Main Menu

September, 2017

 

দিনাজপুরে বন্যায় গৃহহীন একশত পরিবারের জন্য ঘর দিচ্ছে ব্রাহ্মণবাড়িয়াবাসীর পক্ষে জেলা পুলিশ, ঘর তৈরীর কাজ শুরু

দিনাজপুরে সাম্প্রতিক বন্যায় ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছেন এমন একশত পরিবারকে ঘর তৈরী করে দেবে ব্রাহ্মণবাড়িয়া জেলাবাসীর পক্ষে জেলা পুলিশ। ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের আয়োজনে দিনাজপুর জেলার সদর উপজেলা ও বিরল উপজেলায় এ কার্যক্রম বাস্তবায়ন করবে দিনাজপুর জেলা পুলিশ। শনিবার বিকালে দিনাজপুরের সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের শংকরপুর গ্রামে এ কার্যক্রমের পরিদর্শন করেন দিনাজপুরের পুলিশ সুপার মো: হামিদুল আলম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ মাহাফুজ্জামান আশরাফ, অতিরিক্ত পুলিশ সুপার মোহাঃ কাজেম উদ্দীন (ডিএসবি), ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদকRead More


ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযান

জাতির পিতার আদর্শে যারা বিশ্বাস করে তাদের সকলকে আওয়ামী লীগের সদস্য করতে চাই: —মোকতাদির চৌধুরী এমপি

বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি বলেছেন, সদস্য সংগ্রহ অভিযানের মাধ্যমে আমরা নির্বাচনের ঢেউ তুলে দিতে চাই। জাতির পিতার আদর্শে যারা বিশ্বাস করে তাদের সকলকে আওয়ামী লীগের সদস্য করতে চাই। মহান মুক্তিযুদ্ধের চেতনাধারী এবং ভালো মানুষদেরকে আমরা আমাদের দলের সদস্য করবো। তিনি বলেন, আওয়ামী লীগ একটি পুরনো ঐতিহ্যবাহী দল। আমাদের সাংগঠনিক কর্মসূচির আওতায় নতুন সদস্য সংগ্রহ ও সদস্য পদ নবায়নের জন্য কেন্দ্রীয় দিকনির্দেশনা অনুযায়ী আমাদের কাজ চলছে।Read More


ব্রাহ্মণবাড়িয়া পৌর আধুনিক সুপার মার্কেটটি নান্দনিকভাবে বহুতল ভবনে রূপান্তরিত হলে ব্যবসার প্রসার ঘটবে – মোকতাদির চৌধুরী এমপি

ব্রাহ্মণবাড়িয়া পৌর ভবনে পৌর পরিষদের মাসিক সভায় ব্রাহ্মণবাড়িয়ার পৌর আধুনিক সুপার মার্কেটের নান্দনিক ডিজাইন ব্রাহ্মণবাড়িয়ার গণমানুষের নেতা র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির উপস্থিতিতে অনুমোদন করেছে পৌর পরিষদ। পৌরসভার মেয়র নায়ার কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট লেখক, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলRead More


মাদক বিরোধী প্রচারনা নিয়ে ৭০ সাইকেলিষ্ট আশুগঞ্জে

নিজস্ব প্রতিনিধি:: “এসো তরুণ খেলার মাঠে, নিয়ো না মাদক হাতে” মাদক বিরোধী এই শ্লোগানকে সামনে রেখে ৭০ জন সাইকেলিস্ট একটি সাইকেল র‌্যালী নিয়ে ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে উপস্থিত হয়েছেন। শুক্রবার সকাল ৫ টায় ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিডি সাইকেলিস্ট ও হেমন্ত রাইডার্স এর সাইকেলিস্টরা রওয়ানা হয়ে দুপুরে আশুগঞ্জ উপজেলা হলরুমে এসে এক অভ্যর্থনা অনুষ্ঠানে অংশগ্রহন করেন। এতে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়, আশুগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা ও রাজদিঘী মৎস সমিতি এই অনুষ্ঠানের আয়োজন করেন। আশুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আমিরুল কায়ছারের সভাপতিত্বেRead More


মিয়ানমারে ‘জাতিগত নিধন’ নি:শর্তে বন্ধের আহ্বান শেখ হাসিনার

বিবিসি বাংলা :বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমারে সহিংসতা ও ‘জাতিগত নিধন’ নি:শর্তে বন্ধ করে রোহিঙ্গাদের সমস্যা স্থায়ী সমাধানে এখনই কার্যকর উদ্যোগ নেয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণে তিনি এই মানবিক সংকট নিরসনের জন্য পাঁচটি প্রস্তাব তুলে ধরেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথমত অনতিবিলম্বে এবং চিরতরে মিয়ানমারে সহিংসতা ও ‘জাতিগত নিধন’ নি:শর্তে বন্ধ করার প্রস্তাব দিয়েছেন। তিনি বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের ফিরিয়ে নিয়ে মিয়ানমারের ভিতরে জাতিসংঘের তত্ত্বাবধানে সেফ জোন বা নিরাপদ আশ্রয় গড়ে তোলার প্রস্তাব করেছেন। তিনি জাতিসংঘের মহাসচিবকে অনতিবিলম্বে মিয়ানমারে একটি অনুসন্ধানী দল পাঠাতে বলেছেন। বাংলাদেশেরRead More


