ি পাশের খেলা করার সময় কোন এক সময় পুকুরে পড়ে যায়। বেলা ১১ টার সময় আশপাশের লোকজন পুকুরে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে নিকটস্থত স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ মোঃ আলী আর্শাদ জানান, বসত ঘরের পাশে খেলা করার সময় বাড়ির পুকুরে পড়ে গেলে তার মৃত্যু হয়। প্রতিবেশী লোকজন তাকে উদ্ধার করলে বিজয়নগরRead More


হুমকি ও ভীতি দেখিয়ে মেডিকেল সনদ আদায়ের অভিযোগ

ডেস্ক রিপোর্ট :: ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে মেডিকেল অফিসারকে হুমকি দিয়ে মেডিকেল সনদ/ এমসি আদায় করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নবীনগর জুড়ে চাঞ্চল্যের সৃৃষ্টি হয়েছে। জানা গেছে, ব্যবসায়ী আমিরুল ইসলামের সাথে টিএনটি পাড়া এলাকার হাজী শাহআলমের ছেলে মোঃ লিটনের পূর্ব বিরোধ ছিল। গত ২৪ অক্টোবর সন্ধ্যায় নিজ বাসা থেকে ব্যবসায়ী আমিরুলকে আটক করে পুলিশ। পরে লিটনকে দিয়ে একটি মামলা করানো হয়। কিন্তু মামলার স্বপক্ষে প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকায় আদালতে জামিন পান আমিরুল। এ ঘটনার পর শনিবার নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রায় অর্ধশতাধিক লোকজন নিয়ে মেডিকেল অফিসার মোস্তফা আফসারকে হুমকিRead More


নবীনগরে বিনামূল্যে রক্তের গ্রুপ পরীক্ষা

মিঠু সূত্রধর পলাশ,নবীনগর প্রতিনিধি:ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগরে কমিউনিটি পুলিশং- ডে – ২০১৭ উপলক্ষে শনিবার (২৮/১০) নবীনগর থানা চত্বরে ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পইন অনুষ্ঠিত হয়। ব্রা‏হ্মণবাড়িয়া জেলা পুলিশের আয়োজনে শ্যামগ্রাম ব্লাড ডোনার্স ক্লাবের সহযোগিতায় এই ক্যাম্পইনে আগত সকল সাধারণের রক্তের গ্রুপ বিনামূল্যে পরীক্ষা করা হয়। ক্লাবের সভাপতি ফজলে রাব্বী উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, তাদের ইচ্ছা উপজেলার সকল ইউনিয়নে তাদের এই কার্যক্রম অব্যাহত রাখা, এর জন্য তাদের অর্থের প্রয়োজন।


This site is protected by wp-copyrightpro.com