কসবা উপজেলার খাড়েরা ইউপি নির্বাচন ২৪ সেপ্টেম্বর

খ.ম.হারুনুর রশীদ ঢালী,কসবা প্রতিনিধি: মামলা জনিত কারনে ১বছর তিন মাস পরে কসবা উপজেলার খাড়েরা ইউনিয়ন পরিষদ নির্বাচন হতে যাচ্ছে ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিয়ে নির্বাচন ২৪ সেপ্টেম্বর ২০১৭ইং অনুষ্ঠিত হবে বলে অফিস সূত্রটি জানায়। এই নির্বাচনে ১৪ হাজার ৪শ ৮৯ জন ভোটার ভোট প্রদান করবেন। ৯টি ভোট কেন্দ্রে ৪২টি ভোটকক্ষ আর ৩টি অস্থায়ী ভোট কক্ষে পুরুষ-৭হাজার ১শ ২৯জন এবং মহিলা ৭ হাজার ৩শ ৬০জন ভোটার ভোট প্রদানের সুব্যবস্থা করেছেন উপজেলা নির্বাচন অফিস। ২৩ সেপ্টেম্বর সকাল থেকে প্রতিটি ভোট কেন্দ্রে নিয়োগকৃত কর্মকর্তাসহ নির্বাচনি মালামাল গ্রহণ সম্পন্ন করার জন্য উপজেলা নির্বাচন অফিসারRead More


রোহিঙ্গা হত্যাকান্ড বন্ধের দাবিতে প্রতিবাদ সভা করেছে ওমান প্রবাসী বাংলাদেশীরা

মিয়ানমারেরর পণ্য বর্জন ও অং সং সুচির নোবেল ফিরিয়ে নেওয়ার দাবিতে ওমান প্রবাসী বাংলাদেশী কমিউনিটি সিনাজ আল-বাতানা,ওমান শাখার উদ্যোগে আজ সন্ধায় সিনাজ আল-বাতানায় একটি কমিউনিটি সেন্টারে প্রতিবাদ সভার আয়োজন করা হয় “বিশ্ব বিবেক জাগ্রত হোক, মানবতা মুক্তি পাক” এই স্লোগ্যানে ইতিহাসের জঘন্যতম পৈশবিক অমানবিক রোহিঙ্গা হত্যাকান্ড বন্ধের দাবিতে বাংলাদেশ আওয়ামীলীগ সিনাজ শাখার সভাপতি মইনুদ্দীন ছরোয়ার টিপুর সভাপতিত্বে ও আওলাদ হোসেন এর সঞ্চালানায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ভেলানগর প্রবাসী কল্যাণ সংগঠন(B.P.K.S) এর সাংগঠনিক সম্পাদক এস.আই অপু আহম্মেদ, সেচ্ছসেবক লীগ নেতা ও B.P.K.S এর সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ সরকার নাঈম শরিফ,মনির,মিজান দুলালRead More


ঢাকাস্হ ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির স্হায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন

“আমি বিনয়ের সাথে বলছি ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতির স্হায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন আমার জন্য সেরা সফলতার বিষয় এবং সাথে সাথে প্রতিষ্ঠান লগ্ন থেকে সকল সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অনুদান প্রদানকারী সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি” । জনাব মোকতাদির চৌধুরী, এমপি । ২১ সেপ্টেম্বর, ২০১৭ ইং বৃহস্পতিবার বিকাল ৪.০০ ঘটিকায় ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকা এর স্থায়ী কার্যালয় (২১/১, মাহবুব প্লাজা, ৬ষ্ঠ তলা, তোপখানা রোড, ঢাকা-১০০০) এর শুভ উদ্বোধন করেন সমিতির সভাপতি র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, এমপি। এসময় উপস্থিত ছিলেন সমিতির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আখাতার ইউসুফ (শানু), জনাব ডব্লিউ এইচ আলমগীর,Read More


১ অক্টোবর পবিত্র আশুরা

মহররম মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ১ অক্টোবর বাংলাদেশে পবিত্র আশুরা পালিত হবে। বৃহস্পতিবার বাংলাদেশের আকাশে ১৪৩৯ হিজরি সনের মুহাররম মাসের চাঁদ দেখা গেছে। ফলে শুক্রবার থেকে পবিত্র মুহাররম মাস গণনা করা হবে। মুসলিমদের কাছে কারবালার স্মৃতিবিজড়িত শোকের দিনটি বাংলাদেশে সরকারি ছুটি থাকে। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বৃহস্পতিবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় আশুরার তারিখ ঘোষণা করা হয় বলে ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ধর্মসচিব মো. আনিছুর রহমান। বিজ্ঞপ্তিতে বলা হয়, চাঁদ দেখা যাওয়ায় শুক্রবার থেকে মহররম মাস গণনা শুরু হবে, আগামীRead More


আশুগঞ্জে দুই ভুয়া পরিবেশ অধিদপ্তর কর্মকর্তা আটক

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় পরিবেশ অধিদপ্তরের নাম করে রাইস মিল থেকে চাঁদা নেয়ার সময় দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে তাদের আটক করা হয়। আটকরা হলেন- গোপালগঞ্জ জেলার মকসুদপুর উপজেলার আবদুর রশিদ ও একই উপজেলার ফকির মিরাজ আলী। রাইস মিল মালিকরা জানান, দুপুরে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা পরিচয় দিয়ে রশিদ ও মিরাজ উপজেলার খড়িয়ালা এলাকার মেসার্স শাহ্ আলম ব্রাদার্স ও সোনারামপুরে মেসার্স শাহ্জালাল অটোরাইস মিল পরিদর্শনে যান। পরে তারা পরিবেশ দূষণ কার্যক্রমের সচিত্র প্রতিবেদন তৈরির কথা বলে শাহ্ আলম ব্রাদার্স ও শাহ্জালাল অটোরাইস মিল থেকে টাকা নেন। এ সময় মিল মালিকদেরRead More


This site is protected by wp-copyrightpro.com